Archive

স্টুডেন্ট প্রফেশনাল এওয়ারনেস কনফারেন্স : অনুষ্ঠিত হতে যাচ্ছে কুয়েটে

সিয়াম এর ছবি
লিখেছেন সিয়াম [অতিথি] (তারিখ: বুধ, ০১/১২/২০১০ - ৫:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশে প্রথমবারের মতো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (KUET) ইন্সটিটিউট অফ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনীয়ার্‌স (IEEE) ছাত্র শাখা এবং মাইক্রোসফ্‌ট বাংলাদেশ এর সহযোগীতায় “স্বপ্ন অফুরন্ত”(Dream Beyond) এই থিম নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টুডেন্ট প্রফেশনাল এওয়ারনেস কনফারেন্স (S-PAC)। ইঞ্জিনিয়ারিং পড়া ছাত্রছাত্রীদের তাদের স্বপ্নের ক্যারিয়ার জীবনের সাথে পরিচ ...


লিনাক্সে বিজয় ও আমার ব্যক্তিগত সিদ্ধান্ত

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: বুধ, ০১/১২/২০১০ - ১১:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
লিনাক্সে বিজয়-এর অন্তর্ভুক্তি নিয়ে সারিমের চমৎকার বিশ্লেষণী পোস্টটি দেখে কিছু ছোট ভাবনা মাথায় আসলো। সেগুলো বলার আগে বিজয়, মোস্তাফা জব্বার, অভ্র ও মেহ্দী সম্পর্কে আমার ব্যক্তিগত অবস্থানটা বলা দরকার।

২.
আমি কম্পিউটার ব্যবহার শুরু করি ১৯৯৭ সালের শেষ দিক থেকে এবং বাংলাতে লেখালেখির আগ্রহ (আগ্রহটা ইংরেজি ভালো না জানার কারণেও হতে পারে) থাকায় শুরু থেকেই ব ...


দ্বীপান্তরী নাবিকের আর্তনাদ

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি
লিখেছেন নিয়াজ মোর্শেদ চৌধুরী (তারিখ: বুধ, ০১/১২/২০১০ - ৮:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আটলান্টিকের পাড়ে শীতের রাতগুলো
ঝুপ করে নেমে আসে; কালো কুয়াশার চাদরে
আপাদমস্তক ঢেকে যেন কোন ফেরারী আসামী।
তারপর একটু একটু করে গভীর থেকে গভীরতর হতে হতে
গ্রাস করে নিতে থাকে মহাকালের বুক থেকে
ঝরে যাওয়া একেকটি দিন।

ক্ষয়িষ্ণু সেই রাতগুলোয় উষ্ণ চিমনির পাশে
নীরবে, একাকী বসে এক দ্বীপান্তরী নাবিক ভাবে
ভীরু চোখে তাকিয়ে থাকা “সেই” বালিকার কথা।
হায় মহাকাল, এখানেই তোমার ব্যর্থতা;
তু ...


হরনেট ফ্লাইট-১

মানিক চন্দ্র দাস এর ছবি
লিখেছেন মানিক চন্দ্র দাস [অতিথি] (তারিখ: বুধ, ০১/১২/২০১০ - ৪:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হরনেট ফ্লাইট (প্রাক কথন)

০১

ঘটনাস্থল ডেনমার্কের পশ্চিম উপকূলবর্তী একটি শহর মোরল্যুন্ডে। ১৯৪১ সালের মে মাস চলছে। মাসের একেবারে শেষের দিন শহরের রাস্তায় বিচিত্র একটি যান দেখা গেলো।

যানটি হচ্ছে ডেনিস মেইড নিম্বাস মোটরসাইকেল। সাথে একটা সাইডকার। রাস্তায় মোটরসাইকেল থাকতেই পারে কিন্তু সময়টার কারনে মোটরসাইকেল রাস্তায় চলার দৃশ্যটি বিচিত্র হয়ে গেছে। কারন ...


২টা

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: বুধ, ০১/১২/২০১০ - ৩:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

র এর কাছে একদিন আমি মিশেল ফুকোর বই ধার চাই। র আমাকে দেয়না। সে বলে অর্জিনাল বই টাকা জমায়া কিনা। তোমারে দিব না। তাই আমার ফুকোপাঠে বছরতিনেক দেরি হয়ে যায়। এটা ভালো ঘটনা। ইতোমধ্যে আমারও অর্জিনাল বই কেনার সক্ষমতা গড়ে উঠে। র এর সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। এটাও ভালো ঘটনা। তবে, এই কবিতাদ্বয় তার প্রতি উৎসর্গীকৃত। কবিতদ্বয়ের নাম ডিসকোর্স ও ইন্টারকোর্স। আজকাল প্রতি ৩টা শব্দের একটা ডিস ...


