Archive

November 30th, 2009

ছফাগিরি। কিস্তি তিন।

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: সোম, ৩০/১১/২০০৯ - ১:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছফাগিরি। কিস্তি এক।
ছফাগিরি। কিস্তি দুই।

[justify]আমি ছফাগিরির কিস্তি দুইয়ে লিখেছিলাম, উনিশশো একানব্বই সালের সেই ট্রমা থেকে আমি এখনো বেরিয়ে আসতে পারি নি। ধর্ম কিভাবে মানুষে মানুষে আকাশ-পাতাল ফারাক তৈরি করে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আর সাম্প্রদায়িক মনোভাব জন্মানোর ইতিহাস বুঝে নিতে আমি পড়া শুরু করি নানানজনের লেখা। ছাপার অক্ষরে যা থাকে তা...


Movie Review: Wake Up Sid

এলোমেলো ভাবনা এর ছবি
লিখেছেন এলোমেলো ভাবনা [অতিথি] (তারিখ: সোম, ৩০/১১/২০০৯ - ১২:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত ক'দিন ধরেই সবার কাছে ওয়েক -আপ সিডের কথা শুনছিলাম। কাহিনী বেশ সাদামাটা। তবে চিত্রায়নে গতি আছে।
সিড ধনী বাবা-মা এর একমাত্র সন্তান। কলেজের শেষ পরীক্ষা দিয়ে হাতে অফুরান সময়। তার জীবনের ইচ্ছা সে বাবার টাকা খরচ করবে। অন্যদিকে নায়িকা আয়েশা কোলকাতা থেকে  মাত্র মুম্বাই এসেছে, লেখক হবার স্বপ্ন নিয়ে। কলেজ শেষে সিডের বন্ধুরা যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সিড তখন আযেশা কে মুম্বাইয়ে ...


আকুলতা

বালক এর ছবি
লিখেছেন বালক (তারিখ: রবি, ২৯/১১/২০০৯ - ১০:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

সময়ের গোপনে
অদৃশ্য আগুনে,
পুড়ে যাচ্ছে তোমার দৃশ্যগুলি।

বাড়ি ফিরে যাচ্ছে নদী
সন্ধ্যা নেমে এলো বুক অবধি,
ঘোড়ার পিঠে বসে চলে গেলো গোধূলি।

আকাশের ঐ নীড়ে
তারাদের ভীড়ে,
ইচ্ছে হলো দু'জনে কথা বলি।

তোমায় দেখি না, তুমি কিসে ঢাকা?
মহাকাশে বিরহের অবয়ব আঁকা,
তুমি নাই-তুমি নাই, নির্জন অলি-গলি!

পড়ে আছে রাত্রির খালি পাতা
সন্ধ্যাভাষায় লিখে রাখি বিগত স্মৃতিকথা।
পুড়ছে দৃশ্য, আমিও জ্বলি!

ভালো...


দহন

নাশতারান এর ছবি
লিখেছেন নাশতারান (তারিখ: রবি, ২৯/১১/২০০৯ - ১০:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুনছো, সীতা ?
তোমার চিতা
নয় এখনো শান্ত
তোমার দহন
করছি বহন
রাম যদি তা জানতো !!



বুনোহাঁস


অন্যরকম

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ২৯/১১/২০০৯ - ৬:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
১.
ঢাকায় প্রচুর ভারতীয় টিভি চ্যানেল দেখা যায়, এ কোনো নতুন ব্যাপার না। আমরা আমদানিপ্রবণ জাতি, বিনোদনেরও প্রভূত অভাবে আমরা সবসময় ভুগি, তাই বিনোদনের উপাদান আমদানিতে আমরা উদার। শুনেছি ইন্দিরা গান্ধী তথ্যমন্ত্রী থাকার সময় সিদ্ধান্ত নিয়েছিলেন, যেদিন ভারতে টেলিভিশন উৎপাদন শুরু হবে, সেদিন থেকে ভারতে টেলিভিশন সম্প্রচার শুরু হবে, তার আগে নয়। এই সিদ্ধান্তের দৃঢ়তা ভারতের মিডিয়াকে প...


