Archive

February 6th, 2010

মৌন মাস্তুল

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শনি, ০৬/০২/২০১০ - ১২:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

জলই চিনেছি মাত্র
দিগদর্শক ভাঙা মাস্তুল- ক্ষিপ্ত হাওয়ায় বিদ্ধ
থেমে গেছে- জৈবিক থাবায়।
যৌগিক হয়েছে পথ, ভেঙে যায় প্রিয় আয়না
ভয়ের বিন্যাসে নত জানালার আলো সততায়
বিছিয়েছে মিথ্যার চাদর;
আত্মিক প্রসঙ্গ শুয়ে, শংকাকুল রন্ধ্র জুড়ে
পোকামাকড়ের বরাভয়!

পায়ের ধূলায় মৌন
এক একটি সভ্যতার ইঁট,
অলীক শহরে বাড়ে বাণীচিত্র,‌ পুরানো কবিতা
বন্ধ্যা স্বপ্নের পায়ে যৌবনের লালিত নূপুর!

জলই চিনেছি মাত্...


গল্প : পরবর্তী সংখ্যায় সমাপ্য

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শনি, ০৬/০২/২০১০ - ৯:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পরবর্তী সংখ্যায় সমাপ্য
ফকির ইলিয়াস
-----------------------------------------------------
দু'টো ট্রেন এসে পাশাপাশি দাঁড়ায়। যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রেন বদল করে। যে যার গন্তব্য বেছে নেয়। আমি অপলক তাকিয়ে বসে থাকি। বাইরের দৃশ্যগুলো আমাকে এখন খুব একটা টানে না। কখনো মনে হয় মুখ গুঁজে থাকি। আমার সামনের সিটে এসে যে লোকটি বসেছেন, তাকে আমি চিনি। আবার তাকিয়ে নিশ্চিত হয়ে যাই। হ্যাঁ, তিনি এই নগরে একটি টিভি চ্যানেল চালান। এক...


কেক খাইতে মঞ্চায়! :(

দুষ্ট বালিকা এর ছবি
লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: শনি, ০৬/০২/২০১০ - ৫:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]আমাকে এক কথায় একজন ব্যাদ্দপ হাচল বলা যায়! আব্জাব/ব্লগরব্লগর ছাড়া লেখার কোনও ক্যাটেগরি নাই, মিথস্ক্রিয়ার নামগন্ধও নাই, লেখালেখির নাই ঠিক- অথচ ফালাফালির বেলায় আমার চেয়ে বড়ো লাফাঙ্গা হাচল ভূ -বাংলাদেশে দুর্লভ! সচলের ছোট্ট থেকে ছোট্টতম সমাবেশেও নিজের চ্যাপ্টা মঙ্গোলিয়ান নাকটা ঢুকানো অভ্যাস হয়ে গেছে বলা যায়। সচলসঙ্গে খাওয়া-ঘোরা-আড্ডানো সবই চলে, প্রবল আলস্যে একমাত্র লেখাটাই হয়...


কাঠের সেনাপতির সন্ধানে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: শনি, ০৬/০২/২০১০ - ১:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জীবনে বেশির ভাগ আমি বইমেলায় একা একা গিয়েছি। একা একা হেঁটেছি। নাম জানা কিংবা অজানা স্টলের সামনে থেমে চোখ বুলিয়েছি নানান বইয়ে, হাতে নিয়ে নেড়েচেড়ে দেখেছি প্রচ্ছদ – ফ্ল্যাপের বিবরণ - দাম, প্রতি বছরই দেখা মিলেছে কিছু চেনা-জানা মুখের। হয়তো জটলা কোলাহলে মাথা উঁচিয়ে দেখেছি, অটোগ্রাফ শিকারীর দল কাকে জানি ঘিরে ধরেছে। খুব প্রিয় না হলে, অটোগ্রাফে আমার তেমন আগ্রহ ছিলো না কখনো। রুমের বুক শেল...


বই নিয়ে হাবিজাবি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৫/০২/২০১০ - ১০:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

মেলায় যাবো। আমি বইমেলায় যেতে চাই। কেন? জানিনা।
মেলা আসলে মনে হয় যেন বইগুলো এইভাবেই আমাদেরকে ডাকে। বলে "আমি আছি!!" নইলে সারাবছর কয়টা বই কিনি? কে মনে রাখে বইয়ের কথা? কতকিছু কেনাকাটা করার জন্যে পুরান ঢাকার হকার মার্কেট থেকে গুলশানের হোল-সেইলের দোকান পর্যন্ত ঘুরে বেড়াই সারাবছর। কিন্তু বই??
এবার শীতে গেলাম বাপের বাড়ি, একমাস থাকলাম। আমার বাবার বাড়িতে দুই আলমারি ভর্তি বই। সেই ছোটবেলার ম...


