Archive

April 4th, 2009

একজন কবি অথবা একটি কবিতার মৃত্যুর গল্প

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ০৪/০৪/২০০৯ - ৫:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যদিও জানা ছিলো কবিতায় ভাত নাই, তবু লিখতে যখন শুরু করলেন, ঠিক কখন যে সেই মাহেন্দ্রক্ষন তা তিনি নিজেও কি জানতেন, বা আমরাই কি জানতে পেরেছিলাম, সে এক গবেষনার বিষয় বই কি, তবে তা একুশেরই কোন এক মাতাল সময়েই হবে নিশ্চয়ই, লিখলেন কবিতাই। ছোট, পরিশীলিত এবং নির্ভেজাল প্রেমের কবিতা।

আমারা ভেবেছিলাম, নদীর দেশে যেখানে নারীও নদীর মতো কথা কয়, এমনকি যেদেশের নারী সর্ম্পকে কামরুপ কামাখ্যার চেয়ে ভয়ঙ্...


হাসতে নাকি জানেনা কেউ -০৩

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: শনি, ০৪/০৪/২০০৯ - ৫:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গতকাল (এপ্রিল ২, ২০০৯)থেকে দেশের সব কয়টি খবরের কাগজের অন্যতম প্রধান শিরোনাম হল দুর্নীতি দমন কমিশনের প্রধান হাসান মশহুদ চৌধুরীর পদত্যাগ। বিভিন্ন মন্তব্য প্রতিবেদনে এটা মোটমূটি নিশ্চিত যে চাপের বশবর্তী হয়েই তিনি পদত্যাগ করেছেন। দুর্নীতি ঠেকাতেই এই কমিশনের জন্ম কিন্তু সেই প্রতিষ্ঠানটিকেও আমরা রাজনীতির আওতা মুক্ত করতে পারলামনা। এই সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে পরিবর্তনের কথা...


সময়ের উজানে

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ০৪/০৪/২০০৯ - ৪:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

৫

পাঠকক্ষ থেকে বাইরে বেরিয়ে এলাম,বারান্দা থেকে সঙ্গে সঙ্গে অয়স্কান্ত উঠে এসেছে৷সে কিছুতেই আমাদের সঙ্গছাড়া হবে না৷ কিজানি, সেইভাবেই হয়তো প্রফেসর ওঁকে প্রোগ্রাম করে দিয়েছেন, আমায় তো সব খুলে কন নি আর৷

অপূর্ব দিনাবসান, পশ্চিমে মেঘগুলি রঙের মায়ায় ভরে দিয়েছে আকাশ মাটি গাছপালা সবই৷ বহুদিন আগের একটি এমনি আবীর মাখা শরত্সন্ধ্যা মনে পড়লো, সেইখানে মাঠে ফুটবল খেলা হচ্ছিল...


একদা

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: শুক্র, ০৩/০৪/২০০৯ - ১১:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

একদা জোছনা রাতে বসেছিনু একা
কাইত করে চাঁদ দেখে ঘাড় হল ব্যাকা
ফুরফুরে হাওয়া ছিল লাগছিল বেশ
কে বা কারা হেগে মুতে রেখে গেল রেশ
মাঠ ভরা ঘাস ছিল ভাবিলাম শুই
ঘাস তলে গু’ও ছিল শার্ট কোথা ধুই?


জারকাবির পতন, বায়তুল্লাহ মেহসুদের উল্থান ও পাকিস্তান

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: শুক্র, ০৩/০৪/২০০৯ - ১১:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

১।

বায়তুল্লাহ মেহসুদের প্রতি যাকে বলে একটা ‘পারভার্স এ্যাডমায়ারেশন’ আছে আমার। কি ইন্টারেস্টিং একটা লোক! এর বিশ্বাস একে কারো কাছে চরম ভয়ের পাত্র, আর কারো কাছে মহান নেতা করে তুলেছে।

বায়তুল্লাহ মেহসুদ ধরনের লোক (ইসলামি) জঙ্গীবাদের মাঠে নতুন না। এর পূর্বসূরী ছিল আবুল ফাধাল নাজাল আল খালাইলি (নামে ভুলচুক হতে পারে, কিন্তু টানা লেখার সময় রেফারেন্স দেখা আমার পছন্দ না) ওরফে আবু মুসাব আ...


লস প্রজেক্ট

তাহসিন আহমেদ গালিব এর ছবি
লিখেছেন তাহসিন আহমেদ গালিব [অতিথি] (তারিখ: শুক্র, ০৩/০৪/২০০৯ - ১১:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রতিদিনকার মত সেদিনও সন্ধ্যায় মহল্লায় বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণের মধ্যে গালিবের ফোন বেজে ওঠে...

