Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

সববয়সী

দেশবিদেশের উপকথা- নেকড়েরাণী (কেপ টাউন)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শুক্র, ১৬/০৮/২০১৩ - ৪:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই উপকথা কেপ টাউনের মালয়-জনগোষ্ঠীর।

এক দেশে এক সুলতান ছিলেন। বহুদিন সুখে সংসার করার পরে হঠাৎ তাঁর স্ত্রী পরলোকে গেলেন। সুলতান খুব মুষড়ে পড়লেন। দিনের পর দিন তিনি শোকে ম্রিয়মান দেখে তার সঙ্গীসাথী শুভানুধ্যায়ীরা তাঁকে অনুরোধ করেন তিনি যেন অন্যদিকে মন দেন, ইচ্ছে করলে যেন নতুন আরেকটি বিবাহ করেন। কেউ কেউ সম্ভ্রান্ত বংশের সুন্দরী কন্যাদের খবর আনে, কিন্তু সুলতানের কাউকে পছন্দ হয় না।


আবার ও ইউরোট্রিপ-১

বন্দনা এর ছবি
লিখেছেন বন্দনা [অতিথি] (তারিখ: শুক্র, ১৬/০৮/২০১৩ - ২:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
সেই ছেলেবেলায় কবে কোন এক অপ্রকৃতগ্রস্ত মহিলা বলেছিল, আমার নাকি বিদেশযাত্রা নাই কপালে, শুনে যারপরনাই হতাশ হয়েছিলাম। কেন জানি হাত দেখতে পারে এমন কাউকে পেলেই জিজ্ঞেস করতাম আমার-বিদেশযাত্রা আছে কি না। এত কিছু থাকতে বিদেশযাত্রার কথাই কেন জানতে চাইতাম ঠিক নিজে ও বলতে পারবোনা। এই পাগলামি করেছি বুয়েটে পড়ার সময় ও, এক বন্ধু একবার বলেছিল তার কোন এক বন্ধু হাত দেখতে পারে, তার কথা নাকি বেশ ফলে ও যায়। কিন্তু তাকে হাত দেখাতে হলে আবার অমুক জায়গায় তার সময়মত যেতে হবে। সেখানে ও গিয়েছিলাম, সে ও নাই বলেছিল। সবাই কমবেশি নাই বলতো। এই না কে হা করতেই কি না জানিনা আমার বারবার ঘুরতে যেতে ইচ্ছে করে। পাগলের মত খালি ঘুরতে ইচ্ছে করে। মনে হয় এই বিশ্বের এক ফালি জায়গা ও যেন বাদ না যায় যেখানে আমি পা ফেলি নাই।


বন্ধু, বন্ধুত্ব অথবা একজন ক্লাসমেটের গল্প

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি
লিখেছেন মাহবুব ময়ূখ রিশাদ [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৫/০৮/২০১৩ - ১০:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

# এনাটমি ডিসেকশন রুমের বুড়ো কংকাল আজ কেমন আছে? ক্যালসিয়ামের অভাবে ক্ষয়ে গিয়ে কী ঝরে পড়েছে মাটিতে? সুভাষ দাদু তার শত ব্যবহার্য ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলেছেন সব? ডিসেকশন রুমে ঢোকার মুখে বড় বড় তিনটা চৌবাচ্চার মতো বাথটাবে ফরমালিন গোসল কেমন হচ্ছে নাম না জানা মানুষগুলোর?


বোর্হেসের ভুল

স্পর্শ এর ছবি
লিখেছেন স্পর্শ (তারিখ: বুধ, ১৪/০৮/২০১৩ - ৯:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী আগে, হোর্হে লুইস বোর্হেস একবার চোখ বুজতেই ক্ষণিকের জন্য কিছু পাখি দেখতে পেলেন। যদিও সেই কল্পদৃশ্যটির স্থায়ীত্ব ছিলো মাত্র এক পলক, কিন্তু সেটা তার চিন্তাকে নিয়ে যায় ঈশ্বরের অস্তিত্ব সংক্রান্ত এক অবশ্যম্ভাবী উপসংহারের দিকে। বাকিটা আমরা তার মুখেই শুনি, [1]


এসো কোয়ান্টামের রাজ্যে -৩ (অথবা, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি)

সাক্ষী সত্যানন্দ এর ছবি
লিখেছেন সাক্ষী সত্যানন্দ [অতিথি] (তারিখ: বুধ, ১৪/০৮/২০১৩ - ১২:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১।
সচলের থ্রি-ডি কবি এই সিরিজকে বলেছেন বিজ্ঞানের গল্প। আসেন, আজকে বিজ্ঞানের গল্পই শুনি। হরতালের মূডে আছি, আজকে বিজ্ঞানও বাদ, আলোর গল্প হবে। খবরদার, কেউ আলোর সাথে বিজ্ঞান মেশাবেন না! আগের দিন আইনস্টাইনকে বকাবকি করে বড়ই শর্মিন্দায় ছিলাম, আজকে একটু তার গুনগান গাই। [হু হু বাবা, আমার কাছ থেকে সাবধানে থাকবেন, একেকদিন একেক কথা বলি কিন্তু। সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলার অধিকার কি জামাতের একলার নাকি? যাকগে, খেলার সাথে রাজনীতি না মেশাই। চলেন গল্প শুনি।]


