Archive

December 3rd, 2010

একটি স্টাফ বাস ভ্রমণ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৩/১২/২০১০ - ১:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পুরা রাস্তা একেবারে ফাঁকা। তেমন কোনো গাড়িই নেই। চারিদিকে শুধু মানুষ আর মানুষ; সবাই বাড়ি ফেরার অপেক্ষায়। কদাচিৎ দুই একটা প্রাইভেট কার আর সিএনজি দেখা যাচ্ছে ছুটে যেতে। বাস যা একটা আসছে তাও প্রায় বিশ পঁচিশ মিনিট পরপর; আর তাতে ওঠা প্রায় অসাধ্য। বাদুড় না, কলার কাঁদিতে কলাঝোলা হয়ে আছে দরজা আর জানালার ফাঁক গলে মানুষ। কাল হরতাল, আর আজ বিকেলে এই অবস্থা!

বিকাল পাঁচটার পর থেকে প্রায় দুই ...


মিথিলার শাড়ি

বন্দনা এর ছবি
লিখেছেন বন্দনা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০২/১২/২০১০ - ১০:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

লাল জামদানী, মিথিলার অসম্ভব প্রিয় একটা শাড়ি।ওর দেয়া এটাই ছিল শেষ শাড়ি।কত শাড়িইতো আলমিরাতে এলো গেলো কিন্তু ওর দেয়া শাড়িগুলো যেমন এসেছিল তেমনই রাখা আছে।আলমারিতে রাখা শাড়িগুলোর মাঝে অর্ধেকই বোধকরি ওর দেয়া।যেবার মিথিলার বয়স বিশ হলো একটা সবুজ শাড়ি আর বিশটা সাদা দোলনচাঁপা নিয়ে ও এসে বাসায় উপস্হিত।সে কী সুঘ্রাণ সেই দোলনচাঁপার, সারা বাড়ি যেন মৌ মৌ করছিল।সেই থেকে দোলনচাঁপা মিথিলার ...


ইনগ্লোরিয়াস বাঁশরাফুল

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: বিষ্যুদ, ০২/১২/২০১০ - ৬:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:


 

 


December 2nd

বুয়েটের কনভোকেশন ও আমার ভাবনা

পাগল মন এর ছবি
লিখেছেন পাগল মন [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০২/১২/২০১০ - ৪:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইংরেজী সিনেমায় গ্রাজুয়েশনের পরে ওদের প্রাণখোলা আনন্দ দেখতে দেখতে নিজের মনেও কখন যে একটি ইচ্ছা আর আশা দানা বেঁধে উঠেছিল বুঝতেও পারিনি। বুয়েটে ভর্তির পরে থেকে এই গ্রাজুয়েশনের দিনটার প্রতীক্ষা করেছি। কত প্ল্যান করেছিলাম, দুইজন গেস্ট আনতে দিলে বাবা-মা দুজনকেই আনবো আর যদি একজন গেস্ট আনতে দেয় তাহলে যে কাকে আনবো সেটা নিয়ে বহু রাতদিন চিন্তাভাবনা করে নষ্ট করেছি, সেকথা ভাবলে এখন কষ্ট ...


প্রেমের দেবী

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০২/১২/২০১০ - ৪:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রেমের দেবী থাকেন নাকি তেপান্তরের ধারে
চুমতে তাহার চরণ দু'টি ইচ্ছে আমার করে
আরাধনায় মনটি সপি ব্যাকুল বুকের আশা-
নিদাঘ প্রাণে একটু যদি পাই গো ভালোবাসা!

এমন সময় কে রাখে গো আগলে আমার পথ?
বলছে হেঁকে, 'বেভুল পথিক থামাও তোমার রথ;
রাজপোশাকে যাচ্ছো কোথায়, তল্পি-তল্পা নিয়ে-
বোঝাই জাহাজ ছুটছো কেন গাঙের ও পথ দিয়ে?'

'যাচ্ছি আমি তেপান্তরে দেবীর আশিস পেতে
অলক্ষুণে পিছ ডেকোনা দূরের পথে যেতে।'
...


