Archive - ব্লগ

April 16th, 2009

বায়োস্কোপের বাক্স ৮: পৃথিবীর বুকে স্বর্গ

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: বুধ, ১৫/০৪/২০০৯ - ৬:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

দীপা মেহতার নবতম ছবি, প্রীতি জিন্টা ও অন্যান্য শিল্পী অভিনীত। দেখলাম, এবং দেখে রূঢ় বাস্তবের জমিতে দাঁড়িয়ে কল্পকাহিনী ও লোকগাথা সৃষ্টির এক অসফল প্রয়াসের বেশি কিছু মনে হলো না আমার।


April 15th

দান দরবার!!!

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: বুধ, ১৫/০৪/২০০৯ - ৫:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধর্ম বর্ণ নির্বিশেষেধর্ম বর্ণ নির্বিশেষে

লেখার কোন প্রয়োজন ছিল না। তবুও মনে হল আপনাদেরকে বললে হয়তো মনটা একটু শান্ত হবে। অবশ্য আপনারা সবাই জানেন। এমন করে গল্প কবিতা উপন্যাস রুপকথা কোন কিছুই আমরা লিখতে পারব না।
আমাদের দেশের বাস্তবতা এর সব কিছুর উর্ধে। বিশ্বাস না হলে ক্লীক করুন http://www.prothom-alo.com/index.news.details.php?nid=MjMxNDM=!


দু'টি অণুগল্প: ইশ্বরের সৃষ্টি ও সিদ্ধান্ত

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ১৫/০৪/২০০৯ - ৪:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

অণুগল্প এক

খুব সূচারু নিপুনতায় মানুষকে তৈরী করলেন ইশ্বর। প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ যোগ করলেন অসীম যত্নের সাথে। বুদ্ধিবৃত্তিক বৈশিষ্টআর মনন প্রদান করলেন নিজস্ব চিন্তাশীলতার আলোকে। তারপর সামান্য পিছিয়ে নিজের সৃষ্টিকে পর্যবেক্ষণ করে সে সৃষ্টির পরিপূর্ণতায় নিজেই অবাক আর আনন্দিত হলেন। প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সেভাবেই কাজ করছে, যেভাবে চেয়েছিলেন তিনি। বুদ্ধির বিকাশেও এই সৃষ্টি ত...


হালখাতা

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: বুধ, ১৫/০৪/২০০৯ - ৪:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সকালে, সেটা সাতসকাল ছিলো না। আবার রোদও কড়া হয়নি এমন সময়ে বাবাই আমার ঘড়িটা পরলো। বেশ দামি এই ঘড়িটা। বলাই বাহুল্য, এটা আমি কিনিনি। লিল্লাহ পেয়েছি। (এইটা কেনার মুরোদ আমার নাই।) আমি হালকা রা..রা.. করলাম। সে রুম থেকে বেরিয়ে হেডকোয়ার্টারে আশ্রয় নিলো। চিফ অব ফ্যামেলির আশ্রয়ে থেকে একটা আছাড়া মারলো। শখের ঘড়ি গেলো...

সাত সকালে উঠতে হতো আগে। শহর যারা রাঙাতো আমিও তাদের একজন ছিলাম। এখন আর সেইসব ...


পান্তাভাতে ইলিশ মাছ

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বুধ, ১৫/০৪/২০০৯ - ৪:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই পহেলা বৈশাখে
আমার পাশে বইসা কে?
নকশা আঁকা রিকশাতে
চলছি দুজন একসাতে...

গেলাম নেমে ফারামগেটে...
এইখানে কী আরাম হেঁটে!
ঝুলিয়ে কাঁধে চটের থলে
হাঁটতে হাঁটতে বটের তলে...

পান্তাভাতে ইলিশ মাছ,
টাটকা রোদে সতেজ গাছ,
নবীন গলায় রবির তান
শুনিয়ে গেলাম ছবির গান!


