Archive

November 6th, 2010

বাইকু বর্ণমালা

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: শনি, ০৬/১১/২০১০ - ১:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাইকুজ্বর ও তার আরোগ্যার্থ প্রেসক্রিপশন

হাইকু, বাংলায় যাকে বলা যায় ক্রীড়মান পদ্য, জাপানের এক বিশেষায়িত কাব্যআঙ্গিক। আকৃতির দিক থেকে জানাশোনার মধ্যে এটিই পৃথিবীর সর্বাপেক্ষা ছোটো কবিতা। উনিশ শতকের শেষদিকে হক্কু নামে সমধিক পরিচিত এই কাব্যআঙ্গিকের হাইকু নামটি দেন জাপানি লেখক মাসাউকা শিকি (১৮৬৭-১৯০২)। প্রথাগতভাবে একটি উ ...


আরিয়েলি, কন্ট্রা-ফ্রিলোডিং এবং কাজের অর্থ

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: শনি, ০৬/১১/২০১০ - ১২:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ড্যান আরিয়েলির নতুন বই - 'দ্য আপসাইড অফ ইররাশনালিটি'-র একটি ইন্টারেস্টিং ধারণা হল 'কন্ট্রা-ফ্রিলোডিং'।

এই ধারণাটা বোঝাতে আমি আমার সবচেয়ে প্রিয় সাই-ফাই সিরিজ, আয়ান ব্যাংকসের 'কালচার' সিরিজের উদাহরণ ব্যবহার করতে চাই। হাসি

'কালচার' পঞ্চাশ ট্রিলিয়ন জনসংখ্যার একটি চরম-ইউটোপীয় সভ্যতা; পর্যায় ৮, যেকোন মুহুর্তে সাবলাইমসক্ষম (কিন্তু ক্যান জানি করে না)। যাহোক, সেই বিস্তার বাদ দেই; কালচার ...


মহাকাগু, তোমারে সেলাম

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ০৬/১১/২০১০ - ৭:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খুব বেশিদিন আগের কথা নয়, অভ্র আর অভ্রের ডেভেলপারদের যাচ্ছেতাই ভাষায় গালাগালি করে পত্রিকায় আর্টিকেল ফেঁদেছিলেন বিজয় কীবোর্ডের প্রণেতা মোস্তফা জব্বার। তার মূল রাগ ছিলো, কেন নির্বাচন কমিশন তার বহুমূল্য সফটওয়্যারটির লাইসেন্স না কিনে কোথাকার কোন এক বিটকেল ছোকরা মেহদী হাসান খান আর তার ইয়ারদোস্তোদের ঘরের চিবিয়ে বনের মোষ পেঁদিয়ে বানানো বিনামূল্য অভ্র সফটওয়্যার ব্যবহার করেছিলো ...


শারদবেলা-ভবন

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ০৬/১১/২০১০ - ৪:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার একটা খুব চেনা সবুজ রেলগাড়ি ছিলো, শালুকফুল ফুটে আলো হয়ে থাকা জলাভূমির পাশ দিয়ে চলে যেতো কুঊঊ ঝিকঝিকঝিক করতে করতে। একজোড়া ফড়িং উড়তে উড়তে জটিল পাক খেয়ে ফিরে আসতো পাড়ের কাছের সতেজ ফুলটির কাছে। তারপরে গাড়ী চলতে চলতে হঠাৎ কাশফুল ভরা মাঠ, দূরে দূরে কতদূরে ছড়িয়ে গেছে, ছোটোবেলার মজার ছড়ার লাইনটা মনে পড়ে- "উলুখেতের ফুলু যেন তুলু থুরুথুরু"---শরতের হাওয়ায় কাশফুল সাদা চুল ভরা মাথা দোলায়, ঢ ...


স্মৃতির শহর-১৩: সেই সব রোদ্দুর

তাসনীম এর ছবি
লিখেছেন তাসনীম (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ১০:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

    “এই হনুমান স্টুপিড তোরা দুইটা বেঞ্চের উপর দাঁড়া”...আতাহার হোসেন স্যার আদেশ করলেন আমাকে আর পাপুকে। আমরা ক্লাসের ফোরের বালক, পেছনের বেঞ্চে বসে কথা বলছিলাম। ধরা পড়লে শাস্তি পেতে হয়, তাই বিরস মুখে আমরা বেঞ্চের উপরে দাঁড়িয়ে যাই। বেঞ্চের উপর দাঁড়িয়ে যেন এক নতুন জগতের সন্ধান মিলল। একঝাঁক বিস্ময়  নিয়ে দেখলাম  দূরে ঢাকা কলেজের মাঠের পেছনে একটা রূপালি রঙের পুকুর।

“পাপু ...


