Archive

April 14th, 2011

শুভ নববর্ষ!

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ১৪/০৪/২০১১ - ৭:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সবাইকে নববর্ষের বালতি বালতি শুভেচ্ছা! আজ সবারই ফূর্তির দিন, ঝাকানাকা-কিংকু-বদরু কেন একে অন্যকে তাড়া করে বেড়াবে?


বাউল নিপীড়ন, শহুরে বাবু সংস্কৃতি ও তার বিরুদ্ধে লালনের লড়াইয়ের আকাঙ্ক্ষা...

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১৪/০৪/২০১১ - ৭:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মূল শিরোনাম:

বাউল নিপীড়ন, শহুরে বাবু সংস্কৃতি ও তার বিরুদ্ধে লালনের লড়াইয়ের আকাঙ্ক্ষা...


রচনাকার: যিশু মহমমদ

০১.

‘না জেনে মজো না পিরীতে
জেনে শুনে করো পিরীত
শেষ ভালো দাঁড়ায় যাতে’


দহনাহ্বান

মৃত্যুময় ঈষৎ এর ছবি
লিখেছেন মৃত্যুময় ঈষৎ [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৪/০৪/২০১১ - ৭:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শিরোনাম:: 'দহনাহ্বান'
মনন:: স্মৃতিচর।

কালো পিচের প্রশস্ত পথ
ছড়ায় বিষণ্নতা শতাব্দীকাল;
হলুদ দুপুর গড়িয়ে গোধুলিবেলা,
হেঁটে চলেছি পদছাপ ফেলে রেখে পিছনে,
কোনো আড়ষ্টতা ছোঁয়নি আমায়;
আকাশে সফেন মেঘ জমেছে,
নীল বেদনায় ভারী এপাশ ওপাশ,
তবু হেঁটে চলেছি অদেখা দিগন্তে,
ছুঁয়ে দিতে বছরের শেষ অস্তাচল!
হাতে ছোঁয়া রক্তিম রঙ ছড়ায় কোমল অনুরাগ;
পৃথিবীকে দেবার কী থাকে আর-


ভোরের রৌদ্র এসে

সুমন তুরহান এর ছবি
লিখেছেন সুমন তুরহান [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৪/০৪/২০১১ - ৭:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভোরের রৌদ্র এসে

ভোরের রৌদ্র এসে হাত নাড়ে পুবের দেয়ালে
বনের সুদূর হতে ভেসে আসে মিথুনের স্বর,


ভালোই তো আছি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১৪/০৪/২০১১ - ৭:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অশীতিপর বৃদ্ধ যখন অভুক্ত শরীর নিয়ে ঘর্মাক্ত দেহে রিক্সায় প্যাডেল মারে,
তখন প্যাসেঞ্জারের সিটে বসে প্রিয়ার সাথে নির্জনতার সুযোগ নিতে নিতে ভাবি;
ভালোই তো আছি।

রাস্তার পাশে ধূলোধূসর দেহে যখন অভুক্ত মা তার শিশুকে নিয়ে ভিক্ষা করে,
তখন চোখটাকে রঙিন কাঁচ দিয়ে আড়াল করে, দুটি টাকা ছুড়ে দিয়ে মহত্বের বুলি আউরে ভাবি;
ভালোই তো আছি।

গভীর রাতে যখন অজস্র কিশোরীর সম্ভ্রম বিকোয় একমুঠো ভাতের দামে,


খাদক

মন মাঝি এর ছবি
লিখেছেন মন মাঝি [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৪/০৪/২০১১ - ৭:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শুরুটা একটা স্থানীয় হটডগ খাওয়ার প্রতিযোগিতায়। লূ ভার্বেইন এতে ১ম স্থান অধিকার করে প্রতিযোগিতার প্রাদেশিক পর্যায়ের রাউন্ডে উত্তীর্ণ হয়ে ২য় স্থান দখল করলো। কিন্তু এখানে প্রথম স্থান অধিকারী পেট ফেটে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে গেলে লূ এক লাফে জাতীয় পর্যায়ে উঠে গেল। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে লূ প্রায় হাড়্গিলে একটা জাপানী মেয়ে চ্যাম্পিয়নের কাছে হেরে গিয়ে স্রেফ তৃতীয় হয়ে গেল।


পপীপ, আমি আর জাকির তালুকদারের পিতৃগণ

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বুধ, ১৩/০৪/২০১১ - ১১:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বইটা শেষ করার পর পপীপ আমাকে বলল, 'কী-ই? কেমন মনে হয়?'
আমি হাসি। জোরালো হাসি নয়, হালকা হাসি।
পপীপ জোর করে কথা আদায় করতে চায়। 'হাসলে হবে না, তোমাকে বলতে হবে।'


একজন আলি কেননের উত্থান পতন-আহমদ ছফা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৩/০৪/২০১১ - ৮:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

একজন আলি কেননের উত্থান পতন-আহমদ ছফা

আসরাফ

দে তোর বাপরে একটা ট্যাহা।
ভিখিরিরা সাধারনত ভক্ষাদাতাকেই বাবা বলে ডাকে। আলি কেনানা দাবি ছেঢ়ে বসলো সম্পূর্ণ উল্টো। অর্থাৎ সে ভিক্ষাদাতার বাবা এবং একটা টাকা তাকে এখখুনি দিয়ে দিতে হবে। একেবারে যাকে বলে কড়া নির্দেশ। এই চাওয়ার মধ্যে রিতিমতো একটা চমক আছে।


ভয় পাওয়ার গল্প

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৩/০৪/২০১১ - ৮:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার কেন জানি মনে হ্য় আমরা ভয় পেতে ভালোবাসি। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা ভয় পাই, কারনে অকারনে ভয় পাই, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে ভয় পাই। কোন অচেনাকে দেখলে ভয় পাই আবার মাঝে মাঝে চেনাকে দেখেও ভয় পাই। আমরা অসুন্দরকে দেখে ভয় পাই আবার সুন্দরকে দেখে অসুন্দরকে অনুভব করে ভয় পাই। আমরা অন্ধকারকে ভয় পাই আবার আলোকে দেখে আলোর ভিতর অন্ধ হয়ে যাবার ভয় পাই। আমরা হেরে যেতে ভয় পাই আবার জয়ী হয়ে হেরে যাবার


April 13th

আমার হারিয়ে যাওয়া ছড়াগুলিঃ বৈশাখী কনফেশন

লুৎফর রহমান রিটন এর ছবি
লিখেছেন লুৎফর রহমান রিটন (তারিখ: বুধ, ১৩/০৪/২০১১ - ১০:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মানুষের কতো কিছু হারায়!