
বানর রাজার সাথে আমার প্রথম পরিচয় কাঁথা ভেজানোর বয়সে। ফুফাতো ভাইয়ের সংগ্রহে থাকা একটা সুন্দর ছবিওয়ালা বইতে আমার নজর পড়ে। তখনো আমার বর্ণমালার সাথে পরিচয় শেষ হয়নি। ফুফু আর কী করেন... বাধ্য হয়ে বসে পরেন আমাকে বানর রাজার সেই অদ্ভুত কাহিনী শোনানোর জন্য। ফুফু বলতে থাকেন, আর আমি হাঁ হয়ে শুনতে থাকি মহাপরাক্রমশালী শক্তিধর এক বীর বানরের কাহিনী। শৈশবে দেখা স...
বড় দেশে ফিরতে ইচ্ছা করে।
আত্মীয়স্বজন ছেড়ে প্রবাসে আছি বেশ কিছু দিন হল। বাড়ি ফিরতে মন চায়ই। কিন্তু সে কথা বলছি না। বলছি দ্যাশের কথা। কখনও তাকে দেখি নি। বড় দেখতে ইচ্ছা করে।
আমি বাঙাল।
এই কথাটা যখন বাঙলা-ভাষী কেউ বিশেষ করে বলতে যায়, তখনই বোঝা যায়, তার বাড়ি পশ্চিমবঙ্গে। বাংলাদেশের লোকেদের এই ট্যাগ-এর দরকার পড়ে না। আমাদের এখনো পড়ে। যখন য-এর টানে সহপাঠীরা হাসে, চ-এর টানে ব্যঙ্গ করে। সব...
একদিন রাত্তিরে বস্তায় ঢুকে গুটিসুটি মেরে ঘুমাচ্ছিল বগোডুল। এমন সময় ইয়া বড়ো চাকু হাতে দুই গুন্ডা এসে লাত্থি দিয়ে তার ঘুম ভাঙায়। লাত্থি খেয়ে বস্তা থেকে ধড়মড় করে উঠে দাঁড়াতেই দুই গুন্ডা তার দিকে চাকু বাগিয়ে ধরে- যা আছে সব দিয়া দে নাইলে মাইরা ফালামু কিন্তু...
গোয়েন্দা ঝাকানাকা বললেন, "আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে কিংকু সাহেব! আরে রিল্যাক্স!"
গোয়েন্দা বিভাগের দারোগা কিংকর্তব্যবিমূঢ় চৌধারি, যিনি কি না চৌদিকেই ধারালো, বিমর্ষ মুখে বলেন, "স্যার ওপর থেকে এমন হুড়ো দিচ্ছে কী আর বলবো আপনাকে! মন্ত্রী এম্পিদের ব্যাপার, বোঝেনই তো!"
ঝাকানাকা হাই তুলে বললেন, "হুমমম। তা চিঠিতে কী লিখেছে বদরু খাঁ?"
দিনটা সাদামাটা ভাবেই শুরু হল। সকালে উঠে চা বানানো, টিভিতে খবর দেখা সবই করলাম। এরপর হেলেদুলে গাড়িতে উঠে নিজের জীবনকে গালি দিতে দিতে অফিসের উদ্দেশ্যে যাত্রা, প্রতিদিন যা যা করি তাই করলাম। বৃহস্পতিবার অফিসে মিটিং থাকে সকাল ৯ টায়, আমি পৌঁছাই ঠিক ৮ টা বেজে ৫৫ মিনিটে।
আমি তখনো জানি না যে আমার বাসার খুব কাছেই 1827 dapplegrey lane এর এক উন্মাদ প্রায় একই সময়ে খুব ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। আমি যখন অফিস...
আমি আমার নাকটা সোজা রাখার প্রাণপণ চেষ্টা করছিলাম। কিন্তু বদমাশটা তো তা করতে দেবেনা।সে একবার এদিক দিয়ে গুঁতোয়, একবার ওদিক দিয়ে গুঁতোয়, না জানি আর কোন কোন দিক দিয়ে গুঁতোবে। কিন্তু এটাই তো খেলাটার আসল উদ্দেশ্য। এমনভাবে তোমার প্রতিপক্ষকে জ্বালাতন করতে হবে যে তার নাক কোনদিকে যাচ্ছে তার কোন দিশাই সে পাবেনা। নাক হারালে তো সব হারালে।
আমার ধারণা এই লোক আজকে নাকের তোয়াক্কা না করেই চলে...
[কবি জীবনানন্দ দাশ স্মরণে]
জন্ম: বাংলা ৬ই ফাল্গুন, ১৩০৫; ১৮ই ফেব্রুয়ারি, ১৮৯৯।
মৃত্যু: তার রচনা অমর।
================================
প্রতিটি মানুষ অচিরে মানুষ হয়ে নয়
তবু কারো খোঁপায় নিয়ে রোদের ক্ষয়
বরুণফুলের কাছে দাঁড়ানোর ইচ্ছে হয়
কয়েকটি নষ্ট-পাখি ভুল মার্চে চলে এলেবেলে আকাশ
মেঘের কালি ঈশ্বর লিখে গেছে কবে সেসব নাঙ্গা কাশ
পরিনির্বাণ বিষয়ক যা জানি
জানে অবশ্যই চুরি যাওয়া রেবতী
সুরমা মধুডাঙা অই ...
[justify]১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি, পুলিশের হাতে ধ্বংস হয় একুশে ফেব্রুয়ারীর স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনার। সেই ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন কবি আলাউদ্দিন আল আজাদ তার প্রতিক্রিয়ায় লিখেছিলেন,
‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয় কি বন্ধু
আমরা এখনোন চারকোটি পরিবার খাড়া রয়েছি তো’
আজ ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারী যখন স্বাধীন দেশের মাটিতে স্মৃতির মিনার যখন ভাঙ্গা হয় তখন আমরাও ...
ঠিক ছয়টায় টেলিফোনটা বেজে উঠলো।
আমি তখন শাহেদের বিছানার উপর জবুথবু হয়ে বসে আছি। জ্বরগ্রস্ত রোগীর মতো। ডানহাতে একটা গ্লাস ধরা, তার তলানিতে অল্প একটু ভদকা পড়ে আছে। টেলিফোনটা যখন বেজে উঠল তখন আমি শাহেদের বিছানার পাশের টেবিলটায় রাখা চারকোনা ছোট্ট ঘড়িটার দিকে তাকিয়ে ছিলাম। ৫:৫৯ থেকে কেবল ৬:০০ হয়ে গেল ঘড়িটায় আর আমাকে চমকে দিয়ে টেলিফোন বাজতে শুরু করল।
এইরকম অদ্ভুত উদ্ব...
সামনে পরীক্ষা । তাই এখন মাথা আউলা হয়ে গেছে! টিউশনি নিয়ে অনেক সুখের স্মৃতি মনে পড়ছে! দুঃখের কিছু স্মৃতিও মনে পড়ছে! বিশেষ করে কিছু অভিভাবকদের কথা! যারা ঠিকমত তাদের দায়িত্ব পালন করেন নি! সকলের কথা চিন্তা বিবেচনা করে কিছু টিপস দিচ্ছি । যাদের বাসায় টিউশনিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র আসে , সেই সব অভিভাবকগণ অবশ্যই এই সব কর্তব্য এবং দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন!!
১। নি...