Archive

June 5th, 2010

অনুবাদ : দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে | ৩য় পর্ব |

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৫/০৬/২০১০ - ১১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটি রোমান্টিক পটভূমি

পরদিন দুপুর। লর্ড হেনরি কার্জন স্ট্রীট থেকে বেরিয়ে আস্তে আস্তে হাঁটছেন আলবেনি ক্লাবের দিকে। তিনি তাঁর চাচা জর্জের সাথে দেখা করতে যাচ্ছেন। কঠোর মনের এই প্রৌঢ় ব্যাচেলরটি ডিপ্লোমেটিক সার্ভিসে ছিলেন, এখন অবসর নিয়েছেন। এই জ্যেষ্ঠ ভদ্রলোক তাঁর বাটলারের কাছে হিরো হলেও অধিকাংশ আত্মীয়ের কাছে মূর্তিমান আতঙ্কস্বরূপ। লর্ড হেনরি অবশ্য তাঁর সঙ্গ উপভোগ করেন।

আ...


অনুবাদ: মাটিল্ডা [ ৩য় পর্ব ]

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৫/০৬/২০১০ - ১১:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মিস ফেল্পস গত কয়েক সপ্তাহ ধরেই মাটিল্ডাকে দেখছিলেন, পরম বিস্ময়ে! সেদিন ওকে এদিক ওদিক ঘুরতে দেখে তিনিও উঠে গেলেন। ওর কাছে গিয়ে বললেন, “মাটিল্ডা, তুমি কি কিছু খুঁজছো? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে পারি।“
“ওইদিকে বাচ্চাদের সব বইগুলো আমার পড়া হয়ে গেছে। এরপর আর কি পড়া যায় তাই খুঁজে দেখছিলাম।“
“মানে তুমি বলতে চাও যে বইয়ের সবগুলো ছবি দেখা শেষ তোমার, তাই তো?”
“হ্যাঁ, তা শেষ। তবে বইগু...


মাঝরাত্রের বাঁশিওয়ালা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ০৫/০৬/২০১০ - ৮:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয়নাবাড়ী। বাইরের ঘর গোছানো, নিঁখুত। মোলায়েম রেশমীগদির সোফাগুলো সুন্দর করে রাখা, কুশনগুলো জায়গামতন। মাঝের কাচের ঢাকনাদেওয়া নীচু টেবিলে স্ফটিকের ফুলদানিতে লম্বা পাতা আর একগোছা ফুলে মিলমিশ, ও ফুলপাতা কোনোদিন শুকায় না, বানানো যে! কিন্তু সত্যির মতন। হাত না ছোঁয়ালে বোঝা যাবে না তফাৎ। সলোমন-শেবার গল্পের মৌমাছিরাও আসে না এখানে। রাজা কেমন করে এ ধাঁধা সমাধান করতেন এখানে, কেজানে!

ভিত...


আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প। পর্ব তিন।

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: শুক্র, ০৪/০৬/২০১০ - ১০:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]সাহিত্যে মরালিটির রসদ আখতারুজ্জামান ইলিয়াসের লেখায় খুঁজে পাওয়া যায় না। নীতিকথা জুড়ে দিয়ে ঈশপের গল্পে পরিণত করার সাহিত্যরীতির রেওয়াজ আধুনিক বা উত্তরাধুনিক সাহিত্যের নয়। দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে উত্তরাধুনিক সাহিত্যের সূচনা। সেই যুগে থেকে আধুনিক ইলিয়াস তাঁর গল্পে মানুষকে দাঁড় করিয়েছেন তার মধ্যের দ্বন্দ্বগুলো নিয়ে। নিখুঁত ভাবে, স্পষ্ট আকারে। চরিত্রনির্মাণে ভে...


অবশিষ্ট হাড় - ০৫ : বর্ণ অনুচ্ছেদ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৪/০৬/২০১০ - ১০:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

মস্তিষ্কের কোথাও না কোথাও আবেগ থাকে
আর থাকে বৈষয়িকতা, তাদের মাঝামঝি কোনমতে টিকে থাকে ভালবাসা
বিমানের পর্যাবৃত্ত ঐকতানে কেঁপে ওঠে আকাশ,
বৃষ্টি হবে, হবে না, হয় না, এলোমেলো গল্পরা বাঁধবেনা উপন্যাস
মানুষের পচনশীল সভ্যতায় সংবেদনশীলতার নিখোঁজ সংবাদ
বাণিজ্যিক কবিতার নীচে চাপা পড়া সৃজনশীলতার গলিত লাশ;
নগরীর দূষিত নদীসমূহ অমৃতবিহীন মৃত-প্রায়,
নেহাত বৃষ্টিতেই শহর সাজে হঠাৎ ভুল ক'র...


রিম বেগমের হেঁসেল থেকেঃ মচমচে বেগুন ভাজা!

