সময় থমকে যায় কখনো। চারপাশের কোলাহল নিচু হতে হতে একসময় মিলিয়ে যায়। স্তব্ধ হয়ে যায় চারদিক। দপ করে চোখ খুলে আমি নিজেকে একেবারেই অন্য জায়গায় আবিষ্কার করি। যেখানে রাস্তা পরিষ্কার করার ট্রাকের লক্কর ঝক্কর মার্কা শব্দ নেই, পানি উষ্ণ করার যন্ত্রের বিরক্তিকর ফোঁসফোঁস শব্দ নেই। কোনো উৎপাত নেই। চোখের সামনে এক অবারিত প্রান্তর। প্রচণ্ড সবুজ। ছোট ছোট ঘাস। নাকে এসে লাগে সেই ঘাসের গন্ধ। বু...
১
আজকে সকালে অফিসে এসে দেখি, বৃহস্পতিবার একটা কাজে ভুল করেছি। কাজটার দায়িত্ব ঠিক আমার ছিল না, সুতরাং আমার কোন গালি, বকা ইত্যাদি খাওয়াও হয় নাই।
কিন্তু দোষবোধ আর লজ্জায় বসে থাকতে পারতেসি না। 
আমার আগের সুপারভাইজর আমাকে নিয়মিত বলতো এই 'গিল্ট ট্র্যাপ'-এর কথা। বলতো, এটা দিয়ে মানুষ আমাকে দিয়ে কাজ আদায় করে নেয়, আমিও মানুষকে দিয়ে কাজ আদায় করে নেই। তবে সচেতনভাবে এইটা ব্যবহার করাই ভাল।
...
আমি যখন বই কিনি, সেটা খুব বিরক্তিকর। দোকানের সামনে দাঁড়ায়ে অনেকক্ষণ ধরে বই দেখি, চিন্তা করি... অনেক সময় লাগে। তাই এই কাজটা আমি সবসময় একাই করতে চাই, সঙ্গিছাড়া। কিন্তু মেলায় নূপুর নিধিকেও নিয়ে যাই। যথারীতি তারা আমার উপর মহা বিরক্ত। সেদিন তো নূপুর বলেই দিলো মেলায় সে ঘুরতেই পারতেছে না আমার জ্বালায়।
তাই গতকালকে সিদ্ধান্ত নিলাম, আমি বাদ, বসন্ত দিবসে মেলায় আমি নূপুরের পিছু পিছু ঘুরবো, ড...
আমার একটা নীল রঙের সাইকেল ছিল। কোম্পানীর নামটার আদ্যক্ষর ছিল এস্। এমটিবি লেখা ছিল কোথাও, অর্থাৎ মাউন্টেন বাইক। পাহাড়ী এলাকায় চালিয়ে নামের সার্থকতা যাচাই করা হয় নি।
আত্মবিশ্বাস শব্দটা আমার অভিধানে নেই, থাকলেও ভুল বানানে। তবু প্রাক্তন প্রাথমিক স্কুলের মাঠে আছাড় খেতে খেতে কিভাবে যেন শিখেই ফেললাম সাইকেল চালানোটা। ফাইভ কি সিক্সে পড়ি তখন। ভোরবেলা বাবা নিয়ে যেতেন সামনে বসিয়ে। ...
প্রস্তাবনা
সত্যিকার অর্থে ইতিহাসের কোনও মূল্যায়ন হয় না। ইতিহাস স্বকালের মূল্যায়ন। করতে পারলে ইতিহাস, নয়তো যেমন যাচ্ছে যাক। তাই, আমি খুব একটা মে ৬৮’র ফল কিংবা অফল কোনোটা নিয়েই ভাবি না। মে ৬৮ সফল না বিফল। ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী। কিচ্ছু না। কোথায় কোন ফরাসি দেশে ছাত্রজনতার পাগলামি, বুনো কীর্তিকলাপ। বুনো বেড়ালপনাও বলতে পারেন, ওয়াইল্ড-ক্যাট প্রটেস্টের তর্জমায়।
১৯৬৮ সনের ছাত...
