Archive

November 23rd, 2010

স্মৃতির শহর-১৪: বালকবেলা

তাসনীম এর ছবি
লিখেছেন তাসনীম (তারিখ: সোম, ২২/১১/২০১০ - ১১:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

দিনটা এখনো শুরু করিনি। আমার বাসার কাজের টেবিলে সকালের রোদ্দুর এসে পড়েছে, জানালা খুলতেই একঝাঁক ঠাণ্ডা বাতাস মুখে এসে পড়ে, বাইরের মাঠে স্বাস্থ্যপ্রেমীদের ছোটাছুটি, পাখিদের ডাকাডাকি, ফুলের সৌরভ --  সর্বত্রই দিনশুরুর প্রস্তুতি। ওরা সবাই মিলে ডেকে আনে আমার বালকবেলা, সেই উনত্রিশ নম্বর বাড়িতে আমি পৌঁছে যাই এক নিমেষে।

স্মৃতির দিনগুলো ঝকঝকে হয়, মলিনতা ঝেড়ে ওরা সর্বদাই তরতাজা। ওখা ...


আদমচরিত ০২৯

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: সোম, ২২/১১/২০১০ - ১০:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আদম পরিধানের আপেলপত্রটি খুলিয়া চক্ষু মুছিতে মুছিতে কান্দিতে লাগিল। সাংবাদিক স্বর্গদূতদের মধ্যে কেহ গলা খাঁকরাইল, কেহ ভিন্নদিকে মুখ ফিরাইল, কেহ ছবি খিঁচিতে লাগিল।

তিন মিনিট ক্রন্দন শেষে সিক্ত আপেলপত্রটি নিংড়াইয়া আদম পুনরায় কৌপীন আকারে পরিধান করিয়া নাক টানিয়া কহিল, "আমাকে স্বর্গ হইতে এক বস্ত্রে বহিষ্কার করা হইয়াছে। ইহা স্বর্গের গঠনতন্ত্রের পরিপন্থী। আমি মকদ্দমা করিব।"

...


November 22nd

একটি দূর্দান্ত অভিযান

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২২/১১/২০১০ - ৯:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাশেদ ঘাপটি মেরে শুয়ে আছে। যে কেউ দেখলে বলবে, অতি শান্ত-সুস্থির ছেলে ঘুমানর চেষ্টা করছে। পাশে মা শুয়ে আছে। রাশেদ বোঝার চেষ্টা করছে, মা ঘুমিয়েছে কি না। দেয়াল ঘড়িতে দুপুর ৩টা বাজে। রাশেদ এর হাতে আর ১৫মিনিট সময় আছে। সে ধীরে ধীরে পাশ ফিরে মা এর মুখটা দেখল। শান্ত-নিশ্চিন্ত মুখ। আপাতত চোখ বন্ধ। যদি সে উঠতে গিয়ে এই চোখ খুলে যায়, কপালে অনেক খারাবী আছে। রাশেদ শুয়েছে দেয়াল ঘেষে।
তাকে বিছানা ...


ধন্ধ : কবিতা ও গান

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: সোম, ২২/১১/২০১০ - ৯:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গানে মাখামাখি সুরে আকাল, কবিতার ঘোরে নেচেছি বহুকাল... এখন শুধু জ্বালা বইয়ের পৃষ্ঠায় তোর মিথ্যুক স্মৃতি, কাউকে বলিস না কেনো তুই হ’লি একেলা

গান না কবিতা এ বিষয়ে তোর খোলাখুলি ফায়সালা দুটিই ভালো।এ বিষয়ে আমার দ্বিমত কখনোই ছিল না। লোকগান কিংবা কবিতা জীবনের ভাঁজে-প্রভাঁজে জলছবি আঁকে। সময়ের টুকিটাকি আশা স্বকণ্ঠে একাই চাখে। কাউকে বলি না কিছু; পরে ভুলতে পারবো না জেনে

কবিতা দুর্বোধ্য ...


অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২২/১১/২০১০ - ৭:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


6:03 মিনিট (5.55 MB)

বহিরঙ্গ ||| ৬ |||

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: সোম, ২২/১১/২০১০ - ১২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্রেট এস্টন এলিসের সাম্প্রতিক উপন্যাস ‘ইম্পিরিয়াল বেডরুমস্’। ১৯৮৫ সালে বের হওয়া প্রথম উপন্যাস ‘লেস দেন জিরো’ দিয়েই এলিস পাঠক আর বোদ্ধাদের নজরে পড়েন। আত্মজীবনীকে উপন্যাসের মধ্যে ঘুঁটে দেয়ার কাজ করেন অনেক ঔপন্যাসিক। এলিস এই একই কাজ করেন।

এশিয়া বিশেষ করে দক্ষিণ এশিয়ার লেখকেরা আত্মজীবনী বা স্মৃতিচারণ লেখার সময় সেক্সকে একপাশে সরিয়ে রাখেন। ব্যক্তিজীবনের নানা কিছুতে মানুষ ...


পাওয়ার আউটেজ জনিত সমস্যা

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ২১/১১/২০১০ - ১০:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তন হোস্ট সার্ভারটি পাওয়ার আউটেজ জনিত কারণে প্রায় কয়েক ঘন্টা বন্ধ থাকে। পাওয়ার ফিরে এলেও ভার্চুয়াল সার্ভারের কনফিগারেশনের সমস্যার কারণে আরও কিছুক্ষণ সচলায়তন ডাউন থাকে। টেকনিক্যাল বিস্তারিত পাবেন হোস্ট প্রোভাইডারের অপারেশন ব্লগে

সার্ভার ঠিক হবার পরও সচলায়তনের ডাটাবেইজটি অপরিচ্ছন্নভাবে বন্ধ হয়ে যাবার কারণে বেশ কিছু টেবিলে এরর আসতে থাকে। কয়েকজন ...


পাবলিয়াস কুইংকটিলিয়াস ভ্যারাস

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: রবি, ২১/১১/২০১০ - ৯:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

পাবলিয়াস ভ্যারাসের চারপাশে রোম নিজেকে দেখাতে ব্যস্ত হয়ে উঠেছিল। ছয়জন ইয়া বড়সড় লেকটিয়ারিআই (lectiarii) বহন করে নিয়ে যাচ্ছিল তাকে, কিন্তু ধাক্কা, মারামারি আর গোলমালের কোন অভাব চারিদিকে ছিল না। ভ্যারাসের পেডিস্কোয়ি (যে কিনা হেঁটে 'মালিকের' লটবহর নিয়ে ঘুরতো) গলা ফাটিয়ে গ্রীক-মেশানো ল্যাটিনে বলে যাচ্ছে: "পাবলিয়াস কুইংকটিলিয়াস ভ্যারাসের বাহনের জন্য জায়গা করো, জায়গা করো!"

কিসের কি, রাস ...


হোমলেস হোমসিকনেস

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২১/১১/২০১০ - ৮:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের পচনশীল রাজনীতি নিয়ে কত লেখা পড়েছি তার কোন ইয়ত্তা নেই।হাসিনা খালেদা আর এরশাদ (এক্টুখানি জামাত)ময় এই রাজনীতির গরম মাঠে সূর্যের চাইতে বালির বেশী গরমের মতো দেখেছি বখাটে ছেলেটার রাজনীতির প্রতি গভীর অনুরাগ। আর তার সহপাঠি ভালো ছেলেটির বগলে বই নিয়ে মাথা নিচু করে হেঁটে যাওয়া।
সব কিছুই ঠিক ছিলো (বেঠিক থাকার মধ্যে যতটুকু ঠিক থাকে আর কি!!।আমাদের কোন কিছু কোন কালে ঠিক ছিলো নাকি?....সেই ...