আমার ছোটবেলা সবার থেকে একটু অন্যরকম। ছোটবেলার স্মৃতি ঘাটতে গেলে প্রথমে মা বাবা ভাই বোনদের সাথে আনন্দের ঘটনাগুলোই প্রথমে মাথা চাড়া দিয়ে উঠার কথা, কিন্তু আমার ছোটবেলার বেশির ভাগ দিনগুলো কেটেছে নানা বাড়িতে মামাদের আদরের মহাসাগরে।মামাদের মাত্রাতিরিক্ত আদরে আমার বাঁদর হয়ে যেতে যে খুব বেশীদিন লাগেনি তা অনুমান করতে নিশ্চই আপনাদের খুব বেশী কষ্ট হচ্ছে না।প্রথম জীবনে সবার এত ব...
সচলের প্রিয় মুখ অমিত আহমেদ এখন ঢাকায়। তাঁর সঙ্গে একটি আড্ডার আয়োজন করা হয়েছে আগামী শনিবার, বিকেল ৫ টায়, চারুকলার ছবির হাটে। আড্ডার সঙ্গে মাশরুম চপ ও চা ফ্রি!
আপনি সবান্ধব আমন্ত্রিত।
পুনশ্চ: এই বার্তা দিকে দিকে প্রচার করে অশেষ নেকী হাসিল করুন। 
প্রথম ওকে দেখেছিলাম খুব ছোটোবেলা। একদিন যখন দুষ্টামীর শাস্তি দিতে মা গুমগুম করে আমার পিঠে জোরে জোরে কিল মেরে অন্ধকার ঘরে বন্ধ করে রাখলো, তখন ভয়ে আর ব্যথায় ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে হঠাৎ অন্ধকারের মধ্যে আকাশপরীকে ফুটে উঠতে দেখেছিলাম, পরীর আকাশীনীল রঙের পাখা দুখানা কি নরম, আমার কাঁধের কাছে ওর পাখার ছোঁয়া লাগছিলো। পরী আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলো, "এই রিখু, এই বোকা, কেন কাঁদছিস? অন্ধক...
[justify]দুই দিন আগেও আমার ফেইসবুক স্ট্যাটাস ছিলঃ "একটা ফকিন্নি (!!!) টিমের লগেও বাংলাদেশ এইডা কি খেলতাছে !!!!", আর আজকে "হিপ হিপ হুররররররররররররররররররররে"। এটাই দেশপ্রেম, ভালবাসি বলেই গালি দেই আবার উল্লাসও করি। দেশে থাকলে কি করতাম বুঝতে পারছিনা, বিদেশে বেশী কিছু করারও নেই। ফেইসবুকে স্ট্যাটাস পরিবর্তন করা আর চ্যাট করে অভিনন্দন প্রকাশ করা ছাড়া আর কিছু করার থাকেনা। আজকে টেষ্ট জয়ের পর কয়েকজন...
পয়লায় তানবীরা তালুকদার ওরফে স্বাতী ওরফে "তনু" আপাকে জন্মদিনের শুভেচ্ছা।
আমি পয়লা ভাবছিলাম উনি বুড়াধুরা কেউ হবেন। কিন্তু এখন ভাবি উনি জীবনেও বুড়া হইতে পারবেন না। অসম্ভব আমুদে একজন মানুষ। সারাক্ষণ হৈ হুল্লোড়, মাস্তানী করে বেড়াচ্ছেন। আর আক্ষরিক অর্থেই বেড়াচ্ছেন। দুদিন পর পর দেখি তিনি এখানে ওখানে ঘুরতে গেছেন। নাচা গানা ছাড়া তার জীবন চলে না...
