Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

সববয়সী

বাস র‍্যাপিড ট্রানজিট

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: বুধ, ০৭/১২/২০১১ - ৫:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যানজট বা যাতায়ত ব্যবস্থাপনায় বাস সবসময়ই প্রাইভেট কারের চেয়ে বেশি আদরনীয় কারণ, একই সংখ্যাক যাত্রী বহন করার জন্য যতগুলো বাস লাগে সেগুলোর বদলে কার ব্যবহার করলে তা অনেক বেশি রাস্তা দখল করে যানজট বাড়ায়। যেমন: ১২০ জন যাত্রী বহন করতে ৩০টা কার কিংবা ৩টা বাস লাগবে। ৩০টা প্রাইভেট কারের চেয়ে ৩টা বাস রাস্তায় এবং পার্কিংএ অনেক কম জায়গা নেয়। এছাড়া জ্বালানী খরচের কথা চিন্তা করলেও ৩০টা কারের চেয়ে ৩টা


জবাবের খোঁজে

মর্ম এর ছবি
লিখেছেন মর্ম [অতিথি] (তারিখ: বুধ, ০৭/১২/২০১১ - ৪:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেক অনেক আপন ছিলেন যাঁরা,
নেই যাঁরা আর এই পৃথিবীর 'পরে-
আমরা যেমন তাঁদের ভুলেই বসি,
তাঁরাও ভোলেন ঠিক তেমনি করে?

হঠাত্‍ কোন বিষাদ ভরা দিনে,
স্মৃতির তাঁরা মনটাকে যান নেড়ে-
এমনি করে তাঁরাও কি আর ভাবেন
কেমন তারা যাঁদের এলেন ছেড়ে?

যেমন করে ওঁদের নানান কথা
আড়াল ছেড়ে চোখের কোনে ভাসে,
তেমনি ওঁরাও দেখেন কি আর ফিরে?
সেই স্মৃতিরা ওঁদের মনেও আসে?

যেমন করে সব মানুষের ভীড়ে


কিছু সাধারণ প্রশ্ন

অরফিয়াস এর ছবি
লিখেছেন অরফিয়াস (তারিখ: মঙ্গল, ০৬/১২/২০১১ - ১১:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করলে একজন সাধারণ মানুষ হিসেবে মনের মধ্যে বেশ কিছু অতি সাধারণ প্রশ্নের উদয় হয়, যা কোনভাবেই রাজনৈতিক চিন্তা-ধারণা প্রসূত নয় বরং একজন বাংলাদেশী হিসেবে কিছু মৌলিক চিন্তা মাত্র| এই প্রশ্নগুলোর উত্তর স্বাধীনতার এতো বছর পরেও পাওয়া যায়না বরং এতো বছর পরেও এই প্রশ্নগুলো করতে হয় দেখে কিছুটা অবাক হই| বাংলাদেশ ক্রিকেট দলের সাথে পাকিস্তান ক্রিকেট দলের বর্তমানে চলাক


অ্যালবাম রিভিউঃজয় শাহরিয়ারের "এখনই..."

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৬/১২/২০১১ - ৫:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইউএসবি আর ফ্রি ডাউনলোডের যুগে টাকা দিয়ে সিডি কিনে গান শোনাকে অনেকে পাগলামো বলবেন,বা আদিখ্যেতাও বলতে পারেন! কিন্তু আমি এই পাগলামি বলেন,বা আদিখ্যেতা,এই কাজটা করে বেশ মজা পাই! কয়েকদিন আগে যেমন কিনে আনলাম জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম "এখনই..."।গত কোরবানির ঈদে অ্যালবামটি বাজারে আসার খবর শুনেই বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। বাজারে আসার কয়েকদিন পরেই কিনে ফেললাম...।


