Archive

November 21st, 2009

মাসকাবারি গপসপ

সমুদ্র এর ছবি
লিখেছেন সমুদ্র [অতিথি] (তারিখ: শনি, ২১/১১/২০০৯ - ৯:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ক্রিসমাসের কেনাকাটা শুরু হয়ে গেছে। আজকে রাতে সাড়ে তিন ঘন্টার সাপ্তাহিক ভাষাশিক্ষা শেষে বের হয়ে দেখি চারপাশ ছেলেবুড়োয় ভর্তি। একজন জানালো, সিটি সেন্টারে ক্রিসমাস মার্কেট তো আজ থেকে শুরু হচ্ছেই, সাথে আবার গ্লুওয়াইন টেস্টিংও চলছে। বুঝলাম সবার খুশি খুশি থাকার কারণ। শুক্রবারের রাতটার জন্যে সারা সপ্তাহ দৌড়াই, হুট করে কেমনে জানি চলে আসে তখন আর খুঁজে পাইনা কী কর...


আয়তন

রাহিন হায়দার এর ছবি
লিখেছেন রাহিন হায়দার [অতিথি] (তারিখ: শনি, ২১/১১/২০০৯ - ৬:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আকাশের রঙ গাঢ় ছাই। দূরে কোথাও দরজা লাগে সশব্দে, হতে পারে জানালা। একটা সাদা পলিথিন ব্যাগ ইতস্তত উড়তে উড়তে জানালাগুলোর পাশ দিয়ে চলে যায়, তারপর বেঁধে যায় কোন বৈদ্যুতিক তারে। তারপর একটা মৃদু কিন্তু গম্ভীর শব্দ, গুরগুর গুরগুর। উৎসুক মানুষেরা ঝুলবারান্দায় এসে দাঁড়ায়। বয়ে যায় এক দমকা ঠান্ডা বাতাস। আবার কোথায় কী যেন পড়ে বিকট শব্দে। রিকশাচালকেরা জোরে জোরে প্যাডেল মারে, সাথে অবিরত বেল।...


অণোরণীয়ান থেকে মহতোমহীয়ান (১২)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ২১/১১/২০০৯ - ৪:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ধরুন বাজারে গেছেন একশো টাকা নিয়ে। গিয়ে দেখেন পকেটে চার টাকা পড়ে আছে, বাকী ৯৬ টাকার হদিশ নাই। পকেটমারের পকেটে খুঁজলে পাওয়া যেতে পারে। কিন্তু সেই পকেটমার কে?

জ্যোতির্বিদদের মনের অবস্থাটা একবার ভাবুন। তারা এরকমই মাত্র চার টাকা পেয়েছেন খুঁজে, চেনা জানা পদার্থরা যারা কিনা অপটিকাল পর্যবেক্ষণে ধরা পড়ে তারা মহাবিশ্বের ঘনত্বের মাত্র ৪% এর জন্য দায়ী। বাকী ৯৬%? তার কী হলো? সে ঘনত্বের জ...


তোমারই মেঘে তবু ...

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ২১/১১/২০০৯ - ১:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুমি ঝাঁসির রানী
নাকি রাজিয়া সুলতানা,
সে কথা ভেবে ঝাঁপ দেইনি,
সেই ছিলো ভুল এক
তাই দিলে যাব্জ্জীবন -
সারাটা জন্ম কাটলো বিষাদে।

এর চেয়ে ফাঁসি ছিলো ভালো
না পাওয়া শেষ হতো একবারে -
কিছু নাইতো, বেশ নাই,
না পেলে কি আর করা -
দিতে পারো, কিন্তু দাওনা
নিতে পারো কাছে টেনে, কিন্তু নাওনা,
তার চেয়েতো কম হতো দহন।

আশা বড়ো সর্বনাশী
যতো তারে বুকে পুষি,
কেবলই ক্রমঘুর্নায়মান ধারে তার,
ততো সে কাটে স্বপ...


সম্প্রীতি'র জন্য ভালোবাসা...

শামীম রুনা এর ছবি
লিখেছেন শামীম রুনা [অতিথি] (তারিখ: শনি, ২১/১১/২০০৯ - ১২:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

“কোথায় ছিলে, কোন্ পাহাড়ে কোন্ পোষ্টাপিসে
চিঠির মতো
ভোরের মতো কোন্ জানালায় তাকিয়ে ছিলে
চোখের ছায়ায়?”

আজ ২১শে নভেম্বর। আমার জন্য চমৎকার একটি দিন। অনন্য একটি তারিখ। নভেম্বরের একুশ তারিখ এলে আমার সামনে স্মৃতির একটি বাক্স ঝপ্ করে খুলে যায় আর অমনি অনেক অনেক ভালোলাগার স্মৃতিতে আমি আপ্লুত হয়ে যাই। এই দিনটিতে আমার ২০০২ সালের ২১শে নভেম্বর চোখের সামনে ভেসে উঠে। দিনটি ছিল আমাদের প্রা...


