Archive

December 20th, 2010

স্বপ্ন সাধ

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: রবি, ১৯/১২/২০১০ - ৯:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

এবার নবান্নের মৌসুমে গ্রামে যাবো বাবা আর আমি
ধান কাটা হয়ে গেলে নোতুন ধানের গন্ধে আমাদের নেশা হবে
অঘ্রাণের নাড়ার খেত ধরে ভোরের শিশিরে পা ভিজিয়ে
কোণাকুণি হেঁটে গেলে বিন্দু বিন্দু ভেজা মাটির কণা
আমাদের পাজামায় লেগে থাকবে; আমরা ধুয়ে ফেলবো না
দিঘির জলে ডুব দিয়ে দিয়ে বুকের ভেতরে শ্যাওলা জমবে বিস্তর
এবার আদতেই আমাদের গ্রামে থেকে যেতে ইচ্ছে করবে
আমাদের কিছুতেই আর শহরে ফিরে যেতে ইচ ...


নরকের ঋতু: আদি কথা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৯/১২/২০১০ - ৯:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

নরকের ঋতু (une saison en enfer) প্রথম লিখিত ও প্রকাশিত হয় ১৮৭৩ সালে। আর্তুর রেবুর তখন ১৯ বছর বয়স। ভার্লিনের সঙ্গে দুই বছরের উদ্দাম প্রেম ভয়াবহ বাজে অভিজ্ঞতার ভেতর দিয়ে শেষ হয়েছে মাত্র আর নতুন ভাবে প্রেমে পড়েছেন আফিমের। ভার্লিনের সাথে কাটানো সময় আর আফিম দু'টি ঘটনাই মারাত্বকভাবে প্রভাবিত করেছে এই বইটিকে । ছোট বড় নানা আকৃতির মোট নয়টি অধ্যায়ে সম্পূর্ণ করেছেন একটি কবিতা। তার পরের শিল্পী বিশেষ ...


December 19th

মেঘ,নদী আর পাহাড়ের দেশে-১

অদ্রোহ এর ছবি
লিখেছেন অদ্রোহ [অতিথি] (তারিখ: রবি, ১৯/১২/২০১০ - ১:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

টার্মের শেষদিকে সবার অবস্থা হয়ে পড়ে ঝড়ো কাকের মত; ক্লাসটেস্ট, অ্যাসাইনমেন্ট আর কুইজের খপ্পরে রীতিমত ত্রাহি মধুসূদন দশা। এই সময় আমাদের মত বিটকেলে কজন সবার কানে মন্ত্রণা জপে দিতে থাকি, চল বাক্সপ্যাটরা গুছিয়ে একটা ট্যুর দিয়ে আসি। এক দুজন করতে করতে দলও ক্রমে ভারি হয়ে উঠতে থাকে, কিন্তু গোলটা বাঁধে গন্তব্য নিয়েই, যাবটা কই? একজন কক্সবাজারের নাম প্রস্তাব করলে বাকিরা তুড়ি মেরে উড়িয়ে দে ...


মানব সভ্যতার ইতিহাস-১

সজল এর ছবি
লিখেছেন সজল (তারিখ: রবি, ১৯/১২/২০১০ - ১২:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অ্যাডামের স্বর্গীয় প্রতিশোধ
--------------------------
অনেক অনেক আগের কথা। বিগব্যাং এর ধাক্কা ঈশ্বর তখনো সামলে উঠতে পারেননি। একেতো পাশের নরকের মত গরম হয়ে আছে চারপাশ, তার উপর স্বর্গে নেই কারেন্ট। থাকবেই বা কী করে, তখনো বিগব্যাং এর দুষ্ট কণাগুলো ইলেকট্রনে পরিণত হতে পারেনি। আর ইলেকট্রন ছাড়া ইলেকট্রিসিটি তৈরী করার ক্ষমতা ঈশ্বরের থাকলেও, তার মাথায় আসেনি। তাই ঈশ্বরের মেজাজ চড়ে আছে।

প্রথম কয়েক ম ...


কার ঠেকা?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৯/১২/২০১০ - ১২:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কর্মচারী ঝুকে আছে আর স্যার ফাইল না পড়েই একটার পর একটা সই করছেন, এইরকম দৃশ্য দেখানো হয় গড় পড়তা নাটকে সিনেমায়। যদিও বাস্তবে স্যার সই টা ছাড়া সব করেন, হাসেন, ক্রুব্ধ হন, আকার ইকার হ্রস্বউকার দেন, বিগলিত হন, উতি পাতি করেন, নানা কসরতে শরীর মুচড়ান। যখন খুশি হন, তখন-ই শুধু যগৎ উদ্ধার করে নাটকের দৃশের মতো সই করেন। এই হচ্ছে জনসেবা। এই জনসেবা হয় কোনো প্রকার দায়দায়িত্ব না নিয়েই। কেইস মতো লক্ষ বা ...


