Archive

February 15th, 2010

রাজাকার ইস্যুতে মানবতা মুছে ফেলার দিন আজ...

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: সোম, ১৫/০২/২০১০ - ১২:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

জ্বি স্যার। যা ভাবছেন, তাই।
টেকো আকতার আর ভুঁড়িয়াল মৃদুলের ছড়ার বইটা আজকেই বেরোচ্ছে।
মোড়ক উন্মোচন সন্ধ্যা সাতটায়, নজরুল মঞ্চে। উন্মোচন করবেন লুৎফর রহমান রিটন, আহমাদ মাযহার, আমীরুল ইসলামও থাকবেন সম্ভবত। এছাড়াও আজকে চ্যানেল আই লাইভে বইটি প্রদর্শিত হবার সম্ভাবনা আছে।
মোড়ক উন্মোচনে যে যার টিস্যু হাতে নিয়ে সময়মতো সামিল হয়ে যান।

এই বইয়ের মজার বিষয়, এর সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আ...


বাড়ি ফেরার ভ্রমণক্লান্তি

আশরাফ মাহমুদ এর ছবি
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: সোম, ১৫/০২/২০১০ - ১০:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

ঠিক ঠিক ঘরে ফিরি- ফেরা হয়। কবুতরের চুম্বক থাকে- দিক চিনে ঠিকই খোঁপে আসে সন্ধ্যায়। আমি শহুরে জীবন্ত মনুমেন্ট, আমার ভিতরে তড়িৎচুম্বকীয় ব্যাপারস্যাপার। তাই ফিরি। নিজের চুলের ভাঁজে, আঙুলে, চোখের বয়ামে অসংখ্য গল্পের পাণ্ডুলিপি নিয়ে যেগুলো আমি যত্ন করে লিখতে চেয়েছিলাম, হয়ত আমার আগে কোন পূর্বপুরুষ- আমাদের লুকানো দুঃখ-সুখ-স্বপ্ন-বন্ধনের শব্দাবলি- নাগরিক জীবনের বৃত্তজীবিতাকে স...


টিগো

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: সোম, ১৫/০২/২০১০ - ১০:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কী চাই? জানিনা। রাহুল বসে বসে মেয়ে বাছছে। রিয়েলিটি শো।
আমি লিখছি না, লিখতে পারছি না। গ্লাসে শীতল পানীয় নীল হয়ে যায়, বিস্বাদ বিন্দু বিন্দু জমছে চারপাশে। আকাশও কেরোসিন। কেরোসিন।

সব গ্রাফিক্সে লাল রং এসে ঘেটে দিচ্ছে সব। টুডি। বিশ্বাসঘাতক সেফ ফ্রেম ঘাড় ধরে বার করে দিচ্ছে মেয়েগুলোকে। তালগোল লাগছে, টোডি-শাহরুখ আর টিপু সুলতানে। আপাতত আইটেম নাম্বার দিয়েই ম্যানেজ করতে হবে।

ইগো-টিগো ...


ঝরাপাতার সময়ে মুদ্রিত

বালক এর ছবি
লিখেছেন বালক (তারিখ: সোম, ১৫/০২/২০১০ - ৭:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উৎসর্গ
সে এক পাথর আছে শুধুই লাবণ্য ধরে

পৃথিবীর সকল নিয়মকে পাপোষ করে আয় শুধু ভালোবাসার কাছে করি আপোষ। অন্তত একবার আয় হারিয়ে যাই বিজন সান্দ্রে। পাতায় পাতায় মুদ্রিত হোক আরো এক গল্পের মহিমা। সবুজে সমাহিত হয়ে যাক পুরান কেচ্ছাগুলো...

কেউ উড়াক নক্ষত্রের ফানুস। ছায়া হয়ে যাক দুনিয়ার হায়হুতাশ! আমরা শুধু তাকিয়ে দেখবো নিখিলের চূড়ায় কে সাজিয়েছে মায়ার বিলবোর্ড। যেখানে আমরা শুধু দর্শকের ...


নাড়িসূত্র

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: সোম, ১৫/০২/২০১০ - ৪:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মায়ের সাত সন্তান আজ সারারাত ঝগড়া করলাম কখনও একসাথে কখনও আলাদা। কখনও ঝগড়ার জন্য ঝগড়া। কখনও ঝগড়া থামানোর জন্য ঝগড়া। ভাই-বোন। বোন-বোন। ভাই-ভাই। মা-ছেলে। মেয়ে-মা...

সবাই সবাইরে দোষে। সবার সবারে অসহ্য লাগে। সবাই সবাইরে বলে তোর সাথে এই শেষ মুখ দেখা জীবনে আমার...