মর্ম ছুঁলে লজ্জা পাও

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: বিষ্যুদ, ০২/১২/২০১০ - ৯:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অতিসতর্কে জলরঙ খুলে নাও। চোখ বন্ধ করলেই নষ্টালজিয়ার গন্ধ পাই। বিস্ময় জাগালে মন খারাপ লাগে না। কারণ, অবাক চোখে বাহ্যিকদৃশ্য দেখতে দেখতে কিছুই মনে পড়ছে না আর। যখন ফিরছি একা, ফিরতি আশায় ভরে গেছে জোড়া
চোখসহ অষ্টপ্রহর। ফিরে যাব না তাই, যত অ-দেখা; তত দূরদ্বীপ দেখা

কোথায় যাব?সে আশায় দাঁড়ায়নি বেলা। স্বপ্নাহরণ,প্লীজ ফের করোনা সময়শাসন খুব গোপনে আগামীকালের একটি মাতাল ইশারা গড়িয়ে নামছে জ ...


প্রেমের কবিতা

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: বিষ্যুদ, ০২/১২/২০১০ - ৪:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমার মাধুকরী পেতে আবার কাঙাল হতে পারি,
সারাটা শীতের রাত তোমার দরোজায় দাঁড়িয়ে থাকতে পারি,
তুমি যাবে বলে অষ্টপ্রহর চৌ্রাস্তায় অপেক্ষা করতে পারি,
তোমার জন্য রমনা থেকে সব ফুল পেরে আনতে পারি,
বুকের রক্ত দিয়ে দেয়াল পর দেয়াল তোমার শ্লোগানে ভরে দিতে পারি।

তোমার প্রসাদ পেতে ফের গুন্ডা হতে পারি,
তোমার চলার পথে ফুল ছাড়া অন্য সব দোকান বন্ধ করে দিতে পারি,


পাশ থেকে দেখলে...

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০২/১২/২০১০ - ২:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
সুলতানের ঘরে খাট নেই। মাটিতেই জাজিম আর তোশক পাতা। সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার ক্লাসিকাল ব্যপারটা তাই নেই। অসহ্য গরমের রাতে সুলতান মাঝেমাঝে ঘুমের ঘোরে বিছানা থেকে গড়িয়ে মাটিতে নেমে পড়ে। তোশক আর জাজিম মিলিয়ে বিছানাটা মাটি থেকে ফুট দেড়েক উপরে। বিছানার ধারটাকেই বঊএর মতো জড়িয়ে ঘুম দেয় আবার। ইদানিং একটা সমস্যা দেখা দিয়েছে। সকালে ঘুম ভাঙ্গার পরে সুলতান বিছানাতেই দাড়িয় ...


মানবতাবাদী বন্ধু জ্যান গ্র্যারাপকে জন্মদিনের শুভেচ্ছা

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: বুধ, ০১/১২/২০১০ - ১১:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

২ ডিসেম্বর আমার বন্ধু জ্যান গ্রারাপের জন্মদিন। জ্যান সম্পর্কে যদি দু-এক কথায় কিছু বলতে হয় তা হলো সে একজন প্রকৃত মানবতাবাদী। জাতিতে ড্যানিশ, পেশায় ফটোসাংবাদিক, কাজ করে নেদারল্যান্ডের ‘নূর ইমেজেস’ নামের একটা ফটো্গ্রাফি প্রতিষ্ঠানে এবং নিউইয়র্ক টাইমসসহ বেশ কিছু পত্রিকার জন্যেও জ্যান কাজ করে। তার সাথে আমার পরিচয় সে যখন সোমালিয়ায় রিফিউজি এবং ক্লাইমেট মাইগ্র্যান্টদের নিয়ে ফট ...


ভোদাইচরিতমানস ০৮

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: বুধ, ০১/১২/২০১০ - ৮:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভোদাই আসিয়া কহিল, "একটি সামাজিক ব্যবসা খুলিব ভাবিতেছি।"

আমি কহিলাম, "বেশ তো। চমৎকার। কী লইয়া ব্যবসা করিবে?"

ভোদাই কহিল, "ঘোড়া পালিব।"

আমি থতমত খাইয়া কহিলাম, "ঘোড়া দিয়া সামাজিক ব্যবসা করিবে কীরূপে?"

ভোদাই সোৎসাহে কহিল, "গরীবের ঘোড়ারোগের নাম শুনিয়াছ?"

আমি কহিলাম, "না। কী হয় এই রোগে?"

ভোদাই কহিল, "এই রোগে ধরিলে গরীব ঘোড়া ক্রয়ের জন্য ক্ষেপিয়া ওঠে। কিন্তু দেশে পর্যাপ্ত ঘোড়া নাই। যা ছিল ত ...