Archive

July 10th, 2009

সার্ভারের বড্ড ঘুম পেয়েছিল...

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শুক্র, ১০/০৭/২০০৯ - ৯:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রায় মাস খানেকের উপর আপনাদের সচলায়তন সার্ভ করে করে সার্ভার বেচারার খুব ঘুম পেয়েছিল। একবার রিস্টার্ট দিতেই ঠিক হল।

প্রায় ঘন্টা দুয়েকের এই ডাউন থাকার সময়টায় আপনারা সচলায়তন খুব মিস করেছেন। আমরা এজন্য খুব দুঃখিত।


বিমান বাংলাদেশ বার্তা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১০/০৭/২০০৯ - ৯:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সুপ্রভাত ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গন,

বিমান বাংলাদেশের মোগাদিসু টু ঢাকা পথে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি ।আমি আপনাদের ক্যাপ্টেন মামুনুল হাকীম বলছি।আমার সাথে আছেন আমার কো-পাইলট মালেক বিন আজিজ। বিমান বাংলাদেশের এই ফ্লাইটটিতে যারা বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন সবার কাছে বিমান ৬ দিন বিলম্বিত হবার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।এ বিলম্বিত হওয়ার কারণ গুলোর মধ্যে মোগাদিসুর খারা...


বাজেগল্পঃ আঞ্জুমা

শাহেনশাহ সিমন এর ছবি
লিখেছেন শাহেনশাহ সিমন (তারিখ: শুক্র, ১০/০৭/২০০৯ - ৩:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আঞ্জুমা'র সাথে আমার প্রথম দেখা হয় নীলক্ষেতে। 'মামা, লাগবো' বা 'দেসি মাল আচে, ফাসকেলাস' এর ভীড় ঠেলে ইউনিক স্টোরের পাশের চিপা গলি দিয়ে ঢুকতেই অকস্মাৎ আমার হাতে তীব্র জ্বলুনি হলো। খুব ভয় পেয়েছিলাম, সেসময় দেশে হঠাৎ করেই কয়েকজন 'এইডসের ভুবনে স্বাগতম' জানাতে উঠেপড়ে লেগেছিল। জ্বলুনি থেকে রক্ত না বেরিয়ে তা ফোস্কায় রূপান্তর হওয়ায় একটু অন্যরকম আনন্দের সাথে সাথে চরম মেজাজ খারা...


দেশবিদেশের উপকথা-সুমেরীয়

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শুক্র, ১০/০৭/২০০৯ - ১২:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[হঠাৎ একদিন এসেছিলাম সচলে, তারপর থেকে মোটামুটি নিয়মিত লেখালিখি চলছে এখানে অনেকদিনই। কত মানুষ ভালোবেসে এই অকিঞ্চিৎকর লেখনীকে গ্রহণ করেছেন। বিরক্ত হলেও বলেন নি, ভালোবেসে কত কোমল কমেন্ট করেছেন। একসময় অতিথি থেকে পুর্ণ সচল করে নিয়েছেন। মাঝে মাঝে ভাবি হয়তো যোগ্যতা ছিলো না এত ভালো ভালো জিনিস পাবার। কি ভেবে তথ্যপাতা খুলে দেখি এইটা আমার ১৫০ তম পোস্ট! উ: উফ উরে বাবা! তাই কিছুদিন বিশ্রামে...


একটা সাধারণ স্মৃতি

বইখাতা এর ছবি
লিখেছেন বইখাতা (তারিখ: বিষ্যুদ, ০৯/০৭/২০০৯ - ১০:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি জানিনা আর কারো এমনটা হয় কিনা, হয়েছে কিনা ! মাঝে মাঝেই কয়েক বছর আগের একটা সন্ধ্যার স্মৃতি - একটা ছোট ঘটনা - একটা দৃশ্য, আমি চাই বা না চাই, আমার মনের পর্দায় হঠাৎ করেই ভেসে ওঠে। যেন আবার নতুন করে দৃশ্যটা অভিনীত হয়ে যায় আমার চোখের সামনে। আর প্রতিবারই আমি নতুন করে দুঃখবোধে আক্রান্ত হই, একটা আফসোস জাগে মনে। অথচ এটা খুব ছোট, সাধারণ, বলার-মত-কিছু-না ধরণের একটা ঘটনা। এর চেয়ে কত দুঃখজনক ঘটনা আ...


