Archive

June 7th, 2010

হলুদ খাম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৬/০৬/২০১০ - ১০:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় নিলয়,
কেমন আছিস? তোকে হঠাৎ আজ চিঠি লিখতে বসলাম, যদিও এর পেছনে প্রাতিষ্ঠানিক কোনো কারণ নেই, তারপর ও বেশ ক’দিন অস্থির হয়ে ভাবছি, কী লিখবো? একদিন তুই facebook এ স্ট্যাটাস দিলিঃ “Kono purono bondhu jodi dak joge ekta chithi likhe pathato.... (কোনো পুরোনো বন্ধু যদি ডাক যোগে একটা চিঠি লিখে পাঠাতো!)”- সে অর্থে আমি তোর বন্ধু নই, ঢাবি’তে পড়াকালীন ডিপার্টমেন্টের বড় ভাই মাত্র। তারপরও কী যে হলো, তোকে কমেন্ট দিলামঃ “ওক্কে, তোর ঠিকানা...


ফেসবুক এবং নিষিদ্ধ গন্ধম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৬/০৬/২০১০ - ১০:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেশে কোনো সরকার আছে কি না এ নিয়ে অনেকেই সন্দিহান হয়ে পড়ছিলেন। সম্প্রতি সেইসব আপামর ম্যাঙ্গো পিপলকে দাঁতভাঙা জবাব দিয়েছে সরকার বাহাদুর। ফেসবুক আবার চালু হয়েছে দেশে। সরকার যে দেশে ভালো কিছু চালু করতে পারেন তা আরও একবার প্রমাণিত হলো।

অনেক মুখপোড়াই বলেন যে সরকারের হ্যাডম নাই এম্রিকারে চটায়। তারা যে কত বড় বোকার স্বর্গে বাস করছে তা সরকার আগেই প্রমাণ করেছিল ফেসবুক নিষিদ্ধ করার মা...


বাংলাদেশী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৬/০৬/২০১০ - ৯:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

দীর্ঘদিনের লালিত বাসনা সত্যি সত্যি যে বাস্তবায়িত হইবে ইহা আমি কখনও চিন্তা করিতে পারি নাই। আমি জাপানের নাম বহুদিন হইতেই শুনিয়া আসিতেছি। এইটি একটি উন্নত দেশ এবং টোকিও একটি উন্নত শহর। আমি সেই শহরেই আজ অবস্থান করিতেছি। আজ বিশ্বের বহুদেশের জনসাধারণ এবং ফুটবল তারকারও এই টোকিও শহরে শুধু অবস্থান করিতেছে না, তাহারা ফেরত যাওয়ার সময়ে কি কি ক্রয় করিয়া দেশে যাইবে সেই প্রস্তুতিও লই...


পাঁচ বছর পর - ৩/৫

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: রবি, ০৬/০৬/২০১০ - ৭:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

১০.
আগে দেশে টিভি চ্যানেল ছিলো এটিএন, চ্যানেল আই আর এনটিভি। এখন ফিরে এসেছে ইটিভি, যু্ক্ত হয়েছে দেশ টিভি, বৈশাখী, বাংলা ভিশন, আর টিভি, মাই টিভি, দিগন্ত আর বন্ধ ঘোষিত চ্যানেল ওয়ান। এ ছাড়াও ইসলামিক টিভিও সম্ভবত বাংলাদেশ ভিত্তিক। পশ্চিম বাংলা থেকে ছিল ইটিভি, জিবাংলা, আর আকাশ। বাড়তি এবার দেখছি স্টার জলসা আর এস মিউজিক। এসবের বাইরে আরো হয়ত চ্যানেল থেকে থাকবে, সিলেটে এগুলোই দেখা যাচ্...


June 6th

বিব্রত....

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৬/০৬/২০১০ - ১:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিব্রত.....

০৪ বা ০৫/০৬/২০১০খ্রীস্টাব্দ ।
আমেরিকায় এখন কত?
০৩/০৪/০৫/০৬
/০৫/০৬/০৭--২০০৯/১০/১১ খ্রীস্টাব্দ /পুর্ব

আমরা খুব ভোরে ঘুরতে থাকি । ঠিক যেমন করে ঘুরছিল কলোনীর মাঠের মাঝে হারুন মিয়ার ডাব্ববার সাদা, লাল ,নীল , সবুজ, হলুদ, কালো ,লাল নাগরদোলাটি । প্রতি ডাব্বায় ৬ জন । ভয়ঙকর শাইশাই করে ঘুরছিল হারুনমিয়ার নাগরদোলা। ঠিক যেন লোহার আঙটা বাধা নাইলনের দড়ি মাথার উপর ঘুরছে। সেই আঙটায় বসে আ...


বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোর ভবিষ্যৎ কী?