[justify]এই লেখাটা লেখার শুরু অনেকদিন আগে। ফান ম্যাগাজিন উন্মাদে কয়েকটা প্যারোডি ও শের লিখেছিলাম। তখনই ইচ্ছেটা আসে, উন্মাদের ভ্যালেন্টাইন ডে সংখ্যাতে একটা শেরগুচ্ছ উপহার দেব। কিন্তু বছরের পর বছর ঘুরেও লেখা শেষ হয় না, ভ্যালেন্টাইন ডে সংখ্যাতেও লেখা আসে না। গত বছরের শেষ দিকে প্রথম আলোর ফান সাপ্লিমেন্ট রস+আলোতে দু'টো প্যারোডি লিখি। জানুয়ারি মাসের শেষে আইডিয়াটা আসে লেখাটা সম্পূর্ণ ক...
নীলচে আগুনের দিকে আমি তাকিয়ে ছিলাম একমনে। হাজারটা চিন্তা জট-পাকানো মাথায়। কিছুই ভালো লাগছিল না। কী ভেবে হঠাৎ বাইরে আসতেই আমি তাকে দেখতে পাই।
হাসপাতালের করিডোরের এক প্রান্তে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে ডানে ভি আই পি রুমগুলি । ওই প্রান্তে ঠিক সিঁড়ির মাথায় খুব মায়াময় মুখের একটা বাচ্চা ছেলে, বসে আছে একটা সাদা মোটাসোটা বিড়ালের সামনে, সতর্ক ভঙ্গিতে । মুখোমুখি বাচ্চা ও বিড়াল – সমান সতর্ক...
[justify]ভূতের গলি নিয়ে যা বলার শহীদুল জহির বলে ফেলেছেন। আমি নিজে ভূতের গলিতে থাকি। মহল্লার দোকানে ডালপুরি কি আলুপুরিতে কামড় দিতে গেলে আব্দুল আজিজ ব্যাপারি কি আব্দুল করিমের কথা মনে পড়ে। খাটে শুলে ভূতের গলির অদেখা বান্দরগুলো আমার জানালায় ফুচি মারে ভেবে নিই। আমি পড়ি। শহীদুল জহিররে বারবার পড়ি। পড়ে আমার নিজের কথা কি ভাষা প্যাঁচগোচ খেয়ে উনার পথ ধরে।
আমার সাথে লীনার কথা, লীনারে নিয়ে আমা...
যারা ইতিমধ্যে কষ্ট করে ভালবাসার ক্যান্সার - ১ পড়েছেন তাঁদের প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা । যদি না পড়ে থাকেন, তাতেও ভালবাসার ক্যান্সার - ২ পড়তে কোন সমস্যা হবে না ।
ক্যান্সারের কড়া গণ্ডা শতকিয়া
তিরিশ বছরে বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা কত বেড়েছে তার কোন সঠিক হিসেব আমার জানা নেই । তবে জনসংখ্যার বিপুল বিস্ফোরণ, শিল্পায়ন, নগরায়ন, পরিবেশ দূষণ, ইত্যাকার হাজারো কারণে এই রোগের বিস্...
সুখ সখিগণ
অরুণ চৌধুরী
প্রতিটি মানুষই এক একটি গ্রহ। প্রতিটি মানুষের ভাবনা, বিশ্বাস, ঘটনা আর জীবনযাপন আলাদা। মানুষকে আবিষ্কারের তাই শেষ নেই। আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের সহশিল্পী অভিনেত্রীদের নিয়ে এই ধারাবাহিক রচনা...। যদি সচল পাঠকদের ভালো লাগে, তবে সবার আগে এখানে পোস্ট করেই তবে অন্য কাগজে পাঠাবো।
নাকের পাশে, গালের ওপর আঁচড়। খামচি খাওয়ার মতো। বেশ অনেকটা জায়গা জুড়ে লা...