Archive

March 21st, 2009

আন্তর্জাতিক পানি দিবস ২০০৯-‘আন্তঃসীমান্ত পানি’এবং বাংলাদেশ প্রেক্ষাপট

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: শনি, ২১/০৩/২০০৯ - ৪:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

২২ শে মার্চ আন্তর্জাতিক পানি দিবস।স্নাতক শ্রেনী থেকে আজ অবধি পানিসম্পদ কৌশল নিয়ে পড়াশুনা ও গবেষনা করছি তাই এই দিবসকে সামনে রেখে একটি নিবন্ধ লেখার লোভ সামলাতে পারলামনা।

মুখবন্ধ

১৯৯২ সালে জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক অধিবেশনে একটি বিশেষ দিনকে স্বাদু পানি দিবস হিসেবে পালন করার কথা সুপারিশ করা হয়। পরবর্তীতে জাতিসংঘের সাধারন পরিষদে সর্বসম্মতিক্রমে ১৯৯৩ সালের ২২ শে মার্চ...


ঐরাবত বিষয়ক মানবিক জটিলতা

শামীম রুনা এর ছবি
লিখেছেন শামীম রুনা [অতিথি] (তারিখ: শনি, ২১/০৩/২০০৯ - ৩:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

মোংথোয়াই নিজেকে আটকাতে পারে না আর। যেন সে ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছে, মাটির সাথে মিশে যাবার অনুভূতিতে কেমন যেন সে মহুয়া মাতাল সন্ধ্যায় পথ হারিয়ে ফেলেছে। এতণ ধরে চোখের ভেতর জ্জ কাপ্তাই বাঁধের মধ্যে আটকে থাকা পানির মতোই জ্জ জমে থাকা কষ্ট যখন ভরা বর্ষার শৈলপ্রপাতের ঢলের মতো ধেই ধেই করে নেমে আসলো, তখনই সম্বিত ফিরে পেলো সে। মগজের ভেতর এখনো ওগলাচ্ছে দ্রুম-দ্রুম-দ্রুম। ওইতো ধীরে ধীরে নি...


বান্দরের বাচ্চার জন্য এলিজি

শাফায়েত চৌধুরী এর ছবি
লিখেছেন শাফায়েত চৌধুরী [অতিথি] (তারিখ: শনি, ২১/০৩/২০০৯ - ১২:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

লাউয়াছড়ায় কেউ পায় নাই তার প্রস্থানের খবর
বস্তুত: প্রাণিকূলে সে কোনো কেউকেটা ছিলো না বলেই
মাতম হয় নাই কোনো, হয় নাই শোক যাপন।
এমতাবস্থায় সবকিছুই স্বাভাবিক বলে প্রতিয়মান হয় যখন
বারান্দার নিজস্ব আয়তনে বসে প্রতিরাতে কাঁদেন একজন
মানবজন্মের অনিবার্য সব বেদনা তার উবে যায় মুহুর্তে তখন
এক অবোধ বানরশিশুর মুখ ভেসে আসে হৃদয়ে তার, ডাকে রক্তক্ষরণ।

[ সৈয়দ জাকির হুসেন, ফটো জার্নালিস্ট, দ্...


এ সময়ের গান -১

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: শনি, ২১/০৩/২০০৯ - ১০:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বেশ কিছুদিন ধরে মাথায় চেনা পোকাটা কুটকুট করছে। কারন আর কিছুই না। এই গত ক'দিনের মাঝে কিছু নতুন গান শোনা হয়েছে। ভাবছিলাম, আপনাদের সাথে ভাল-লাগা-মন্দ-লাগা ভাগ করে নেব। গান নিয়ে লিখে ফেলাই যায়। কিন্তু সমস্যা হল, আমি চাইছিলাম শুধু আলোচনা নয়, সাথে যদি গানগুলোও আপনাদের শোনানো যেত তাহলে আমার মতের সাথে মিলিয়ে নিতে পারতেন। কিছুদিন আগে হলেও এইটা কোন ব্যাপার ছিল না। ই-স্নিপ্স এ 'উর্ধপাত'(upload এর...


দিনশিরা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২১/০৩/২০০৯ - ৯:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দীর্ণ দিন ভেসে যায় ময়ূরাক্ষীজলে,
ভেসে যায় তালপাতা দিন,
শাঁখসাদা দিন, লালশাক দিন-
রুপোলী মাছের দিন,
কখনও কাঞ্চনমালা দিন.....

কোথাও নিরুত্‌সব ভেজা-ভেজা
ধোঁয়ামাখা কাঠবুড়ো দিন-
কাঁচপোকা-রোদে নাছোড় ফড়িং.....
বিষাদ-বিলাপী এসরাজে টান,
ঘোলা জলে ভেসে যায় দিন।

কোথাও সূর্যরেখা ঘিরে দাঁড়িয়েছে
স্তোকনম্রা মেঘেরা-
ওরা ভুলে গেছে সব,
সব কথা, পুরানো নতুন-
এদিক-ওদিক চেয়ে ভয়ে ভয়ে
স্বর্ণসুতার পাশে ...


