প্রিয় মিস্টার নিকন,
সপ্তাহটা খুব খারাপই গেল। ছ্যাঁক খেতে খেতেই কিভাবে যেন কাটিয়ে দিলাম। (দুষ্টু লোকেরা তফাত যাও, ছ্যাঁক আগুনেও খাওয়া যায়, হুঁহ)। প্রথমটা খেলাম গত শনিবার বিকেল ঠিক ৫টায়। বিস্তারিত বলা যাবেনা, শরমের কথা। আর শেষটা গতকাল বিকালে, তাও উপর্যুপরি। সাইড এফেক্ট হিসাবে আপাতত বিজ্ঞানের খেতা পুড়ি। বিজ্ঞানের কাঠখোট্টা গল্পের চাইতে মানুষের গল্প অনেক মজার। আর সে গল্প যারা বানায় তারা থাকে অনেক অনেক দূরে, আফসোস।
আকাশটাকে আরেকটু উঠতে বললাম উঠলো
নদীটাকে আরেকটু নামতে বললাম নামলো
নিখোঁজ আমাকে খুঁজে বের করে
আকাশের সব'কটা বিস্ফোরণ
বুক ভিজিয়ে নিভিয়ে দিলো জীবিত অসুখ -
চেয়েছিও তাই একসময়
এক প্রস্তাবিত নিঁখুত পরিকল্পনায়
মিথ্যে আগুন আর হাসপাতালের করিডোর।
একটা কাটা দাগের চিহ্ন মুছে যেতে কতদিন সময় লাগে? কিংবা আদৌ কি মুছে যায়?

শীতকালে কার্পাস তুলাকে ঘিরে আমাদের গ্রাম যেন উৎসবে মেতে উঠত। গরিব চাষিরা বাঁচত হাঁপ ছেড়ে। মানুষের দুঃখ-দুর্দশা অনেকটাই প্রশমিত করে দিত তুলো নামের এই ফসল।

জন্ম ১৯১৯, মৃত্যু ২০১৪, গায়ক, মানবাধিকার কর্মী।
(পিট সীগারের জন্য ভালবাসা)
ফুলগুলো সব গেলো কোথায়? অনেক দিন তো হয়ে গেলো,
ফুলগুলো কেনো দেখিনা আর? সময় তো কেটে গেলো।
কোথায় গেলো তারা?
ছিঁড়ে নিয়ে গেছে কি মেয়েরা?
কেনো তারা বুঝছে না?
কিছু কেনো শিখছে না?
তরুণীরা কোথায় চলে গেলো? অনেক দিন তো হয়ে গেলো,

বিদায় পিট সিগার।
১।
অনেক দিন আগে এক বন্ধুর কাছে শুনেছিলাম ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি আর ক্রিকেট মূল নিয়ন্ত্রক হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা। তাদের মর্জিমাফিক তুমুল জনপ্রিয় আর অর্থের অবারিত এই দুই সাম্রাজ্যের গতিপ্রকৃতি নিয়ন্ত্রিত হয়।
[justify]প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস ছিল কিনা আজ আর মনে নেই—কিন্তু সেই দ্বি চক্রের সাথে আমার চার চক্ষুর মিলন ঠিকই হয়েছিল কোন এক গোধূলি লগনে। ফলাফল দুম করে প্রেমে পড়েছিলাম তার সুদর্শন দুই চাকার। আসলে বলছিলাম সাইকেলের কথা...
তখন আমি মাত্র ফাইভে পড়ি। সারাক্ষণ পাড়ার মাঠে দাপিয়ে বেড়াই, এমন সময় একদিন পাড়াত এক বন্ধু নীল রঙের ছোট এক সাইকেল নিয়ে হাজির হল মাঠে। ছোট্ট সেই সাইকেলের মালিকের কি গর্বিত চলাফেরা, আলতো করে হাতে হ্যান্ডেল ধরে রেখে সারা মাঠ ঘুরে বেড়াচ্ছে। দেখে ঈর্ষায় আমিও বেগুনি হয়ে গেলাম।