Archive

January 19th

চুরি করেছ আমার মনডা... মুক্তাগাছার মণ্ডা!!

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ৫:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

মন্ট্রিয়াল থেকে এই পণ করে এসেছিলাম যে, এখন থেকে ভ্রমক হয়ে যাব। একেবারে পাকাপোক্ত ভ্রমক। পুরো বাংলাদেশটা যত পারব ঘুরে দেখব। হেথায় যাব, হোথায় যাব, সারা বাংলাদেশে!
আসার পর অবশ্য এই তেল ফুরিয়ে যেতে বেশিদিন লাগে নি। কারণ দুগ্ধপোষ্য দুই বাচ্চার বাপ হয়ে আর যাই হোক, ভ্রমক হওয়া ভারী মুশকিল। ভাদাইম্যা হওয়া যায় বড়জোর।
শেষপর্যন্ত ভাদাইম্যাই হতে হল আমাকে!
বউ জয়েন করে ফেলল তার অফিসে, তার ভাল...


ডেটিং টিপ

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ১২:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার থিকা? চোখ টিপি

তা বটে, আমি কখনোই ডেটিং করি নাই। করার সম্ভাবনাও কম। কিন্তু আপনাদের তো কম না। তাছাড়া, এটা ডেটিং ছাড়াও আরো বহু কাজে লাগতে পারে।

সুতরাং অফ অল দ্য পিপল, আমার থিকাই ডেটিং টিপ নেন। তবে মনে রাখা দরকার, আমি আরিয়েলি থেকে চুরি করসি, সুতরাং সকল ধন্যবাদ তাঁরই প্রাপ্য।

ওহ, আর আরেকটা জিনিস মনে রাখা দরকার - নিচে যা পড়বেন তার মূলকথা আমাদের মোটামুটি সবারই জানা, অনেকটা [url=http://www.sachalayatan.com/sirat/2...


বিষয় বিষের জ্বালা

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ১১:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রাইমারী ইস্কুলে ছাদভাঙা ঝুল স্রোত, আঁকি-বুকি সর্বশিক্ষা অভিযান। আসন্ন সোয়েটার উপলক্ষে ছুটি কাটাচ্ছে উলের গোলা, তুলসিগাছে পেঁচিয়ে আছে ঝরঝরা রোদ, ফুলির বাচ্চা।

আর কুয়াশা, তখন দূরে, রেলের জানালা, ঝাপসা কাঁচে, আঙ্গুল আঁকছে নামতা শেখা, রোদ বাতাসা ওদিক থেকে যাচ্ছে সরে সূর্য ধরে।

কোনাকুনি যোগ না দিতেই, বিঙ্গো এল, একটা ো-কার লিখলে পরে, পাছে তারে জুজু ধরে, প্রশান্ত মৃধা ভাবুক বসে, পয়মন...


অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়

আশরাফ মাহমুদ এর ছবি
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ৮:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

===================
গান: অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
===================

বিকেলের আনাগোনা একটি পথে হারায়
অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
চাপা স্বভাবে কমল নীরবে কী বলা যায়
জানাতে গেলে-ও না জানার দোলায়
ঝুলে থাকি ভ্রান্তি নিয়ে কেয়াবনে পথ হারানো
অন্য খোঁপায় তবে বিকেল না হয় মনমাড়ানো

একটি তারা ঘুমিয়ে পড়বে একা
একটি তারা তার চোখের পাহারা
একটি চাঁদ লুটিয়ে আসবে বাঁকা
একটি চাঁদ বিহারে জোছনাধারা

হাত চলকে টে...


বোকাদের পদ্য ০৩৮

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ৮:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

সরু খাটে পাশ ফিরে শুতে গিয়ে মনে হয়
ভালোবাসা আছে
অন্ধকারে ঠিক যেন নিজেকে না খুঁজে পাওয়া মদমত্ত হাতির মতোই
টের পাই, সূক্ষ্মশির ডাঙস মুঠোয় নিয়ে
বোবা মাহুতের মতো
ভালোবাসা আছে

যেমন আছেন তিনি জলে, স্থলে, আখ মাড়াইয়ের কলে
কেবল নিজের ঘ্রাণে ভরা এই আমার কম্বলে
হয়তো ঈশ্বর আছেন
শীতের অনেক রাতে মনে হয়
ভালোবাসা আছে, আছে ঈশ্বরের কাঁধে মাথা রেখে
তাঁর বিধবা কন্যার মতো, অযথা নিশ্চুপ আর বি...


