জীবন থেকে নেয়া
লিখেছেন তানবীরা (তারিখ: শুক্র, ২০০৮-১১-২১ ০৩:১৭)
ক্যাটেগরী: দিনপঞ্জি | ব্লগরব্লগর | আত্মজীবনী | স্মরণ | স্মৃতিচারণ | কিছু নির্দোষ কথা বার্তা |
কিছু নির্দোষ কথা বার্তা
১.
গাড়ি যাচ্ছে তড়তড়িয়ে একে বেকে কুমিল্লা শহরের বুক কেটে। গাড়িতে বসা মা মেয়ে আশে পাশের দৃশ্য দেখছে আর টুকটাক গল্প করছে। অনেকদিন পর বাংলাদেশের আলো হাওয়া উপভোগ করছে। কুমিল্লা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় মা চোখ বড় বড় করে মেয়েকে একটা দুর্লভ দৃশ্য দেখাচ্ছে। “মেঘ” দেখো দেখো, এই স্কুলে না আব্বু পড়েছে। তিন বছর বয়সী সদ্য প্রিস্কুলগামী মে...
পর্ব-২। কাঞ্চনজংঘা, দার্জিলিং এ সূর্যোদয় আর সুন্দরীদের ছবি
লিখেছেন মুস্তাফিজ [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-২০ ১১:২৬)
ক্যাটেগরী: দিনপঞ্জি | ব্লগরব্লগর | ভ্রমনকাহিনী | ভ্রমন্থন | স্মৃতিচারণ | কাঞ্চনজংঘা | দার্জিলিং | ভ্রমন | সববয়সী |
পর্ব ১
দূর্মূল্য আর ভীড়ের ঠেলায় এক হোটেলে জায়গা হয়নি আমাদের, তিন হোটেলে ভাগাভাগি করে থেকেছি, আমরা ছিলাম এক সিকিমিজের হোটেলে, ওদের পারিবারিক ব্যবসা। হাসিখুশি পুরো পরিবার এই হোটেলের পিছনে সময় দেয়। বাংলা বলতে পারে এবং ভালোই পারে। রাতের খাবারে বেশ ঝাল, জিজ্ঞেস করাতে বল্লো ‘তোমরা তো ঝাল পছন্দ করো তাছাড়া ঠান্ডাতে ঝাল ভালোই লাগবে’, খাবারটা মন্দ না। আমার রুম নাম্বার ২২, ছোট্টো (১০x১২ ফ...
উদয়বেলা
লিখেছেন স্পর্শ (তারিখ: বুধ, ২০০৮-১১-১৯ ২১:২৪)
ক্যাটেগরী: দেশচিন্তা | স্মৃতিচারণ | মাঝারি পোস্ট | রক্ত | হল জীবন |
আলমের এই ছোট শালা জাকির, একটু বেয়াদপ আছে। নাকি প্রেম করলে লোকজন বেয়াদপ হয়ে যায়? জিজ্ঞেস করলাম খাওয়ার কি আছে। বলে, বেনসন! বললাম আর কিছু নেই? শালার ব্যাটা কেয়ারই করল না। ফোনে কার সাথে জানি খাজাইরা আলাপ করতে ছিল। সেইটা করতেই থাকলো। ‘... এই তুমি ফোন ধর না কেন? রাগ করেছ? বললাম তো আমি আসলে সেদিন...” শালার তো দেখি বিরাট বাড় বাড়ছে। ব্যটা মুদির দোকানদার। তার উপর আস্ত ঢাকাইলা। কিন্তু প্রেম করার সম...
নীল ছবি |
১৯৯৮।
টাইটানিক নামের একটা ইংরেজি সিনেমার নাম খুব শোনা যাচ্ছে তখন। বিল্লাহ বলত এই ছবিতে নাকি অনেক ''সীন'' আছে। ''সীন'' বোঝার অবস্থা তখনো আমার হয় নি। ছবিতে মাঝে মধ্যে নায়ক নায়িকার হাত ধরাও আমার কাছে কম্পিউটারের কারসাজি! হাত ধরাই অনেক কিছু। এর চেয়ে বেশি কিছু হলেই মাথা আপনা আপনি নিচু হয়ে যেত। কখনো কখনো দেখেও ফেলতাম। রাস্তার পাশে স্টুডিওতে কোন হিন্দী নায়িকার উদার কোন ছবিতে মাঝে মধ্যে চ...
