Archive

June 4th, 2010

সচলভাষা: প্রথমার্দ্ধ

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: শুক্র, ০৪/০৬/২০১০ - ৩:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify] এ লেখাটা লেখা উচিত ছিলো অনেক আগেই, কিন্তু লেখা হয় নি কয়েকটা কারণে। সংবেদনশীল বিষয়ে লেখার সময় যে পরিমাণ যত্ন নেওয়া দরকারি, তার জন্য যথেষ্ট সময়ের অভাব: সচলের ভাষায় যাকে বলে "দৌড়ের উপর থাকা"। এছাড়া একটা বিশাল দ্বিধা, অনধিকার-চর্চা হয়ে যেতে পারে এই নিয়ে। এবং সর্বোপরি লেখার পরে উত্তপ্ত আলোচনা শুরু হওয়ার আশঙ্কা। আলোচনায় অসুবিধা নেই, কিন্তু উত্তর-প্রত্যুত্তর দিতে চাইলেও আবার সেই সম...


কায়েতটুলিতে আগুন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শুক্র, ০৪/০৬/২০১০ - ২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কায়েতটুলিতে আগুন লাগছে। প্রায় ৭০ জনের উপর মারা গেছে! ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা শখানেক ছাড়াবে!
খুব মন খারাপ, আর কিছু লিখতে ইচ্ছা করছে না!


হিউস্টনের শহীদ মিনার নিয়ে পাকিস্তানি সক্রিয়তা

তাসনীম এর ছবি
লিখেছেন তাসনীম (তারিখ: বিষ্যুদ, ০৩/০৬/২০১০ - ৭:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify] কয়েকদিন আগে হিমু একটা ব্লগ লিখেছিল ঢাকাতে দুটো রাস্তার নাম ১৯৭১ এর দুইজন শহীদের নামে নামকরণ করার পরে পাকিস্তান সরকারের প্রতিক্রিয়া নিয়ে। রাস্তা দুটো পাকিস্তান এম্বেসির দুই ধারে হওয়াতে মনে হয় তাদের গাত্রদাহ হচ্ছিল এবং পাকিস্তানে বাংলাদেশি রাষ্ট্রদূতকে ডেকে তারা তাদের কড়া আপত্তি জানায়। এই ব্লগে আমি একটা মন্তব্য করি যেটাতে বলেছিলাম যে হিউস্টনেও এর কাছ...


আমরা কোথায় কার কাছে যাবো!

মাসকাওয়াথ আহসান এর ছবি
লিখেছেন মাসকাওয়াথ আহসান (তারিখ: বিষ্যুদ, ০৩/০৬/২০১০ - ৬:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

০৮ সালের শীতকালীন নির্বাচনী উতসবের এভারেস্ট বিজয়ের পর মহাজোট নেত্রী শেখ হাসিনা এত পরিমিত এবং পরিণত রাজনীতিকের মত কথাবার্তা বলছিলেন যে আমরা প্রায় ভাবতে শুরু করেছিলাম উনি আসলেই পরিবর্তনে আগ্রহী।

পরিবর্তন মানে একটু সভ্য রাজনৈতিক সংস্কৃতি, যা জনগণকে তাদের প্রতিদিনের জীবনে অযথা হয়রানি করবে না।আব্দুল মাল মুহিত, নুরুল ইসলাম নাহিদ, মতিয়া চৌধুরীকে দেখে আশা জাগছিলো, হাসিনার সঙ্গে ...


June 3rd

সরকারি আমলারা যখন বিশ্ববিদ্যালয়ের ভিসি

বাউলিয়ানা এর ছবি
লিখেছেন বাউলিয়ানা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৩/০৬/২০১০ - ৫:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
০।
আমি পাঁচ বছর আগে একটা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলাম। সেখানকার ভিসি ছিলেন একজন প্রাক্তন সচিব। তিনি প্রচুর দেশে বিদেশে ঘুরেছেন, তার অনেক অভিজ্ঞতা, শেষে মধ্যপ্রাচ্যের একটা দেশে রাষ্ট্রদূতও হয়েছিলেন। আমার এই লেখাটা মূলত তার সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে। কাউকে হেয় প্রতিপন্ন করা অবশ্যই আমার ইচ্ছা নয়। বরং সরকারী আমলাদের মধ্যে কম্পিউটার এবং এ সংক্রান্ত কারিগরি জ্ঞা...


