Archive

October 29th, 2010

পিঙ্গল চাঁদ

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৮/১০/২০১০ - ৯:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাঝরাতে জেগে উঠি
চোখ থেকে বিভোর ঘুমের ঘোর কাটতে না কাটতেই
স্বচ্ছ স্বপ্নের দল আমাকে ভাসালো আনন্দে

আধো ঘোরে আমি তাঁর স্নিগ্ধ হাতটি খুঁজি
ভালোবাসার হাতটি তাঁর
আহা কি মধুর কোমল ভরসার

পাশে নেই শুয়ে,
জানালায় দেহ মেলে দিয়ে ঠায় আছে দাঁড়িয়ে
ঝাপসা আঁধারির অনির্বচনীয় মূর্তিমায়
অন্ধকার তখন নিপুন শিল্পীর মতো
জোনাকি রঙে আঁকে প্রতিমার
আবছা অবয়ব

নগ্ন মাতৃত্বের ভার যেন তাঁর ছুঁয়ে ...


টান

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২৮/১০/২০১০ - ৮:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইদানিং ইসহাক সাহেবের সমস্যাটা মারাত্মক আকার ধারন করেছে। বিশেষ করে মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে টানটা যেন আরো বেড়েছে। প্রথম যখন কোন পাত্রপক্ষ তাঁর মেয়েকে দেখতে এলেন, সেই তখন থেকে সমস্যার শুরু। তিনি বলতে গেলে কপর্দকহীন। মেয়ের বিয়ে সামলানোর মত টাকা কোথায় পাবেন? এমন কোন ঘটনার কথা তার মনে নেই যা তিনি স্ত্রী’র কাছে গোপন করেন। কিন্তু এই টানের ব্যাপারটা কেমন যেন, স্ত্রীকে বলতে কোথ ...


October 28th

ড্যাপ (DAP) ও সেনাবাহিনী আবাসন প্রকল্প

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: বিষ্যুদ, ২৮/১০/২০১০ - ১২:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সাম্প্রতিক কালে সেনাবাহিনী আবাসন প্রকল্প ( আর্মি হাউজিং স্কীম) বা AHS এর জের ধরে বাংলাদেশ  সেনাবাহিনী ও রূপগঞ্জের সাধারন মানুষের মধ্যে সংঘাত ঘটেছে। মিডিয়া মারফত প্রাপ্ত খবরে এবং সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের বিশ্লেষনে একথা স্পষ্ট যে  সেনাবিহিনী তাদের ক্ষমতা অপব্যবহার করেছে এই প্রকল্প বাস্তবায়নে। একটি জমির মালিকের এই স্বাধীনতা থাকা উচিৎ যে তিনি তার জমি কার কাছে বিক্রি ...


নীরব অন্ধকার

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: বিষ্যুদ, ২৮/১০/২০১০ - ৮:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি হাঁটি, বোধে মিশে আরেকটু পাশাপাশি
হাঁটার মাঝখানে আমাদের দূরত্ব ঠিক কত?
হাঁটার মাঝখানে আমাদের নীরবতা কত?
জানো না বলেই
নতমুখে আকাশে তাকাও আর বলো—
শেষ পরাজয় দেখি না বলে
দূরত্ব এভাবেই শেষ হবে না নীরবতায়
২.
অন্ধকার; বড় আদরের নাম
অন্ধকার যে রঙ মাখে
সে রঙটাই বেশি প্রিয়
অন্ধকার চোখে জড়ালে নাক টানাটানি
ভারী অন্ধকারই একদিন হবে চিরস্থায়ী
তুমি ডাকবে যখন, জাগবো আমি…


এলোপ্রশ্ন - ১

রাগিব এর ছবি
লিখেছেন রাগিব (তারিখ: বিষ্যুদ, ২৮/১০/২০১০ - ৫:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(১)

বাংলাদেশের সবাই কি এক সময় জমিদার ছিলো?

প্রবাসে বাংলাদেশী যার সাথেই কথা হয়, এক সময় শুনতে পাই তার দাদা বা নানা জমিদার ছিলো। শুনে কৃষক দাদার নাতি আমি মাথা চুলকাই, গাদায় গাদায় জমিদার কোথায় জমিদারী করতো, সেই হিসাব মিলে না।

(২)

আমরা বাঙালিরা সব কিছুই "খাই" কেনো?

