Archive

November 6th, 2010

এসো কর স্নান নবধারাজলে

নীল রোদ্দুর এর ছবি
লিখেছেন নীল রোদ্দুর [অতিথি] (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ৮:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি সূর্যকে শুধিয়েছি তোমার কথা;
সূর্য হাসে।
চুলে গোঁজা কাঠগোলাপকে
শুধিয়েছি তোমার কথা,
ওরা কথা বলে সুবাসে।
আমি নিত্য বসি যে গাছের ছায়ে,
যে পাখি খেলে শাখে,
ওরা আমায় ডাকে;
তোমার কথা বলবে বলে।
আমার কান ছুয়ে থাকা ঘাসেরা
কথা বলে স্পর্শে স্পর্শে।
আমি প্রকৃতির আদরে আদরে,
জীবনের রঙ-রূপ-গন্ধে,
বেঁধেছি হিয়া এক তন্ময় কাব্যে।
 
সাবধানে ফেলি পা শিউলিমাখা পথে,
শিউলিরা যদি পায় ব্য ...


আমি ও সে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ৮:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি কদাচিৎ তার মুখোমুখি হই।
তবুও হঠাৎ কোন নির্জন রাতে, আথবা
আমার একান্ত নিজস্ব সময়ে-
তার সাথে আমার দেখা হয়ে যায়।

পালাতে চেয়েছি বহুবার,
বিদ্রোহ কি করিনি একবারও?
তবু কে জানে কোন সুতার টানে---
আমি মূলত তাকে কেন্দ্র করেই ঘুরছি অনবরত
যেমন চাঁদটা ঘোরে পৃথিবীর পাশে।

সে আমার পৃথিবী নয়, কিংবা আমি তার চাঁদ,
কি জানি, যদি বা হয়ও সেটা আমার দুর্ভাগ্য।


একজন আব্দুল আজিজের চলতে থাকা জেহাদ

ধ্রুব বর্ণন এর ছবি
লিখেছেন ধ্রুব বর্ণন (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ৮:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বৃষ্টির রাতে রিক্সাটা যে পথ ধরে এগুচ্ছে, সে পথের শেষে কেবল একটা সিল্কের বোরকা দেখতে পাওয়াটা ভালো কথা নয়। বৃষ্টিস্নাত রাস্তা চকচক করছে। চকচক করছে সিল্কের বোরকা। পর্দায় মুখ ঢাকা। কিন্তু আমি আশংকা করতে পারছি এর আড়ালে কে আছেন।

রিক্সাটা এপথে আর না এগুলে পারে। বোরকা পরিহিত মহিলাটি আর দাঁড়িয়ে না থাকলে পারেন। রাস্তায় আরো চৌদ্দটা মানুষের ভিড়ে সেই মহিলা বা আমার মুখ আড়াল হয়ে যেতে পারে ...


দৈনতা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ৮:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

দৈনতা
মো: সহিদুর রহমান সুমন (কীরণ)

জ্ঞানী বোঝে জ্ঞানের কদর, মানী মানীর মান,
মূর্খ কি আর তফাৎ বোঝে, ভাবে সব সমান।
সহজ কথা সহজ করে বুঝতে ক’জন পারে?
সহজ জিনিস পেঁচিয়ে তারা শুধুই জটিল করে।
জটিল বিষয় সহজ করার সাধ্য আছে কার?
উদরে বিদ্যা মাথায় বুদ্ধি সাধনার দরকার।
প্রশ্ন কঠিন জবাব সহজ “আমি জানি না”,
তাল গাছটা না পেলে বিচার মানি না।
সাধ্য হয়নি নিজেকে জানার তর্ক করা চাই,
ভরার চেয়ে খালি কলস ...


November 5th

পূনরুত্থান

নৈষাদ এর ছবি
লিখেছেন নৈষাদ (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ৪:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

রুলটানা ধবধবে সাদা কাগজে বাংলায় হাতে লেখা অপ্রত্যাশিত এই চিঠিটা; নাকি ‘কল্যাণবরেষু’ - এই সম্বোধনটা আমাকে বেশি অভিভূত করল ঠিক বুঝতে পারলাম না। তবে চমৎকার ঝরঝরে হাতের লেখায় বিশাল এই চিঠিটা অনেকবার পড়লাম, ফিরে গেলাম যেন শৈশবের এবং কৈশোরের সেই দিনগুলোতে।

নাভিদ আহমেদ চৌধুরীর সাথে আমার যোগাযোগটা কিছুটা নাটকীয়ই বলা যায়। শৈশবে কিংবা কৈশোরে জনাব চৌধুরীর নাম শুনেছি – বাবার একসময়ের ...