পর্ব-১। কাঞ্চনজংঘা, দার্জিলিং-এ সূর্যোদয় আর সুন্দরীদের ছবি
লিখেছেন মুস্তাফিজ [অতিথি] (তারিখ: বুধ, ২০০৮-১১-১৯ ১৩:১৪)
ক্যাটেগরী: দিনপঞ্জি | ব্লগরব্লগর | ভ্রমনকাহিনী | ভ্রমন্থন | স্মৃতিচারণ | কাঞ্চনজংঘা | দার্জিলিং | ভ্রমন |
আমাদের অনেকের জন্য এ অভিজ্ঞতা নুতন। দাঁড়িয়ে আছি সিমানায়। ভোর ছ’টায় যখন বুড়িমারী পৌঁছালাম সবাই ব্যস্ত হয়ে পড়লো সিমান্ত দেখতে, মানুষের তৈরী এ বিভাজন খালি চোখে দেখা যায় না সবাই তা জানে, তারপরও। সাথে যারা আছে তাদের চাইতে বয়স বেশী আর আগেও বেশ ক’বার এসেছি বলে এদের অঘোষিত নেতা বনে যেতে সময় লাগেনি, তাড়া দিলাম বাথরুম সারতে। বাস কোম্পানীর ছোট দুইটা বাথরুমে একটু পর লম্বা লাইন দিতে হবে। এ...
গানবন্দী জীবনঃ আজ আমার শূন্য ঘরে আসিলো সুন্দর |
৩. আজ আমার শূন্য ঘরে আসিলো সুন্দর
আমার নানা প্রচন্ড শিল্প-রসিক। শিক্ষায় ডাক্তার, পেশায় প্রফেসর, নেশায় কবিতা আর গানের অনুরাগী। এতটাই বেশি যে রেডিওতে একবার নানার সাক্ষাৎকার পর্যন্ত নেওয়া হয়েছিল। নানা নিজের সংগ্রহের এলপি থেকে কী কী যেন শুনিয়েছিল। রেকর্ডিংটা হারিয়ে গেছে অনেক দিন হয়।
পরিবারে নতুন কোন অতিথি এলেই নামের জন্য নানার কাছে যাওয়া হয়। আমার মা-খালাদের ডাকনাম নানার দেওয়া –...
টুকুনের সঙ্গে কথা |
টুকুন, তোকে গল্প বলি আয়
সে ছিলো এক মেঘপরীদের দেশ,
রুমঝুমিয়ে বাজতো তাদের নূপুর
চিকমিকিয়ে উঠতো তাদের কেশ।
টুকুন তোকে বলেছিলাম আগে,
মাটির সে ঘর, নিকোনো উঠান-
আমকাঁঠালের ছায়ায় ছায়ায় পথ
হাওয়ায় দোলে ক্ষেতের সোনার ধান।
টুকুন, তোকে দেখাবো একবার
এবার যখন আমরা যাবো দেশে-
তখন সবাই গাঁয়ের বাড়ী যাবো
দেখিস, এবার যাবোই ঠিক শেষে।
"প্রতিবারেই তুমি বলো যাবে
কোনোবারেই হয় না যাওয়া জানি-
এখন আম...
গাছের যে পাতাটি কোনদিনই ধূসর হবে না ... |
০১
ধীরে ধীরে ঢাকায় শীত পড়ে যাচ্ছে। গত কয়েকটা দিন হলে ছিলাম র্যাগের অনুষ্ঠান উপলক্ষে। সারারাত ক্যাম্পাসের গেটের সামনের শহীদ মিনারে বসে নয়তো চাঙ্খারপুলে খেতে যাওয়া আসায় কাটতো। এমনিতেই বিশ্ববিদ্যালয় এলাকায় গাছপালা বেশি, গভীর রাতে প্রায়ই দেখা যেত, গোল গলার হাফ হাতা টি শার্ট পরে আমরা ঠক ঠক করে কাঁপছি।
শীতকালের এই এক দোষ, বয়স আমাদের যতোই হোক, তবু বড্ড নস্টালজিক করে দেয়। কোয়ার্টা...
