Archive - জ্যান 1970

তারিখ
  • সব
  • জ্যান
  • ফেব
  • মার্চ
  • এপ্র
  • মে
  • জুন
  • জুল
  • আগ
  • সেপ
  • অক্টো
  • নভ
  • ডিস
  • সব
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
ধরন

July 4th

সত্যের খোঁজে কারিতাত (২-২) - পোস্টঃ ৩

রিয়াজ উদ্দীন এর ছবি
লিখেছেন রিয়াজ উদ্দীন (তারিখ: শনি, ০৪/০৭/২০০৯ - ১:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই পর্বের কাহিনী আমাদেরকে কারিতাতের বন্দিজীবনের অভিজ্ঞতার পাশাপাশি তার এনলাইটেনমেন্টের যুক্তি-তর্কের কাছে নিয়ে যাবে। আমারা দেখব কেন কারিতাত সত্যান্বেষনে বেরুল। দেখব কিভাবে কান্টের সাথে বোঝাপরা করে অস্থির কারিতাত থিতু হয়।

আগের পোস্ট
সত্যের খোঁজে কারিতাত - পোস্ট ১

সত্যের খোঁজে কারিতাত - পোস্ট ২

-পর্ব ২ -
কারিতাতের কারাজীবন
(দ্...


পৃথিবী কি আসলেই রসাতলে যাইতেছে?

মামুন হক এর ছবি
লিখেছেন মামুন হক (তারিখ: শনি, ০৪/০৭/২০০৯ - ১১:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ষোড়শ শতাব্দীতে কাম-কলা এবং নন্দনতত্ত্বের পীঠস্থান প্যারিসে একটা জনপ্রিয় বিনোদন ছিল 'বেড়াল পোড়ানো'। ঐতিহাসিক নরমান ডেভিসের তথ্য অনুযায়ী, একটা বেড়াল ছানাকে সিলিং হতে রশিতে ঝুলিয়ে, আস্তে আস্তে ঝলসে, পুড়িয়ে, কাবাব বানিয়ে পরিশেষে ভস্মীভূত করে ফেলা হতো। আর সেই দৃশ্য দেখে স্যাডিস্ট আনন্দে খিক খিক করে হাসতেন রাজা, রানি, মন্ত্রী-আমলা আর দেশের 'সুশীল' সমাজ। বেড়ালের কষ্ট যত বেশী হতো , শিল্...


ইউটোপিয়, বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক সমাজতন্ত্র – তৃতীয় কিস্তি

স্বাধীন এর ছবি
লিখেছেন স্বাধীন (তারিখ: শনি, ০৪/০৭/২০০৯ - ৭:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম কিস্তি
– দ্বিতীয় কিস্তি

তিনঃ সমাজতন্ত্র ও সাম্যবাদ

সমাজতন্ত্রের ধারণাও মার্ক্সই প্রথম বলেননি। ফরাসী বিপ্লবের (১৭৮৯-১৭৯৯) আগে দার্শনিক রুঁসো (Rousseau, ১৭১২-১৭৭৮) রচনা করেছিলেন ‘সামাজিক চুক্তি (social contract)’। যেখানে তিনি বলেন- মানুষ জন্ম নেয় মুক্ত হয়ে, কিন্তু জন্মের পর দেখে চারিদিকে শুধু বাঁধার শেঁকল [১]। এ থেকে মুক্তির উপায় হিসেবে বলেছেন আই...


ঊষাসন্ততি

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ০৪/০৭/২০০৯ - ৬:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আঁকাবাঁকা পাহাড়ী পথটার উপর দিয়ে সাবধানে গুহার সামনের পাথুরে চাতালে উঠে এলাম। মস্ত সেই ধূসর পাথরটা! দুখন্ড হয়ে ভেঙে আছে। পাথরটার সামনে গিয়ে বসে পড়লাম, ঝুঁকে পড়ে আমার লোমশ হাত বাড়ালাম ওটার দিকে। এখনো ওটার গায়ে লালচে-বাদামী দাগগুলো জেগে আছে। কুশ আর খুমানের গতকালের লড়াইয়ের চিহ্ন!

আমি ওদের যুদ্ধের সাক্ষী। আবছাভাবে মনে করতে পারি খুমানকে কুশ এক ধাক্কা দিয়ে ফেলে দিলো, খুমান হুম...


একটি অনার্য রূপকথা -২

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ০৪/০৭/২০০৯ - ৩:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সকাল থেকে কথা বুনতে বুনতে
ভাবছি -
সে কি বকুল ফুলের মালা হবে কি?

আজ দুপুরে যক্ষপুরে যখন দেখা,
ভাবছি -
সে মালা, তোমায় দেবো কি।

যেইনা তোমার কাছে গেছি,
সেইনা তুমি পশমী বিড়াল
সারাটা দুপুর উথাল পাথাল
কোন পাপে যে, কি ভুলই ভেবেছি।

রুপোর কাঠি, সোনার কাঠি
তোমার খাটেই মানায় ভালো,
আমিই শুধু, অন্যরকম স্বপ্ন দেখেছি।


জেনেসিস ৫৬-৫৮

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শনি, ০৪/০৭/২০০৯ - ৩:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

৫৬.

