| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
সচলায়তনের প্রিয় সদস্য ও পাঠকবৃন্দ,
শুভেচ্ছা জানবেন।
একুশে বইমেলা ২০০৮ এর ঊষালগ্নে বইমেলায় "সচলায়তন সংকলন প্রথম খন্ড" প্রকাশিত হয়েছে। আগ্রহীরা ২৬ তারিখ বিকেলে খোঁজ নিন সাহিত্যবিকাশ, স্টল নাম্বার ২৪৫-২৪৬ এ।
এই বিলম্বের জন্যে সচলায়তন সংকলন প্রকাশ ব্যবস্থাপনা পর্ষদ দায়ী, ব্যাটাদের ধরে প্যাঁদান, দুঃখপ্রকাশ করার আগ পর্যন্ত।
ধন্যবাদ।
সূচীপত্র
লেখা - প্রথম অংশ
কবিতা
লেখা - দ্বিতীয় অংশ
২
প্যাঁদাতে হলে তো আগে মানুষগুলোকে চিনতে হবে। বাংলাদেশী সচলদের কেউই জানেন বলে মনে হলো না যে কে/কারা এই ঝক্কি সামলাচ্ছেন।
সর্বমোট কয় খণ্ড হবে এটা? বাকি খণ্ড/খণ্ডগুলো কবে নাগাদ জন্মাবে?
.................................................................
...ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি...
৩
হুমম...
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
৪
সাধু সাধু!
৫
প্রবাসীদের জন্য বই কেনার একটা সস্তা মাধ্যমের ব্যবস্থা করা হোক।
আমার প্রস্তাব,
জার্মানির সব অর্ডার একটা ঠিকানায় পাঠানো হোক । যার ঠিকানায় পাঠানো হবে তিনি সবার কাছ থেকে মূল্য সংগ্রহ করে ঢাকায় প্রাপকের ঠিকানায় পাঠিয়ে দেবেন । আমি কাসেল বাসিদের সহায়তা কামনা করছি এ বিষয়ে ।
অন্য দেশের ব্লগাররা এভাবে নিজেদের দেশে একটা পয়েন্ট খুঁজে বের করে সেখান থেকে বই সংগ্রহ করতে পারেন ।
৬
সুমায়ে সুনা ফলবে। তিষ্ঠ, কাজ অতি অল্প অবশিষ্ট। যথাসময়ে বাড়ির দোরগোড়ায় বই পৌঁছে যাবে।
৮
আনন্দিত হলাম এই সংবাদে। হয়তো কোন এক দিন হাতে পাবো।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
১০
হাসিব, প্রশ্নটি কি আপনি আমাকে করলেন? "সেই লুক" বলতে আপনি কার বা কিসের রেফারেন্স দিচ্ছেন, তা ঠিক ধরতে পারলাম না। যদি একটু বিস্তারিত করে বলতেন। ধন্যবাদ।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
১১
অত্যন্ত সুখবর । বইয়ের মূল্য যদি গোপন সূত্রে প্রকাশিত হয় , তাহলে বইয়ের প্রচ্ছদটিও গোপন সূত্রে প্রকাশিত হোক সচলায়তনে ।
১২
নিদেনপক্ষে সূচীপত্রটিও যদি দেখতে পেতুম!
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
১৩
প্রবাসী যাঁরা বইটি সংগ্রহ করতে ইচ্ছুক, তাঁরা যোগাযোগ করুন prakashayatan অ্যাট জিমেইল ডট কম ঠিকানায়।
১৪
দারূণ খবর ... ব্যাটাদের প্যাঁদানী পরে দিব, আগে ধন্যবাদ দেই ![]()
আরো আপডেট চাই ... প্রচ্ছদ, সূচিপত্র, মোড়ক উন্মোচন, সুদর্শন লেখক, সুন্দরী অটোগ্রাফ শিকারী ... সব ...
আর লাস্টে একখান রিকোয়েস্ট, দয়া কইরা বইয়ের একটা চালান কি (অতি অবশ্যই সস্তায়) উত্তর মেরু পর্যন্ত পাঠানো যায়? তাকে ডেকেছিলো ধূলিমাখা চাঁদ আর গন্দমও পাইতে আগ্রহী ... (অমিত আহমেদ ভাইতো ঢাকায় আছেন, কোন সাহায্য করতে পারেন এ ব্যপারে?)
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
১৬
ঠিকাছে ![]()
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
১৭
এ বিষয়ে সাহায্য করতে পারবে বই-মেলা ডট কম এর ফরিদ। এক সাথে বই-মেলা থেকে গন্দম, ধূলিমাখা আর সচল সংকলন কিনলে এক শিপিং এর টাকায় তিনটি বই পাওয়া যাবে। তবে সচল সংকলন কি বই-মেলা ডট কম এ পাওয়া যাচ্ছে?
