Archive

February 11th, 2010

বাক্সবেদনা

শাফায়েত চৌধুরী এর ছবি
লিখেছেন শাফায়েত চৌধুরী [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১১/০২/২০১০ - ২:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

খাপ থেকে বেরুবে না বলে
খাপেই কেটে যায় দিন
খাপের মাপে কাটে একটা জীবন
তলোয়ার হয়ে যায় টিন


ম্যাগনাম ওপাস সন্ধ্যায়...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বিষ্যুদ, ১১/০২/২০১০ - ২:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রতিবার বিকেলে বইমেলায় খালি হাতে ঢুকি, আর দুই হাতে বই নিয়ে বের হই রাতে। এবার হলো এর উলটোটা। সন্ধ্যে সাড়ে সাতটার দিকে যখন বইমেলায় যাচ্ছি তখন হাতে ভারী বইয়ের প্যাকেট, সঙ্গে সুহান এবং রায়হান। তাদের হাতেও বইয়ের ভার। আর একটু পরেই হতে যাচ্ছে বইটির মোড়ক উন্মোচন পর্ব। এ বইয়ের নাম – ‘ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প’; আমাদের হিমু ভাইয়ের বই। গল্পকার মাহবুব আজাদের বই।

মেলায় আসার আগে ছিলাম নজ...


নিটশা এবং প্রকৃতি

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: বিষ্যুদ, ১১/০২/২০১০ - ১:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আর্থার শোপেনহয়ারের দর্শন সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার পর আমি বেশ আগ্রহ নিয়েই তার সুবিখ্যাত বই 'দ্য ওয়ার্ল্ড এজ উইল এ্যান্ড রিপ্রেজেন্টশন' পড়ার উদ্যোগ নেই। ডাউনলোড করার আগে ভাবলাম, একটু দেখি আমাদের উইকি ভাই কি বলে।

একবার পড়লাম, মাথার উপর দিয়ে চলে গেল।

আরেকবার পড়লাম, আরো উপর দিয়ে চলে গেল। মন খারাপ

এই হল আমার প্রতিক্রিয়া।

এবার শোনেন নিটশা সাহেবের প্রতিক্রিয়া।

১৮৬৫ খ্রীষ্টা...


কতিপয় শুভেচ্ছাবিন্দু

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: বিষ্যুদ, ১১/০২/২০১০ - ১১:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বই বেরলে আরও হতাশ হয়ে যাই। স্যালাইনের বোতলে দু একটা বুড়বুড়ি। ছিটকে পড়া রক্ত ক্রমশ জমাট বাঁধছে কালোর দিকে। সেই এক গুহার ভেতর চতুরঙ্গের দৃশ্যপট।

আজকাল রৌদ্রে বর্ণমালা অচেনা লাগে। চিনা-জাপানি অক্ষর বেশ ছবির মত কোথাও বা ইমারত ভেবে নিচ্ছি, ঠিক পরিচিত এথেন্স। আমার লেখাগুলো মুছে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রবল বৃষ্টিতে, আর দু একটা সাদা পাতা এসে পৌঁছায় খাবার টেবিলে, কদাচ।

এখন বই মান...


গরাদ

মনামী এর ছবি
লিখেছেন মনামী (তারিখ: বুধ, ১০/০২/২০১০ - ১১:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

নিজের পেশার ওপর মাঝেই মাঝেই বিরক্তি ধরে যায় শৈলীর। এই যেমন এখন এই থানায় বসে থাকাটা। কিছু তথ্য দরকার। মিনিট দশেকের বেশী লাগার কথা নয়। কিন্তু তাকে বসিয়ে রাখা হয়েছে। সময় কাটানোর উপকরণ খুঁজতে খুঁজতে চোখ চলে যায় গরাদের পেছনে। এক কোনে সিটিয়ে বসে আছে একটি মেয়ে - দেয়ালের সঙ্গে নিজেকে মিশিয়ে দেয়ার নিষ্ফল প্রচেষ্টায় ব্যর্থ। ভালো একটা স্টোরি হতে পারে - চক চক করে ওঠে শৈলীর সাংবাদিকের চোখ।

...


February 10th

ফুটোস্কোপিক ০১৮

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ১০/০২/২০১০ - ৩:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

ফুটোস্কোপিক গল্প হচ্ছে ফুটোস্কোপ দিয়ে দেখা কোনো গল্প। সামান্যই দেখা যায়।

...