ব্যর্থদিনলিপি ১

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ১০:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেঁধে দিলে নিতে আমিও প্রস্তুত
সচকিত চোখে জমা পূর্ণতা যত

তুমি তুলে রাখতে পারো চেষ্টাযত
ক্ষিপ্তগতি ইচ্ছা লয়ের পাশে অক্ষত

যোগ্য সীমার ঠিক সাড়ে তিনহাত
আমি দেখে নেই দূরকল্পনা মিশ্রিত

ব্যবধান রাখছি টেনে টিনেজের ক্ষত
শীতবর্ষায় লেড়েল্যাপ্টে তুমিও অক্ষত

আত্নকথা যদি বুকের বাঁ-পাশে হয় বিস্তৃত
প্রীতিসম্ভবা নারীর প্রাণশক্তি বহু-প্রতীক্ষিত

নো-মেন্স ল্যান্ডে-এ আমার অধিকার স্থা ...


পুজোর কলকাতা

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ৩:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[০]

তিন বছর বয়সী বালিকাটি ফোনে আমার সাথে আলাপ শুরু করলো এক দিন, অ্যাই তুই কী করছিস?

- খাচ্ছি।

-কী খাচ্ছিস, জিব্রা? (আজকালকার বাচ্চারা আমাদের মতো জেব্রা বলে না, একেবারে z দিয়ে জিব্রা বলে, শুনে শুনে আমরাও শিখছি আর কি।)

- নাঃ, এই একটু জিরাফ খাচ্ছি।

এই শুনে সে হেসে কুটিপাটি। যেন জিব্রা খাওয়া চলতে পারে, কিন্তু জিরাফ খাওয়াটা ঘোর বাজে একটা কাজ! তো সেখানেই আলাপ শেষ না, এরপর বলে, আচ্ছা তুই কি এক ...


যে শহরে ফিরিনি আমি-৭

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ১:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

-কতোদিন থাকবে এবার?
-কবে ব্যাক করছো?
-সিটিজেনশিপ কি পেয়ে গেছো, অন্ততঃ ইনডিফিনিট লিভ?

ব্যতিক্রমহীনভাবে একটানা এইসব প্রশ্নের মুখোমুখি হই, জবাবে সুনির্দিষ্ট উত্তরের বদলে মুখে এক টুকরো হাসি ঝুলিয়ে রাখার চেষ্টার করি- যে হাসির মানে যে কোন কিছুই হতে পারে। ভেতরে ভেতরে ক্রোধ দলা পাকায়। জানি, এইসব প্রশ্ন যারা ছুঁড়ে দিচ্ছেন তারা আত্নীয় পরিজন, বন্ধুবান্ধব, শুভাকাংখী। তবু এমন শুভ আকাংখা ...


দুই টাকায় দুই ঘন্টা।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ১:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাহে আলম খান

দুই টাকা দাম, অফিস যাবার পথে – বাস এ, দুই ঘন্টার সম্পর্ক প্রতিদিন, (ভিন্ন কারণে) ভাল লাগা একটি দৈনিক পত্রিকা “বাংলাদেশ প্রতিদিন”।

গতকাল (৩রা নভেম্বর) দুই টাকায় প্রতিদিনের চেয়ে অনেক বেশি কিছু পেলামঃ

* মাননীয় প্রধানমন্ত্রীর স্মৃতিচারণমূলক লেখা – ঢাকা কেন্দ্রীয় কারাগারের কিছু সময়। তার বর্ণিত প্রতিটি স্থান আমি স্বচক্ষে দেখেছি, ২০০০ সালে (মহিলা ওয়ার্ড বাদ ...


অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৫/১১/২০১০ - ১২:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


5:53 মিনিট (5.4 MB)