প্রতিলিপি(১০)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ৫:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখানে ৯ম

১০
গিবান আর ওরিয়ানা কয়েক দিনের ছুটি নিয়ে বেড়াতে চলে গেছে এমন একজায়গায় যেখানে পাহাড় এসে সমুদ্রের আয়নায় মুখ দেখছে। ওদের মধ্যে কথোপকথন শুরু হয়েছিলো সেদিন সন্ধ্যায় কফি-সামোসা খেতে খেতে।

গানের পরেই ওরিয়ানা উঠে গিয়ে গড়ে রাখা সামোসাগুলো ভেজে কফি বানিয়ে নিয়ে এসেছিলো। এত ভালো স্বাদের খাবার আগে নাকি গিবান কোনোদিন খায় নি, খেয়ে সে দিওয়ানা হয়ে গিয়ে কথা ক...


শিরোনাম নেই -২

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ৪:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বহুদিন পর,
শীতের পাখীদের সাথে ফিরে
তোমার কি মনে হলো
যে ছেলেটা লিখতো কবিতা,
সে বোধহয়, অতটা পাগল নয়?

পড়লো কি মনে একমাত্র সেই বলেছিলো
ভালোবাসা সিলেবাসে না থাকলেও
মানবজীবনেরই অধীত বিষয়।

দু’চোখে মেঘ আর
দু’পকেটে দুটো চপল নদী
নিয়ে সেই লিখেছিলো, তুমি তাকে ছুঁয়ে দিলে
সে হয়ে যাবে বাহারী কদমফুলের গাছ,
আর তোমার পায়ে বিছিয়ে দেবে
পুরোটা বর্ষাকাল।

বলেছিলো -
দু’ঘন্টা জ্যাম মানে
দু’ঘন্ট...


পাকিস্তানের বন্দী শিবিরে!

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ৩:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

“কে দেবে গো ক্ষুধার অন্ন জীবন করবে দান
কোথায় তুমি ওগো আমার দীনের দয়াবান”

আমার বিবেচনায় আমি ঠিকমতই গাই গানটা। নির্দেশক জহির কাকু কোন ভাবেই পছন্দ করছেন না। কি আর করা! আবার গাই। আবারো অনুভূতির আড়ষ্ঠতায় গানে প্রাণ আসেনা। প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে রাজ্যের সাথে প্রাণ হারানোর ভয়ে অসহায় রাজকুমারের বেদনার সুর আমার কণ্ঠে ধরা দেয় না। অন্য ঝামেলাও আছে। গরিবের পোলার পক্ষে রাজকুমারে...


আম্রিকার কার্টুন ২০০৯

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ১:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]হাতে একটা বই পাইলাম। দা বেস্ট পলিটিক্যাল কার্টুনস অভ দা ইয়ার ২০১০ এডিশন। আমি কেরিক্যাচার বা কার্টুন ব্যাপক ভালু পাই। অনেক দিন ধরে শিশির ভট্টাচার্যের ক্যারিকেচারের মুগ্ধ দর্শক।সচলে ঢোকার পর সুজন্দার কার্টুন দেখি আর তবদা খাই। ইঁনারা যে কি খান? আঁকে কেমতে এমন? বিদেশি কার্টুনিস্টদের মধ্যে লুরিকে আমার ভীষণ পছন্দ।

২০১০ সাল আম্রিকায় কি কি ঘটছে তার ছুতানাত...


।। ডোর ।।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ১২:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:



there's a bluebird in my heart that wants to get out
but I'm too clever, I only let him out at night sometimes
when everybody's asleep.
I say, I know that you're there, so don't be sad.
and we sleep together like that with our secret pact
and it's nice enough to make a man weep,
but I don't weep,
do you?

রিনি চলে যাবার পর সে আঁকিবুকি আঁকে কাগজে।
কলম চড়ে বেড়ায় ইতঃস্তত,উদ্দেশ্যহীন-তার মতোই। ক'টা দাগ আঁকা হয় যেমন খুশী।না কোন শব্দ, না কোন বাক্য- না কোন প্রয়োজন। কাগজ দলা পাকায়, দলা পাকানো কাগজ শুয়ে থাকে নিরীহ আয়োজনে।
নতুন কাগজ শরীর মেলে। এবার কিছু শব্দ, ...