শেষ পর্ব - হাতির সাথে গোসল, ভাগ্যবানের গন্ডার দর্শন আর আপুকলীর জন্য কান্না।
লিখেছেন মুস্তাফিজ [অতিথি] (তারিখ: রবি, ২০০৮-১১-১৬ ১৩:৫৬)
ক্যাটেগরী: দিনপঞ্জি | ব্লগরব্লগর | ভ্রমনকাহিনী | ভ্রমন্থন | স্মৃতিচারণ | চিতওয়ান | নেপাল | পার্ক | ভ্রমন | সববয়সী |
পর্ব ১ পর্ব ২
সকালের নাস্তা ভালোই হয়েছিল। সিদ্ধ আলু চাক্ চাক্ করে কেটে পেয়াজ মরিচ তেলে ভাজা, পুরী, সবজি, ডিম, দই, নুডুলস্ ওরা বলে থুক্পা, আরো কি কি যেনো। তৃপ্তির ঢেকুর তুলে যখন বাইরে এলাম রোদে চোখ জ্বালা করছে, সারা রাত না ঘুমানোর ফল। নাস্তার আগে চট্ করে গোসল সেরে এসেছিলাম, ক্লান্তি তাই কম। আমাদের দলের পরের যাত্রা পায়ে হেঁটে, ওরা বলে ‘নেচার ওয়াক’, হাঁটতে হবে ঘন্টা দেড়েক, এই শুনে ...
পুরোনো ডায়েরীর পাতা
লিখেছেন মুশফিকা মুমু (তারিখ: শুক্র, ২০০৮-১১-১৪ ১৮:৫৭)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | স্মৃতিচারণ | হাবিজিবি | সববয়সী |

আমার একটা বাজে অভ্যাস আছে যা কিনা আমি সব সময় সব কিছু রেখে দেই স্মৃতি হিসেবে। আমার কাছে মনেহয় সব কিছুর সাথেই কোনো না কোনো গল্প, স্মৃতি জড়ানো থাকে যার কিনা সেই মুহুর্তে তেমন গুরুত্ব না থাকলেও অনেকদিন পর যখন দেখব তখন মনে পড়বে, ভাল লাগবে বা কষ্ট লাগবে। গাদা গাদা কার্ড ছারাও আমার ছোট খাটো অনেক জিনিস বক্সে বক্সে ভর্তি। কিছুই ফেলতে পারিনা, মায়া লাগে।
যাইহোক...
জীবন থেকে নেয়া
লিখেছেন তানবীরা (তারিখ: শুক্র, ২০০৮-১১-১৪ ০৪:৫০)
ক্যাটেগরী: দিনপঞ্জি | ব্লগরব্লগর | আত্মজীবনী | স্মৃতিচারণ | গল্প বলার অনুশীলন |
জীবন থেকে নেয়া
গল্প বলার অনুশীলন
বহুদিন ধরেই নানা কারনে লেখালেখি একদম শিকেয় তুলে রাখা। সময় তার প্রধান ফ্যাক্টর। তবে মোটামুটি প্রতিদিন মনে মনে একটা ব্লগ লিখি আর মুছি। আবার কোন কিছু নিয়ে মেজাজটা খাট্টা হলে লেখা চলে অত্যন্ত দ্রুত গতিতে। আর দৈনন্দিন জীবনে মেজাজ খাট্টা হওয়ার মতো উপাদানেরতো আর খামতি নেই।
অনেকেই তাদের জীবনের প্রতি নিয়ত ঘটে যাওয়া ঘটনাগুলোকে ডায়...
পর্ব ২ - হাতির সাথে গোসল, ভাগ্যবানের গন্ডার দর্শন আর আপুকলির জন্য কান্না
লিখেছেন মুস্তাফিজ [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-১৩ ১৫:০১)
ক্যাটেগরী: দিনপঞ্জি | ব্লগরব্লগর | ভ্রমনকাহিনী | ভ্রমন্থন | স্মৃতিচারণ | চিতওয়ান | নেপাল | পার্ক | ভ্রমন | সববয়সী |
হাতির সাথে গোসল, ভাগ্যবানের গন্ডার দর্শন আর আপুকলির জন্য কান্না (১) এখানে
ওয়ান্ডারফুল কলের মেশিন এই দেহ সবার
মনোরে...........................
