Archive - ব্লগ

July 13th, 2012

বিছিন্ন ভাবনাঃ মাতৃত্বকালীন ছুটি, জন্মহার বৃদ্ধি ইত্যাদি।

নৈষাদ এর ছবি
লিখেছেন নৈষাদ (তারিখ: বিষ্যুদ, ১২/০৭/২০১২ - ১১:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিজিএমইএর মতামত
গত বছরের জানুয়ারী মাসে এক সরকারী গেজেটের মাধ্যমে ‘সরকারী কর্মচারীদের’ মাতৃত্বকালীন ছুটি ৪ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করা হয়। বাংলাদেশের বর্তমান শ্রম আইনের ৪৬ ধারা একজন ‘মহিলা শ্রমিকের’ ১৬ সপ্তাহের (প্রায় ৪ মাস) মাতৃত্বকালীন ছুটির প্রাপ্যতা নিশ্চিত করেছে।


July 12th

কবিতা ১৪

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: বিষ্যুদ, ১২/০৭/২০১২ - ৩:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

(অজুহাত এক: স্প্যানিশ আমার জানা ভাষা নয়। ভাব প্রকাশ ও গ্রহণের দৌড় বাংলা আর টার্জান ইংরেজি পর্যন্ত। ও হ্যাঁ টেনিদার মতো তুম নেহি জানতা টাইপ হিন্দিও কিছুটা বুঝি সে আলাদা কথা। যা বলছিলাম, স্প্যানিশ থেকে সরাসরি অনুবাদ করা তাই আমার দ্বারা সম্ভব না। আবার কবিতা ইংরেজি ঘুরে বাংলায় আসলে সেটার আসল রস কতটা থাকে সেটাও একটা প্রশ্ন। কবিরা ভালো বুঝবেন এসব ব্যাপার, আমার মতো লোকেদের এইসব আলাপ না চালানোই ভালো।


দেশবিদেশের উপকথা- সাগর থেকে সাগরে (আইরিশ উপকথা) (২)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বিষ্যুদ, ১২/০৭/২০১২ - ৫:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আগের পর্ব এখানে
কয়েকদিন পরেই শুরু হয়ে যায় সাজো সাজো রব। বরণ ও তার বন্ধুদের নির্দেশমতন নৌ-কারিগরেরা তৈরী করতে থাকেন মস্ত মস্ত তিনটি নৌকা।


একটি তীর আর একটি গান

সুমাদ্রী এর ছবি
লিখেছেন সুমাদ্রী (তারিখ: বিষ্যুদ, ১২/০৭/২০১২ - ৪:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কোন ক্লাসে পড়েছিলাম এই কবিতা এখন তা আর মনে নেই। সিক্সে কি সেভেনে কি এইটে। তবে মনে আছে ইংরেজী বইটার পৃষ্ঠাগুলো হালকা লালরঙা ছিল। পাতাগুলো ওলটালেই নিউজপ্রিন্টের মিষ্টি গন্ধটা এসে নাকে টোকা দিত। মা খুব যত্ন করে সবগুলো বইয়ের মলাট করে দিত। তার উপর আমি সুন্দর করে লিখে রাখতাম বইটার নাম।


ছাগু কাহিনি

লুৎফর রহমান রিটন এর ছবি
লিখেছেন লুৎফর রহমান রিটন (তারিখ: বিষ্যুদ, ১২/০৭/২০১২ - ১২:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছাগুদের বাড়ি কোথা? কই থাকে ছাগুরা?
ছাগু থাকে রাজশাহী ছাগু থাকে মাগুরা।
ছাগু থাকে চিটাগাং ছাগু থাকে সিলেটে
কিছু ছাগু লন্ডনী মানে কিনা বিলেটে...

কল্যাণ রাষ্ট্রের বেনিফিট হাঁকাতে
ছাগু বাঁচে ইহুদী ও নাসারার টাকাতে।
ইহুদী ও নাসারার ঘি মাখনে পুষ্ট
ছাগুগুলো রাতদিন মহাসন্তুষ্ট!

ছাগু থাকে আদালতে মানে কিনা কোর্টে
ছাগুদের উৎপাত বন্দরে পোর্টে!
ছাগুদের ম্যাৎকার যত্র ও তত্র


লাইফ ইজ বিউটিফুল

সুলতানা পারভীন শিমুল এর ছবি
লিখেছেন সুলতানা পারভীন শিমুল (তারিখ: বুধ, ১১/০৭/২০১২ - ১০:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কোথাও বেড়ানো হোক বা না হোক, এই পবিত্র কাজের জন্য আমি যে সবসময় এক পা বাড়িয়ে থাকি, সে খবর এতোদিনে স্কুলেরও জানা হয়ে গেছে। সেজন্যই কি না জানি না, এখানে ওখানে কোথাও পাঠাতে হলে কর্তৃপক্ষ প্রথমেই আমাকে খোঁজে।


আশীবিষে ধ্বংসিল যারে : বড়শি কবিতানামা

কুলদা রায় এর ছবি
লিখেছেন কুলদা রায় [অতিথি] (তারিখ: বুধ, ১১/০৭/২০১২ - ৯:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

পৃথিবীতে সমকালে তিনটি ঘটনা ঘটেছে।
এক. হিগস-বোসন বা ঈশ্বর কণা আবিস্কৃত হয়ে গেছে। ঘটনাচক্রে এই বোসন বাবু বাংলাদেশ ভূখণ্ডেরই।
দুই. কবি রাজু আলাউদ্দিন বাংলাদেশের সাহিত্য-রাজনীতির দুর্বৃত্তদের ঠিকুজি খোলাসা করে দিয়েছেন।
তিন. কবি মাসুদ খান এই সাহিত্য-রাজনীতির দুর্বৃত্তায়নের বন্দনা করেছেন।

এই তিনটি ঘটনাতেই কোনো না কোনো ভাবে ঈশ্বর উপস্থিত।

কবি তুমি কে: ঈশ্বর না শয়তান---------


July 11th

মারফির জগতে এক দিন

সজল এর ছবি
লিখেছেন সজল (তারিখ: বুধ, ১১/০৭/২০১২ - ৫:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

“Anything that can go wrong, will go wrong” – মারফির সূত্র

১। দিনের স্বাভাবিক শুরু
ঘুম থেকে ওঠার পনেরো মিনিটের মাঝে পরের বাসটা পাওয়া মানে হচ্ছে একটি সুন্দর দিনের সূচনা, যা শুরু হতে পারে সকাল দশটা কি দুপুর বারোটায়। শনিবার জুড়ে চলে বাস নীরবতা, তাই ঘুম থেকে ওঠার দেড় ঘন্টার মাঝে কোন বাস নেই। ফেসবুকে রাজা-উজির মেরে সময় কাটাই। সপ্তাহখানেক ধরে ক্ষেপে থাকা সূর্যের নীচে সাইকেল ঠেলে বাসস্টপে পৌঁছালাম, তারপর সাইকেল বাসে ঝুলিয়ে ডিপার্টমেন্ট। দুই মাসে তিন বার বাসে সাইকেল ফেলে আসার পর সাইকেল না ভুলে যাওয়াই সাফল্যের নতুন মাপকাঠি, টানা এক সপ্তাহ জুড়ে সেই সাফল্য ধরে রাখি।