সবাই একটু একটু করে সভ্য হচ্ছে

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ২১/০৩/২০০৯ - ৬:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]আমরা আত্মসমালোচনা খুব ভালোবাসি। নিঃসন্দেহে এটি জরুরি, স্বাস্থ্যকর এবং কখনো কখনো জীবনরক্ষাকারী। কিন্তু জাতি হিসেবে নিজেদের সমালোচনা করতে গিয়ে অযথাই আমরা বাঙালিকে অন্যান্য অনেক জাতির চেয়ে নিচুতে নামিয়ে একটা আত্মপ্রসাদ অনুভব করি। এটি শেষবারের মতো টের পেয়েছিলাম মুজে গিমে যখন বাংলাদেশ থেকে চুক্তির শর্ত ভঙ্গ করে কিছু প্রত্ননিদর্শন নিয়ে গিয়েছিলো ফ্রান্সে প্রদর্শনীর জন্য...


মাটির গন্ধ এমন

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শনি, ২১/০৩/২০০৯ - ১:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আবার ভিজে মাটির গন্ধ লাগে গায়
হাওয়ায় মেয়ের চুল খেলে যায়
গ্রীবায় নারীর দুলে উঠে লজ্জানম্রনদী
আঁধারের অধর ভাসিয়েছে যেন
সেই সন্ধ্যা আবার!

পথ তার চেনা ছিল এক আঙুরঅন্ধকার :
সে তো পথ নয়, মায়াবিনীরঠোঁট ;
সে তো অন্ধকার নয়, অতি-নান্দনিককারুকাজ ;
সে তো চেনা নয়, সম্মোহনীটান।
সেই টান আবার টানছে আমাই!

সৌর চাষীরা কবে কখন দিগন্তে
রুয়ে গেছে সন্ধ্যাতারা, কত দেখেছি তার
সন্ধ্যার ঠোঁটে ধরে আছে আ...


তোমাকে লিখা আমার মনপত্র, ইসাবেলা

মেঘ এর ছবি
লিখেছেন মেঘ (তারিখ: শনি, ২১/০৩/২০০৯ - ১২:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মানসিক নির্ভরতা, শারীরিক আস্থা- এ দুটো বিষয় যে কোন সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত জরুরী। আমি তোমার উপর মানসিকভাবে নির্ভরশীল, সেই নির্ভরশীলতা তোমারই দেয়া আদর মমতা ভালোবাসায় শরীরি নির্ভরতাতও রূপ নিয়েছে। তুমি কি ভাবো আমি কোন অভ্যাসের বশবর্তী হয়ে তোমার মুখাপেক্ষী হই? তুমি ই কি কোন স্মৃতিকে সমুন্নত রাখতে আমার শরণাগত হও? উত্তর 'না'। তোমার ভেতরে একধরনের আনন্দের অণুরনন ঘটে যখন তুমি টের প...


এইডস

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২১/০৩/২০০৯ - ১২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তখন রাত দুইটা হইবে। এক হাতে মাথা চুলকাইয়া, নিচের দুই হাতে কলা ছিলিতে ছিলিতে ডালে বসিয়া লিখিতেছিলাম। দাদু ব্যাটা দেখি পাশের ডালখানাতেই বেশ ফোররর-ফোৎ জুড়িয়া দিয়াছে। যেইভাবে ডাল টাল কাঁপাইয়া পাশ ফিরে, ভাবি বুড়ো পড়িয়া না মরে আবার! একবার ঘুমের ঘোরেই বলিয়া উঠিল, 'না না! .. ইউরিয়া কলা খাব না!' .. কি ছাইপাশ স্বপ্ন দেখে কে জানে..। ঘুম বোধ করি ছুটিয়া গিয়াছিল। আড়মোড়া ভাঙ্গিয়া দেখি উঠিয়া বসিল। একখ...


ওরা বারোজন ক্রোধের বশে ...

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: শনি, ২১/০৩/২০০৯ - ১২:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বছরের সবচেয়ে গরম দিনটিতে তারা একত্রিত হলেন বিচারকক্ষ সংলগ্ন ছোট ঘরটিতে। ঘরটিতে তারা সকলেই ছিলেন। ছিলেন প্রচন্ড যুক্তিবাদী স্থাপত্যবিদটি, ছিলেন বাতিকগ্রস্থ বৃদ্ধটি, খেটে খাওয়া দিনমজুর রংমিস্ত্রী ও ছিলেন, এমনকি সেই টুপি মাথায় লোকটিও ছিলেন- যিনি তাড়ায় ছিলেন রাতের বেসবল ম্যাচটি নিয়ে। কেউ এ ঘরে এসেছেন এই প্রথম, কেউ আবার দাবি করছেন তিনি এই অভিজ্ঞতায় র...