Archive

June 9th, 2010

জলের চিঠি

রিম সাবরিনা এর ছবি
লিখেছেন রিম সাবরিনা [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৮/০৬/২০১০ - ৯:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

জলের চিঠি

বাদুড় ডানায় সন্ধ্যা নামে
নীলচে ধূসর ঐ আকাশে,
উড়িয়ে চিঠি স্বচ্ছ খামে
মেঘকুমারী মুচকি হাসে;

জলের লেখা পড়লে ঘাসে,
অচিন আশে,
হৃদয় ভাসে।

--রিম; ৮।৬।২০১০


বাংলা উইকিপিডিয়ায় লেখালেখি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৮/০৬/২০১০ - ৯:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনে বাংলায় ব্লগ লেখালেখি করে যারা বাংলাকে তুলে ধরছেন, বাংলার চর্চা বাড়িয়ে দিয়েছেন, তাদের সকলেই কি বাংলা উইকিপিডিয়ায় লেখালেখি করেন? প্রশাসক হলে হয়তো সেটা বলতে পারতাম, তবে দুঃখের বিষয় আমি প্রশাসক নই।

উইকিপিডিয়ায় লেখালেখি করার জন্য অনেককেই পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য, বাংলা উইকিপিডিয়ায় লেখালেখি করানোর জন্য কাউকে পাইনি তেমন একটা কারণ বাংলায় টাইপ সবাই জানেনা আর যারা কিছুটা চ...


পরিপূরক ছায়া ও মানুষ। কোনজন মানুষ কোনজন ছায়া?

কাজী আফসিন শিরাজী এর ছবি
লিখেছেন কাজী আফসিন শিরাজী [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৮/০৬/২০১০ - ৮:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

(বাস্তব ঘটনার প্রেক্ষিতে সহপাঠি সোনিয়া ওয়াল্টার’কে নিয়ে…)

ইউনিভার্সিটির একটা গ্রুপের আয়োজিত ককটেইল পার্টিতে আমি আর আমার বন্ধুরা প্রায় আধা খোয়া গেছি ঘোরে। সন্ধ্যার দিকটায় কালো একটা সূর্য উঠেছিল আমার ছায়ার সাথে ষাট ডিগ্রী এঙ্গেলে, বাতাসের সাথে আড়াআড়ি দক্ষিণে, হাইপোথেটিকালি। ক্রমশ সেই গলিত অন্ধকারের তীব্র রোদে গুটিয়ে গেলো নগরের সব ইলেকট্রিক আলোক উৎস। সে ছায়া পোহাতে আমরা বস...


মায়া

নীলকান্ত এর ছবি
লিখেছেন নীলকান্ত (তারিখ: মঙ্গল, ০৮/০৬/২০১০ - ৭:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

“তোমার হঠাৎ হঠাৎ কি যে হয়।”
ওপাশ থেকে ফোনটা কেটে যায়।
নীরব ফোনটা টেবিলে রেখে ডান পকেটে হাত বাড়ায়। লাইটারটা একই পকেটে ছিল। প্যাকেট থেকে সিগারেট বের করে নিঃশব্দে ধরায়।
অহনা জানে নীরব এখন আর সিগারেট খায় না। ওদের সম্পর্ক হবার পর ছেড়ে দিয়েছে। আসলেই ছেড়ে দিয়েছিল নীরব। সপ্তাহখানেক হল আবার ধরেছে।
দুপুর হলেও চারপাশ অন্ধকার হয়ে আছে। মেঘলা দিন। বাতাসে সোঁদা এক গন্ধ।
জানালার দিকে মু...


মুসা ইব্রাহীমের সাথে কথোপকথন (পর্ব ২/৩; জিয়াউল খালেদের ধারণকৃত)

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৮/০৬/২০১০ - ৭:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

মুসা ইব্রাহীম এভারেস্ট বিজয়ের অব্যবহিত পরে নেপালে পুরোনো বন্ধু জিয়াউল খালেদের সাথে যোগাযোগ করেন। এভারেস্ট বিজয় যাত্রার শুরুতে জিয়াউল খালেদই মুসাকে বিদায় দিয়েছিলেন। মুসা ইব্রাহীমকে নিয়ে আসতে নেপালে যান প্রথম আলোর আনিসুল হক। সঙ্গে ছিলেন আশরাফ কায়সার এবং নেপালে বাংলাদেশ অ্যাম্বাসীর নাসরীন জাহান লিপি।

সেসময় বিভিন্ন সময়ে কিছু কথোপকথন ধারণ করেন জিয়াউল খালেদ। তার থেকে একটি ...


