Archive

July 11th, 2009

এক চোখ অন্ধকার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১১/০৭/২০০৯ - ১:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক চোখ অন্ধকার
এক চোখ শূন্যতা
চোখের আকাশ,
এক টুকরো মেঘ।

অসম্ভবের ট্রাক চালিয়ে দিগন্তের
পথে চলে যায় সম্ভবের সবুজ প্রজাপতি!

চোখের শূন্যতা। শূন্যতার আকাশ।
আকাশ অন্ধকার।
কোনোদিন হবে না কি আর সকাল,
প্রজাপতিরা যাবেই চিরকাল?

নীল


দুষ্টূ ছেলে

গীতিকবি এর ছবি
লিখেছেন গীতিকবি (তারিখ: শনি, ১১/০৭/২০০৯ - ১:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দুষ্টু ছেলে
- শেখ ফেরদৌস শামস (ভাস্কর)

একটা ছেলে দুষ্টু খুব
ঘুমাতেই চায় না,
মা বলেন “বিছানায় যাই
চলো লক্ষ্মী সোনা”।

এখন রাত বারোটা
কার্টুন দেখবে -
সাইকেল গাড়ী আর
লেগো নিয়ে খেলবে।

বড় বড় হাই আর
চোখ দু’টো লাল,
ঘুমের কথা বললে বলে
“ঘুমিয়েছিতো কাল”।

অবশেষে মা তাকে
নিলেন বিছানায়,
তার পরেও রক্ষে নেই
গল্প শুনতে চায়।

মা তখন শুরু করেন
আলাদীনের গল্প
ভুলে গেছেন - তবু যদি
মনে পড়ে অল্প।
...


দ্য বেট (সম্পূর্ণ)

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: শনি, ১১/০৭/২০০৯ - ১২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দ্য বেট
আন্তন চেকভ

শরতের এক অন্ধকার রাত। বুড়ো ব্যাঙ্কার হাঁটছিলেন তার পড়ার ঘরে আর মনে করছিলেন ঠিক পনের বছর আগের এক শরতের সন্ধ্যার কথা। সে সন্ধ্যায় পার্টি দিয়েছিলেন তিনি। অনেক জায়গার থেকে অনেক জ্ঞানী গুনী মানুষ ভিড় করেছিল সেদিন। অনেক মজার বিষয় নিয়ে কথা হচ্ছিল আড্ডায়। একসময় কথা উঠে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে। অতিথিদের বেশিরভাগই ছিলেন এর বিপক্ষে। এদের মধ্যে অনে...


শুভ জন্মদিন উপল মাহবুব

ইমরুল কায়েস এর ছবি
লিখেছেন ইমরুল কায়েস (তারিখ: শনি, ১১/০৭/২০০৯ - ১২:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উপল মাহবুব তথা অমির সাথে আমাদের প্রথম দেখা আহসানউল্লাহ হলের ১১৮ নাম্বার রুমে।তার সাথে পরিচয়ের আগে অবশ্য তার বাবাকে আমরা চিনতাম। অমির বাবা মাহবুবুল হকের বাংলা দ্বিতীয় পত্রের বই পড়েই তো আমরা এইচ,এস, সি পাশ করলাম। আমাদের বন্ধু নাসিফ বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দুই বছর পর খালার বাড়ীর মোহ(নাকি তার পাশের বাড়ীর মোহ!) ত্যাগ করে ঐ রুমে ওঠে। উপল তথা অমি ওর রুমমেট। শ্যা...


আবুল হাসানের কবিতা - একসময় ইচ্ছে জাগে, এভাবেই

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: শুক্র, ১০/০৭/২০০৯ - ১১:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

একসময় ইচ্ছে জাগে, মেষপালকের বেশে ঘুরিফিরি;
অরণ্যের অন্ধকার আদিম সর্দার সেজে মহুয়ার মাটির বোতল
ভেঙ্গে উপজাতি রমণীর বল্কল বসন খুলে জ্যোৎস্নায় হাঁটু গেড়ে বসি-

আর তারস্বরে বলে উঠি নারী, আমি মহুয়া বনের এই
সুন্দর সন্ধ্যায় পাপী, তোমার নিকটে নত, আজ কোথাও লুকানো কোনো
কোমলতা নেই, তাই তোমার চোখের নীচে তোমার ভ্রুর নীচে তোমার তৃষ্ণার নীচে