আমি আছি আর দুই দিন... খুব ব্যস্ততায় কাটছে শেষ দিন গুলো। না হলে আমিই কিছু একটা চেষ্টা করতাম।
আরেকটা ব্যাপার... যদি প্রবাসে সচলয়তন বই পাঠানোর কোনো সাশ্রয়ী উপায় বের করে থাকে, তাহলে কি আগ্রহীদের জন্য "সচল সংকলনের" সাথে "গন্দম" টাও কি প্যাক করে দেয়া যায়?
১৮
দুঃখিত, বইমেলা.কম এর কিছু বিষয়ের সাথে সচলায়তন নীতিগতভাবে একমত নয় বলে এর সেবা সচলায়তন গ্রহণ করছে না।
১৯
![]()
২০
অপেক্ষায়..
...............................
খাল কেটে বসে আছি কুমিরের অপেক্ষায়...
২১
যাক শেষ মেষ যে মেলা ধরা গেছে তাতেই আমি খুশী। তবে সবচে বড় ক্রেতা গোষ্ঠী হবে প্রবাসী। তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। সারা মাসের পর মাস খেটে এটা দাঁড় করেছে সেই জার্মান এবং কানাডা প্রবাসী ব্লগারদের সাধুবাদ জানাই। আর যারা অর্থ সাহার্য দিয়ে সাহায্য করেছে তাদেরও শুভেচ্ছা।
সচলায়তনে বড় হয়ে উঠুক আপনাদের ভালোবাসায়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
২২
ভাষায় প্রকাশ করার মত না এই আনন্দ। সবাইকে অশেষ অভিনন্দন ও ধন্যবাদ।
২৩
শুধু সাধুবাদ বা ধন্যবাদে এই অসাধারন কাজটির সঠিক মূল্যায়ন হয়না। আসলেই যারা এর পেছনে শ্রম এবং সময় দিয়েছেন তাদের জানাই আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। ইতিমধ্যেই আমি লাইনে দাড়িয়েঁ গেছি একটা কপি সংগ্রহের জন্য, আশা করি কিউ-র রুল মেনে যথাসময়ে মালখানা পোষ্টানো হবে (জিমেইল-এর ঠিকানায় আবেদন করেছি)। চিয়ারস্ সম্পাদকমন্ডলী!
২৪
চমৎকার! ,,,, প্রচ্ছদ দেখতে চাই
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
২৫
অবশেষে! খু-উ-ব ভাল লাগছে। ৩০০টাকা দাম মানে তো বিশালায়তন বই মনে হচ্ছে।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
২৬
- প্যাঁদানো দাতাগোষ্ঠিতে আমার নাম অন্তর্ভুক্ত করার জোর দাবী জানাই। শালাদের (মুরুব্বি কেউ থাকলে আওয়াজ দিয়েন, বক্তব্য মডারেট হবে
)একহাত না নিলেই না!
_________________________________
<সযতনে বেখেয়াল>
২৭
এর পেছনের মানুষগুলোকে মনে হয় কখনোই জানা হবেনা। তাদের জন্য ভালোবাসা। একটু দেরী হলেও বের হয়েছে তাতেই ভীষণ ভাল লাগছে।
২৮
আহা, আহা
জীবনে প্রথমবারের মত লেখা ছাপা হচ্ছে বইতে !!! শুধু তাই নয়, বইটা বেরিয়ে গেছে পর্যন্ত! তাও আবার বইমেলায়.........!!!!!
নাহ, আজ রাতে তো মনে হচ্ছে খুশির চোটে ঘুমই আসবে না।
সংশ্লিষ্ট সকলকে অকুন্ঠ ধন্যবাদ।
২৯
আচ্ছা, "ঊষালগ্নে" না "গোধূলীলগ্নে"?![]()
ধুসর গোধূলীর নাম তো এমনে ওমনে অনেকবারই নিতে হইব ![]()
সচলায়তনকে উত্তম ![]()
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
৩১
পুরো প্রক্রিয়াটা বেশ গেরিলা কায়দায় সমাধা হলো মনে হয়। গেরিলা আক্রমণের পরেও ঠিক বোঝা যাচ্ছে না ঘটনাটা কে ঘটালো, কীভাবে ঘটালো। এবং সর্বোপরি, ঠিক কী ঘটলো! ঘোষণাও আধো আধো বোল। ঝেড়ে কাশা হচ্ছে না। ![]()
৩২
সূচীপত্রটা কি দেয়া যাবে? কেনার জন্য বলে দিচ্ছি দেশে ...