ঝোলায় রাখা কথামালা-২

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৬/১২/২০১১ - ৫:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাতে পড়তে এসে টেবিলে বসে বসে ভাবছি আর করিমের সাথে মাঝে মাঝে নিচুস্বরে কথা বলছি। বলে নেয়া ভাল আব্দুল করিম আমার খালাতো ভাই। ছোটবেলা থেকেই আমাদের বাসায় থেকে পড়াশোনা করতো। আমরা একই ক্লাসে পড়তাম। গাট্রাগোট্রা ধরনের ছেলে। পড়ার টেবিলের এক পাশে বসতাম আমি এবং অপর পাশে ও বসতো। আমাদের কোয়ার্টারে ছিল দুটি রুম সাথে একটি ছোট আকারের রুম, তার মধ্যে একটিতে আমরা দুজন এবং অপরটিতে বাকি সবাই থাকতো। পড়তে বসেই করিম কিছুক্ষন খুব উৎসাহের সাথে পড়তো, আধাঘন্টার মতো এবং তার পরেই মাথা ঢুলতে ঢুলতে বইয়ের উপর পড়ে যেত। আম্মা পাশের রুম থেকে হঠাৎ বলতো “তোরা পড়তাছস নাকি?” ‍আমি আম্মার ভয়ে ওকে মাঝে মাঝে ধাক্কা দিতাম আর ও ধড়মড়িয়ে উঠে আবারো পূর্বের জায়গা থেকে পড়া শুরু করতো। মাঝে মাঝে আড়মোড়া ভেঙ্গে এমন ভাব করতো যেন কয় ঘন্টা যাবৎ পড়ছে! অথচ একমাত্র আমিই জানি সে কয়েকঘন্টা পড়েও বার বার একই জায়গায় ঘুরে ফিরে আসতো। কোন কিছু মনে রাখতে পারতনা।


বিদ্যুতের দাম বৃদ্ধি ও এর প্রতিক্রিয়া

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৬/১২/২০১১ - ৫:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয়টি হল 'বিদ্যুতের মূল্য বৃদ্ধি।'এ নিয়ে চলতি বছরেই তৃতীয় বারের মতো পাইকারি বিদ্যুতের দাম বাড়ানো হলো। প্রথম ধাপে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ টাকা ৮০ পয়সা থেকে ১৬.৭৯ শতাংশ বাড়িয়ে ৩ টাকা ২৭ পয়সা এবং দ্বিতীয় ধাপে ৩ টাকা ২৭ পয়সা থেকে ১৪.৩৭ শতাংশ বাড়িয়ে ৩ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ১ ডিসেম্বর এবং দ্বিতীয় ধাপে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে বর্ধিতমূল্য কা


POW

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: সোম, ০৫/১২/২০১১ - ১২:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]


পরিবেশ: ধূলাবালি দিয়ে দুষিত বায়ু

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: রবি, ০৪/১২/২০১১ - ৫:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সপ্তাহখানেক আগে শিক্ষাসফরে মাওয়া যেতে হয়েছিলো। পথের মধ্যে নির্মানাধীন যাত্রাবাড়ি গুলিস্থান উড়াল রাস্তার অংশটুকু পার হতে হয়েছিল। ঐ এলাকায় বাতাস ধূলাবালি দিয়ে ভর্তি - এক অসহ্য অসভ্য অবস্থা; অথচ আমি প্রায় নিশ্চিত যে ঐ প্রকল্প অনুমোদন দেয়ার সময়ে নির্মানকালে এই ধরণের বায়ু দূষণ রোধ করার জন্য বিভিন্ন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকারনামা দেয়া হয়েছিল - এই ধরণের অঙ্গীকারনামা ছাড়া কোন প্রক


কলোরাডো ভ্রমনপর্ব

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৪/১২/২০১১ - ১২:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই তো এই গ্রীষ্মের কথা , মানে মার্কিন হিসাবে জুন থেকে অগাস্ট, স্কুল তিন মাসের ছুটি , আমি মেরিল্যান্ড থেকে কালিফোর্নিয়াতে | google map এ সারা পৃথিবী চষে বেড়াই, এই তো মাউস এ একটা ক্লিক আর আমি প্রশান্ত মহাসাগর এ , আর একটু এগোই তো মেক্সিকো | এভাবে কি আর কাজ করা যায় ? এমন হাতের নাগালে পাহাড় আর সমুদ্র এমন লোভ দেখাচ্ছে তো আমি কী কোরে আর ডেস্কএ বসে কেবল মাউস আর কিবোর্ড নিয়ে থাকি !


ডিয়ার ডাইরি

সাফি এর ছবি
লিখেছেন সাফি (তারিখ: রবি, ০৪/১২/২০১১ - ৩:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মেহেরজানের আজ মন খারাপ। গোলাপী মলাটের ডাইরির শূণ্য পাতার দিকে এক দৃষ্টে চেয়ে থাকে সে। পাতার উপরে কোণায় ডিসেম্বরের ৩ তারীখটা যেন তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে। পাশেই খোলা আজকের প্রথম আলো। আবার খেলার পাতাটা হাতে নেয়। কয়বার পড়া হলো আজকের খেলার খবরগুলো?