গঙ্গার পানি চুক্তিঃ ইতিহাস ও বর্তমান-০৪

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: বুধ, ১৫/০৪/২০০৯ - ৩:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের দেশের পানিসম্পদের ক্ষেত্রে গঙ্গার পানি বন্টন চুক্তি একটি গুরুত্ত্বপুর্ণ অধ্যায়।সেই আলোকেই এর ইতিহাস ও বর্তমান নিয়ে আমার এই সিরিজ।গঙ্গা চুক্তির ৪৫ বছরের ইতিহাস বর্ননার পর তৃতীয় পর্বে পাঠকদের ভবিষ্যৎ তথ্যসুত্রের জন্য পুরো গঙ্গার চুক্তিটিই অনুবাদ করে দিয়েছিলাম।আজকের পর্বে এই চুক্তিটির সারসংক্ষেপ এবং কিছু বহু জিজ্ঞাসিত প্রশ্নের আলোকে চুক্তিটির পর্যালোচনা করব।

আ...


... ভালোবাসা কারে কয়?

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ১৫/০৪/২০০৯ - ৩:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]এ গল্পটি আজিমভের ‘হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাভ?’ গল্পের ছায়াবলম্বনে লেখা, ২রা মার্চ, ২০০৩।

১.
‘কিন্তু এগুলো তো দু'টো ভিন্ন প্রজাতি।’ অধিনায়ক জিগলু নিচের গ্রহ থেকে ধরে আনা প্রাণী দু’টোকে খুঁটিয়ে দেখতে দেখতে বললেন। তাঁর আলোকসংবেদী প্রত্যঙ্গগুলো মাথা ছেড়ে বেরিয়ে এলো, সেগুলোর ওপরে বিভিন্ন রঙের ছোপ জ্বলজ্বল করতে লাগলো। অর্থাৎ তাঁর মনোযোগ এখন অনেক বেশি।

ভোন্দলের খুবই আরাম রা...


দ্বিপদীপঞ্চক - ০৫

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বুধ, ১৫/০৪/২০০৯ - ৮:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই ছড়াগুলোয় বাংলা শব্দের শ্রুতিমাধুর্য ও ধ্বনি-দ্যোতনার বৈচিত্র্য প্রকাশ করার চেষ্টা (অপচেষ্টাও বলা যেতে পারে) করা হয়েছে মূলত।

আর তাই এসবে কোনও বক্তব্য বা ভাব-পারম্পর্য খুঁজে না পেলে রচয়িতাকে দোষারোপ করা যাবে না কোনওমতেই চোখ টিপি

...
২১.
রন্ধনে যে-গন্ধ ছোট...


রঙ পবনের নাও

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: বুধ, ১৫/০৪/২০০৯ - ২:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

small

প্রকাশিত হলো সচলায়তন প্রকাশনার নতুন বe রঙ পবনের নাও
বৈশাখের প্রথম প্রহরেই প্রকাশের কথা থাকলেও কিছু কারিগরী সীমাবদ্ধতার কারনে দেরি হয়ে গেলো। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত।

রঙ পবনের নাও ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

যারা অংশ নিয়েছেন, যারা পড়ছেন, দেখছেন, আর যারা সমালোচক- সবাইকে সাধুবাদ।
ইচ্ছে থাকা সত্ত্বেও য...


রোদ্দুরমহল(৩)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ১৫/০৪/২০০৯ - ২:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


বেল বাজছে, অনুরাধা আস্তে পায়ে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খোলে, অনন্তজীবন। রিটায়ারের পরে মানুষটা নানা কাজে নিজেকে ব্যস্ত রাখে। আত্মীয়স্বজনের মধ্যে যারা কাছাকাছি থাকে আর বন্ধুবান্ধব যাদের সাথে এখনো যোগাযোগ আছে, তাদের সঙ্গে দেখা করতে যায় প্রায়ই। আজ গেছিলো বন্ধুর বাড়ীতে। বেশ কয়েকবার অনুরাধাকেও নিয়ে গেছে,কিন্তু এখন আর অনুরাধা বিশেষ যায় না, বয়সের দোহাই দেয়, টেলিফোন আসে যদি ওরা ন...