খাবার নাহলে খেলাম, কিন্তু তরল পানীয়ও কেনো খাই? পাশ্চাত্যের ভাষাতে, যেমন ইংরেজিতে, তরল পানীয় গ্রহণের জন্য আলাদা ক্রিয়াপদ ...


ক্যারিকেচার : সাজিদ-বিন-দৌজা ও আঁকার বর্ণনা।

আঁকাইন এর ছবি
লিখেছেন আঁকাইন [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৮/১০/২০১০ - ১:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[img=small][/img]
সাজিদ-বিন-দৌজা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার। আঁকাআঁকি করেছেন দীর্ঘদিন ধরে। উন্মাদে আছেন, কার্টুন আঁকেন, ক্যারিকেচার করেন, মাঝে মাঝে তার এক্সিবিশনের কথা শুনেছি। আমার সাথে পরিচয় উন্মাদে। একদিন ভার্সিটিতে লিফটের সামনে দেখা, আমাকে উনার কার্ড ধরিয়ে দিয়ে বললেন ক্যারিকেচার করে দিতে। সত্যি অর্থে ভয় পেলাম, বিপন্নও বোধ করেছি ভেবে কীভা ...


পঙ্খিরাজ

টিউলিপ এর ছবি
লিখেছেন টিউলিপ [অতিথি] (তারিখ: বুধ, ২৭/১০/২০১০ - ১১:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

 দম ফেলার সময় নেই। আজকে বিকাল পাঁচটার মাঝে একটা প্রপোজাল জমা দিতে হবে। অ্যাডভাইজরের সাথে গতকাল গভীর রাত পর্যন্ত মেইল চালাচালি হয়েছে। এখনো খুঁটিনাটি অনেক কিছু গোছানো বাকি। এই সময় ফোনটা বেজে উঠলো। ভ্রু কুঁচকে ফোনটা হাতে নিলাম। ডিসপ্লেতে নাম্বারটা আমার বড় বোনের। একটা হার্টবিট স্কিপ করলো, 'সে' কি কথা বলতে চায়? বলবে কি একটু কথা?
 
 
ফোন কানে ধরে হ্যালো বলামাত্র আমার মুখে আস ...


ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৪

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বুধ, ২৭/১০/২০১০ - ১০:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ কিলোবাইটের কাছাকাছি। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।

ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। কিন্তু তাঁদের পরিশ্রমটু ...


অন্য আলোয় দেখা—পর্ব ৬ : পূর্ববঙ্গে রবীন্দ্র-সংবর্ধনা

কুলদা রায় এর ছবি
লিখেছেন কুলদা রায় [অতিথি] (তারিখ: বুধ, ২৭/১০/২০১০ - ১০:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

এমএমআর জালাল
কুলদা রায়

১৯২২ সালে শেষবারের মত শিলাইদহে রবীন্দ্রনাথ আসেন। এখানে দুসপ্তাহ ছিলেন। সঙ্গী সুরেন্দ্রনাথ ঠাকুর ও সিএফ এন্ডরুজ। ২১ শে চৈত্র গ্রামবাসীরা কবি ও এন্ডরুজ সাহেবকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানান। এই সভায় একাধিক মানপত্র দেওয়া হয়। এদিনই শিলাইদহ অঞ্চলের মুসলমান মহিলাদের পক্ষ থেকে কবিকে একটি নকশি কাঁথা উপহার দেওয়া হয়। এটি বর্তমানে রবীন্দ্রভবনে সংরক্ষিত আছে। ‘ ...


ভারত প্রীতি! আর কত?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৭/১০/২০১০ - ১০:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]

ভারত আমদের প্রতিবেশী দেশ।পরাক্রমশালী দেশ।এর বাইরেও অনেক বিশেষণে তাদেরকে বিশেষিত করা হয়। যেমন- আমাদের অকৃত্রিম বন্ধু।এটা ঠিক যে তাঁদের সহায়তা ছাড়া আমাদের স্বাধীনতা আটকে না থাকলেও অনেক দূরুহ ছিল।তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় আমরা মাত্র নয় মাসেই স্বাধীনতা অর্জণ করি।

আমি ভারতের এই সাহায্যে চির কৃতজ্ঞ।কিন্তু তার বিনিময় মূল্যের কি কোন শেষ ...