একদিন সবকিছুই ধূসর হয়ে যায়। মানুষ, গাড়ী, বাড়ী, উদ্ভিদ, প্রানী, সম্পর্ক, অনুভুতি সবকিছুই। ধূসরতার গভীরতা বাড়তে বাড়তে কৃষ্ণগহবরে হারায় সকল বর্নচ্ছটা। কৃষ্ণগহ্ব থেকে কখনো কি আলোর উত্থান ঘটে? যে আঁধার আলোর অভাবে ঘটে, সেখানে আবারো বর্ন দেখার সম্ভাবনা থাকে। কিন্তু যে আঁধার কেবলই আঁধার, সেখানে নিকষ কালো বাদে অন্য কোন বর্ন নেই।
অন্ধকারের রং কি? কালো কি একটা রং নাকি আলোর অভাব? কালোতে আলো ...
১
আরে! কি অবস্থা? আশেপাশের সবাই তো সচল হওয়া শুরু করে দিল। তার মানে, মানুষ জন হাচল থেকে সচল হতে পারে কোন এক দিন। যারা সবে সচল হলো, তাদের প্রোফাইলে গুতাই। দেখি কে কয়টা পোস্ট করেছে সচল হওয়ার আগে। মোটামুটি ৩০টার মত। ধুরো! দিল্লি বহু বহু দূর।
২
খোমাখাতায় নতুন একটা গেম খেলা শুরু করলাম পাখির প্ররোচনায়। এমনিতে আমি খুব 'মাফিয়া ওয়ারস' খেলি। যাই হোক, নতুন খেলাটার নাম বার্ন বাডি। বেশ ...
কৃত্রিম-বুদ্ধিমত্তার গবেষণায় এখন যত বিষয় আলোচনা হয়, তার সবগুলোর লক্ষ্যই কিন্তু জীবন-যাপনকারী রোবট তৈরী নয়। অনেক শাখা-প্রশাখা হয়ে গেছে। কয়েকদফা এই গবেষণায় ভাটা এসেছে। তবে এখনো অনেক গবেষণা সরাসরি জীবন-যাপনকারী রোবটকে উদ্দেশ্য করে নিবেদিত। এর সাথে বুদ্ধিমত্তার সম্পর্ক ওতপ্রোত বলে অনেকে মনে করেন। তাই গবেষণার নাম কৃত্রিম-বুদ্ধিমত্তা (কৃবু)।
তবে গবেষণাটি যে ব...
দরোজা খুলে খুব ধীরে মলিনা এসে দাঁড়ায় চকচকে সিঁড়িতে, দেয়ালের গা ঘেঁসে। সিঁড়ির ঠিক নিচের ধাপে বসে কালীপদ মাঝি; শালিসের চাক্ষুস সাক্ষী। কালিপদকে মলিনার চেয়েও মলিন দেখায়। কিছুতেই সে এখানে আসতে চায়নি আজ। মলিনাকে সে ন্যাংটো বয়স থেকে চেনে। মেয়েটির জন্য তার কষ্ট লাগে; অথচ মিথ্যা বলাও তার অভ্যাস নয়! চাপে পড়ে তাকে আসতে হয়েছে।
মলিনাকে বসতে বেতের মোড়া দেয়া হয়, মেয়েটি মাটির দিকে তাকিয়ে ক্...
[justify]
সুন্দরবন নিয়ে কিছু লিখতে যাওয়া ঈশ্বরকে নিয়ে কিছু লিখতে যাবার মতোই। আমি সুন্দরবনে যাইনি কখনো। কিন্তু যেতে চাই। সে যাত্রার আগেই সুন্দরবন নামের ব্যাপারটা ধুয়ে মুছে সাফ হয়ে যাক, সেটা চাই না। তাই সুন্দরবন নিয়ে খুব জোরেসোরে চিৎকার চলুক চারদিকে, এমনটা চাই।
আমার আরো দুর্বলতা বাঘের প্রতি। বাঘ আমাদের প্রতীকই কেবল নয়, মানুষকে বাদ দিলে বাঘই সুন্দরবনের সুপ্রিম প্রিডেইটর, সুন্দরবনে...
[justify]আমার হটমেইল একাউন্ট খুব একটা চেক করি না। আজ সকালে ঘুম থেকে উঠে সচলে ঢুকে দেখি আশরাফ মাহমুদ আর সাইফ তাহসিন হাচল থেকে সচল হয়ে গেছেন। তাঁদের মোবারকবাদ জানালাম। এরপর কি কারণে হটমেইলে ঢুকলাম। দৃষ্টিতে কি শান্তি দিলে চন্দন চন্দন। পূর্ণ সচলীকরণ করার চিঠি।
সচল হতে পেরে আমি অনেক খুশি। আমার লেখা যাঁরা কষ্ট করে পড়েন বা মন্তব্য করেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রমা আমার লেখার ...
১১. যখন কেউ আমাকে পাগল বলে
[justify]
গেল সিমেস্টারে ক’দিন বাক্স থেকে খাওয়া-দাওয়া করেছি। ভোর ১১টা নাগাদ ঘর থেকে বের হওয়ার পথে বাক্সে কিছু খাবার নিয়ে যেতাম। দুপুর ৪টা নাগাদ তা দিয়ে লাঞ্চ করতাম, রাতে ঘরে ফিরেও সম্ভব হলে বাক্স থেকেই খেতাম। প্লেট-গ্লাস ছেড়ে এই অচেনা পথে বিচরণের শুরুটা ইঞ্জিনিয়ারিং বিল্ডিং-এর ক্যান্টিনে। কিছু প্রফেসর লাঞ্চ করছিলেন বাসা থেকে কৌটায় করে আনা খাবার দিয়ে। সেই ...
আমার দীর্ঘদিনের আক্ষেপ—সময়ের ঘোড়া এত দুরন্ত গতিতে ছুটতে থাকে যে প্রায়শই এর কোন কুল কিনারা করতে পারিনা। বিশেষ করে ৯২ সালের পর থেকে জীবন যেন রকেটের গতিতে ছুটে চলেছে। বছর কেটে যায় মাসে , মাস সপ্তাহে আর সপ্তাহ দিনে। দিন শুরু হতে না হতেই শেষ। কোথায় ছুটেছি, কোথায় চলেছি জানার বা বোঝার আগেই।
কিন্তু ইদানীং সময়ের ঘোড়া ছুটছে তো নাই, খুঁড়িয়ে খুঁড়িয়েও হাঁটছে না, কেমন যেন স্থবির হয়ে আছে। আসলে...
সতর্কতা:
ধর্মীয় বিশ্বাস ও সংস্কার বা মুক্তচিন্তা বিষয়ে যাঁদের সংবেদনশীলতা রয়েছে,
তাঁদের জন্য অস্বস্তিকর হতে পারে।
...
(কফি হাউস কেস।
)
১
গোল্ডম্যান স্যাক্স ওয়াল স্ট্রিটের বাঘা ফার্ম। আমেরিকার বিজনেস স্কুলগুলির পোলাপান লেখাপড়া করে আর গোল্ডম্যান স্যাক্সের ওয়েবসাইটে গিয়ে জিভের লালা ফেলে। ঢুকতে পারলেই কেল্লা ফতে, দুই বছরের মাথায় বছরে দুই কোটি ডলারও কামায় ফেলবেন। এক্সিকিউটিভ কমপেনসেশন তো কইলাম না, ১০০ মিলিয়ন দুধভাত।
সমস্যা হইলো, এত আরাম বাকিদের পোষায় না। মানুষ মাত্রই হ...