Archive

January 31st

মাফ করে দিন না!

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: রবি, ৩১/০১/২০১০ - ২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[সুজন চৌধুরী, আমাদের সুজন্দাকে...]

এটা কিছু হইলো
মানবতা বলে আর বাকী কিছু রইলো!

আইনের মুণ্ডুটা দুই হাতে চটকে
পাঁচটারে মাঝরাতে ধরে দিলা লটকে
মুজিবের খুনি বলে ওরা ক্ষমা পায় না
গণতন্ত্রের সাথে এটা যায়? যায় না!

যাই হোক, এইবার ক’টা দিন দম নে
রাজাকার ইস্যুটাকে মুখে বাপ কম নে
বুঝে গেছি ঘাতকের ক্ষমতার ধ্বস কী
মরা লাশে জুতা ছুড়ে জনগণ (কস কী!)

ভিজে গেছে পায়জামা দেখে ক্ষোভ ঘিন্না
এবারের ম...


রোদেলা

মৃত্তিকা এর ছবি
লিখেছেন মৃত্তিকা [অতিথি] (তারিখ: রবি, ৩১/০১/২০১০ - ১২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাথার ডান কোণে হাত চাপা দিয়ে বসে আছে রোদেলা। সেখানে দপ্‌ দপ্‌ করে ব্যথা করছে। গতরাতে ডিউটি ছিলো হাসপাতালে, আজ ঘুম হওয়াটা জরুরী ছিলো খুব।
ঘূর্ণ্যমান ফ্যানের দিকে চেয়ে থাকা, পাশের ঘর থেকে অবিরাম কাশির শব্দ আর মাঝে মাঝে আতংক ধরিয়ে দেয়া দু একটি কুকুরের ডাক......... এই এক চক্রে রাত কাবার। তবু আরেকটু বেশী সময় না নিয়েই উঠে পড়ে সে। হাসপাতালে যাবার সময় হয়ে এলো।

মুখ হাত ধুয়ে, কাপড় পাল্টে বেরোব...


মানবতার ঐচ্ছিক ছুটি

শেখ নজরুল এর ছবি
লিখেছেন শেখ নজরুল [অতিথি] (তারিখ: রবি, ৩১/০১/২০১০ - ১২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার দেয়ালে ছিলো তিনটি তৈলচিত্রের অনড় পৌরষত্ব
হায় পৌরষত্ব! কতসহজে নিঃষ্প্রাণ হলো সিমির মৃত্যুগাঁথায়
অপরাধি আমি, ঠায় দাঁড়িয়ে আছি আত্মার কাঠগড়ায়।

ফাহিমার মৃত্যুর পর শুরু হয়েছিলো আমার হার্টট্রয়াল
আর কাঠগড়ার উঠোনঘিরে চলেছিলো আইন-অধ্যায়ন
সাহস দিয়েছে সবাই, কিছুই হয় না ওই সংক্রামক মৃত্যুতে
সত্যিই তাই; নিরেট বখাটের জন্য অভূত নিরাপদ বাংলাদেশ!

তৃষার মৃত্যুর দিন মনপাড়ায় ছিলো কা...


যুদ্ধাপরাধ ও জামায়াত ইসলাম

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শনি, ৩০/০১/২০১০ - ১১:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ব্যক্তি হিসেবে না, জামায়াত ইসলাম দলগতভাবেই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধীতা করেছিলো। এখন জামায়াতের যেসব নেতারা বলেন যে দেশে কোনো যুদ্ধাপরাধী নেই বা জামায়াত ইসলাম মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তারাই দলীয়ভাবে যুদ্ধাপরাধে নেতৃত্ব দিয়েছিলো। তথ্য প্রমাণের অভাবে তাদের অনেক কথারই জবাব দেওয়া যায় না। তাই চেষ্টা করলাম আবেগ বহির্ভূতভাবে শুধু তথ্যসূত্র সম্...


আউলা কথার সাথে একটা খবরও আছে......

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ৩০/০১/২০১০ - ৬:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সকালে আজ ঘুম ভেঙ্গেই টের পেলাম মাথায় ভীষণ যন্ত্রণা। এটা বেশ কদিন ধরেই হচ্ছে। আবার মাঝরাতে রোজই প্রায় ঘুম ভেঙ্গে যায়। কিছুক্ষণ হাঁটি, মাঝে মধ্যে কম্পু অন করে বসে থাকি, ভূতগ্রস্ত যেন। কোন কাজেই আমার ঠিক মন লাগছে না। শরীরটাও খারাপ আবার মনেও চাপ পড়েছে বেশ। ভার্চুয়াল জগতের চাপ এসে বাস্তবে হানা দিচ্ছে এটা বড়ই অস্বস্তিকর। এতসব অস্বস্তির মধ্যেও দুপুরের লাঞ্চের সময় মেসেজ এলো [url...