এই ভাবে লুকিয়েছি পিপাসায় আকণ্ঠ উন্মাদ আমি
ক্ষোভ...


|তিল-গপ্পো| জ্বরের ঘোরে দেখেছিলাম কালাজলের পাথার

আশরাফ মাহমুদ এর ছবি
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: শুক্র, ১০/০৭/২০০৯ - ১০:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

জ্বর এলে খোকাটে হয়ে যাই, উলট-পালট শুয়ে থাকি সারা বিছানা। আধ খোলা চোখে বিছানায় কাঁথা-কম্বলের রাজ্য বিস্তার দেখি! আমার সিথানে এক ফালি জানালা, খানিক উঁচুতে; পূর্বমুখী বলে বিকালের ঘ্রাণ টানার সময় আমি সাঁঝের কোমরের গন্ধ পাই- আমার সুখ হয়। আজ কেবল জ্বরের সংস্পর্শে ঘোর- নিউরনে ক্রমশ স্থান-দাবীদার একটি শিরীষের পত্র, আমি রেখা টানি তাতে; আমার সুখ হয়।
ঘরের তাপমাত্রা এই কড়াইয়ে-বেগুন-ভাজার মতো...


মুঠোফোন ক্যান্সার ঘটায় (!?)

লীন এর ছবি
লিখেছেন লীন [অতিথি] (তারিখ: শুক্র, ১০/০৭/২০০৯ - ৭:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]মুঠোফোন ক্যান্সার ঘটায় এ দাবীর কতটুকু সত্য?

লেখার শুরুতেই আমার সীমিত জ্ঞান থেকে বকবক করার জন্য ক্ষমা চাইছি। সেই সাথে তথ্যগত কোন ভুল যদি চোখে পড়ে তবে জানিয়ে বাধিত করবেন সে আশাও ব্যক্ত করছি।
আর যদি বিজ্ঞানের কচকচি শুনতে না চান, তবে লেখার শেষের দিকে চলে যান, যেখানে কিছু করণীয় বিষয় উল্লেখ করেছি।

দেশে মুঠোফোন অর্থাৎ মোবাইল বা সেলফোনের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। সেই সাথে কানে আ...


একমাত্র তোমাকে সত্য বলে মানি

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শুক্র, ১০/০৭/২০০৯ - ৫:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

মাথাটা হাঁটুতে গুঁজে টেনশন কমাবার চেষ্টা চলছিল। মালগাড়িতে এমনিতে টিকিট চেকার সচরাচর আসে না। তারপরেও এসে পড়লে মুশকিল। ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন মিস করে গয়রহ মফিজদের সাথে চরে বসেছে মালগাড়িতে। চেকার যদি আসেও কিছু পয়সা দিলে কথা বাড়াবে না। ভয় আসলে চেকারকে না পুলিশকে। চেকার যদি হুট করে ঠোলা ডেকে বসে তাহলেই সর্বনাশ। কোমরে গোঁজা পিস্তলে এখনো রাউন্ড দুয়েক গুলি জীবিত আছে। যাত্রী...


July 10th

দিওয়ান-ই-জাহেদ সরওয়ার-৬

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: শুক্র, ১০/০৭/২০০৯ - ১২:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

যত খুশি বুকে নাও প্রিয়তমদের
শত চুম্বন আর শৃংগারে
হারিয়ে ফেলোনা নিজের নির্জনতা

যত খুশি ভালবাসো শিশুদের জাহেদ
শিশুজন্মের রাতে তথাগত বুদ্ধের
গৃহত্যগের কাহিনী ভুলে যেওনা।


সমরেশ মজুমদারের সাথে একটি বিকেল

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শুক্র, ১০/০৭/২০০৯ - ৯:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হাঁ, আগামী বছর নাগাদ বাংলাদেশে যাচ্ছেন তিনি। হেসে জানালেন সমরেশ দা। সমরেশ মজুমদার। সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া-শ্রীমংগল এলাকার চা বাগান ঘুরবেন। চা বাগান তার জীবনের একটি অংশ। এ নিয়ে তিনি লিখেছেন উপন্যাস ও। তাঁকে এই সফরের
স্পনসর করবেন সাপ্তাহিক ঠিকানার সি ও ও সাঈদ উর রব।
জানতে চাইলাম তার নতুন উপন্যাস '' আয় সুখ যায় সুখ '' বিষয়ে।
এট ছাপা হচ্ছে ধারাবাহিকভাবে '' কালি ও কলম ''এ। বললেন, ত...