ব্লগ

ছবিব্লগঃ সাগর থেকে ফেরা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০১/০৫/২০১৫ - ১০:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

উঠল বাই তো মন্দারমনি যাই। যাই ক্যামনে? বাড়ি থেকে সাতশ কিলোমিটার ডিঙিয়ে কোলকাতা। সেখান থেকে দীঘার বাস ধরে চালখোলা বলে একটা গঞ্জ আছে সেখান থেকে নেমে ট্রেকার ধরে মন্দারমনি।


মেয়েবেলা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০১/০৫/২০১৫ - ৭:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই কথাগুলো কোনদিন কাউকে বলিনি খুব কাছের দুই একটা বন্ধু ছাড়া। আমার স্বামীও জানেনা। জানলে যে সে খারাপ ভাবে নেবে তাও না। সে যথেষ্ট উদার মনের মানুষ। কিন্তু বলতে পারিনি। যদি কোনদিন একবার রাগের মাথাতেও কিছু বলে ফেলে আমি মরে যাব। আর আমার মনে হয় ছেলেরা আসলে ব্যাপারগুলো বোঝেনা। হয়তো আমি ভুল। কিন্তু সাহস হয়না।


কাঁদো ফারু কাঁদো

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ২৯/০৪/২০১৫ - ১০:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

নগরপাল নির্বাচন নিয়ে একখানা কিছুমিছু ছড়া। পুরোটাই নীড়পাতায় চলে আসে বলে শুরুতে একটু ভূমিকা জুড়ে দিলাম। এই ভূমিকার ভূমিকা নিতান্তই মাহীবিচৌধ্রির মতো, কোনো কাজের কাজে আসবে না, কিন্তু রাখতে হয় বলে রাখা।


লক্ষ্মী বউয়ের কবিতা

কনীনিকা এর ছবি
লিখেছেন কনীনিকা [অতিথি] (তারিখ: বুধ, ২৯/০৪/২০১৫ - ১০:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফেইসবুকে একটি ইংরেজি কবিতা দেখে খুব ভাল লাগলো। একটি মেয়ে যাই রাঁধছে, যে কাজই করছে, তার স্বামীপ্রবরের সেটি মনমতো হচ্ছে না, কোনভাবেই স্বামীটির মায়ের সমকক্ষ মেয়েটি আর হতে পারছে না। ভাষা-দেশনির্বিশেষে বলতে গেলে সব বিবাহিত নারীকেই এই সমস্যার মুখোমুখি হতে হয়। তাই ভাবলাম বাংলা করে ফেলি।


সচলায়তনে নারী সপ্তাহ এবং প্রাসঙ্গিক বিষয়ে লেখার আহ্বান (আপডেট ৫/৫/১৫)

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বুধ, ২৯/০৪/২০১৫ - ৯:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ক্লারিফিকেশন: ১৩ তারিখ শেষ পর্যন্ত সময়সীমা আছে। সবচেয়ে পশ্চিমের সময় প্যাসিফিক টাইম জোন অনুযায়ী ১৩ তারিখ রাত ১২ পর্যন্ত লেখা নেয়া হবে। অর্থাৎ ঢাকা সময় ১৪ তারিখ দুপুর একটা পর্যন্ত লেখা জমা দেয়া যাবে। যারা লিখছি লিখব করে সময় করে উঠতে পারেননি, তারা এই বেলা লিখে ফেলুন। লেখা জমা হয়েছে ৪৬টি। আসুন আমরা এটিকে পঞ্চাশ অতিক্রম করতে সাহায্য করি।

==== ==== ==== ==== ====

আপডেট: নারী সপ্তাহ নিয়ে সচলায়তনের এই আয়োজনে আমরা প্রচুর সাড়া পেয়েছি। অনেকে জানিয়েছেন সময়াভাবে তারা লিখতে পারছেন না। তাছাড়া তথ্যসমৃদ্ধ বিষয়গুলো প্রস্তুত করতেও সময় লেগেছে অনেকের। এই আলোচনা যেনো চালু থাকে এবং আরো বিভিন্ন দৃষ্টিভঙ্গী থেকে যেনো লেখা আসতে পারে সেজন্য নারী সপ্তাহের লেখার সময় বাড়িয়ে ১৩ই মে পর্যন্ত করা হলো। আলোচনা চলুক এবং লেখা আসতে থাকুক। বছর জুড়েই যুদ্ধ চলতে থাকুক নারী সপ্তাহ শেষ হয়ে গেলেও।