ওয়ান্ডারফুল কলের মেশিন এই দেহ সবার
টেকনিক্যালের হেড মেস্তরী
টেকনিক্যালের হেড মেস্তরী নিজেই খোদা তার ফিটার
ওয়ান্ডারফুল কলের মেশিন এই দেহ সবার
মনোরে...........................
ওয়ান্ডারফুল কলের মেশিন এই দেহ সবার
গান চলছে এক এর পর এক, অনভ্যস্থ গলায় তাল মিলাচ্ছি, এরই মা...
বাড়ি ফেরা
লিখেছেন অনিকেত (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-১৩ ১৪:৫৩)
ক্যাটেগরী: আত্মজীবনী | চিন্তাভাবনা | স্মৃতিচারণ | বাড়ি ফেরা |
এখানে আমার আসা হয়না বেশ অ-নে-ক দিন।
আসা যদিবা হয়, লগ-ইন করা হয় না।
আবছা চোখ বুলিয়ে চলে যাই।
কত লোক, কত হাসি,কত দুঃখ,কত গান......
'কত জন কত জেল্লা কত জমক'......
নাহ, কোনো কিছুই ভাল লাগে না।কিছুই না।
ডিসেম্বর 'ঘনিয়ে' আসছে। আমার মন খারাপের গতি ডিসেম্বরের এগিয়ে আসার সাথে সমানুপাতিক হারে বাড়ে। ডিসেম্বরকে কেন এত ভয় আমার?
ছেলেবেলা ডিসেম্বরে ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরুতো। কাজেই ভয়ের একটা কারন ছ...
বিদায় সৌরভ
লিখেছেন দিগন্ত (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-১৩ ১৪:০০)
ক্যাটেগরী: খেলাধুলা | চিন্তাভাবনা | স্মৃতিচারণ | ক্রিকেট | গাঙ্গুলী | সৌরভ | সববয়সী |
খেলা বা সৌরভ সম্পর্কে ভালবাসা না থাকলে লেখাটা না পড়লেও পারেন
সৌরভ আর খেলবেনা। কথাটা জানার পর থেকে আমার মনে কেমন একটা অস্বস্তি শুরু হয়েছিল। অনেক কাল আগে আমি যখন সত্যি সত্যিই ক্রিকেট খেলা নিয়মিত দেখতাম তখন বড় ফ্যান ছিলাম সৌরভের। রাখঢাক না করেই বলে ফেলতে পারি, বাঙালী না হলে হয়ত ওর এত ফ্যান আমি হতাম না। তবে সাধারণ ভেতো বাঙালীদের থেকে সৌরভ আলাদা - এখানেই আমার মনে হয় সৌরভ-প্রীতির শু...
চাকুরী - ২
লিখেছেন দেবোত্তম দাশ (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-১৩ ০২:৩২)
ক্যাটেগরী: দিনপঞ্জি | ব্লগরব্লগর | স্মৃতিচারণ | সববয়সী |

প্রশাসনিক কাজ পরিচালনার ক্ষেত্রে বৃটিশদের সাথে কোনকালে পাল্লা দিয়েছে বা আজো দিতে পারে এমন জাতি বোধহয় পৃথিবীতে নাই, আর থাকলেও খুব কম আছে। সাধে কি আর শালার পুতেরা এককালে অর্ধেক পৃথিবী রাজত্ব করেছে ? গুছিয়ে যে কোন কাজ করতে এরা একেবারেই পাকা উস্তাদ।
কোথায় জানি পড়েছি বৃটিশ শাসনের জুড়ি মেলা ভার আর ছোটবেলা ঠাকুমা আর লোকমুখে শোনা, বৃটিশে শাসনে নাকি একট...
‘ক্যারেক্টার সার্টিফিকেট’
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বুধ, ২০০৮-১১-১২ ২২:১৬)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | চিন্তাভাবনা | সমসাময়িক | দেশচিন্তা | সমাজ | স্মৃতিচারণ | রিভিউ | সববয়সী |
গল্পটির নাম খুব সম্ভবত ‘ক্যারেক্টার সার্টিফিকেট’। ছোট্ট, এখন যাকে অণুগল্প বলা হয়। বেশ ক’বছর আগে কোথায় যেন পড়েছিলাম। কিন্তু অনুতাপ হচ্ছে, গল্পকার বা বইটির (বই নাকি ম্যাগাজিন নিশ্চিত নই) নাম এখন মনে পড়ছে না। একান্তই স্মৃতিনির্ভর হয়ে উঠার এই এক হ্যাপা।
গল্পের বিষয়বস্তু সাধারণ, কিন্তু ভেতরটা অসাধারণ। সারাৎসার অনেকটা এরকম, অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের মেয়েটি প্রাতিষ্ঠানিক শিক্...
