Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

পুরুষ (এইখানে শব্দটা মানুষ হইবো না?) নাকি দুই প্রকার, জীবিত বা বিবাহিত ..

শ্যাজা এর ছবি
লিখেছেন শ্যাজা (তারিখ: শুক্র, ২৫/০৯/২০০৯ - ১২:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

পুরুষ (এইখানে শব্দটা মানুষ হইবো না?) নাকি দুই প্রকার, জীবিত বা বিবাহিত! এই লাইনটা সচলায়তনে প্রায়শই দেখি আর হাসি। কথাটা প্রথম ঠিক কে বলেছিলেন, মনে পড়ছে না (যার লাইন এটা, তিনি প্লিজ এই অজ্ঞানতাকে ক্ষমা করিবেন) তবে মাঝে মাঝেই এই লাইনটা এখানে অনেকেই ব্যবহার করেন। যাই হোক, এইসব ভ্যনতারা না করি আসল কথায় যাই।

আমি এর আগের পোষ্টে সারা বছরে আমার কোনো ফোন আসে না বলে অনেক ঘ্যানঘ্যান করসিলাম, যে...


পথে পথে ... দিনান্তে - ১

রেশনুভা এর ছবি
লিখেছেন রেশনুভা (তারিখ: শুক্র, ২৫/০৯/২০০৯ - ৫:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


জোয়োলো থেকে উট্রেখটের লোকালট্রেনে বসে লিখছি। এমনটা কিন্তু একেবারেই হওয়ার কথা ছিল না। গত কিছুদিন ধরেই যা হওয়ার কথা নয় এমন সবকিছু হচ্ছে। আমার এখন আর মন্দ লাগে না।


অনেক ভোরে উঠলাম আজ বাধ্য হয়েই। মুঠোফোনের অ্যালার্মে প্রিজন ব্রেকের থিম সং দেয়া। বাজলে পরে যাতে আমি স্লিপ ব্রেক করতে পারি তাই। এনস্কেডে স্টেশন থেকে ইংরেজী থ্রিলার ছবিগুলোর মতন ট্রেনে উঠলাম; শেষ যাত্রী হিসেবে।


...


আড্ডার কোনো শিরোনাম নেই

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: শুক্র, ২৫/০৯/২০০৯ - ১:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শাহেনশাহ সিমন দুপুরে মেসেজে জানালেন, অপু ভাই (নজমুল আলবাব) পৌঁছবেন বিকেল পাঁচটার মধ্যে।

মামুন ভাইয়ের (মামুন হক) বাংলাদেশে আগমন উপলক্ষ্যে এই ক'দিন বেশ আড্ডা হচ্ছে, প্রতিদিনই। আমি যোগ দিলাম কাল থেকে। এই আড্ডাগুলো নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় থাকি, বিরক্তও হই মাঝে মাঝে। আড্ডা দিলে এদের হুঁশ থাকে না। ঢাকার বাড়িওয়ালারা যে রাত ১১টার মধ্যে গেট বন্ধ করে ঘুনশির মধ্যে চাবি নিয়ে ঘুমাতে যায়, এ...


। দুই-মেগাপিক্সেল...। রায়েরবাজার টু ধানমন্ডি ।

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ২৪/০৯/২০০৯ - ৮:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:


১৬ জানুয়ারি ২০০৯, ছুটির দিন থাকায় দুই-মেগাপিক্সেলটা সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য রায়েরবাজার বধ্যভূমি। এর আগে যাইনি কখনো। লোকেশান নিয়ে জানলাম, মিরপুর থেকে ‘শতাব্দী’ টাউন সার্ভিসে ‘শংকর’ নামক জায়গায় নেমে রিক্সায় গন্তব্যস্থল। আমি তো আর চিনি না, গাবর যাত্রী পেয়ে বাসঅলা আমাকে নামিয়ে দিলো পিলখানার রাইফেল স্কয়ারের কাছে। কী আর করা ! বাংলাদেশ রাইফেলস-এর সুদৃশ্য ফটকটি তাক করে দ...


খাবারের নাম নিয়ে বিড়ম্বনা

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: বিষ্যুদ, ২৪/০৯/২০০৯ - ৪:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

কথায় আছে 'এক দেশের বুলি অন্য দেশের গালি'। বাংলাদেশের সিলেটে যেয়ে খাবার পুরি আর অন্য পুরি (ফুরি) নিয়ে অনেকেই বিব্রতকর অবস্থায় পড়েছেন অথবা শুনেছেন। এরকম আরো কিছু বিব্রতকর অভিজ্ঞতার কথা শোনা যাকঃ



২০০৮ সালের কথা, আমরা গিয়েছি কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টার বাংলাদেশী ছাত্র সংগঠনের পিকনিকে। বিশাল এক স্কুল বাসে করে সবাই মজা করতে করতে পিজন লেকে পৌঁছলাম। বার্বিকিউ ...


