মুক্তধারায় বাঁধন পড়েছে। শত শত পাক, শত শত গ্রন্থি ! জলের নূপুরে বেজে উঠতো যে রহস্যকথাগুলো, তারা থেমে গেছে। ঘুমিয়ে পড়েছে যেন নর্মধাত্রী হাওয়াও। অন্ধ অন্ধকারে বাতির খোঁজ নাই। তবু ভোর হবে আবার, ভোর হবেই। মোহরলতার ফুলের মতন সোনালী ভোর।
তর্জনীতে রেখেছি আগুন,
অনামিকায় টুকরো আলো-
অস্থির ভিতরে ডমরুধ্বনি,
পিনাকপানি, তোমার পিনাকে আজো ওঠে টঙ্কার?
তবে এখনও কেন চুপ?
মৃন্ময়ের স্কুল বন্ধ এই সপ্তাহ।
বাইরে চমৎকার রোদ উঠে এখন। আমরা প্রতিদিন বের হই। কোনদিন সমুদ্র তীর,কোনদিন লেক,কোনদিন উদ্দেশ্যহীন হাঁটাহাটি। আজ মৃন্ময়ের আবদার ছিলো ম্যাকডোনাল্ডসে যাওয়া। বার্গার নয়, 'হ্যাপী মিলস' প্যাকেজের খেলনাতেই লোভ তার।
পাড়ার মুখে বের হতেই চেনা রাস্তা। পরিচিত নির্জনতা। না, ঠিক পরিচিত নয়-স্বাভাবিক নির্জনতার চেয়ে একটু বেশী সুনসান। কোন মানুষ নেই। কেবল 'সেন্ট...
[justify]
একটি প্রাক্তন নদী এবং শুভ্র একটি শহর
সেদিন শহরের একমাত্র নদীটা এক শিল্পপতি কিনে ফেলেন। সরকারের ঠিকমতো নদী চালাতে পারছিল না। প্রাইভেটাইজেশন বোর্ড তাই নদীটা নিলাম তুলে বেচে দেয়। একটা ছোট পত্রিকায় টেন্ডার নিয়ে দুই-নম্বরীর কথা আসায় সেটার প্রকাশ বন্ধ করে দেয়া হয় সরকারি নির্দেশে। নদীর আশেপাশে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ আরম্ভ হয় জলদি জলদি। শিল্পপতি নদী কিনেছিলেন জায়গার জন্য...
ভূমিকা
আমার ছেলের স্কুল ছুটি। আগের বার ছুটিতে মালয়েশিয়া ঘুরিয়ে আনার কথা থাকলেও হয়ে ওঠে নি, তাই এবারে ছেলের আবদারে বাতাস লেগেছে ওর মায়ের একই সময় ছুটি মিলে যাওয়াতে। যেই সেই ছুটি না, চাকরি ছেড়ে দিয়ে একেবারে আড়াইমাসের জন্য। সব যখন ঠিকঠাক খেয়াল করলাম ভিসার জন্য হাতে সময় নেই, এখানকার মালয়েশিয়ান এম্বেসি তিন দিন সময় নেয়, কিন্তু যাবার আগে হাতে সময় মাত্র দুই দিন। একদিনের ভেতর যদি না দেয় ত...
আবার বরিশাল। বরিশালে একটানা পাঁচবছর আমি নদীতে কাটিয়েছি। ঝড়ে-জলে-বন্যায় ভোর ৬ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সন্ধ্যা নদীতে দেখেছি লঞ্চের ঢেউয়ে ইলিশ লাফ দিয়ে নৌকায় উঠে পড়েছে। কয়েটি লাফ দিয়ে থেমে গেছে। হায় সেসব দিন!!
আমার বয়স্ক বন্ধু সুলতানউদ্দিন আখুঞ্জীর বলা গল্পগুলো ছিল আমার জন্য অন্যরকম পাওয়া। পায়াভারী নয় মোটেই। একটি আখুঞ্জীনামা পড়লেও পড়তে পারেন:
[u]নয়া ছিঃনেমা : দি বেড বাগ- ...