অনুবাদ : দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে | ২য় পর্ব |

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৩/০৬/২০১০ - ৫:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

‘অনুভব করো তোমার যৌবনকে,’ লর্ড হেনরি যেন আদেশ করছেন। ‘একদিন সময়ের হাতে কয়েদ হবে তুমি। বার্ধক্য তোমাকে জেঁকে ধরবে। যৌবন খুব অল্প সময় টিকে থাকে। সাধারণ পাহাড়ি ফুল শুকিয়ে যায়, তবে আবার সেখানে ফুল ফোটে। কিন্তু আমরা হচ্ছি মানব জাতি, কখনোই যৌবন ফিরে পাই না। আমাদের অঙ্গ বিকল হয়, ইন্দ্রিয় লোপ পায়,’ তিনি বললেন, ডোরিয়ানের মনে বৃদ্ধ বয়সের ভয়ংকর চিত্র আঁকছেন। ‘আমরা অধঃপতিত হই একটি কুৎসিত বয়...


যা কিছু ভালু, তার সাথে আলু...

লিও হক এর ছবি
লিখেছেন লিও হক [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৩/০৬/২০১০ - ৫:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

দাড়িদাদু বলেছেন,
"মন দেওয়া নেওয়া অনেক করেছি মরেছি হাজার মরণে,
নূপুরের মত বেজেছি চরণে চরণে"

কে যে কার চরণে কী কারণে নূপুর হয়ে বাজে, কে জানে?


জন্ম হোক যথাতথা

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: বিষ্যুদ, ০৩/০৬/২০১০ - ১০:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

(অগোছালো লেখা, সাবধান!)

আমার কিছু আত্মীয় আছেন, যারা বাইরে থেকে এসে বাংলাদেশকে শিটহোল প্রমাণে ব্যস্ত হয়ে যান।

প্লানো, টেক্সাসের তুলনায় ঢাকাকে যে অনেকের শিটহোল মনে হতে পারে, সেটার বিরুদ্ধে আমার আসলেই কিছু বলার নেই। কারো যদি মনে হয়ও, সেটাও তার অধিকার। এতটুকু বলা যেতে পারে, যে সে বা তারা কিছু নির্দিষ্ট দৃষ্টিভঙ্গী থেকে চিন্তা করছে, সকল দৃষ্টিভঙ্গী হয়তো বিবেচনা করছেন না। এখানে ...


বিশ্বকাপ ভাবনাঃ ফেভারিটদের বিপদ-আপদ

কাকুল কায়েশ এর ছবি
লিখেছেন কাকুল কায়েশ [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৩/০৬/২০১০ - ৯:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অবশেষে দুয়ারে এসেই গেল বিশ্বকাপ! আর মাত্র নয়দিন, কিন্তু বেলা কাটছে না কিছুতেই; দুনিয়ার তাবত ফুটবলপ্রেমীদের কাছে বড়ই অসহনীয় এই প্রতীক্ষা! তাই খানিকটা সময় কাটানোর জন্য বিশ্বকাপ নিয়ে একটা ম্যাক্রোস্কোপিক অ্যানালাইসিস নিয়ে হাজির হলাম। নিরপেক্ষভাবে বিশ্লেষন করার চেষ্টা করব, কিন্তু আমার মত পাঁড় সমর্থকের মধ্যে নিরপেক্ষতা কতটুকু থাকবে জানি না, তারপরও চেষ্টা করছি……

প্রথমেই কারা ...


অপূর্ণফল

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: বিষ্যুদ, ০৩/০৬/২০১০ - ৯:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটি সময়কে গুনে রেখে চলছে নিস্কাম
থোড়া
লাজ খোলা হাসির জুড়েই মনস্কাম
খাড়া
অপূর্ণফল তোমার জন্য রাখছি না-আসা প্রেম
ছাড়া
কুড়াই এসো দেহকাবা ছুঁয়ে কোথায় লুকানো হৃদয়কাবা!

একটি সময় গুনে রাখছি, ভাবছি গেছে যতদিন
আমাদের
স্মৃতিফুল মরে যাচ্ছে তো যাবেই- জীবন
পরপার
শীতপ্রিয়ঋতু হউক আমার মৃত্যুদিন... যেমন
কবর
ভুলমন্ত্র পাঠে যন্ত্রনাকোমল... যতসব ভাবা