----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com
৩৩
ইসরে কাল বইমেলায় গেছিলাম...আজকে আর যামু না। বইটা এখনই দেখতে ইচ্ছে হচ্ছে...তবে গোপন সূত্রে শোনা দামটা একটু বেশিই মনে হচ্ছে...বেকার মানুষ:(
সচল কতৃর্পক্ষকে বিপ্লব!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
৩৫
ছুটু করে দেয় কিভাবে? প্রত্যেকবারই ঘোলা করে ফেলি...কাহিনী কি কে জানে...
টোফেল দিচ্ছি আগামী রোববার...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
৩৬
হা হা .. খুবই সহজ। কোন ইমেজ ইনসার্ট করার ব্যাপার নাই এখানে। খালি জা ঝা শব্দটা একসাথে লিখে দেন। আমি গ্যাপ দিয়ে লিখলাম যাতে আবার ইমেজটা না চলে আসে।
৩৭
এদেরকে শুধু প্যাদানো না
বাংলাদেশের জেলখানা হাজতখানা ও বিশেষ স্থানের নিয়মে এদেরকে সাইজ করা উচিত। পদ্ধতিগুলো নিচে দেয়া হলো। যার যেটা সুবিধা সেটা দিয়ে সাইজ করেন। (সাইজ করার কারণ নিচে বর্ণনা করা হলো)
তক্তা ফিটিং
চিৎ করে শুইয়ে উপরে তক্তা ফেলে তার উপরে উঠে ডিস্কো ড্যান্স করা ( তাল লয় না মিললেও চলবে)
সাইজ করার উপকরণ- তক্তা ও ড্যান্সার
গাছ ফিটিং
এই পদ্ধতিতে একজন ওই পাবলিকের দুই হাত গাছের দুই পাশ দিয়ে নিয়ে টেনে ধরবে (দেখে মনে হবে সে গাছকে জড়িয়ে ধরেছে)
এবার অন্যজন তার উন্মুক্ত ও প্রদর্শীত পাছায় চিকন কঞ্চি কিংবা বেত দিয়ে ১ ঘণ্টা ধরে শিল্পকর্ম চালাবে
জানলা ফিটিং
এটা গাছ ফিটিংয়েরই মতো। একজন সেই পাবকিলকে ঘরের ভেতরে নিয়ে তার হাত দুটো জালার রড কিংবা গ্রিলের বাইরে থেকে টেনে ধরে আর আরেকজন তার উন্মুক্ত পাছায় শিল্পকর্ম চালায়
ডিম ফিটিং
ওই পাবলিককে উপুড় করে শুইয়ে দুই জন তার দু পা টেনে ধরবে। আর আরেকজন গরম সেদ্ধ ডিম তার ইয়ে দিয়ে....
বরফ ফিটিং
ডিম ফিটিংয়ের মতোই পদ্ধতি। এতে ডিমের পরিবর্তে উপরকণর হিসেবে বরফের রড কিংবা গোল্লা ব্যবহ্রত হবে
রড ফিটিং
একই পদ্ধতি। বরফের পরিবর্তে রড ব্যবহ্রত হবে
দেয়াল ফিটিং
দেয়ালের সাথে ঠ্যাং দুটো এমনভাবে ঝুলিয়ে দেয়া হবে যে সে হাত দিয়ে ফ্লোর নাগাল পায় এভাবে দুঘণ্টা ঝুলিয়ে রেখে দেয়া হবে
কম্বল ফিটিং
গরমের দিন মোটা কম্বল দিয়ে প্যাঁচিয়ে রোদের মধ্যে ফেলে রাখা হবে
ফিটিং দেবার কারণ
এরা ব্লগারদের মধ্যে অবিশ্বাস ঢুকিয়ে দিয়েছে। এরা এমন গোপনভাবে কাজটা করেছে যে সবাই সবাইকে সন্দেহ করেছে। এ মনে করে সে করছে এই বইয়ের কাজ। সে মনে করে ও করছে ওই বইয়ের কাজ
এমনকি আমার মতো নিরীহ লোককেও কমপক্ষে ৪/৫জন সন্দেহ করেছে। কেউ কেউ বলেই ফেলেছে এই কাজটার সঙ্গে নাকি আমি জড়িত
এই অবাধ তথ্য প্রবাহের যুগে সবকিছু গোপন করে মানুষের মধ্যে সন্দেহ ঢোকানোর জন্য উপরের ফিটিংগুলো এদের অবশ্যই পাওনা
(ফিটিং হচ্ছে উপরের পদ্ধতিগুলোর গোত্রনাম। ওই নামগুলো ব্যবহার করতে হলে অবশ্যই ফিটিং শব্দটি বলতে হবে)
১
গোপনসূত্রে সংবাদ পেলাম মূল্য কমিশনের পর ৩০০ টাকা।
হাঁটুপানির জলদস্যু