Archive - ব্লগ

February 9th, 2011

হারু দফাদার রক্ত ভালবাসে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৮/০২/২০১১ - ৮:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

(লেখাটা আমার অন্য আরেকটি ব্লগ(লিঙ্ক) থেকে নেয়া লেখা।

[justify]যেখানে হারু দাঁড়িয়ে আছে সেটা আসলে একটা ডাস্ট্‌বিনের অংশবিশেষ।অনেকদিন আগে এটা ট্রাক ধাক্কা মেরে ডাস্টবিনটার দফারফা করে দিয়েছিলো । এখন সেটার পাশে একটা চায়ের দোকান।বিড়িটা হারু সেখান থেকেই কিনেছে।

হারু যখন বিড়ি খাওয়া শুরু করে তখন তার বয়স দশের বেশি হবে বলে মনে হয় না । তার বাবা যখন আধখাওয়া বিড়িটা রেখে তার মা-কে নৃশংসভাবে পেটাতে শুরু করে, তখন সে বিড়িটা নিয়ে পাশের ঘরের কালুর সাথে বসে টান দেয়া শুরু করে। সেদিনের প্রচন্ড কাশির কথা ভুলতে পারেনি হারু। আজো কাশে,তবে এখনকার কাশি আর তখনকার কাশির মধ্যে অনেক তফাৎ।


February 8th

ইল

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: মঙ্গল, ০৮/০২/২০১১ - ১১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

ইল

সূর্যবংশে ইল নামে এক রাজা ছিল। শিকার করতে গিয়ে বন খুব ভালো লেগে যায় বলে সে রাজত্ব ছেড়ে বনে থেকে যায়। ঘুরতে ঘুরতে এক যক্ষরাজের অনুপস্থিতিতে তার সাজানো শূন্য গহ্বর দখল করে নেয়। যক্ষরাজ অন্যান্য যক্ষ নিয়ে এসে যুদ্ধ করেও ইল রাজার সাথে পেরে ওঠে না। যক্ষরাজ যক্ষিণীকে বলে- তুমি মায়াবী হরিণী সেজে ইলকে উমাবনে নিয়ে এসো। তাহলেই আমরা গহ্বর আবার নিজেদের কব্জায় আনতে পারবো। মহাদেবের অভিশাপে উমাবনে কোনো পুরুষ গেলে সে নারী হয়ে যায়। যক্ষিণী মায়ার খেলা খেলে ইলকে উমাবনে নিয়ে আসলে ইল হয়ে পড়ে সুন্দরী ইলা। ইলা ঘুরতে ঘুরতে চন্দ্রপুত্র বুধের নজরে পড়ে। বুধ ইলাকে রাণী করে। তাদের এক পুত্র হয়। পুরূরব। জন্মের পর থেকে পুরূরব খেয়াল করে তার মা সবসময় মুখ গোমড়া করে রাখে। পরে একদিন বুধের কাছে বৃত্তান্ত জানতে পারে ইলার ছেলে। মাকে অভিশাপ থেকে মুক্ত করতে গৌতমীগঙ্গায় স্নান করে বুধ, ইলা আর পুরূরব কঠোর তপস্যা শুরু করে। মহাদেব ও পার্বতী এসে ইলকে অভিশাপমুক্ত করে। গৌতমীগঙ্গায় আবার ডুব দিলে সুন্দরী ইলা পরিণত হয় সশস্ত্র যোদ্ধা রাজা ইলে। - গল্পটা পড়ে ‘এক্স’ চিৎকার করে বলে- পুরুষবাদ নিপাত যাক।


বইমেলার গল্প- ঘ

নিবিড় এর ছবি
লিখেছেন নিবিড় (তারিখ: মঙ্গল, ০৮/০২/২০১১ - ১০:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


হরতাল খারাপ জিনিস তবে এর একটা ভাল দিকও আছে। হরতাল থাকলে সকালবেলা ক্লাসে দৌড়ানোর ভয় থাকে না, দুই মিনিট দেরি করে আসলে স্যারের ক্লাস থেকে বের করে দেওয়ারো ভয় থাকে না তাই ইচ্ছে মত ঘুমান যায়। আজকে সারাদিন এইরকম ঘুমটুম দিয়ে যখন মেলার উদ্দ্যেশে এগার নাম্বার বাসে রওনা দিলাম তখন প্রায় সন্ধ্যা। রাস্তায় হাটতে হাটতে দেখি গাড়িঘোড়া খুব কম, বলা যায় ঢাকার রাস্তায় অন্য সন্ধ্যার তুলনায় আজকে প্রায় গাড়ি নেই বললেই চলে। এইসব দেখে বুঝলাম আজকে মেলায় লোক কম হবে কিন্তু টিএসসির সামনে এসে দেখি ঘটনা উলটা। বিশাল এক লম্বা লাইন। মেলার শুরুর দশদিনে সাধারণত অফিস ডে'তে লাইন দিয়ে ঢুকতে হয় না আজকে হচ্ছে। সবাই মনে হয় আমার মত সারাদিন বাসায় বসে বসে বিরক্ত হয়ে সন্ধ্যায় বের হবার সুযোগ পেয়েই প্রথমে বইমেলায় হাজির হয়েছে। হাটতে হাটতে একদম সামনে এসে বুঝলাম ঘটনা কী, পুরা মেলায় ঢুকার জন্য সিকিরিউটি আর্চওয়ে রাখা হয়েছে মাত্র একটা তাই লাইন বড় হয়ে গেছে. এতবড় একটা মেলায় ঢুকার রাস্তা কী হিসেবে একটা রাখা হয়েছে বুঝলাম না। তবে ভিতরে ঢুকে একটু হাটাহাটি করতেই বুঝলাম আজকে হরতালের তুলনায় লোক সমাগম আসলেই অনেক ভাল বলা যায়। বিটিভির আটটার সংবাদের ভাষায় বললে বলতে হয়, বাংলাদেশের আপামর সাধারণ জনতা মেলায় উপস্থিত থেকে জানান দিয়েছে তারা এই হরতাল প্রত্যাখ্যান করেছে খাইছে


আজাইরা দেরিদা

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: মঙ্গল, ০৮/০২/২০১১ - ১:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

There is no outside-the-text.