(কোলকাতার ব্যান্ড-এর গানগুলোতে সব সময়ই কেমন যেন একটা জীবনমুখী একটা ভাব চলে আসতো, হয়ত এটা শুধু মাত্র আমার সমস্যা। তবু সুমন-নচিকেতার প্রভাব তো অস্বীকারও করা যায় না। ক্যাকটাসের 'তুচ্ছ' এল্বামের গানগুলো শুনলাম, অবাক হয়ে গেলাম! এরা তো রকিয়ে দিয়েছে! যদিও কিছু ছোট খাট গায়কী খুত কানে লাগল, তবু সেগুলো একদমই ক্ষমা করে দিলাম, গানগুলোর সুর, কথা, বাজানো, রক-সেন্স, কম্পোজিশন এর জন্য। রেকর্ডিং ফাট...
ছবি দেয়ার সবচে’ সহজ ও কঠিন সুবিধাটা হলো- নিরেট বুদ্ধিজীবী থেকে শুরু করে একাধারে আমার মতো এক্কেবারে হাবাগোবা বেক্কল-টাইপ লোকটিও হৃদয়ঙ্গম করতে পারেন এমন অসাধ্য প্রচেষ্টায় ইতংবিতং লিখে শহীদ হয়ে যাবার কোন ঝামেলা নেই। ছবিই সবকিছু বলে দেয়। এবং এমনভাবেই বলে দেয় যে, লেখার বাবারও সাধ্যি নেই এর চেয়ে বেশি কিছু বলা বা বুঝানোর। আর বেশি বুঝানো তো দূরের কথা, একটা ছবি দেখে আমরা যা বুঝতে পারি ত...
বারো পাগলের খাদ্য হয়ে গেছ তুমি সাধের নগরে এসে
কেউ তারা মাংসাশী- রক্ত খায় কেউ- কেউ টান দেয় সময়ের কানে
কেউ খায় স্বপ্ন- কেউ ঘুম আর কেউ হাসতে হাসতে গিলে ফেলে তোমার নিজস্ব সুখের নাড়ু
গ্রাম থেকে আসা শস্যের সাথে ভোরের বাজারে তোমাকে তারা কেজি ও লিটার দরে কিনে নিয়ে যায়
তারপর কেউ কাঁচা রেখে সালাদে লাগায়
কেউ নিজের জীবনের শুকনো মসলায় ভেজে চচ্চড়ি করে
কেউ সেদ্ধ ...
এক
গতকাল ছিলো জাতীয় জাদুঘর মিলনায়তনে সঙ্গীতানুষ্ঠান। মুক্তিযোদ্ধা এস এম খালেদ-এর চিকিৎসার্থে অর্থ সংগ্রহের অনেক উদ্যোগের একটি হিসেবে। জাদুঘরের সামনে যেতেই বাহিরে লোহার দেয়ালে ছোট পোস্টার দেখতে পাই। "যিনি লড়েছেন দেশের জন্য আমরা লড়ছি তাঁর জন্য।"
জানতাম ভেতরে ঢুকলেই অনেক ব্লগারের সাথে প্রথমবারের মতো দেখা হবে। এই অভিজ্ঞতার একটা আলাদা আবেদন আছে। তাই একটু সময় নিয়েই, সবাইকে...
১.
মাঝে মাঝে সীমানা ছাড়িয়ে ঢুকে পড়ি অন্যের বারান্দায়,
থাকতো যদি কেউ বেঁধে রাখতে আমাকে আমার সীমানায়?
------------------------------------------------------------------
প্রশ্নঃ 'আমাকে' বলতে কাকে বুঝিয়েছেন কবি?
২.
তুমি আসছো না বলে হাতঘড়িতে বারবার চোখ ফেলছি
মোবাইলটা উল্টে দেখছি কোন মিসকল পড়ে আছি কিনা
তুমি আমার প্রেয়সী নও, তবু প্রতিদিন তোমার জন্য কেন এই প্রতীক্ষা?
দুপুর বৃষ্টিতে সয়লাব আজকের দিন
তুমি নেই বলে বুকে চাপ চাপ ব...