(স্মৃতির পাতা উলটে দেখা) বিদ্যুৎ সমস্যা ম্যানেজ করা নিয়ে তারেক রহমানের চিন্তা ভাবনা ও পরিকল্পনা

Fallen Leaf এর ছবি
লিখেছেন Fallen Leaf [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৩/০৮/২০১৩ - ৯:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

অগাস্ট ১০, ২০১৩ এর ইকনমিস্ট পত্রিকার একটি রিপোর্টে সজীব ওয়াজেদ জয় আর তারেক রহমানের মধ্যে তুলনায় তারেক রহমান কে wilier বলা হয়েছে যার মানে তারেক রহমান তুলনামূলক ভাবে বেশী crafty (skillful in underhand or evil schemes যার অর্থ "শয়তানী কর্মকান্ডে দক্ষ") আর cunning (ধূর্ত)/ ইকনমিস্টের তুলনা ঠিক কি বেঠিক সেই আলোচনায় আমি যাব না তবে wily বিশেষণটির কারনে তারেক রহমান সম্পর্কে বেশ আগ্রহ জন্মালো। বেশ কিছু পুরোন ভিডিও দেখলাম এবং গত বিএনপি-জামাত জোট সরকারের আমলে বহুল আলোচিত টপিক "বিদ্যুৎ সমস্যা মোকাবেলা" সংক্রান্ত এই তারেক রহমানের একটি সাক্ষাতকার পেলাম (লেখার শেষে লিঙ্ক):


ইস্কুলবেলার গল্প(২৪)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: রবি, ১১/০৮/২০১৩ - ৩:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

"হ্যালো, তুলি?" ফোনের ওপাশ থেকে অন্বেষার গলা।

হেসে বলি, "হ্যাঁ রে টেঁপি, আমি। বল।"

অন্বেষা বেশ অনেকদিন টেঁপিতে আপত্তি করতো না, ভেবেছিলাম বুঝি ওর অভ্যাস হয়ে গেছে, কিন্তু আজকে ওপাশে সে রেগে ফায়ার, বলে, "তোকে বলেছিলাম টেঁপি বলে না ডাকতে। বন্ধুর একটা কথা রাখতে পারিস না?"


চলুন ঘুরে আসি মেরকাদো দেল পুয়ের্তো

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৮/০৮/২০১৩ - ১০:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:


বাংলা অনুবাদে ‘বন্দরের বাজার’ বললেই তো মনটা উল্লসিত হয়ে ঊঠে। নদীমাতৃক বাংলাদেশের অনেক নৌবন্দরে ভুরিভোজের আনন্দময় অভিজ্ঞতা আছে। গোয়ালন্দ ঘাটের সেই ঝুপড়ি হোটেলে মধ্যরাতে ইলিশ মাছের ঝোলে মাখা মোটা চালের ভাত আর মাওয়া ঘাটের টমেটো মেশানো কাতল মাছের পেটি খাওয়ার সুখস্মৃতি দুই দশক পেরিয়ে গেলেও তো ভুলতে পারিনি আজও। মাছেভাতে এক বাঙালির জন্মভুমি থেকে সাত সমুদ্র আর তের নদী পেরিয়ে সুদূর মন্তেভিদেওতে গ্রীষ্মের এক মধ্যাহ্নভোজের অভিজ্ঞতা নিয়েই আজকের এই আয়োজন।
Mercado del Puerto মানে পোর্ট মার্কেট। অবস্থান একেবারে উরুগুয়ের রাজধানী মন্তেভিদেওর নৌবন্দরের মূল ফটকের উল্টোদিকে। কলোনিয়াল স্থাপত্যশৈলীর এই ভবনটি স্প্যানিশরা প্রায় দুই শতক আগে বানিয়েছিল প্রাতাহিক বাজার হিসেবেই। মাছ, মাংস, ফল, সবজি সবই কেনাবাচা হত সেইসময়। কালের বিবর্তনে এই ভবন আজ রূপান্তরিত হয়েছে নিরামিষীদের নরকে! ১০০% মেছো বাঙ্গালীও খুব একটা সুবিধা করতে পারবে না এখানে গিয়ে! এই দুই শ্রেণীর বাইরে যারা আছে তারা সাদরে আমন্ত্রিত সপ্তাহের প্রতিটি দিন মধ্যাহ্নভোজের স্বর্গীয় সুখের অন্বেষণে!


