Archive

August 21st, 2011

অবশেষে একদিন মানুষ খেলুম

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: রবি, ২১/০৮/২০১১ - ১:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

শতবর্ষ পুরোনো অব্যবহৃত দীঘি। ঘন আঁশটে গন্ধী জলজ আগাছার ফাঁকে ফাঁকে শত শত শাপলা ফুটে থাকে এখনো। পরিত্যক্ত দীঘিতে কেউ আসে না জল নিতে বা গা ধুতে। দীঘির পাড় জুড়ে কবরস্থান। হাজার হাজার মৃত মানুষের হাড় ফসফরাস সরবরাহ করছে মাটিতে। শাপলা তুলতে প্রতিদিন দীঘিতে নামে দ্বাদশবর্ষীয় মুকুল।


"লিনাক্স ডে - ২০১১" - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: রবি, ২১/০৮/২০১১ - ১০:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লিনুস টোরভাল্ড নামক একজন দুষ্টু ছাত্র সেই সময়ে জানতো না যে তার এই দুষ্টামীর ফলে বৈপ্লবিক কিছু ঘটে যাবে ২০ বছর পর। সে এটাও জানতো না যে 'ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ' নামে একটি দুষ্টু সংগঠন ২০১১ সালে তার দুষ্টামীর জন্মদিন পালন করার নিয়ত করবে। ঐ দুষ্টু লোকটি আরও জানতো না যে সেই জন্মদিন আবার রোজা রমজানের দিনে পড়বে। জানলে নিশ্চয়ই ঈদের পরের কোন তারিখে সেই দুষ্টামি রিলিজ দিত। অবশ্য তাতেও শেষরক্ষা হত না, কারণ কোনো না কোনো বছর সেটা রোজা রমজানের দিনে পড়তোই, কারণ আরবী চন্দ্রবর্ষ ধরে যেই ক্যালেন্ডার সেটা প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে সাধারণত ১১ দিন কম থাকে - তাই প্রতিবছরই রোজা বা ঈদগুলো ১১ দিন করে এগিয়ে আসে।


নৈতিকতা -২ ইউটিলিটারিয়ানিজম

অবাঞ্ছিত এর ছবি
লিখেছেন অবাঞ্ছিত (তারিখ: রবি, ২১/০৮/২০১১ - ৯:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ডিসক্লেইমার: এইটা একটা ফাঁকিবাজি পোস্ট।

নৈতিকতা সম্পর্কিত আগের লেখা এখানে । আগের লেখায় প্রেক্ষাপট সম্পর্কে একটু বলেছিলাম। নৈতিকতা কি বোঝার আশায় কিছু পড়াশোনা শুরু করলাম। এই লেখায় বেন্থাম কপচানো হবে। সময় করতে পারিনা.. ছোটো ছোটো করে লিখতে হবে মনে হচ্ছে।


ধর্ম ধর্ষণ। চতুর্থ পর্ব

তাপস শর্মা এর ছবি
লিখেছেন তাপস শর্মা [অতিথি] (তারিখ: রবি, ২১/০৮/২০১১ - ৯:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]তারপর.........
তারপর আর কি! আমার মতো কিছু গোরু হাম্বা হাম্বা করে যায়। আর আলোর চোখে ঠুলি দিয়ে বসে থাকে বিবর্ণ সমাজ। তবুও হঠাৎ কুড়িয়ে পাওয়া জীবন বন্ধনে পথের ধারে লুকিয়ে থাকে কিছু হোতাদের কথকতা। যাদের দেখলে মনে হয় অন্তত মৌলকুত্তারা তাদের পোষ মানাতে পারেনি।


পান্তা বুড়ির আন্তা কথা

কুলদা রায় এর ছবি
লিখেছেন কুলদা রায় [অতিথি] (তারিখ: রবি, ২১/০৮/২০১১ - ৯:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার ছোটো মেয়ে প্রজ্ঞা পারমিতাকে একটানা এগার বার বছর গল্প বলছি। বলতে বলতে আমার স্টক শেষ। এখন যেটাই বলি--সেটা ও আগেই শুনে ফেলেছে। এত নতুন গল্প বলি কি করে?
কাল রাতে আবার বলতে হল আরেকটা পুরনো গল্পই।

পান্তা বুড়ির গপ্প
--------------
বুড়ি রোজ হাড়িতে পান্তা করে রাখে। পরদিন খায়। কিন্তু এক চোর এসে পান্তাগুলো চুরি করে নিয়ে যায়। গল্পটা এখান থেকে।

বুড়ি বলল, এখন কি করি?