হাতির সাথে গোসল, ভাগ্যবানের গন্ডার দর্শন আর আপুকলীর জন্য কান্না।
লিখেছেন মুস্তাফিজ [অতিথি] (তারিখ: বুধ, ২০০৮-১১-১২ ১৪:৫৪)
ক্যাটেগরী: দিনপঞ্জি | ব্লগরব্লগর | ভ্রমনকাহিনী | ভ্রমন্থন | স্মৃতিচারণ | চিতওয়ান | নেপাল | পার্ক | ভ্রমন | সববয়সী |
চিতওয়ান নেপালের ৭৫টি জেলার একটি, জেলা সদর ভরতপুর নেপালের সাতটি বড় শহরের অন্যতম। জায়গাটা সমতল, এরা বলে তরাই। অবস্থান কাঠমুন্ডু থেকে ২০০ কিমি. দূরে নেপালের দক্ষিন পূবে, নারায়নি অঞ্চলের পশ্চিমে এবং ভারতের বিহার রাজ্যের উত্তরে। প্রায় ৯৬১ বর্গ কিমি. জায়গা জুড়ে নেপালের সবচাইতে বড় জাতীয় উদ্যান ‘চিতওয়ান ন্যাশনাল পার্ক’ এখানকার মূল আকর্ষন। ১৯...
গানবন্দী জীবনঃ খরবায়ু বয় বেগে
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: বুধ, ২০০৮-১১-১২ ১১:৩৭)
ক্যাটেগরী: গান | স্মৃতিচারণ | শাহরিয়ার কবির | সববয়সী |
২. খরবায়ু বয় বেগে
বাংলায় কিশোর সাহিত্য বেশ অবহেলিত। সবাই শুধু বড়দের জন্য লিখতে চায়, বড়দের কথা লিখতে চায়। বড়দের লেখার মধ্যে অন্যায় কিছু নেই। বয়সের সাথে সাথে অনুভূতিগুলো গাঢ় হয়, মানুষ অনেক বেশি সংবেদনশীল হয়। সেই চিন্তাগুলো সাহিত্যে স্থান পেলে সাহিত্যই মহিমান্বিত হয়। পরিণত সাহিত্য তাই খুবই জরুরী। তবে তাই বলে যে কিশোর সাহিত্যকে অবহেলা করতে হবে, এমন তো কথা নেই।
সাহিত্যের কাজ মূলত ...
"সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে......" |
মাঝে মাঝে আমার মন খারাপ হয়। কোন কাজেই মন বসাতে পারি না। এক ধরনের বিচ্ছিন্নতাবোধ চেপে ধরে। কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। ঘুরতেও না। যখন স্কুলে পড়তাম এ সময়টাতে বাসার পাশের স্কুল বোর্ডিংয়ের পুকুর ঘাটটাতে গিয়ে বসে থাকতাম। খুব অন্ধকার ছিল ঘাটটা। নাম না জানা অসংখ্য গাছ ঝুঁকে থাকত পুকুরের পানিতে। কোন মানুষ দেখলে আমি মনের অজান্তেই কতগুলো ব্যাপার বিশ্লেষন তাকে কোন একটা ভাগে ফেলে দে...
যাত্রা-র গান |
bbb
নাহ্, অনেক ভেবে-চিন্তেও প্রথম যাত্রা পালার নাম মনে করতে পারলাম না! তবে সে “পালায়” রাণীর অকাল মৃত্যুতে নাবালক রাজকুমারের জীবন দুয়োরাণীর দুষ্টচক্রে কেমন দূর্বিষহ হয়ে উঠেছে, তা দেখে অনেক গাঁয়ের বঁধূ আঁচলে চোখ মুছতেন। আর নির্বোধ রাজার উপর গনরোষ ঘনীভূত হতো।
আমি সেই দুঃখি রাজকুমার। বড় ভাই এক রকম জোড় করেই আমাকে ধরে নিয়ে যান যাত্রার মঞ্চে। তখন আমি চতুর্...