17:59 মিনিট (4.12 MB)

June 8th

দরকারী জন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৮/০৬/২০১০ - ১১:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বন্ধু তুমি সহজ সরল,বন্ধু তুমি বোকা,
বন্ধু তুমি থাকলে বিজি লাগে ফাঁকা ফাঁকা,
বন্ধু তুমি এলার্ম ঘড়ি বন্ধু তুমি ফোন,
মাঝে মাঝেই বদলে যাওয়া আমার রিঙ্গিন টোন
,বন্ধু তুমি হঠাত দেখা বন্ধু তুমি হাসি,
বন্ধু তুমি অলস দুপুর গল্প রাশি রাশি,
বন্ধু তুমি অভিমানী বন্ধু তুমি রঙ
,মাঝে মাঝে নজর কাড়া অকারণের ঢং,
বন্ধু তুমি কাজের মাঝে হাসির বিনিময়,
বন্ধু তুমি দুধ ছাড়া চা কেবল চিনিময়,
বন্ধু তুমি দুঃখে...


নাপিত

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৮/০৬/২০১০ - ৭:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঘটনার সময়কাল একাত্তরের কিছু পরে। দূরের কোন এক গ্রাম। অনেক দূরের। এখানকার লোকেরা এখনও গঞ্জের গল্প শোনে। তবে প্রায়ই হাটে লোকজন আসে এখানে গঞ্জ থেকে। এমনকি এ গ্রামেরও বেশ কয়েকজন যুদ্ধের পর বসত গেড়েছে গঞ্জে। হাটবারে তাদেরও দেখা মেলে হামেশাই। হাটের দুটি অংশ। একাংশে কেবল ধান-চাউল আর সারের আড়ত...আরেক পাশে গ্রামের লোকেরা প্রায় আদি সমাজের বিনিময় প্রথায় ছয়টা বেগুনের দামে আধপোয়া সয়াবিন ...


সাপের খোলস বদল

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৮/০৬/২০১০ - ৭:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.আজ খবরে পড়লাম নির্বাচন কমিশনের কথামত জামাত তাদের দলের গঠনতন্ত্র কিছু পরিবর্তন আনছে। কি কি পরিবর্তন তা খবরে বিস্তারিত দেওয়া আছে। আগ্রহীরা সেখান থেকে জানতে পারেন।

২.ছোটবেলায় গ্রামের ঝোপঝাড়ে মাঝে মাঝে সাপের খোলস পাওয়া যেত(আমরা বলতাম ছলম)। প্রথমদিকে ভাবতাম সাপটা বুঝি মরে শুকিয়ে ওই রকম হয়ছে, কিন্তু বড়রা সর্তক করতো এই বলে যে আসলে সাপটা মোটেই মরেনি বরং ন...


সচলভাষা: শেষার্দ্ধ

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: মঙ্গল, ০৮/০৬/২০১০ - ৬:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify] আমি কলকাতায় যে পাড়ায় বড়ো হয়েছি সেটা ছিলো পূর্ববঙ্গ থেকে আসা মানুষদের আস্তানা। পারস্পরিক চেনা-পরিচয়ের পথ ধরে পরিবারগুলো এক পাড়ায় এসেছিল, সেজন্য সরকারি জমিবন্টনের সময় সামাজিক স্টেটাস নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে নি। এর ফল দাঁড়িয়েছিলো এই রকম যে পাড়ার ডেমোগ্রাফিটা একেবারে পাঁচমেশালি খিচুড়ি, ডাক্তার, প্রফেসর, মাস্টার যেমন আছে তেমনি আছে বাজারের সব্জিওলা, গৃহপরিচারিকা ইত্যাদ...


দেহভাঁজ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৮/০৬/২০১০ - ৩:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তারে খুব কাছাকাছি রাখি। নিজের সাথে বনিবনা না হলে, চোখের আড়াল করি।... আর শূণ্যতা! সে-ও এক হাহাকার!আকুতি নিয়ে ফিরি বারা বার।
কিসের দর্শনে এমন করে উঠে চারপাশ!

আকুতি নিয়ে করি নাড়াচড়া- দেহস্বপ্নভাঁজ

দুই
খুব ফুরফুরে সময়টা পাড় হলে; আদিম নিয়ম ভেঙে দাঁড়াই। নিজেদের অন্যকিছু ভাবতে পারি না। শুধু পাশবিক পূজো ছাড়া...

কী হবে আর স্বপ্নের সাথে বসবাস করে। এসো, নেমে পড়ি জলে… জল সেঁচি

তিন
এতো নির্...