ফটোব্লগ – বান্দরবান

মেহদী হাসান খান এর ছবি
লিখেছেন মেহদী হাসান খান (তারিখ: বিষ্যুদ, ২৪/০৯/২০০৯ - ৩:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্কুলে পড়ার সময়ে আমার প্রাণের বন্ধু ছিল অনিক চাকমা। প্রথম যেদিন ক্লাসে আসল ওকে আমরা ঠেলেঠুলে ডায়াসে উঠিয়ে দিয়েছিলাম, গণদাবী - চাকমা ভাষায় কথা বলতে হবে। ধবধবে ফর্সা ছেলেটা লজ্জায় টমেটোর মত লাল হয়ে একটা কথাই বলতে পেরেছিল, “মুই ভাত হাং” (আমি ভাত খাই)। আমার ধারণা পার্বত্য চট্টগ্রাম আর আদিবাসীদের সম্পর্কে আমার সব ভালবাসা, কৌতুহল ওর কাছ থেকে পাওয়া।

সেই ভালবাসাকে কাছ থেকে ছুঁতে পের...


অনুবাদ-৬: ভালোবাসার জন্যে মনকে উন্মুক্ত রাখা

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: বুধ, ২৩/০৯/২০০৯ - ১১:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

(লেখাটি Paulo Coelho এর Like the Flowing River বইয়ের Remaining Open to Love থেকে অনুবাদ করা হয়েছে।)

ভালোবাসার জন্যে মনকে উন্মুক্ত রাখা
***

[justify]এমন অনেক সময় আসে, যখন আমরা আমাদের ভালোবাসার মানুষের জন্যে কিছু করতে চাই, কিন্তু কিছু করতে পারি না। পরিস্থিতি আমাদেরকে তাদের কাছে যেতে দেয় না, অথবা তারা থেকে যায় আমাদের নাগালের বাইরে, কোন প্রকার সাহায্য থেকে দূরে।

তখন আমাদের কেবল একটা জিনিসই করার থাকে, তা হলো ভালোবাসা।...


আমি সুভাষ (এর বিমানবন্দর থেকে) বলছি

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: বুধ, ২৩/০৯/২০০৯ - ১১:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

হ্যাঁ, দমদম বা ফরমালি 'নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দর' থেকেই বলছি। জিএমজির ফ্লাইট এক ঘন্টা দেরি। পুজার সময় রাস্তায় জাম লেগে থাকে বিধায় রওনাও দিয়েছি বেশ আগে। হাতে অনেক সময়। ঢাকায় পৌঁছে এ সময় আর থাকবে না যদিও। ১০:১৫ এ তে পৌঁছানোর কথা, ইমিগ্রেশন ইত্যাদি সারতে সারতে সাড়ে দশ কি পৌনে এগারো। এগারোই ধরেন। অফিস ধরতে হলে বাসায় গিয়েই ঘুমায় যাইতে হবে। সুতরাং এস. এম. মাহবুব মোর্শেদ ভাইয়...


গান - ১

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: বুধ, ২৩/০৯/২০০৯ - ৮:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

নীলাকাশের অচিন দেশে অজানা কোন শহরে
নীলাম্বরী পরে হয়তো সে বিরাজ করে।।

নীল তাহার চোখেরই মনি
তার মাঝে নীল রৌশনী
কেড়ে নিলো আমার প্রাণি
নীল সোহাগ আর আদরে।

নীল রঙের তরনী বাইয়া
তাতে নীল বাদাম উড়াইয়া
আজ হয়তো ঘুরতেছে যাইয়া
নীল সাগরের তীরে।

নীল স্বপনে হয়ে উদাস
এখন দেখি সব উপহাস
নীল সৌরভে ফকির ইলিয়াস
বিরহী এ সংসারে।

ছবি - জয় ওয়ালফর্ড


যৌন হয়রানি এবং ভিকটিমের পক্ষে আইন

জোবাইদা নাসরীন এর ছবি
লিখেছেন জোবাইদা নাসরীন [অতিথি] (তারিখ: বুধ, ২৩/০৯/২০০৯ - ৮:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

-জোবাইদা নাসরীন

বিভিন্ন সময়ে বাংলাদেশে যৌন হয়রানি প্রসঙ্গ আলোচনায় এলেও এর পক্ষ-বিপক্ষ মত বিষয়টিকে সেভাবে এগোতে দেয়নি। ১৯৯২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে এ অপরাধের ধরনটি সবচেয়ে বেশি আলোচনায় আনে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। ১৯৯৮ সালের আগস্টে একই বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠে ধর্ষণবিরোধী আন্দোলন এব...