January 30th

তেলাপোকা

স্নিগ্ধা এর ছবি
লিখেছেন স্নিগ্ধা (তারিখ: শনি, ৩০/০১/২০১০ - ১২:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

কাজের মেয়েটাকে একপ্রস্থ বকাবকি করে টিভি’র সামনে এসে বসলেন সুলতানা। এসময়টা এমনিতেই তাঁর এক কাপ চা হাতে টিভি দেখার সময়। পুরোনো দিনের গানের অনুষ্ঠান দেখায় একটা, ভালো লাগে খুব। সারা দিনের যুদ্ধশেষে এটা তাঁর মাথাকে বিশ্রাম দেয়ার সময়। একটু একটু করে চা খেতে খেতে, গান শুনতে শুনতে, পরের দিনের যুদ্ধের জন্য রসদ সংগ্রহ করেন। ছেলে বা মেয়ে ছাড়া অন্য কেউ ফোন করলেও ধরেন না। আর আজ কিনা তার এত...


আবোল-তাবোল

অবাঞ্ছিত এর ছবি
লিখেছেন অবাঞ্ছিত (তারিখ: শনি, ৩০/০১/২০১০ - ১০:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেকদিন কিছু লিখিনা... ব্যস্ততার দোহাই দিয়ে সহজেই পার পেয়ে যেতে পারি, কিন্তু আসলে ঠিক ব্যস্ততা নয়। আলস্য? বলা যায় হয়তো... পুরোপুরি আলস্যও ঠিক নয়। ইদানিং কিছুই করতে ইচ্ছা করে না.. কেমন এক জড় পদার্থে পরিণত হচ্ছি।

বাইরে মোটামুটি ঠাণ্ডা ... -১২ ডিগ্রী সেলসিয়াস দেখাচ্ছে। বেশ বড়সড় তুষার ঝড়ের কবলে পড়ে এখানে এখন মোটামুটি সব স্তব্ধ। ক্লাস বন্ধ, জীবন অসার... সব কিছু যখন গতিময় থাক...


আমি

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: শনি, ৩০/০১/২০১০ - ৯:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চোখ দুটো ভীষণ ক্লান্ত- তাকিয়ে থাকা দায়
অবসাদ এতো মোহময় ঠিক যেমন ব্যস্ততা—
নশ্বর আমি নত হই
লুন্ঠিত জীবনাভিযানে অবিনশ্বর অধিকার
ঢেউ আঘাত হানে
প্রকম্পিত মর্মস্পৃশ্
অথচ সারাটাদিন আকাশ দেখা হয়নি—
নোনা আস্বাদ
আধার নেই;
আঁধারে অবকাশ—
মৃত স্মৃতি, বিস্মৃতির অতল


আশ্চর্যময়ী(১)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ৩০/০১/২০১০ - ৭:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সে কথা রেখেছে। দেশ বেড়ানোর চিঠি লিখেছে। চিঠির ভাঁজ না খুলে হাত বোলাই অনেকক্ষণ। সেই স্মৃতিস্বপ্নকল্পনা দিয়ে তৈরী ভূমি আমিও চিনতাম। কতবার চৈত্ররাতের ঘুমভাঙা জ্যোৎস্নায় সে দেশ আমি দেখেছি চাঁদের আয়নায়। সাবধানে ভাঁজ খুলি, পড়তে শুরু করি। পড়তে পড়তে আমিও রওনা হই চিৎপুরের নতুন টার্মিনাস "কলকাতা" থেকে, সকাল ৭ টার রোদ তেরছা হয়ে পড়েছে কামরায়, ট্রেনের নাম মৈত্রী।

দেখতে দেখতে পার হয়ে য...


দেশে ফেরা - ৩ : সুন্দরবনে ৭২ ঘন্টা

রেশনুভা এর ছবি
লিখেছেন রেশনুভা (তারিখ: শনি, ৩০/০১/২০১০ - ৭:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]সুন্দরবন নিয়ে সচলায়তনের পাতায় আমার পড়ামতে এর আগে লিখেছেন মোস্তাফিজ ভাই, নজরুল ভাই, লীলেন’দার মত গুণী লেখকেরা। আমার নিশ্চয়ই ডিসক্লেইমার দেওয়ার কারণটুকু আর ব্যাখ্যা করে বুঝানোর দরকার নেই। গিয়েছিলাম তিনদিনের সৌখিন ভ্রমণে। তেমন কোন উত্তেজনাময় গল্পও নেই আমার। ভাবছেন, তবে কেন লিখলাম? ভালো-খারাপের সহাবস্থানটা মনে করিয়ে দেওয়ার জন্যই হয়ত।

মুঠোফোনের কর্কশ শব্দে ঘুম ভেঙ্গে...