হ্যালো! মেরাজ !
ওপাশ থেকে মেরাজ বলল ও বাসার সামনে দাঁড়িয়ে আছে, সাথে রাজু কাকা আছে। অতঃপর গালিব, মেরাজ এবং রাজু কাকা যথারীতি সন্ধ্যাকালীন আড্ডায় ১২/এ এর শাহ আলমের চা’র দোকানের সামনে জড়ো হয়। চা-বিড়ি পর্ব শেষে ধানমন্ডি লেক-এর দিকে যেতে যেতে তাদের তিনজনের মধ্যে নানান বিষয়ে কথা হয়। তিনজন...


বৈশাখের ই-বুক, লেখা ও ছবি জমা দেওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শুক্র, ০৩/০৪/২০০৯ - ৭:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

১লা বৈশাখ সকালেই প্রকাশিত হবে সচলায়তনের নতুন ই-বুক...
অনেকেই এখনো ছবি আর লেখা জমা দিতে পারেননি।
তাদের জন্য সুঘোষণা- লেখা আর ছবি দেওয়ার সময় বাড়লো...
১০ এপ্রিলের মধ্যে লেখা আর ছবি দিন।
বিষয়- রঙিন আনন্দময় যে কোনোকিছু...
আরো বিস্তারিত এখানে জানতে পারবেন...

ছবি দিন, লেখা দিন
ছবি দিন, লেখা দিন
ছবি দিন, লেখা দিন
ছবি দিন, লেখা দিন
ছবি দিন, লেখা দিন

আরো একটা দাবী ই-বুকে...


April 3rd

গেরুয়া কয়েদী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৩/০৪/২০০৯ - ৪:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আত্মা পেয়েছে সংযোগ ।
পৃ্থ্বী ঐশ্বর্যের এপিঠ ওপিঠ দুপিঠ সমান
ভোগে ক্ষয়িষ্ণু বিবেক আর সুশীল সমাজ
সংসারীআনায় বিরাগ, যথার্থ তবে রায়ত

ধর্ম যখন যন্ত্র, মন্ত্রের মন্ত্রী নয়;
সুনির্দিষ্ট যন্ত্রের যন্ত্রী ।

এবেলা ওবেলায় সশ্রম কারাদণ্ডে
তথাকথিত কয়েদী নয় তবু দুই খন্ড গেরুয়া, চিহ্নিত আসামি ।
জমিহীন তবে চাষ হবে মড়ক লাগা সব ক্ষেত ক্ষামারে,
রায়ত পেয়েছে গোপনে, বিবেকে ।


সবচেয়ে প্রয়োজনীয় জিনিস

রেনেট এর ছবি
লিখেছেন রেনেট (তারিখ: শুক্র, ০৩/০৪/২০০৯ - ১:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

-আপনার কাছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কোনটি? তাড়াহুড়া করার দরকার নেই, ধীরে সুস্থে চিন্তা করে বলুন---- বলেই প্রশ্নকর্তা আমার দিকে হাসিহাসি মুখ করে তাকালেন।

চিন্তা ভাবনা করার কিছু নেই। এই প্রশ্নের উত্তর আমার জানা আছে-- ঘুম। কিন্তু সত্যি কথা বলা উচিত হবে কিনা বুঝতে পারছি না। কারণ আমি বসে আছি একটা চাকরীর ইন্টারভিউতে। আর চাকরীর ইন্টারভিউতে সবসময় বুদ্ধিদীপ্ত উত্তর দিতে হয়।

আমার দে...


অচেনা একজন লেখককে আবিস্কার।। আব্দুল হক।।

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: শুক্র, ০৩/০৪/২০০৯ - ১২:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সম্পুর্ণ অচেনা কোনো লেখকের বইপড়ার মধ্যে ত্রিল আছে। আমি এই ত্রিলারে অভ্যস্ত। কিছুদিন আগে কবি রোজা আইসল্যান্ডারকে আবিস্কার তেমনতর একটি ঘঠনা। অদ্ভুদ সুন্দর মোহনীয় সব কবিতা লিখেছেন তিনি। ভাবি এতদিন কোথায় ছিলেন? তেমনি এই হলুদরঙের বইটা আমি অফিসের লাইব্রেরী থেকে ব্যাগে ভরে নেই। পড়তে পড়তে অবাক হয়ে যাই। এতদিন আগেকার একজন এত গুরুত্বপূর্ন লেখক ইনি এনার নামও শুনিনাই আগে। তিনি আব্দুল ...