ততোধিক রসাধারধারণক্ষম ধারাবাহিক রঙ্গনটীদের ধীরলয় খেমটায় খোলের পুরিতে আঙ্গুল ধরে এলে জ্বলে ওঠে অপ্রকৃত স্ফুলিঙ্গ নামাবলীর পশম বাঁচিয়ে পাঁঠাবলীর বর্ধিত জেয়াফত আঁচিয়ে অসরল ঢেঁকুর-নির্যাসে রঙ্গালয় গান্ধা করে

৫৭.

অফহোয়াইট বিকালের গলায় আঙ্গুলের ক্রমবর্ধমান চাপে তারায় টিউন হতে থাকে দিগন্ত পাগড়ীতে হাতুড়ির ঘাত সমানুপাতে তর্জনী গ্রাস করে নিতে থাকে দিনান্তের সবটুকু সেমিঅ...


একটাই আকাশ ছিল আমাদের, একটাই সোনাই নদী !

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৪/০৭/২০০৯ - ২:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সুমিন শাওন-এর কবিতা

একটাই আকাশ ছিল আমাদের
একটাই সোনাই নদী-
তাঁর জোয়ান যৈবন জুড়ে পালতোলা নৌকার গুণের মাস্তুল
সে ও ঐ একটাই ছিল-
কতবার আমি মাস্তুলের আগায় বসে আকাশ দেখেছি অপলক
তুমি তখন খুব উদ্বিগ্ন, 'আচ্ছা,অমন হা করে তুমি
কি দেখছো ওখানে?' আমি দেখি-
'জান্নাতের আরশীতে আঁকা তোমার আকাশলীনা মুখ।'

মাছের পিঠের মত বেড়ে উঠা মসৃণ লালসালু রাত
আর সাবাজিদ মাজারের তুষার শিরণীর অবিণাশী
ঘ...


চলচ্চিত্র বার্তা - জন কিউ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৩/০৭/২০০৯ - ১১:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

চলচ্চিত্র বার্তা - জন কিউ
(প্রজাপতি)

অনেক দিন ধরে সচলে নানাজনের লেখা মন্ত্রমুগ্ধের মত পড়ে যাচ্ছি । পাঠক হিসেবে দিন পার করে দিবো ভাবছিলাম , কিন্তু আশে পাশে কয়েকজন সচলাসক্তের প্ররোচনায় আজকে কিছু একটা লেখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছি। কি লিখবো তা নিয়ে অনেক দ্বন্দ আর অসারতা, তা কাটিয়ে উঠতে পারছি না, তাই ভাবলাম, কয়েকদিন আগে আমার দেখা একটি ছায়াছবির উপর গৌরচন্দ্রিকা করব।

...


ঘরে ফেরা

লীন এর ছবি
লিখেছেন লীন [অতিথি] (তারিখ: শুক্র, ০৩/০৭/২০০৯ - ১১:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

[center]আধখানা চাঁদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললে, "এনে দেবে?"
এক গাল হেসে বললাম, "পরীক্ষা নিতে চাইছো?
আমার ভালোবাসার পরিমাপ করতে পারবে তুমি?"
তুমি কপট রাগ দেখিয়ে বললে, "এই যাহ,
মুখেই যত ভালোবাসা তোমার, পারলে দাওনা এনে..."
হাসি চেপে আমি বললাম, "তবে চোখ বন্ধ করে চুপটি করে বসে থাকো,"
খুঁজে নিলাম তোমার প্রিয় ছোট্ট হাত-আয়নাটা,
এনে ধরলাম তোমার মুখের সামনে। বললাম, "এবার চোখ খোল!"
তোমার বড় বড় চোখে তাকি...


আমার সমস্যাটা কী?

দুষ্ট বালিকা এর ছবি
লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: শুক্র, ০৩/০৭/২০০৯ - ৯:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার মত আবুগাবু মানুষেরা যখন চিন্তা করে কিছু বলতে যায় তখন দুইটা ব্যাপার হয়,
১। চিন্তা করতে পারার আনন্দ ও উত্তেজনায় যা নিয়ে চিন্তা করতে হবে সেটার কথা বেমালুম হাওয়া হয়ে যায় স্মৃতি থেকে,
২। অথবা কোনও জাদুর বলে তা যদি মনেও থাকে তাহলেও অনেক সময় ধরে গুরুত্বপূর্ণ সব তথ্য জড়ো করতে করতে পুলসিরাত যখন পার হবার সময় আসে তখন সে উলটা দিকে দৌড় দেয়...

আমি অবশ্য সনদপ্রাপ্ত সেসব আবুগাবুর থেকে একটু আ...