…
বইমেলা মানেই হচ্ছে হরেক রকমের অগুনতি বইয়ের মেলা। তবে এটা কোন শেষ কথা নয়। আসলে নানা রঙের দর্শনার্থী মানুষেরই মেলা এটা। এবং চূড়ান্ত বিচারে লেখক-পাঠক-ক্রেতার মেলা। একজন দর্শনার্থীকে পাঠক থেকে ক্রেতার ভূমিকায় টেনে আনার কৌশলই হচ্ছে বইমেলার মূল দর্শন। আর এই দর্শনটাকে সফল করে তোলার লক্ষ্যেই যা কিছু আয়োজন। শেষ বিচারে মেলার সার্থকতাও ওখানেই। তাই একজন ব্যক্তি হিসেবে আমরা যখনই মেলা...
আমার যে কত কষ্ট মিয়ারা তোমরা তা যদি বুঝতা...
বিজয় দিবসে মালা পরাইতে আমার গলাটা খুজতা!
সফেন দাড়িতে মেহেদি মাইখ্যা আমারে বলতা, ‘চাচা...
দেশের লাইগ্যা দরকার আছে আফনের আরো বাঁচা!’
এই হেইদিন কইতে আছিল কামের মাইয়া ময়না,
‘চাচার মতন উপকারি লোক এই দুনিয়ায় হয় না!
পাইয়া গরিব মাইয়া দিছে যে কতকিছু... লগে বাচ্চা,
আযম চাচার দিলটা পুরাই সুরুজের মতো সাচ্চা!’
এত সুন্দর দ্যাশটা তোমাগো বাপ-ভাই দিল ভাইঙ...
ঢাকার ফুলবাড়িয়া রেলওয়ে জংশন পরিত্যক্ত হওয়ার ফলে এর সঙ্গে সঙ্গে রেলওয়ে ওয়ার্কসপটিও বন্ধ হয়ে যায়। স্বাধীনতার পরপরই বলতে গেলে এটির মৃত্যুই হয়। কিন্তু কোনো কিছুর মৃত্যু হলেও আদৌ কি মৃত্যু পুরোপুরি ঘটে? মানুষ যদি হয় তাহলে সে বেঁচে থাকে তার প্রিয়জনদের মনে। কিংবা কোনো সরণীর মাঝে বা আশেপাশের কোনো প্রতিষ্ঠানে স্মৃতিস্তম্ভের আকারে। কখনো বা সমাধির এপিটাফের লেখায়। তাই মৃত্যুকে কখনোই ...
ডাক্তারি জীবনের দ্বিতীয় মাস চলছে আমার, শিক্ষানবিশ ডাক্তার আমি। কাজ করি শহরের ব্যাস্ততম হাসপাতালে। প্রতিদিন বাসা থেকে বের হয়ে হাসপাতালে ঢুকি, এ যেন অন্য এক জগৎ। যে এর সাথে সম্পৃক্ত নয় সে ছাড়া আর কারও পক্ষে ধারনা করা সম্ভব না কি চলছে এই জগৎ-এ।
এইত সেদিন এক লোককে নাক দিয়ে রক্তপড়ার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রোগীর আত্নীয় জিজ্ঞেস করলেন, ‘ভাই-হাসপাতালের বিলটা কোথায় দিব?’ আমি একচোট হে...
নানান কাজের যন্ত্রনায় বইমেলায় যেতে পারিনি বেশ কবছর। চাটগাঁ থেকে যথেষ্ট সময় নিয়ে না গেলে পোষায়ও না। কিন্তু গেল শনিবার ঘুম থেকে উঠে দুম করে সিদ্ধান্ত নিলাম চাকরীবাকরির গুল্লি মারি, আজকেই ঢাকা যাবো। হয় আজ, নয়তো কোনদিন না।
সেদিন অফিস পুরোদমে খোলা। অফিসে না গিয়ে সকাল নটায় সিদ্ধান্ত নিলাম যে দশটার সময় আমি ঢাকা রওনা হতে চাই, যে কোন মূল্যে। কঠিন সিদ্ধান্তটা কিন্তু নিয়েছি বাস ট্রেনের ...
