ঘটনাটা ১৯১২ সালের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থিওডোর রুজভেল্ট তাঁর নির্বাচনী প্রচারণা প্রায় শেষ করে এনেছেন, এখন বের হয়েছেন নির্বাচনের আগের চুড়ান্ত সফরে। প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারদের জন্য তাঁর চমৎকার ছবি এবং নির্বাচনী ইশতেহার সম্বলিত একটা বুকলেট বিতরনের সিদ্ধান্ত হয়েছে। ত্রিশ লক্ষের উপর বুকলেট ছাপানো হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায়ও পাঠানোও হয়েছে। ঠিক সেই মুহূর্ত...
ঘনঘোর ঘরদোর, অট্টালিকা-উলঙ্গ আকাশ। সীমাবদ্ধ সবুজ বিবর্ণ ফুটপাথ। হাঁটলেই পায়ে পায়ে কনডম ও পলিথিন; রাতের বর্জ্য, কুকুরের হাকডাক, কাকের কণ্ঠনালী। হাত বাড়ালেই পার্লারের ফ্রেসিয়াল, ব্রান্ডেড ব্রেশিয়ার, ফার্মজাত মেয়ে, উলম্ব রোদবহ পোড়াপোড়া দুপুর।
ট্র্যাফিক-জ্যামে ঘামের গন্ধ, লোডশেডিংয়ের ধর্ষণ, পানিসংকটে আঁশটে অন্তর্বাস, স্কুল বসছে সাইবার ক্যাফের রগরগা সেক্সসাইডে। বহুতল শপিংমল ...
[justify]চীনের ব্রহ্মপুত্র থেকে পানি অপসারন নিয়ে আমার এই লেখাটি ২৭ জানুয়ারী ২০১০ এ দৈনিক কালের কন্ঠের রাজকূট ফিচার পাতায় প্রকাশিত হয়। লেখাটি সচলায়তনে পাঁচ পর্বে প্রকাশিত আমার 'দক্ষিণ এশিয়ার পানিবিরোধঃ চীনের ব্রহ্মপুত্র থেকে পানি প্রত্যাহার প্রকল্প' শীর্ষক সিরিজের সংক্ষেপিত রূপ বা সারমর্ম। পরবর্তীতে তথ্যসুত...
১
রাতের বেলা মা ঘুমাতে এলে মায়ের কাছ ঘেঁষে এসে শুয়ে ফিসফিস করে টিপু জিজ্ঞেস করে, "মা, মা, বাবা কেন চলে গেল? "
আয়না ছেলের চুল ঘেঁটে দিতে দিতে নরম গলায় বলে, " টিপু, তোর বাবার নিজের দেশ অনেক দূরে, অন্যরকম একটা দেশ, অন্যরকম মানুষেরা সেখানে থাকে। তোর বাবার নিজের বাবামা আর ভাইবোনেরা সেখানে থাকে। তার আপন মানুষেরা তাকে বলেছে তাদের কাছে গিয়ে থাকতে, সেখানে কাজ করতে, তাই সে ফিরে গেছে।"
"তুমি ...
কি যে লোভী চোখে চেয়ে থাকি,
একটা বাসা দেখা যায়,
তার মাঝে মানুষ নড়ে চড়ে,
আর আমার বাসা?
সবাই যে বলে "দেশে আছো ভালো আছো"
পরবাসের বন্ধু গুলি ও তো তাই বলে
তবে আমিই ভুল ভাবছি?
তাহলে আমি কেন বাসা খুঁজি?
পড়ালেখার দুষ্ট চক্রে পরে
অবস্থান বন্দর নগরীতে,
বর্গাকার এইরুমের সামনে বারান্দা।
দিন শেষে সন্ধ্যা আসে,
সবার ছোট্ট কথা বলার যন্ত্রটা বেজে ওঠে
শুনতে পাই"হ্যালো মা,কি কর?
ভাইয়া কি করে?"
আমার ও এক...
তাহলে এবার রাখি? ফোনের ওপাশ থেকে একথাটাই শোন তুমি-
নীরবতাটা খুব অসহ্য রকমের চুপচাপ, বিদায় বলে তাই সরে যাওয়া।
আর কিছুক্ষণ যেতে না যেতেই, অস্থির আমি আরো অস্থির হই।
ফের বকতে ইচ্ছে করে; নিজের বাধ্য হতে যে পারি না আমি-
রঙিন স্বপ্নগুলোর জন্য মায়া হয়; তবুও মুক্তি দেই এক নিঃশ্বাসে।
দৌড়ে যাই পিছু পিছু; ফিরে পেতে চাই স্বপ্নগুলো, অবুঝ মায়া যে।
সত্যি বলছি, ভালোলেগে ছিল তোমায়- হয়ত ভালোবাসা ...
নি...
আমার পাঁচ মামা| বড় মামার ট্যালেন্ট অসাধারণ ছিলো বলে শুনেছি| নানার মতো তিনিও জেলার ছিলেন একসময়| মেজো মামা আর ননী (সেজোর পরেরজন) মামা ডাক্তার| মেজ মামা লম্বা একটা সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এ কাজ করেছেন| আর ননী মামা জীবনের একটা বড় অংশ সৌদি আরবে ডাক্তারি করেছেন | ছোট মামা সিভিল ইঞ্জিনিয়ার, এখন কানাডা প্রবাসী | আমার সবগুলা মামা অসাধারণ ধরনের ভালো মানুষ| বাবা-মারা যেরকম ছেলেপে...
(১)
ব্যাপারখানা বলছি শোন
কি ঘটেছে কাল,
ইয়াহুতে পত্র পড়ে
আমি বেসামাল!
কি বলি হায়
ভেবে না পাই
আনন্দেতে
দিশা হারাই
এমনটি যে হয়েই যাবে
করি নি আন্দাজ,
অতিথি থেকে সচলে
যুক্ত হলাম আজ!! 
আমার লেখালেখির পেছনে যাঁরা নিয়মিত উৎসাহ দিয়েছেন, সচলায়তনে আমার লেখা পড়েছেন, সুচিন্তিত মতামত দিয়েছেন তাঁদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। 
১
এর আগে লিখেছি চলক এবং চিন্তার কষ্ট নিয়ে। আই কিউ পয়েন্ট বাড়ার সাথে মানুষের চলক নিয়ে জটিল চিন্তা করার ক্ষমতা বাড়ে, কিন্তু একটা প্রাথমিক জিনিস পাল্টায় না - কম চলকে সঠিক সিদ্ধান্তের সুযোগ অনেক বাড়ে।
চলক বাড়ালে সঠিক সিদ্ধান্তের সুযোগ যে কেবল জ্যামিতিকহারে কমে তা-ই না, সিদ্ধান্তপরবর্তী গ্লানি নানাভাবে মানুষকে যাতনা দেয়। এর পিছনে নানা কারণ থাকে, কিছু জৈবিক, কিছু ব্যবহারিক, কিছু বি...