লবডঙ্কা

শঙ্কর এর ছবি
লিখেছেন শঙ্কর [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৯/০৭/২০০৯ - ৭:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

জুনের প্রথম সপ্তাহ। এখনও বর্ষা আসেনি। এই সময় দুপুরবেলা সমস্ত জানলা বন্ধ করে ঘর অন্ধকার করে মেঝেতে মাদুর পেতে ফ্যান চালিয়ে ঘোলের শরবত খেতে খেতে মান্না দে-র গান শুনতে ইচ্ছে করে - প্রখর দারুণ অতি দী-ই-র্ঘ দগ্ধ দিন। জয়েন্টে ভাল রেজাল্ট করার জন্য গতকাল বাবার কাছ থেকে একটা নতুন মোবাইল পেয়েছি। নোকিয়ার লেটেস্ট মডেল। সহজে পাইনি, প্রায় দিন পনের মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে অনেক কষ্টে আদায় ক...


পিরিত

লীন এর ছবি
লিখেছেন লীন [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৯/০৭/২০০৯ - ৬:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

[center]দিন-রাত সারাবেলা;
টক-ঝাল প্রেম খেলা;
তুমি আর তুমি মিলে কি যে চাও বুঝিনা।
হাসি-গানে বাগড়া;
খুনসুঁটি, ঝগড়া;
আজব খেলার সেই মানে আর খুঁজি না।
তাকে নিয়ে কাঁদো, হাসো;
প্রাণ দিয়ে ভালোবাসো;
চাওয়া পাওয়া মিলছে না; তাই এতো কষ্ট?
সে তোমার ছিলো, আছে;
হয়তো দূরে বা কাছে;
কেটে ছিঁড়ে মনটাকে কেন কর নষ্ট?
“অপেক্ষা! তুমি নাই”;
“এটা কেন? ওটা চাই”;
এভাবেই মন ভেঙ্গে হবে চুরমার!
ত্যাগের চর্চা ধর;
স্বার্থক...


July 9th

কোমলমতি!!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৯/০৭/২০০৯ - ৩:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

শিশুদের কথা যেখানেই পড়ি বা দেখি- তাদের সম্বোধন করা হয় কোমলমতি, নিষ্পাপ ইত্যাদি নানা বিশেষণ সহযোগে! ব্যাপারটা আমার কাছে বড়ই অবাক লাগে। শিশুদের ত্বক-কেশ ইত্যাদি বড়ই কোমল তা মানি; দেখতে হয়ত নিষ্পাপ মনে হয়- তাও মানি, কিন্তু তাদের মন/মতি আদৌ কোমল কিনা তা নিয়ে আমার সন্দেহ সামান্য জ্ঞান হওয়ার পর থেকেই! আর তাদের মন/মতি যে মোটেও কোমল নয় বরং ভীষণ কঠিন (হীরক-কঠিন না হলেও টাইটেনিয়াম-কঠিন তো বটেই...


আতশবাজীর ক্যামেরাবাজী

সাইফ তাহসিন এর ছবি
লিখেছেন সাইফ তাহসিন (তারিখ: বিষ্যুদ, ০৯/০৭/২০০৯ - ১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার আগের ছবি ব্লগ দেখতে চাইলে চিপি ধরেন নিচে।
প্রতিফলন ও প্রতিবিম্ব

কদিন ধরে লেখব বলে ভাবছি, কিন্তু লেখা হচ্ছে না, এদিকে সচলেও অনেক মজার লেখা আসছে, আসার গতিও এত বেশী যে পড়ে শেষ করতে পারছি না, আর নতুন লেখব কী? আর বানানের ও যা অবস্থা, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। অনেক আশা করে ছিলাম, পিপিদা আতশবাজী মাত করা ছবি দিয়ে সচল গরম করবেন, কিন্তু উনারো কোন পাত্তা পেলাম ন...


আলনায় তোর জামা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৯/০৭/২০০৯ - ১২:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটি রাত হঠাৎ এসে কড়া নেড়ে যায়
আলনায় রাখে মেঘের জামা
সেই জামাটা ধরতে গিয়ে পড়তে গিয়ে
আমার ঘরে স্বপ্ন দেয় হানা

বৃষ্টিটা ঠিক তক্ষুনি নেমে পড়ে
ঘুম ভেঙে যায় অবাক চোখে
দেখি সব ফাঁকি আলনায় তোর জামা

কোথায় আছিস তুই, কোন সুদূরে
ভুলে গেছিস কি রাত দুপুরে
আড্ডাবাজি, ঝগড়াঝাটির নেই ‘কমা’

বৃষ্টিটা ঠিক তক্ষুনি নেমে পড়ে
ঘুম ভেঙে যায় অবাক চোখে
দেখি সব ফাঁকি আলনায় তোর জামা

এইতো পাশে, তেমনি আছ...