অবলোকিত ঈশ্বরের মুখোমুখি

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: মঙ্গল, ২৮/০৪/২০১৫ - ৭:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:


জানালা দিয়ে

সুমাদ্রী এর ছবি
লিখেছেন সুমাদ্রী (তারিখ: রবি, ২৬/০৪/২০১৫ - ১০:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটা জানালা প্রতিটি বিষন্ন দিনের আগে আমাকে বেঁচে থাকার মন্ত্র শিখিয়ে দেয়।


মনুষ্যজাতির সংক্ষিপ্ত ইতিহাস- অধ্যায়ঃ ১ (২/২)

নিটোল এর ছবি
লিখেছেন নিটোল [অতিথি] (তারিখ: রবি, ২৬/০৪/২০১৫ - ৯:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

(আগের পর্ব- লিংক)

রাঁধুনে প্রজাতি

শীর্ষে উঠার পথে একটি তাৎপর্যপূর্ণ ধাপ ছিল আগুনের নিয়ন্ত্রণ। অল্প কিছু মানব প্রজাতি ৮ লক্ষ বছর পূর্বে মাঝে মধ্যে আগুন ব্যবহার করতো। তবে ৩ লক্ষ বছর আগে থেকে, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল এবং হোমো সেপিয়েন্সের পূর্বপুরুষেরা নিয়মিতভাবে আগুন ব্যবহার করা শুরু করে। ফলে মানুষ পেল আলো ও উষ্ণতার একটি নির্ভরযোগ্য উৎস, এবং শিকারের সন্ধানে ঘুরে বেড়ানো সিংহ থেকে বাঁচার জন্য পেল মারাত্মক একটি অস্ত্র। নাতি-দীর্ঘকাল পরেই, মানুষেরা ইচ্ছে করেই প্রতিবেশের বন-জঙ্গল জ্বালিয়ে দেওয়া শুরু করে। খুব সতর্কভাবে পরিচালিত অগ্নিকাণ্ড দিয়ে একটি অনুর্বর জঙ্গলকে তৃণভূমিতে রূপান্তরিত করা সম্ভব ছিল যেটি থাকবে শিকারে পরিপূর্ণ। তদুপরি, আগুন নিভে আসলে, উদ্যোগী মানুষেরা পোড়া বনভূমি ঘুরে দগ্ধ পশুপাখি, বাদাম আর কন্দ-মূল তুলে আনতে পারত।

কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার ফলে সবচেয়ে অসাধারন যে বিষয়টি ঘটেছিল সেটি হলো- রান্নার উদ্ভাবন।


লড়কে লেংগে পাকিস্তান ও প্রথমালো

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: রবি, ২৬/০৪/২০১৫ - ৮:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]পাকিস্তান ও প্রথম আলো নিয়ে বিরক্তির শেষ নেই। বাংলাদেশ-পাকিস্তান এর চলমান ক্রিকেট সিরিজ নিয়ে পাকিস্তানপন্থী এই দৈনিক আর এর খেলার পাতা যেভাবে নগ্ন পাকিপ্রেম দেখাচ্ছে সেটা নিয়ে এই লেখাটা তৈরি করার পর দেখি সচলায়তনে ইয়ামেন এ বিষয়ে লিখে ফেলেছেন। এখন এই লেখাটার করবো কী? ফেলতেও মন চাইছে না। তাই নিজের ব্লগে টুকে রাখলাম।


মানুষের জয় হোক

নাশতারান এর ছবি
লিখেছেন নাশতারান (তারিখ: রবি, ২৬/০৪/২০১৫ - ২:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


"বাবু! বাবু! ওঠো! ভূমিকম্প, বাবু! ওঠো!"
হ্যাঁচকা টানে ঘুম ভেঙে যায়। ঘুটঘুটে অন্ধকার। সে কোথায়, কী করছে মনে করতে পারে না। ঘুম ছুটতে ছুটতে ভাবতে থাকে। রাতে বাবা খেলা দেখছিলো। বাবু আর মা আগে আগে শুয়ে পড়েছিলো। তারপর?