টেক্সটের ল্যাটিন গোড়ায় টেক্সট্র, মানে বয়ন। জিনিস বোনা । দেরিদা বলছে টেক্সটের বাইরে কিছু নাই। আসলে বলে নাই।


রূপের বাক্স

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৭/০২/২০১১ - ১১:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

মুরতাজা তারিন

অনেক দুঃখের নদী পাড়ি দিয়ে তারপরে কবি
তারপর স্মৃতিতে শঙ্খচিল--একলা উড়াল
ঘরে ফেরা ছোট ছোট পায়ে
কেউ নেই, কেউ অপেক্ষা করে না--তারপরও ঘরে ফেরা
একটা রূপের বাক্সে বন্দী নির্জন রূপোলী প্রেম
কতকাল কেউ বলে না:
‌‌‌‌তোমারই অপেক্ষায় ছিলাম সারাটা জীবন
তোমাকেই ভালোবাসি সবচেয়ে বেশী
ঘরে ফিরি, তারপর স্মৃতির জানালা দিয়ে


February 7th

ছন্নছাড়া ০৩

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি
লিখেছেন যাযাবর ব্যাকপ্যাকার (তারিখ: সোম, ০৭/০২/২০১১ - ৪:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

টিভি দেখিনা একদম, তাও বছর তিনেক হবে। সিনেমা বা অন্য যা কিছু দেখি সবই পিসিতে। হঠাৎ হঠাৎ টিভিতে কোন কিছু দেখার সময়ে মাঝের বিজ্ঞাপন বিরতিগুলো তাই সহ্য হয় না।


বাড়ি ফেরা

আশরাফ মাহমুদ এর ছবি
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: সোম, ০৭/০২/২০১১ - ৪:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

যাই পেরিয়ে এই যে সবুজ বন
যাই পেরিয়ে ব্যস্ত নদী, অশ্রু আয়োজন
যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত

--------বাড়ি ফেরা/প্রজ্ঞা নাসরিন
সংগীতায়োজন: সঞ্জীব চৌধুরী


ব্রেকিং নিউজ

মনামী এর ছবি
লিখেছেন মনামী (তারিখ: সোম, ০৭/০২/২০১১ - ৩:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমরা তাকে ডাকবো, মিস্টার এক্স, ঠিক একটা হলিউডি সিনেমার মত। কারণ তার শোবার ঘরটা ঠিক একটা হলিউডি সিনেমার মত এবং তিনি ঘুম ভাঙ্গার পর ঠিক একটা হলিউডি সিনেমার মত যান্ত্রিক চক্রাকার পথে দৌড়াতে দৌড়াতে টেলিভিশন চালু করলেন। স্বাস্থ্যবতী সংবাদপাঠিকা হাসি হাসি মুখে ঠিক একটা হলিউডি সিনেমার মত ব্রেকিং নিউজ উপস্থাপন করলো।

প্রিয় দর্শক এই মাত্র পাওয়া একটি খবরে জানা গেছে যে, পৃথিবী থেকে দারিদ্র দূর হয়ে গেছে।


বাংলাদেশের বিপদ: নিপাহ ভাইরাসজনিত এনসেফালাইটিস

অনার্য সঙ্গীত এর ছবি
লিখেছেন অনার্য সঙ্গীত (তারিখ: সোম, ০৭/০২/২০১১ - ৮:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
ভাইরাসের সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে সে বিশেষ কোন প্রাণীর জন্য তৈরি। যে ভাইরাস পাখির কোষে আক্রমণ করতে পারে সে ইঁদুরের কোষে পারে না। ভাইরাসের আক্রমণের প্রথম অংশ প্রাণিকোষের ভেতরে ঢোকা। কোনো প্রাণিকোষের বাইরে সে জড়বস্তু ছাড়া আর কিছুই নয়।

ভাইরাসের একটি বিশেষ ক্ষমতা হচ্ছে সে যেকোন প্রাণিকোষের ভেতরেই বাচ্চা দিতে পারে।


একুশের বইমেলা ও একজন নিভৃতচারী

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: সোম, ০৭/০২/২০১১ - ২:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কতদিন পরে এলেম একুশের বইমেলায়। আরো তো এসেছি বহুবার, বহুবার ভিড়ের ভেতর দিয়ে একাকী হেঁটে গেছি এই পথ ধরে। ধুলোমাখা স্যান্ডেলের মতো মলিন হতে হতে হেঁটে গেছি একা একা। পুরনো পাঞ্জাবীর তেল চিটচিটে আস্তিনের ফাঁক গলে আমার বিশীর্ণ আংগুল সবার অলক্ষ্যে এই রমনার কিংবদন্তীসম বটবৃক্ষের ঝুলে পড়া শেকড় ছুঁয়েছে। ক্ষণিকের জন্য খুঁজে ফিরেছে একচিলতে উড়ে যাওয়া সুখ, একটু উদ্বায়ী নির্ভরতা। এই তো, এই তো সেই বটমূল। তার ঝুলে