Archive

October 15th, 2010

প্রায়নেভারেস্ট পোস্ট: মুসা ইব্রাহীমের এভারেস্টের ছবি সম্পর্কে বিশ্লেষণ

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ১৪/১০/২০১০ - ৮:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

এভারেস্ট জয়ের দাবির প্রায় সাড়ে চার মাস পর মুসা ইব্রাহীমের এভারেস্ট সামিটের ছবিগুলো পূর্ণ রেজোলিউশনে সংগ্রহ করেছেন আরিফ জেবতিক।

মুসা ইব্রাহীমের সামিটের অধিকাংশ ছবিতেই পেছনের দিগন্ত দৃষ্টিগোচর হয় না। যে দু'টি ছবিতে পেছনের দিগন্ত দেখা যায়, সেগুলো পূর্ণ রেজোলিউশনে সংগ্রহ করে আমরা আবার বিশ্লেষণ করেছি।

ছবি দু'টি যদি কোনোভাবে সম্পাদিত না হয়, তাহলে এ কথা স্পষ্ট যে দু'টি ছবিই কম ...


October 14th

তিস্তা চুক্তি ও তৃষ্ণার্ত বাংলাদেশ

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: বিষ্যুদ, ১৪/১০/২০১০ - ৩:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তিস্তা চুক্তি নিয়ে আমার এই লেখাটি ১৩ অক্টোবর ২০১০ তারিখে দৈনিক কালের কন্ঠের রাজকূট ফিচার ম্যাগাজিনের প্রচ্ছদ রচনা হিসেবে প্রকাশিত হয়। সচলায়তনের নীতিমালা মেনে লেখাটিকে প্রথম পাতায় প্রকাশ করিনি তবে পরবর্তীতে তথ্যসুত্র হিসেবে কাজে লাগতে পারে বলে এটিকে নিজের ব্লগে রেখে দিলাম।
গঙ্গার পরে তিস্তা, বাংলাদেশের আরেকটি বড় নদীর পানি নিয়ে শুরু হয়েছে ভারতের একতরফা উদ্যোগ। সভা-সমাবেশ ...


লাশের রাজনীতি আর কতকাল?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ১৪/১০/২০১০ - ১২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সিরাজগঞ্জের সয়দাবাদে ঘটে যাওয়া দুঘর্টনা নিয়ে বোধ করি সবাই অবগত হয়েছেন ইতিমধ্যে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কিন্তু তারচেয়ে বেশী দুঃখজনক ঘটনাটিকে কেন্দ্র করে ঘটে যাওয়া অন্যান্য ঘটনাগুলো।

বাংলাদেশের রাজনীতিতে লাশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাশের রাজনীতি দেশের মানুষের কাছে সহজে বিক্রী করা সম্ভব। প্রতিটা ক্ষমতা বদলের অব্যবহিত পূর্বে ল ...


স্নায়বিক ২

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৩/১০/২০১০ - ৯:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

চাপাক্রোধ আর গভীর অনুরাগে মানসিক ভারসাম্যে সংযত খুব সীমিত সময়। যার জন্য সাজানো চিত্রকলা, নিজের মত! দেখি দেহস্বপ্নভঙ্গ ! কেঁপে কেঁপে উঠে ফনিল। আমি হিসেবের আঁধারে যাই না, যত পরো ভাঙ্গিমা করো আর ঘৃণা দাও। অবস্থান, কল্পের বিপরীতে গল্প সাজাও... ভেতরে জন্মে নেয়া স-সহস্র ঘৃণা, নিজকে ধিক্কার দিয়েও এর সুরাহা হয় না। আমাকে আরো ঘৃণা দাও। চোখের বিপরিতে তুলে নাও আরেকটা চোখ। প্রদীপের আলোকে প্রত ...


নক্ষত্রেরা চুরি ক'রে নিয়ে গেছে

ফাহিম এর ছবি
লিখেছেন ফাহিম [অতিথি] (তারিখ: বুধ, ১৩/১০/২০১০ - ৯:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

দুপুর পড়ে এলে পর শাহেদের জানালা দিয়ে রোদ ঢুকে। বিকেলের পড়ন্ত রোদ। ছোট জানালা তার ঘরে, একটাই। সমস্ত দিন ধরে বিশ্বচরাচর ধুয়ে এসে বিকেলের রোদ যেন জানালা ধরে ঢুকে পড়ে। তার খাটের পায়ার কাছে এসে আলগোছে চুপটি করে বসে থাকে। একটু জিরিয়ে একটা আদুরে বেড়ালের মতো। বেশ ভালো লাগে শাহেদের।

সুতপা যেন বুঝতে পারে শাহেদের এই ভালোলাগা। তাই তো, কোন কথা না বলে নীরবে বসে থাকে তার পাশে। তবুও চোখের আদর ...