রিম সাবরিনা এর ছবি
লিখেছেন রিম সাবরিনা [অতিথি] (তারিখ: শুক্র, ০৪/০৬/২০১০ - ৯:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

রিম বেগমের হেঁসেল থেকেঃ মচমচে বেগুন ভাজা!

এর চেয়ে সহজ রান্না দুনিয়াতে আর নাই। ব্যক্তিগতভাবে আমি একজন অলস মানুষ। অনেক ধৈর্য আর সময় নিয়ে রান্না করা আমার ধাতে নেই। তাই চটজলদি আইটেমের দিকে ব্যাপক ঝোঁক। আমার মত অলস মানুষদের উদ্দেশ্যে এই রেসিপিটা দেয়া। তবে নন-অলসদেরও রেসিপি ট্রাই করতে বাধা নাই।

যা করতে হবেঃ

১। একটা বেগুন গোল গোল করে কাটতে হবে। স্লাইসগুলি যেন খুব বেশি মোট...


আত্মার আত্মীয় এবং কথোপকথন...

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৪/০৬/২০১০ - ৯:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

~ তোরে দ্যাখলেই আমার ঘিন আহে, ছিহ্‌ !! হালার হালা দূরে গিয়া খাড়া...

~ ক্যান? অই মিয়া, অই...নামডা য্যান কি কইছিলি? হ...লতিফ...লতিফ তোর পবলেমডা কি? উলডা কথা কস ক্যা? নিজেরে দ্যাখছোসনি একবার?

~ ক্যা? উলডা কথা হইবো ক্যা? তোর শইলডা দ্যাখ, তারপর কথা ক...

~ কয়লা হইলো গিয়া হীরার জাত ভাই, বুঝছোস? আমি তোর লাহান থ্যাতলানো-গান্ধা কিরায় ভরা শইল নিয়া ঘুরতাছি না...

~ বাল !! তোরে দিয়া মাইনষে অহন দাঁত মাজতার...


একটি পুরোনো গল্প

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৪/০৬/২০১০ - ৯:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছোটবেলাটা খুব আবছাভাবে মনে পড়ে, বিশাল ফ্ল্যাটে নিজেকে খুব একা মনে হতো, সাজিয়ে রাখা একটা পুতুলের মতো । বাবা মা যখন নিজেদের কেরিয়ার গড়ার উন্মত্ত প্রতিযোগীতায় বাইরে কাটিয়ে দিতেন সারাটা দিন তখন আমি কংক্রীট এর কুঠুরিতে আটকা পড়ে ঠান্ডা মেঝেতে বসে অর্থহীন খেলা খেলে যেতাম একের পর এক। একমাত্র বড় আপু তখন সবে স্কুলে ভর্তি হয়েছে। তার বাসায় ফেরার মুহুর্তটা ছিল আমার ছোট্ট জগতের সবচেয়ে আনন...


রাজধানী ঢাকা,হয়তো বা শেষের শুরু

নীলকান্ত এর ছবি
লিখেছেন নীলকান্ত (তারিখ: শুক্র, ০৪/০৬/২০১০ - ৮:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ কেন জানি হঠাৎ করে ভোর ৫টায় ঘুম ভেঙ্গে গেল।
বাইরে কেবল পাখির কিচিরমিচির। সুন্দর এক সকাল।
সিনেমা দেখতে বসলাম। 'ওল্ড ডগস'। সিনেমা দেখে হাতমুখ ধুঁইয়ে কিছু খেয়ে নিলাম।
১০টার দিক ক্লাসে গেলাম। ক্লাস শেষে দেখি বাইরে ব্যাপক বৃষ্টি। ছাতা নিয়ে আসিনি। রিক্সাও পেলাম না। অগত্যা পায়ে হেঁটে রওনা দিলাম।
বাসায় পৌঁছাতে ঠিক সোয়া ৪৫ মিনিট লাগলো। মৌচাক থেকে ধানমণ্ডি। বাসায় ধুকে দেখি গা-হাত-প...


দৌড়

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৪/০৬/২০১০ - ৮:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

মধ্যবিত্তেরা জীবনভর এক রিলে রেস্‌-এ দৌড়ায়। জীবন ফুরিয়ে যায়, দৌড় ফুরোয় না। হাতবদল হয়ে ব্যাটন চলে যায় পরের প্রজন্মের কাছে। একঘেয়ে, বিরামহীন রেস্‌ চলতেই থাকে। ভীষণ সাহসী কয়জনা ব্যাটন ছুড়ে ফেলে অর্থহীন রেস্‌টাকে কাঁচকলা দেখায়। কেউবা হাঁছড়ে-পাঁছড়ে মুখ থুবড়ে পরে অক্ষমতায়। বাদবাকিরা ভবিতব্য মেনে দৌড়ায়। রিলে রেস্‌টায় জেতা যায় না, রিলে রেস্‌টায় হারতে মানা।

দৌড় শিখতে না শিখতেই ব্...