জগদম্বা ! রাখিস মা রসেবশে !

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ৯:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রবাসীদের বিশেষ করে পশ্চিমের প্রবাসী বাঙ্গালীরা, নিদেনপক্ষে তাঁদের একাংশ ভয়াবহ সাংস্কৃতিক সঙ্কটে পড়েছেন বা পড়তে যাচ্ছেন। উত্তর ভারতের সাংস্কৃতিক আধিপত্যের কাছে ধীরগতির বিষক্রিয়ায় আত্মসমর্পন করে ফেলছেন তাঁরা। এই ব্যাপারে আমার মতে মিডিয়াকে একতরফা দায়ী করা যাবে না। ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গাটা মনে হয় সব থেকে জরুরি। ভারতীয় বা পাকিস্তানীদের সাথে ভাববিনিময়ের ...


বিয়ের ছড়া

মর্ম এর ছবি
লিখেছেন মর্ম [অতিথি] (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ৯:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

[উপক্রমনিকাঃ

লেখাটা পড়ার সময় নীচের ব্যাপারগুলো ঘটেছে ধরে নিলে হয়তো পড়তে ভাল লাগবে-

১। 'দুলহা' মানে 'বর' তার প্রায়োজনিক এবং আয়োজনিক সাজে সেজে বর-যাত্রী নিয়ে চলে গেছে 'দুলহান' মানে 'কনে'র বাড়ি;

২। কনের বাড়ি-তে পৌঁছার পর পেরিয়ে গেছে অনেকটা সময়;

৩। মুঠোফোন-এর বিপুল 'জাল' থাকা সত্ত্বেও 'বর'-এর বাড়িতে কোন খবরাখবর যায়নি অনেকক্ষণ ধরে;

৪। শেষমেষ আর ধৈর্য ধরতে না পেরে কোন এক ইঁচড়ে পাকা 'বর'-এর ...


মুহূর্তের গল্পঃ উহুঁ, গল্প না, অনুভূতির খসড়া

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ৯:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সন্ধ্যেবেলা রিকশায় করে বাসায় ফিরছিলাম। খিলগাঁও রেলগেট থেকে বাসাবো। নর্ম্যালী এই দূরত্বটুকু পায়ে হেঁটেই পাড়ি দিই। কী মনে করে আজ রিকশায় উঠে বসলাম। রিকশায় উঠলেই কী যে হয়, মামারা আমাকে আপন মনে করে তাদের লাইফের সুখ-দুঃখের গল্প জুড়ে দেন। একদিন এক মামা আমাকে তার রিকশা চুরি যাওয়ার কাহিনী শুনিয়েছিলেন। বলা বাহুল্য, রিকশা মালিক ঐ মামাকে এরপর জামাই আদর করেননি। এইসব ঘটনা শুনলে মনটা কেমন হ ...


কেন্দ্রবিন্দু

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ৮:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সরু গলি, চেনা রাস্তা শুধু টানে। যতবার এ-পথ দিয়ে ফিরি ততবার চোখ টেনে ধরি যতদূর যায়। সরব জনপথ, কেবল আমিই কাউকে দেখি না। নিথর আঁখি কাকে খোঁজে!... আজও স্পর্শের ঘ্রাণে দু'চোখ কেন্দবিন্দুতে খোঁপ গেঁড়ে বসে। দূরপথের যাত্রী, নেশাতুর চোখ, অদেখাক্লান্তি লেগে থাকে কপালের ভাঁজে। কাঁচা ঘুমের নেশায় ঢলে পড়ে চোখ। যাতায়াতের জন্য এই একটি মাত্র রাস্তা। গলির কাছাকাছি আসতেই মনের অগোচরে নেশা কাটে। চলন ...


নোলানের খোয়াবনামা

অদ্রোহ এর ছবি
লিখেছেন অদ্রোহ [অতিথি] (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ৮:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

স্বপ্ন নিয়ে কাঁটাছেড়া এ পর্যন্ত নেহায়েত কম হয়নি, কিন্তু সত্যি করে বললে তার কতটুকুই বা আমরা জানি। নিজের অভিজ্ঞতা থেকে এটুকু বলা যায় স্বপ্নের কথা প্রায়ই আমার মনে থাকেনা, আর যেটুকুও মনে থাকে সেটুকুও বোধহয় অনেকটাই আটপৌরে। কোন উঁচু স্থান থেকে নিচে পড়ে যাওয়া, পরীক্ষার হলে সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে অথচ একটি প্রশ্নের উত্তরও ঠিকঠাক দিতে পারছিনা বা কোন কিছু আমাকে তাড়া করছে, আমি ক্রমা ...