দু'জনে

আনন্দী কল্যাণ এর ছবি
লিখেছেন আনন্দী কল্যাণ (তারিখ: বুধ, ০১/১২/২০১০ - ২:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাষ্ট্রনায়ক

গুটিশুটি মেরে হাঁটুতে মুখ গুঁজে বসে থাকি,
আর কফি খাই।
বেশ লাগে।

বাইরে দুই-তিনটা বিশ্বযুদ্ধ হয়,
তিন-চারটা জাতিসংঘ হয়,
সাত-আটটা পারমাণবিক বোমা হয়।
আমি একটা আঙুলও নাড়াইনা।
এমন নিরপেক্ষতার নজিরে নজরানা পাই একটা-দুইটা দেশ।
নিষ্ক্রিয়তাই সকল ক্ষমতার উৎস।

অপ্রমাণিত

কাঠ-চেরাই কলে পৌঁছে গেছি,
থুবড়ে পড়ে আছে মল্লিকাবন,
আর গহন।
এবার ফিনকি দিয়ে কাঠের গুঁড়ো,
গহনের ব্যবচ ...


সামাজিক ব্যবসা

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: মঙ্গল, ৩০/১১/২০১০ - ১১:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সামাজিক ব্যবসা

মানুষ সমাজবদ্ধ জীব। সমাজ ছাড়া সে বেঁচে থাকতে পারে না। সমাজে নানা শ্রেণীর ও নানা পেশার লোক বাস করে। এক পেশার লোকের কাজে লাগে অন্য পেশার লোক। ফলে সৃষ্টি হয় নানামুখী ব্যবসা। ব্যবসায়ী কোম্পানী করে মুনাফা অর্জনের চেষ্টা করে। - এই সব ক্লিশে বাক্য থেকে সামাজিক ব্যবসাকে আলাদা করতে গেলে কোম্পানী ও মালিক দুটিকে আলাদা করতে হয়। মালিক মুনাফা নিয়ে নিলে কোম্পানী অনেক সময় ব ...


ডঃ কিটি মার্জার এন্ড হার ডক্টোরাল এওয়ার্ড : ওলে ওলে

কুলদা রায় এর ছবি
লিখেছেন কুলদা রায় [অতিথি] (তারিখ: মঙ্গল, ৩০/১১/২০১০ - ১০:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

গেল রাতে ভাল করে ঘুম হয় নি। রাতভর বাসার বিড়ালটি তারস্বরে ম্যাও ম্যাও করে ডেকেছে। মনে হল এক থাবড়া মেরে ঠাণ্ডা করে দেই। কিন্তু হোম মিনিস্ট্রির কথা ভেবে সামলে নিতে হল। এইভাবে জীবনে কত ক্ষোভই তো মাঠে মেরে ফেলতে হচ্ছে। বাসনা অপূর্ণ থেকে যাচ্ছে। হা ঈশ্বর। তারণ কর।

একটু বেলা করে উঠল বেলু। বিছানায় বসে দুহাত ছড়িয়ে দিল দুদিকে। হা করে একটি লম্বা হাই ছাড়ল। হায়ের মুখে দুটি তুড়ি মেলে বলল, হো ...


November 30th

কাজ নেই তো খৈ ভাজ /***\ মেঘ রোদ্দুর

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ৩০/১১/২০১০ - ৫:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেক কাহিনি করে কপালে শেষমেষ একটা ক্যামেরা জুটলো। কিন্তু জুটলে কি হবে…. ফটুক তোলার কোন বিদ্যেই আমার পেটে নেই। তবুও চেষ্টা করি। জানিনা কতটুকু পারি। তবে আর কিছু হোক না নাই হোক , নিজের মনের খোরাক তো ঠিকই জুটে যায়….. আমি বাপু এতেই খুশি। আহামরি কিছু করার কথা কখনোই মাথায় আসে না….

তাছাড়া ছবি তোলার জন্য আলাদা কোন সময়ও তেমন বের করা সম্ভব হয় না। চলতে ফিরতে চোখের সামনে যা পড়ে তাই শুট করে বসি। ...


১৩ পৃষ্ঠার ঝড়

নীলকান্ত এর ছবি
লিখেছেন নীলকান্ত (তারিখ: মঙ্গল, ৩০/১১/২০১০ - ৪:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঝড় উঠেছে, ঝড়। ১৩ পৃষ্ঠার ঝড়।

অনেক বছর পর, হিসেব করলে…

নাহ, হিসেব করতে পারছি না।

লক্ষণ, পূর্বাভাস কিছুই দেয়নি সে। হঠাৎ করে প্রবল ঘূর্ণিপাকে সে আমায় কাঁপিয়ে দেয়। প্রতি পাতায় পাতায় জানিয়ে দেয় “তোমাকে ছিন্নভিন্ন করে তবেই আমি যাব”।

রাস্তাটা পুরনো, তার চেয়েও পুরনো তার প্রতিবেশীরা। ১৯ বছর ধরে এই রাস্তার প্রতি কোণা অজস্রবার মাড়িয়েছি। সূর্যকে বুকে নিয়ে তাকে ঘুমিয়ে যেতেও দেখেছি। বে ...