October 13th

ধরা

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: বুধ, ১৩/১০/২০১০ - ১২:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আহাদুলের ভুলটা তুচ্ছ হলেও ধরাটা হলো কঠিন। ঘটনাটা এরকম।
পাশাপাশি দুটি দোতলা বাড়ী। নির্জন আবাসিক এলাকা। কাছাকাছি আর কোন প্রতিবেশী নেই। দুটো বাড়ীতেই মালিক দোতলায়, ভাড়াটিয়া একতলায়। ফারজানারা এলাকায় নতুন। আহাদুলরা মোটামুটি পুরোনো।
ফারজানার সাথে চোখাচোখিটা হয়ে গেল বাড়ীতে ওঠার দিনই। আহাদুলের নজর প্রথমে ফারজানা কেড়েছে নাকি ফারজানার নজর আহাদুল কেড়েছে আমরা জানি না। আমরা কেবল জা ...


সবুজ বাঘের জন্য গল্প : কিম্পুরুষ : দি স্টোরি অব দি গ্রেট বিয়ার--পর্ব. এক

কুলদা রায় এর ছবি
লিখেছেন কুলদা রায় [অতিথি] (তারিখ: বুধ, ১৩/১০/২০১০ - ১১:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

smallআমাদের শহরে একবার ভালুক এসেছিল। গা ভর্তি কালো চুল। চারপায়ে হাঁটতে পারে—দুপায়েও পারে। দশাসই ফিগার। তর তর করে গাছে চড়ে। ভালুকটিকে কেউ দেখে নি। গলায় একটি ঝুমঝুমি আছে। খবরটি তাজা।

শুনে আমার বন্ধু প্রতিক বরইগাছের কচি ডাল পুড়িয়ে চারকোল বানিয়ে নিয়েছে। আর জোগাড় করেছে বড় সড়ো কার্টিস পেপার। কাঁধে ঝোলা। আমাকে নিয়ে সারা শহরম ...


ওই জার্মান লোকটা

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: বুধ, ১৩/১০/২০১০ - ৮:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার জীবনের অন্যতম 'প্রভাবশালী' একজন লোকের নাম হল ভলফ্র্যাম রসলার (Wolfram Roesler, s এর উপর দুটো ফোঁটা বা উমলট আছে, কিন্তু দিতে পারি না, তাই es লেখা)। ভদ্রলোক জার্মানির আচেন (Aachen) শহরে থাকেন। তার সাথে ঢাকাবাসী আমার পরিচয় হল কী করে? হাসি

এই হল ইন্টারনেটের ক্ষমতা। আপনার জীবন যে কখন কোন চলকে কিভাবে পাল্টায়, সেটা বোঝা খুবই কঠিন।

ক্লাস নাইনের প্রথম সাময়িকীতে আব্বার আশানুরূপ ফলাফল করায় দেড় বছরের প্ ...


অলখ আমেরিকা - ওবামার ভবিষ্যত

সাইফ শহীদ এর ছবি
লিখেছেন সাইফ শহীদ (তারিখ: বুধ, ১৩/১০/২০১০ - ৬:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সকালে অফিসে যাবার সময় দু'টো ফ্রিওয়ে ধরি - ফলে ১২ মাইল রাস্তা ১৫ থেকে ১৮ মিনিটে পার হতে পারি। শহরের মধ্যের রাস্তা ধরলে রাস্তাও লম্বা হতো এবং সময় লাগতো অন্তত আধা-ঘন্টা। আমেরিকাতে আমরা সবাই সময়ের দাস। এই ১৫ মিনিট গাড়ী চালাবার সময়টা ব্যয় করি প্রথমে কিছুটা খবরের হেড লাইন শুনে আর তারপর শহরের ট্রাফিকের অবস্থা জেনে। এরপর গাড়ীতে ফিট করা মোবাইল রেডিও অন করি। ঐ সময়ে ২ মিটার ব্যান্ডে একটা নে ...


হায় ছবি, তুমি কি কেবল ক্যামেরারই ছবি, নাকি হাতে লিখা?

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: মঙ্গল, ১২/১০/২০১০ - ১১:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

(মুসার এভারেস্ট ক্যাচালে যোগ দেয়া এই পোস্টের উদ্দেশ্য না; বরং ক্যাচালের তৃতীয় পক্ষ - বাকি দুই পক্ষ কারা সে হিসেবে গেলাম না - হিসেবে একটা পোস্ট কাউন্ট বাড়ানো)

দেখে আসুন:
আরিফ ভাইয়ের পোস্টে দেয়া মুসার ছবি যেখানে বুদ্ধমূর্তির ঢাকনা চিহ্নিত করা হয়েছে, সে ছবির কথিত ভার্জিন ভার্সন এবং মুস্তাফিজ ভাইয়ের করা ঐ ছবির JPEGsnoop অ্যানালাইসিস ডেটা (ঐ পোস্টের মন্তব্য ১৭.১)।

যে ...