ম্লান মনোরম মনোটোনাস শহর

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: শুক্র, ২০/১১/২০০৯ - ১১:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]কেউ নেই বাসায় আজ। আব্বা আম্মা চট্টগ্রাম গেছে দাদার কবর জিয়ারত করতে। আনিকা আজ বান্ধবীর বাসায় থাকবে। আমার কাছে ছোটবোনকে রেখে যেতে আম্মা শান্তি পায় না। মাস তিনেক আগে কি যেন করতে গিয়ে আমার টেবিলের ড্রয়ার থেকে কিছু বাজে সিডি পেয়েছিল আম্মা। আমি শুয়ে মাহমুদুল হকের ‘জীবন আমার বোন’ পড়ছিলাম। হঠাৎ এসে সব সিডি আমার মুখে ছুঁড়ে মারলো। আম্মার মুখে বাজে এক দুটো গাল আগে শুনেছি। এতো গাল আম্...


শীত বুঝি এলো, আসে না শুধু আমার ছেলেবেলা...

বালক এর ছবি
লিখেছেন বালক (তারিখ: শুক্র, ২০/১১/২০০৯ - ১১:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

তখন কতো আর বয়স। হাঁটতে পারি, কথা বলতে পারি, এই। স্কুলে পড়ি কি না মনে করতে পারি না। একমাত্র বড় ভাই পড়ালেখা করতেন দূর নগর সিলেটে। শীতে বাড়িতে আসতেন। ভাই বাড়ি আসা মানেই গ্রাম ভরে উঠবে খেলাধূলার ঢেউয়ে।
হয়তো কিছুটা শীত নেমেছে বা অনেকটাই। অনেক সকাল ডুবে থাকে কুহেলিকায়। মন চাইতো আরেকটু ঘুমাই, মা'কে জড়িয়ে থাকি। কিন্তু ঘুমাতে পারি না। ভাই এসে নিঃশব্দে ডাকছে, যাতে মা- সে শব্দ শুনতে না পারে। ...


আপনি কত দ্রুত বয়স্ক হতে চান?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২০/১১/২০০৯ - ১১:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

একজন মানুষে বয়স কত হলে আমরা তাকে বয়স্ক বলতে পারি? এমনিতেই আমাদের দেশের মানুষের তাড়াতাড়ি বয়স্ক হবার একটা প্রবণতা আছে।( মনে আছে যে ছোটবেলায় খালি হিসাব করতাম , কবে বড় হব ) আমাদের দেশের মানুষের আরামপ্রিয় নামে একটা সুনাম আছে। যদিও আমি আমার আশেপাশে আরামপ্রিয় মানুষ খুব কমই দেখে থাকি। আমার তো মনে হয় আমাদের দেশের মানুষ সারা দিনই কাজের উপর থাকে।আরাম করার সময় কোথায়? তারপরও এই জাতীয় সুনাম এর ...


লেটার ফ্রম এ ডটার/ *তিথীডোর

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২০/১১/২০০৯ - ১১:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাবা, তোমাকে নিয়ে লিখবো প্রায়ই ভাবি... কলমে কিংবা কিবোর্ডে, ভেবে পাইনা কি করে শব্দগুলো সাজিয়ে নেওয়া যায়! জানি, "অন্ধকারে সিগারেট" অথবা "আব্বুকে মনে পড়ে"-- অমন মায়াজাগানিয়া পোস্ট লেখা আমার সাধ্যের বাইরে, কিন্তু হিজিবিজি হলেও কিছু লিখতে ভীষণ মন চাইছে যে.... মেয়েরা নাকি বাপঘেঁষা হয়, আমিও হয়তো হতাম-- সবাই তো বলে আমাদের মুখের আদল এক, স্বভাবেও হয়েছি অনেকখানি একই... তবু পুরোপুরি ত...


দিনে দুপুরে চুরি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২০/১১/২০০৯ - ১১:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

চারটার সময় হঠাৎ বেল বাজার শব্দে বিছানা থেকে উঠে আসলেন রোকেয়া। এ সময়ে তিনি ঘুমান না কিন্তু বিছানায় একটু শুয়ে থাকেন। দুই বার বেল বাজার আওয়াজে তিনি নিজেই উঠে এলেন। এসময়ে বাড়িতে কেউ আসে না। তিনি বের হতে হতে দেখেন ময়না দরজা খুলছে।
দরজার ঐ প্রান্তে সুন্দরী একটি মহিলা দাঁড়িয়ে। মহিলার পড়নে হাল্কা গোলাপি রঙের সালোয়ার কামিজ। মাথায় সুন্দর করে ওড়না দিয়ে ঢাকা। মহিলার গায়ের রঙ ফর্সা। রো...