November 29th

একটি মোবাইল - কয়েকটি ঘটনা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৯/১১/২০০৯ - ৪:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘটনা ১: ছিনতাই

কয়েকজন ছিনতাইকারী ধরে একা একজন মেয়েকে। ব্যাগ কেড়ে নিয়ে যায়। একটা মোবাইল খুঁজে পায়। অন্য একটা মোবাইল থেকে যায় তাদের আড়ালে। মোবাইলটা ছিলো Nokia 6300.

ঘটনা ২:

Varsity পৌছে দেখে মোবাইল নেই। গাড়িতেও খুঁজলো। নেই। তারপর তার এক Friend এর মোবাইল থেকে নিজেরটায়ে কল দিলো। ধরলো এক Taxi Driver. গ্যাস নেয়ার সময় সে মোবাইলটা পড়ে থাকতে দেখে, অন রেখেছে যেন এর মালিককে ফেরত দিতে পারে। পরে সে এসে ফেরত দিয়ে ...


অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৯/১১/২০০৯ - ৮:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


3:55 মিনিট (3.61 MB)

দূরের কোন গাঁয়-শেষ পর্ব

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: রবি, ২৯/১১/২০০৯ - ৭:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দূরের কোন গাঁয়-১
দূরের কোন গাঁয়-২
আধো ঘুম আধো জাগরণে কোন কিছুই ধারাবাহিক ভাবে অলকার কাছে ধরা দেয় না। মিয়া সাবের মাহফিল দিয়েই বোধহয় দুঃস্বপ্ন গুলো মাথায় কামড়ানো শুরু করে উকুনের মত। মরার উপর খাড়ার ঘায়ের মত তাদের সাথে পাল্লা দিয়ে শুরু হয় বাবার মন্ত্র পাঠ; ওঁ নারায়নং নমস্কৃত্য নমচৈত্য নমঃ। অলকার ভাবনার সূতো আবার ছেড়ে। মাথার এলোমেলো চুলে উকুনের উপদ্...


November 28th

কিছু অপরিচ্ছন্নতা

রাহিন হায়দার এর ছবি
লিখেছেন রাহিন হায়দার [অতিথি] (তারিখ: শনি, ২৮/১১/২০০৯ - ১:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

পরিচ্ছন্নতা একটা বড় গুণ। আমার মধ্যে এই গুণ প্রয়োজনের চাইতে একফোঁটাও বেশি নেই। আমার নিকটবর্তী অতি সংবেদনশীলদের জন্য বিপদের কথা হল, এ নিয়ে আমার খুব একটা মাথাব্যথাও নেই। নিন্দুকেরা আমাকে খবিশ বলে ডাকে, আড়ালে না, সামনেই ডাকে। তারা জানে এতে আমার কিছু যায় আসে না। কত মানুষ কত কথাই তো বলে। এত কিছুতে কান দিলে কি চলে? তাছাড়া দুনিয়ার বেশিরভাগ বিষয়ের মত এটাও বোধহয় আপেক্ষিক। আমিও মনে মনে খবি...


ক্যামিলয়া এবং আরেকটা ঈদ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৮/১১/২০০৯ - ১:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সকালে উঠতে দেরি হয়ে গেল। কোন রকমে রেডি হয়ে এক স্লাইস পাউরুটি আর পানি মুখে দিয়ে দিলাম দৌড়। তারপরও লেট, আধা ঘণ্টা লেট। সেমিনার শুরু হয়ে গেছে। অডিটরিয়ামে ঢোকার সময় কাঁধ থেকে ব্যাগ পরে গেল, সবাই এমন ভাবে তাকাল আমার দিকে যেন তাদের ধ্যানে ব্যাঘাত দিলাম। অডিটরিয়ামের এক কোনায় বসে আমার গ্রুপ পার্টনার, ক্যামেলিয়া কার্লসন। তার মুখের ইমপ্রেশন দেখে মনে হল, পারলে আমাকে লবণ ছাড়া ...