[কিছু একটা লিখতে ইচ্ছে করছে কদিন থেকেই। আবার করছেও না। এক মহাজটিল অবস্থা!!
এদিকে মনে চুলবুল চুলবুল করছে থেকে থেকে। চরম বিরক্তি নিয়েই লেখা শুরু করলাম। এখন দেখতে পাচ্ছি কিছু একটা লেখা হয়ে গেছে! কী হয়েছে জানিনা, তবে মনে বেশ শান্তি শান্তি লাগছে- বোধ হয় এবার আপনাদের বিরক্ত হবার পালা, আমি এখন নিশ্চিন্ত!]
লিখতে গেলেই মনের দানো-
করালগ্রাসী, সর্বনাশী,
বিটকেলে তার মুখের হাসি-
শিং নেড়ে বেশ...
মন্ত্রীপরিষদ সম্প্রতি শিক্ষানীতি অনুমোদন দিয়েছে , এটা এখন সংসদে পাশ হবার অপেক্ষায় আছে । নানা রকম খারাপ খবরের মাঝে, ফেইসবুক বন্ধের ডামাডোলের মাঝে নতুন শিক্ষানীতি গ্রহনের খবরটা একটা সুখবরই বটে। বেশ পরিবর্তন আসবে শিক্ষা ব্যবস্থায় আশা করি। আগেই বলে রাখি, শিক্ষানীতির বিস্তারিত জানা হয়নাই, যতটুকু জেনেছি পত্রিকা পড়েই, সেই আলোকেই মূল্যায়ন করছি।
প্রথমতঃ প্রাথমিক শিক্ষা অষ্টম শ্র...
এ বছরের সবচেয়ে সাড়া জাগানো আবিষ্কার কোনটি? বুদ্ধিমান পাঠকেরা যদি সম্প্রতি আবিষ্কৃত কৃত্রিম কোষের কথা ভেবে থাকেন তাহলে শুনুন যে আপনার ভেবে নেয়া উত্তরটি সঠিক নয়।
প্রকৃতপক্ষে এ বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি হচ্ছে, ফেসবুকে কুরুচিপূর্ণ ও বিতর্কিত পেজসমূহে আপত্তি জানানোর জন্য “রিপোর্ট অ্যাবিউজ” বাটনটি।
সচল সাঈদ আহমেদ ও ডেইলিস্টারের সুবাদে আপনারা ইতিমধ্যেই জেনে গে...
আমার এক কাজিনের মেয়ে। ওর বয়স যখন দু বছর, বেড়াতে এলো বাসায়। পুরোনো ইতিহাস আজ আর মনে নেই, তবে আপা "পরী" করে ডাকলে আমি কেন যেন ভীষণ ক্ষেপে যেতাম। সে মহা উৎসাহে পিচ্চিকে শেখানোর পায়তারা করলো আমাকে যেন সে পরী নামে ডাকে। পিচ্চি কেমন একটা লাজুক লাজুক চোখে আমার দিকে তাকায়। বলবে বলবে করেও কোথায় যেন আটকে থাকে। ওর মায়ের দিকে তাকায়। ওর মা কী বোঝে কে জানে। বলে, "পরী না, ফুলপরী বলো, মা, ফুলপরী।" এবং অ...
সকালে উঠেই খবর পেলাম দৈনিক আমার দেশ বন্ধ করে দেয়া হয়েছে! পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে। পত্রিকাটির সাবেক প্রকাশক শিল্পপতি হাশেম আলীর দায়ের করা এক মামলার জের ধরে এমনটি ঘটেছে। হাশেম আলীর পরিবারের ভাষ্যমতে তাকে জাতীয় গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিয়ে গিয়েছিলো। সেখান থেকে ফিরেই তিনি মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। সরকার যদিও বলছে আইন অনুযায়ীই এ...