আমার একজন পরিচিত বড় ভাই, একসাথেই আড্ডা মারি, কিছুদিন আগে বিবিএ শেষ করেছেন। তো, একদিন উনি জীবনের প্রথম ইন্টারভিউ দিয়ে এসে আমাদের সামনে নতুন একটা আড্ডা মারার টপিক এনে দিলেন। কি কি প্রশ্ন করা হয়েছে, কিভাবে উত্তর দিতে হল এই সব হাবিজাবি কথায় সময়টা পার করে দেয়ার চেষ্টা। দশটার বেশি হয়ে গেলেতো সবাই উঠি উঠি করবেই, কয়েক জনের বাসা আবার উত্তরায় (ঢাকার বাইরে প্রায়)। বিরক্তির মূলে ছিলো একটা রিট...
১
আমাদের অনেকেরই ধারণা - দাসব্যবসায় শুধু শ্বেতাঙ্গরা জড়িত ছিল। বাদামী, হলুদ এমনকি কালো আর কেউই জড়িত ছিল না।
এই ধারণা পুরোপুরি অমূলক নয়। অন্যান্য গাত্রবর্ণের লোকজন দাসব্যবসায় জড়িত থাকলেও শ্বেতাঙ্গদের মত নিষ্ঠুরভাবে জড়িত ছিল না, *সাধারণত*। শ্বেতাঙ্গদের মধ্যেও নিষ্ঠুরতার দিক দিয়ে উত্তর ইউরোপীয়রা দক্ষিণ ইউরোপীয়দের থেকে বেশ এগিয়ে ছিল।
তবে আফ্রিকার দাসব্যবসায় জাতি-বর্ণ-গোত্...
আমি কাজে ভিড়ে হারিয়েও নিজের কাছ থেকে এমন দূরে গিয়েছিলাম স্মরণ যোগ্য অতীতে ২০০৭ সালে। যে সালে ভাগ্যবান সাত আমার জন্য উপহার নিয়ে এসেছিল- এক মৃত্যুর। গতকাল আমার দিদির মৃত্যুর সেই দিন গেল। ফেব্রুয়ারীর সাত তারিখ আমার কান্নার স্মারক দিবস। কিন্তু প্রতিটি সুখে-অসুখে আমার দিদি আমার প্রেরণা আর খাকতির মাঝে শক্তির আর সাহসের প্রতিছবি।
হঠাৎ হাত বাড়িয়ে না পেয়ে ফিরে আসার সময় মনে হয়েছে যদি দ...
আবার! প্রথমপাতা থেকে দেখি পুরো কবিতা পড়ে ফেলা যায়! এরকম হলে তো প্রাইভেসী নিয়ে টানাটানি।
তাই উপরের এই লাইনগুলো সংযোজন করে দিলাম। লোকজন একটু কষ্ট করে চরে পড়ুক!
====================
উষ্ণতার খনিজ
====================
সিঁড়িঘরে প্রতুল অন্ধনদী, গামছা অথবা তোয়ালে আছে
দিনের সংকলন;
সে।
ঋতুস্নান।
ক্ষেতের খটকা।
ওগো বিষণ্ণ রেলিং, কার হস্তপরশে জন্ম দিয়েছ
উষ্ণতার খনিজ।
আমি।
বিভ্রান্তি কাটিয়ে চোস্ত মনে হেসে উ...
(১)
তো বলছিলাম যে, আপনার বোঁচা নাকের কারণ আপনার কোষের ভেতরে থাকা আপনার নাক বিষয়ক নীতিমালা। সেখানে লেখা রয়েছে, "এই ব্যক্তির নাসিকা বোঁচা হইবে"
। মানুষের নীতিমালা বিষয়ে কঠিন রকমের প্যাঁচাল আগেই পেড়েছি। সে দিকে আর যাব না। আর আপনারও অতশত না জানলে চলবে।
[লেখাটির প্রথম ভাগের কিঞ্চিৎ জটিলতা ভালো না লাগলে লাফ দিয়ে দ্বিতীয় ভাগে চলে যান।]
নাকের কথা যখন উঠলোই তখন একটি কথা আবার বলে রাখি, আ...