শুধু একজন সারাজীবনের মতো আজকেও আগাগোড়া নিশ্চুপ আর নির্লিপ্ত ঘুমে এইসব হৈচৈয়ের ভেতর। তিনি বাবা
আর একজন অনেক চেষ্টাতেও ঘুমান...


জ্যোৎস্নাপৃথিবী

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: সোম, ১৫/০২/২০১০ - ৪:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তিতিয়া শুনেছে সে জন্মেছিলো সন্ধ্যেবেলা, সেদিন ছিলো পূর্ণিমা। পুবদিগন্তে মস্ত একটা রুপোর থালার মতন উঠে আসছে চাঁদ, তখন নাকি সে জন্মেছিলো আরেকখান চাঁদের ফালির মত, তাদের মাটির ঘর আলো করে। ঠাকুমা এসব বলতো।

ঠাকুমা ছিলো কবি-কবি স্বভাবের মানুষ, তার উপরে তাকে ভালোবাসতো চোখের মণির মত, ঠাকুমা তো বলবেই। আধুনিক যুগের হয়েও সে বাড়ীতেই হয়েছিলো, দাই এর হাতে। তাদের গ্রামের দিকে এখনও ওরকম চলে। ...


ছফাগিরি। কিস্তি আট।

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: সোম, ১৫/০২/২০১০ - ২:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যের স্বীকৃতি রাষ্ট্র বাংলাদেশ ঘটা করে দিয়েছে বলে জানা নেই। এটা ঠিক করে দিলে জাতি হিসেবে আমাদের সম্মান বাড়তে পারত। এই কাজ করা রাজনৈতিক দলগুলোর হয়ে ওঠে নি। আহমদ ছফার ‘রাজনৈতিক জটিলতা’ প্রবন্ধের নয়টি অধ্যায়ের প্রথম ছয়টি আগের কিস্তিতে আলোচনায় এসেছে। প্রবন্ধের বাকি তিন অধ্যায়ের ব্যাখ্যা এই পর্বে। একটু বলে রাখি আহমদ ছফার মত লেখককে ধরার ম...


তারার হাতছানি

নীল রোদ্দুর এর ছবি
লিখেছেন নীল রোদ্দুর [অতিথি] (তারিখ: সোম, ১৫/০২/২০১০ - ২:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

০১

চারপাশে ঘন অরণ্য। এখান থেকে আড়াই মাইলের মধ্যে কোন মানুষের বসবাস নেই। একেবারেই নির্জন জায়গাটা। শব্দ বলতে পাখির কিচিরমিচির। আশে পাশের গাছে মাঝে মাঝে কিছু বানরের দেখা মেলে। কাঠবিড়ালির ও দেখা মিলেছে। মাত্র দুদিন হল এইখানে এসেছে অরিত্র। একটা ছোট টিলার উপর তার তাঁবুটা। একমাসের খোরাক নিয়েই এসেছে সাথে করে। আসার সময় পথে যে আদিবাসী বসতি চোখে পড়েছে, সেখান থেকেই খাবার পানি নিয়ে এসে...


অকপট

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৫/০২/২০১০ - ১:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার আয়নাতে
তুমি মুখ দেখবে বলে
হলাম দিঘির জল,
এ পথে আর হাঁটবেনা তুমি,
খবর দিয়ে গেছে
নীল মেঘেদের দল,
তোমার বাগান উপচে পড়ে
ফুলের ভারে,
আমার চোখের তন্দ্রা ভেংগে
জন্ম নিলো
স্বপ্ন ভাঙ্গা জল।

মিনা আহমেদ


অনুভব অনুধাবনে

অম্লান অভি এর ছবি
লিখেছেন অম্লান অভি [অতিথি] (তারিখ: সোম, ১৫/০২/২০১০ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পাশ ফিরে শুই
তোমার উষ্ণতার অনুভব
অনুধাবনে নিয়ে আবার কোন উতলা হওয়ার আশায়
সে কোন বৈরাগ্য আমার
তোমায় নিয়ে যে উন্মাদ উত্তাল হওয়া তারপর
নিজেকে নিযে আমার অন্য রকম লুকিয়ে যাওয়ায়
ফিরতে চাই ঘরে
নিজের অথবা অন্যের তাতে কি
ফিরতে চাই এক অবসর উদযাপনের হাওয়ায়
ভালোবাসতে চাই
ভালো কি ভালোবাসা! নোনাধরা ঘরে বসে
তোমার খোলা চুলে বেণী গেঁথে সুখ পাওয়ায়
তথাপি হে আমার ঐশ্বর্য
আমার মনবৈকল্য তোমার...