ছোট্ট একটি পাখি

ঈয়াসীন এর ছবি
লিখেছেন ঈয়াসীন [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৮/০৮/২০১৩ - ৫:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

R402820_13


পিনাকী ভট্টাচার্যের ব্লগঃ কেঁচো খুঁড়তে সাপ

Fallen Leaf এর ছবি
লিখেছেন Fallen Leaf [অতিথি] (তারিখ: বুধ, ০৭/০৮/২০১৩ - ১১:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

[এই লেখাটি পিনাকী ভট্টাচার্যের http://www.somewhereinblog.net/blog/pinaki007/29863349 লেখাটির পরিপ্রেক্ষিতে লেখা। পিনাকী ভট্টাচার্য তার লেখাতে যে গ্রাফ গুলো দেখিয়েছেন সেগুলো আর নীচের লেখাতে ব্যাবহারকৃৎ গ্রাফ গুলো একই উৎস থেকে নেওয়াঃ http://www.indexmundi.com/g/g.aspx?v=29&c=bg&l=en। এই লেখার মূল উদ্দেশ্য গ্রাফের সত্যতা যাচাই নয়, মূল উদ্দেশ্য হল এটা বুঝানো যে একই উৎসে থাকা বিভিন্ন গ্রাফের মধ্যে থেকে নিজের হাইপোথিসিসের সাথে মিলে এমন তত্থ্য বেছে বেছে উপস্থাপন করেছেন পিনাকী ভট্টাচার্য তা ধরিয়ে দেওয়া.... Statistics এ এরকম নিজের সুবিধা মত বেছে বেছে উপাত্ত উপস্থাপন একটি Known Fallacy, যার পোশাকী নাম Confirmation Bias আর যাকে সহজ ভাষায় বলা হয় Cherry Picking]

আজকে সকালে উঠেই এক বড় ভাইয়ের শেয়ার করা একটি লিঙ্কের সূত্র ধরে পিনাকী ভট্টাচার্যের একটি ব্লগ পোস্ট পড়লাম যার হেডলাইন "বিলবোর্ড কাহিনী: শাসক দল হিসাবে আওয়ামীলীগের সাফল্য কোথায়?" বেশ কনভিন্সিং লেখা...অনেক ভারী ভারী শব্দ আছে, পুজিবাদী সমাজে সরকারের কোন টিকে সাফল্য হিসাবে দাবী করা উচিত আর কোনটিকে উচিত না ইত্যাদি নানা কথা। ব্লগ পোস্টটি এমন ভাবে লেখা যে এটি পড়লে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের দাবীর ব্যাপারে প্রশ্ন উঠা খুবই স্বাভাবিক। আমার মনেও প্রশ্ন জাগল। তাইতো !! পিনাকী ভদ্রলোক যেই সেক্টর টিকে সার্ভিস সেক্টর বলছেন সেই সেক্টরে আওয়ামীলীগ যেগুলোকে সাফল্য বলে দাবী করছে তা কি আসলেই শুভঙ্করের ফাঁকি? এই সার্ভিস সেক্টার মডেলের বর্ননা পিনাকী সাহেব দিয়েছেন এইভাবে "এই সার্ভিস ডেলিভারি মডেলগুলো আসলে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটির একটি ধারাবাহিক সাফল্য, সরকারের নয়। রাষ্ট্রের সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তির যদি কোন পরিবর্তন না ঘটে তবে সেই ধারাবাহিকতা নষ্ট হয়না।" এরপর পিনাকী সাহেবের দুটি গ্রাফের মাধ্যমে (এই লেখার শেষে সংযোজিত) দেখিয়েছেন যে "ইনফ্যান্ট মর্টালিটি" আর "পপুলেশান বিলো প্রোভার্টি লেভেল" নিয়ে আওয়ামীলীগ যে সাফল্যের দাবী করছে সেটি অযৌক্তিক কারণ এই দুই ক্ষেত্রে আওয়ামীলীগ সরকার শুধুমাত্র তার পূর্ববর্তী বিএনপি সরকার ও দুই বছরের কেয়ারটেকার/মিলিটারী ব্যাকড সরকারের রেখে যাওয়া ট্রেন্ডটি ধরে রেখেছে মাত্র ... আর কিছু না (যদিও আমার মতে ট্রেন্ড ধরে রাখা টিও একটি সাফল্য, তবে আমি সেই বিতর্কে যাব না)/ পিনাকী সাহেবের কথার সূত্র ধরেই শুধু তিনটি প্রশ্ন রাখতে চাইঃ ১/ যে যে ক্ষেত্রে আওয়ামীলীগ সরকার তার পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ট্রেন্ড গুলোকে পুরোপুরি উলটো দিকে টেনে নিয়ে গেছে সেগুলো কে সরকারের সাফল্য বলা যাবে কিনা? ২/ যে যে ক্ষেত্রে বিএনপি সরকার তার পূর্ববর্তী আওয়ামীলীগ সরকারের (২০০১-২০০৬) ট্রেন্ড ধরে রাখতে পারে নাই সেগুলোকে বিএনপি সরকারের ব্যার্থতা বলা যাবে কিনা? ৩/ গ্রাফের স্লোপ উন্নত হলে তাকে সাফল্য বলা যাবে কিনা?

আসুন নিচের গ্রাফ গুলো একটু পর্যবেক্ষন করি (এই গ্রাফ গুলো সেই একই ওয়েব সাইট থেকে নেয়া যেখান থেকে পিনাকী ভট্টাচার্য তার লেখার গ্রাফ গুলো নিয়েছেন):