পান্থ রহমান রেজা এর ছবি
লিখেছেন পান্থ রহমান রেজা (তারিখ: রবি, ০৬/০৬/২০১০ - ১১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথমে তথ্যটা জেনে আঁতকে উঠেছিলাম। বিশ্বাস হয়নি একটুও। বাংলাদেশের টিভি দর্শকরা নাকি প্রতি ১০০ মিনিটের ৭০ মিনিটই দেশের বাইরের চ্যানেলগুলোর অনুষ্ঠান দেখেন! আমার নিজের ধারণা ছিল, এটা ফিফটি ফিফটি হবে। কিন্তু না। আবার বাংলাদেশী অনুষ্ঠান দেখার প্রবণতাও দিন দিন কমছে। ঠিক কত পার্সেন্ট, তা আমার জানা নাই। আমি টিভি চ্যানেলগুলোর কেউ না। যারা টিভিতে কাজ করেন, তারা ভালো বলতে পারবেন।

এই ...


আশা

পাগল মন এর ছবি
লিখেছেন পাগল মন [অতিথি] (তারিখ: রবি, ০৬/০৬/২০১০ - ৯:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]ছোটবেলাতে সবার মনেই বড় হয়ে কি হবে সে স্বপ্ন থাকে হয়তো।আমারও ছিল। যখন “Aim in life” অথবা “আমার জীবনের লক্ষ্য” টাইপ রচনা লিখতাম তখন অনেক কিছুই চিন্তা করতাম- বড় হয়ে কি হবো? স্কুলে যখন স্যার ম্যাডামরা জিজ্ঞাসা করতো, বড় হয়ে কি হব? আমি সবসময় উত্তর দিতাম, “ইঞ্জিনিয়ার”। আমার মাথার মধ্যে এটা একেবারে গেঁথে গিয়েছিল। কলেজে যখন ভর্তি হলাম “নেচার স্টাডি ক্লাব” এর মেম্বার হলাম। সেখানে এক বড় ভাই ছি...


সুন্দর বউ

ধ্রুব বর্ণন এর ছবি
লিখেছেন ধ্রুব বর্ণন (তারিখ: রবি, ০৬/০৬/২০১০ - ৫:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

ফরিদ আমাকে টেনে নিয়ে গেল সেই বাড়িতে। যেতে যেতে বারবার বলে, দোস্ত, কেবল রাশেদ ভাই ছাড়া ও বাড়িতে সবকিছু সুন্দর। ওনার বাড়ি, ওনার ছাদ, ওনার পাঞ্জাবী, ওনার কাজের মেয়ে, ওনার বউ। সব!

-যাহ, শালা।

হেঃ হেঃ। ফরিদ কেলিয়ে হাসে।

না দোস্ত। বাড়িটা একটা দেখার মত জিনিস। গেলে বুঝবি। যতক্ষণ স্বপ্ন দেখবি, ততক্ষণে বরং বাড়িটাই ঘুরে দেখিস।

আমরা যখন বাড়িটার সামনে এলাম, দেখেই আমার ভালো লেগে গেল। আজ...


প্রশ্ন করার অধিকার

সাইফ শহীদ এর ছবি
লিখেছেন সাইফ শহীদ (তারিখ: রবি, ০৬/০৬/২০১০ - ৫:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফেসবুক বন্ধের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে শুনলাম।
আমরা এখন সত্যটা জানতে চাই। কেন এই বালখিল্যতা? কার বুদ্ধিতে এই সব অর্বাচিন সিদ্ধান্ত নেওয়া হয় সরকারে? এরা কি সরকারের বন্ধু, না বন্ধু সেজে শত্রু?

একটু কষ্ট করে গুগল সার্চ করলে বোঝা যাবে দেশের ভাবমুর্তির কতটা ক্ষতি হয়েছে এই সিদ্ধান্তের কারণে।

ফক্স নিউজের সংবাদের পর যে সব মন্তব্য এসেছে তার ক'য়েকটি উঠিয়ে দিলামঃ...


সীমানার বাইরে...(৩য় পর্ব)

নীলকান্ত এর ছবি
লিখেছেন নীলকান্ত (তারিখ: রবি, ০৬/০৬/২০১০ - ১২:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত ১৪।০৫।২০১০ তারিখ থেকে লেখা শুরু করেছি উপন্যাস "সীমানার বাইরে"। ব্লগে লেখা আমার প্রথম উপন্যাস। আজ দিলাম এর তৃতীয় পর্ব।
।।১ম পর্ব।। ।।২য় পর্ব।।

সুস্মিতা কিছু বোঝার আগেই ঘুষিটা এসে লাগল গালে।
ব্যথায় ককিয়ে উঠলো; সাথে সাথে মুখভরা এক নোনতা স্বাদ অনুভব করলো সে।