সার্কাস

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৯/১২/২০১০ - ১২:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙ্গে যায় ছোট্ট চড়ুই পাখির, ভীষণ শোরগোল ভেসে আসছে খুব কাছ থেকে। নারীকন্ঠের চিৎকার, পুরুষ কন্ঠের প্রচন্ড গমগম শব্দ আরেকটু খানি কান্না মেশানো শোরগোল।

চাপা কান্নার শব্দ। খুব পরিচিত।

সেবার যখন একদল ছোট্ট মানুষ এর গুলতাই থেকে একটা গুলি এসে তার বুকে লেগেছিল, পড়ে গিয়েছিল সে ঝোপের মধ্যে। ছেলেগুলো বুঝে যাবে কোথায় পড়েছে তাই সে কাদতে পারেনি চিৎকার করে, বের করে ...


স্মৃতির শহর-১৬: বড় হওয়ার গল্প (শেষ পর্ব)

তাসনীম এর ছবি
লিখেছেন তাসনীম (তারিখ: শনি, ১৮/১২/২০১০ - ১০:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার স্মৃতির শহরটা বড়ই সুন্দর। সেখানের বিকেলগুলো লম্বা আর নরম, মোলায়েম রোদের আলোতে স্নান করে রাস্তার পাশের বড় বড় কৃষ্ণচূড়া গাছ, তাতে বসে থাকে হলুদ রঙের কুটুম পাখি। শব্দ আছে হরেক রকমের, গাড়ির হর্ণ থেকে ঝালমুড়িওয়ালার হাঁকডাক, আছে সুরের মত রিকশার টুংটাং আওয়াজ। দূর থেকে কান পাতলে মনে হবে যেন সঙ্গীত শুনছি। সেই শহরে হেমন্তের সকালগুলো ঘুম ঘুম কুয়াশা মাখা, বসন্ত হাজির হয় সংগোপনে; গ্রী ...


December 18th

ছুপা জামাতী চিনবেন কিভাবে?

আড্ডাবাজ এর ছবি
লিখেছেন আড্ডাবাজ (তারিখ: শনি, ১৮/১২/২০১০ - ১২:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

অসম্ভব একটা প্রত্যাশা নিয়ে এবারের ১৬ই ডিসেম্বর জাতি উদযাপন করল। প্রথমবারের মতো ঘৃণ্য যুদ্ধাপরাধীদের কয়েকজনকে জেলে পুরে জাতি সগর্বে এবং প্রবল আত্মবিশ্বাসে বিজয় উৎসব উদযাপন করল। আমি যুদ্ধাপরাধী শব্দ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বর্তমান সরকার "মানবতার বিরুদ্ধে অপরাধ আর আন্তর্জাতিক অপরাধ" বলে বিষয়টিকে অতি সাধারণীকরণ করেছে, সম্ভবত: কৌশলগত কারণে। সংজ্ঞাগত বিশ্লেষণের ব ...


উইকিলিকসে বাংলাদেশ

সাঈদ আহমেদ এর ছবি
লিখেছেন সাঈদ আহমেদ (তারিখ: শনি, ১৮/১২/২০১০ - ৭:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কেবলগেটের শুরুতেই উইকিলিকস প্রকাশিতব্য আড়াই লক্ষাধিক বাতার্র একটি তালিকা দিয়েছিল, যেখানে বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস থেকে প্রেরিত প্রায় দুই হাজার বার্তাও আছে বলে জানানো হয়েছিল। এই বার্তাগুলি এখনোও প্রকাশিত হয়নি।

গতকাল বিডিনিউজ যে বার্তাগুলি নিয়ে রিপোর্ট করেছে, তার কোনটিই “এক্সক্লুসিভলি” তাদেরকে দেয়া হয়নি, বরং তা এ মাসের শুরু থেকেই উইকিলিকসের ...


দেশবিদেশের উপকথা-স্কটিশ, সুজন ও সমুদ্রকুমারী (সম্পূর্ণ)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ১৮/১২/২০১০ - ৭:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখানে গল্পটা একসঙ্গে পুরোটা দিলাম।

সমুদ্রতীরের ছোট্টো গ্রামে থাকতো সুজন। বাপদাদাদের আমল থেকে তারা দক্ষ জেলে, সমুদ্রে মাছ ধরাই তাদের প্রধান কাজ। সুজন কিশোর বয়স থেকেই বাবার সঙ্গে যেত মাছ ধরতে। এখন তার বাবা-মা দুজনেই পরলোকে, এখন সে একাই মাছ ধরতে যায় নিজের নৌকা, জাল আর লোকজন নিয়ে।

সুজন কাজেকর্মে যেমন দড় তেমনি দেখতেও ভারী চমৎকার। তার সতেজ সবল দীর্ঘ চেহারা দেখে সবাই খুব প্রীত হয়। ...