ডাকিলে কও না কথা কি নিঠুর নীরবতা

বালক এর ছবি
লিখেছেন বালক (তারিখ: শুক্র, ০৫/০২/২০১০ - ১০:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কিছুদিন ধরে কেমন জানি হয়ে গেছি! নিজের পরিবর্তন নিজেই বুঝতে পারছি। কোনো ইচ্ছা নাই, আড্ডাও মারছি না বন্ধুদের সাথে। ঘরের ভেতর অন্ধকার করে বসে থাকি। ফেসবুকেও বসি না। সময় তার মতো করেই হাঁটে, আমি শুধু দেখি আরেকটা দিন গেছে। সব কিছু কেমন এলোমেলো লাগে। না এলোমেলো আমি নিজে : জানি না। জানার চেষ্টাও করি না। তবু একটা জিনিস চাইলেও সারাতে পারি না, চোখের সামনে থেকেও না, ভাবনা থেকেও না! অন্ধকার ঘরে...


"কিছু টুকরো স্মৃতি-যা কখনো ভুলা যায় না।" (৩য়- পর্ব)

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৫/০২/২০১০ - ১০:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

যারা আগের দুইটা পর্ব পড়েছেন তাদেরকে ধন্যবাদ এবং সাথে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি পরের পর্ব গুলোতেও আপনাদের সাথে পাব। ভালো লাগার প্রত্যাশা নিয়ে লিখার চেষ্টা করছি। দ্বিতীয় পর্বের ভেতর প্রথম পর্বের লিংক দেয়া আছে।
দ্বিতীয় পর্বঃ (http://www.sachalayatan.com/guest_writer/30109)

নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনা গুলোর স্মৃতি অন্যের কাছে লেখার মাধ্যমে দৃশ্যমান করা যে কত কঠিন সেটা লিখতে বসার আগে বুঝি না...


বিটিভি ও অন্তর্গত মানুষের গল্প-২

বাউলিয়ানা এর ছবি
লিখেছেন বাউলিয়ানা [অতিথি] (তারিখ: শুক্র, ০৫/০২/২০১০ - ১০:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
০।
আগের পর্ব

১।
Tx থেকে তারপর আমরা যাই MC (Master Control), যেখানে আনুষ্ঠান ধারন করা, যাবতীয় সম্পাদনা করা এবং ট্রান্সমিশনের জন্য প্রস্তুত করা হয়। এই অংশটা মূলত আমাদের পড়াশোনার সাথে সম্পর্কিত না। রাশেদ সারোয়ার, যিনি সদ্য বিদেশ থেকে প্রশিক্ষন শেষে আবার যোগ দিয়েছেন, আমাদের দায়িত্ব নিলেন। আগে এহসান সাহেব একবার বলেছিলেন, বিটিভি থেকে মোটামুটি নিয়মিত ভাবেই বিদেশে বিভি...


February 5th

প্রবাসীর দুঃখ বিলাস-১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৫/০২/২০১০ - ৪:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

পরবাসে দুঃখ বিলাস-১

হ্নদয় ঘাস ফুলে যে তোমায় আমি প্রজাপতি রাঙিয়েছি, তাই যদি আমার জীবনাবসানে একান্ত উপলক্ষ ভেবে থাক তবে ভেবো সে আমিই তোমায় জোনাকির দেহের আলোয় খুঁজে ফিরব যুগান্তরে। প্রতিদিনকার হ্নদয়ের শব্দহীন জোছনায় তোমায় খুঁজে ফিরি বিষণ্ণ এক ভগ্নাংশ হতাশায়, মৌসুমি সমুদ্রের মত। এখানে আমার রত্রিদিন একাকার হয় প্রতিক্ষণে তোমায় কাছে পাবার বুকে আগ্‌লাবার এক অস্পৃশ্য ...


শিকার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৫/০২/২০১০ - ১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

শিকার

subconscious011: To aj rat 8:00 tai Bella Italia
shopnokonna: thik ache
subconscious011: bye, tc
মনিটরের দিকে তাঁকিয়ে ঠোঁটের কোণে একটা সূক্ষ হাসি ফুটিয়ে তুলে জারাব। “অনেক দিন পর তাহলে আবার”-নিজের মনেই বিড়বিড় করে উঠে সে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় জারাব। তৈরী হতে হবে এখন ওকে।
“Bella Italia” এর Reserved Table এ বসে শান্তভাবে রিমির জন্য অপেক্ষা করছে জারাব। অভিজাত এলাকার অভিজাত এই রেস্তোরাটিকে জারাব বেছে নিয়েছে এর ইতালিয়ান খাবারের জন্য না বরং এর আলো আ...