পাবলো ঢোঁক গেলে।

অন্ধকার ঘর। কেবল পাবলোর মাথার ওপর জ্বলছে দুইশো ওয়াটের চারখানা বাল্ব। তার প্রচণ্ড উজ্জ্বলতায় পাবলোর মাথা টনটন করছে, আর গরমে গাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। চোখ বন্ধ করলেই পেটে রুলার দিয়ে গুঁতো দিচ্ছে কে যেন। কে এই কাজ করছে দেখার উপায় নেই, মাথার ওপরে আলোর প্রাবল্যে সামনের সবকিছু অন্ধকা...


গুগুল বায (Google buzz)

সাফি এর ছবি
লিখেছেন সাফি (তারিখ: বুধ, ১০/০২/২০১০ - ৩:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইন্টারনেট দুনিয়ার মোটামুটি সবখানেই দাপটের সাথে বিচরণ করলেও, একটা জায়গায় একটু পিছিয়ে যাচ্ছিল গুগুল সাহেবরা। আর তা হল সোশ্যাল নেটওয়ার্কিং। এটা বাদ দিলে আর বাকি সব খানেই হয় ওনারা সর্বেসর্বা বলা চলে। সার্চ ইঞ্জিন দিয়ে যাত্রা শুরু করে প্রথমে ইয়াহু, আলতাভিস্তার ভাত মেরেছে তারা, গুগুল রিডার দিয়ে [url=http://www.bl...


আমেরিকার ট্যুরিস্ট ভিসা

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: বুধ, ১০/০২/২০১০ - ২:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমেরিকান ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনালিটি এ্যাক্ট-এর ধারা ২১৪(খ) অনুসারে:

"সকল আগন্তুক ('এলিয়েন')-কেই ততক্ষণ একজন অভিবাসক ধরা হবে, যতক্ষণ সে দূতাবাসকর্মীকে আবেদনের সময় সন্তুষ্ট করতে পারবে না যে সে একজন অ-অভিবাসক হিসেবে মূল্যায়নের উপযুক্ত..."

অর্থাৎ, গিল্টি আনটিল প্রোভেন ইনোসেন্ট।

দূতাবাসকর্মীর যদি আমার বদখত চেহারা দেখে মনে হয়, না, এই ব্যাটা আমার সোনার আমেরিকায় থেকে যাবে, তাহলে ...


বসে বসে শিকার হবো নাকি বরাহ শিকারে যাবো?

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: বুধ, ১০/০২/২০১০ - ১২:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

খুব নিরীহ জাত এই বাঙালী। সহজ সরল জটিল কুটিল মুখচোরা বাকোয়াজ কাপুরুষ এই জাত। কিন্তু উপমহাদেশে হাজার বছর ধরে সবগুলো বড় বড় ঘটনার জন্মদাতা এই সরল জটিল কাপুরুষ বাঙালী জাতি। মইল্যা বা টেংরা মাছের ঝোল কিংবা কচুঘেচুর ভর্তা অথবা নিতান্তই একটা পোড়া মরিচ দিয়ে মোটা চালের সাদা ভাত খাওয়া এই জাত দধি-মাখন- রুটি-মাংস খাওয়া পাঞ্জাবী দানবের সাথে সম্মুখ লড়াইয়ে রুখে দাঁড়িয়েছিল ১৯৭১ সালে। বিজয় ছিন...


হিড়িম্বা

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: বুধ, ১০/০২/২০১০ - ১২:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]রানিমাতা গোত্র নিয়ে ভাবেন। অনেক ভাবেন। ভাবনাগুলো গোত্রের লোকের মঙ্গলের জন্য ইদানীং কাজে আসে না। গতকাল পাশের গোত্রের গোত্রপিতার সাথে সফল বৈঠক শেষ করে আসার সময় রাস্তায় বিশাল শো-ডাউন নিয়ে কিছু পেপার যাচ্ছেতাই লিখেছে। রানিমাতা এগুলো পড়ে হাসেন। কারণ পেপারগুলোর মালিকের সাথে কাল রাতেই ডিনার ছিল। শো-ডাউনের ব্যাপারটা সাধারণ জনতা বোঝে না। কারণ তাদের শো করার কিছু নাই। রানিমাতা্র ...