ঘুমকাতুরে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২০/০৮/২০১১ - ১০:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটা যুদ্ধের নিশান দিয়ে ঘরমোছার কাজে হাত লাগানোর পর
আমি এবং অন্য অনেকে
পৃথিবীটাকে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যেতে দেখেছি।
অনেক গর্ভবতী তাদের গর্ভের সন্তানটির যোদ্ধৃবেশ কল্পনা করে
শিউরে উঠে এবং মসজিদে মাজারে মোমবাতি দেয়ার হিড়িক পড়ে যায়।
বীর্যবান পুরুষ যারা,
জুয়োর আসরে হাত পাকাচ্ছে তারা।
আধ খাওয়া সিগারেটের শ্বাস টেনে নিতে নিতে ভবঘুরের দল
এক অলৌকিক ধর্ষণের স্বপ্ন দেখে,


এই গ্রীষ্মে - আমাদের গ্রামঃ ছবিব্লগ

ত্রিমাত্রিক কবি এর ছবি
লিখেছেন ত্রিমাত্রিক কবি (তারিখ: শনি, ২০/০৮/২০১১ - ১০:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

[center]9


কবিতা : ভ্রমণীয়

সুমন তুরহান এর ছবি
লিখেছেন সুমন তুরহান [অতিথি] (তারিখ: শনি, ২০/০৮/২০১১ - ১০:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

শিলাইদহ

ঘন নরম ঘাসের চারিদিকে গাছের সংসার
তৈরি করে দৃশ্য, ভোরের ফেনায় ভেজা রোদ্দুর
মেঘেরা স্নান করে কালো চুলের বিছানো পথে
সূর্যকে কাছাকাছি টেনে এনে বন্দী করে প্রেম
তরুণ ফলের চোখে ধরা দেয় উষ্ণ অক্ষর ...


গুটলু বেত্তান্ত # ০১

মৌনকুহর এর ছবি
লিখেছেন মৌনকুহর [অতিথি] (তারিখ: শনি, ২০/০৮/২০১১ - ৯:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

যেমন হাহাকার করে মানুষ তার শৈশবকে ফিরে পেতে, জীবনের আর কোন সময়ের জন্য কি করে? আধো-আধো বোলে, হাঁটিহাঁটি পায়ে দুনিয়ার তাবৎ বাঁদরামি-গুণ্ডামি-ষণ্ডামি করে অতঃপর “থাক মেরো না, নেহায়েত ছোট মানুষ” নীতির আওতায় সাতখুন মাফ! ‘দুঃখ’, ‘কষ্ট’, ‘শোক’ ঘরানার শব্দই যার অভিধানে নেই, জগতে তার চেয়ে সুখী আর কে! যান্ত্রিকতার এই ‘কর্পোরেট’ নিষ্পেষণে চিঁড়ে-চ্যাপটা হতে হতে হঠাৎ হঠাৎই আজকাল মনে পড়ে ফেলে আসা সেই দিনগুলি। আহা, কী সুখেই না ছিলাম! সে জীবন তো আর ফিরে পাব না কোনদিন!


সবাই তো আর একরকম হয় না......

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২০/০৮/২০১১ - ৯:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছুটির দিনে নীল আর সবুজ সারাটা দিন একসাথেই কাটায়। সমস্যা হয় স্কুল থাকলে। নার্সারির ক্লাস কতক্ষণই বা হয়! বড়জোর দুই কি তিন ঘণ্টা। এই সময়টাতে সবুজ একলা হয়ে পড়ে। তার তখন কিছুই ভালো লাগে না, শুধু বাইরে যেতে ইচ্ছে করে। ইচ্ছে করে লাটাই হাতে ছুটে ছুটে ঘুড়ি ওড়াতে। ঝুপ করে পুকুরে পড়ে ডুব সাঁতার কেটে সামনে গিয়ে কাউকে চমকে দিতে মন চায়। কিন্তু এখানে কি আর সেসব আছে!