Archive

May 8th, 2009

ত্রি-০৪

যান্ত্রিক এর ছবি
লিখেছেন যান্ত্রিক [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ১০:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

০০১। ভালবেসেই জাতটা গেল
বাসার আগে
ছিলেম ভাল।

০০২। বুকের মধ্যে গোলাপ বিঁধে
বসেছিলেম বাড়ির ধারে
মাড়িয়ে গেলে।

০০৩। বহুকাল ভেবেছি
বহুকাল ভেবেছ
ভাবনাগুলো সুতোয় বেঁধে কার হাতেতে দিয়েছ?

০০৪। বেঁধেছো চুল লাল রিবনে
তাইতো বলি গোলাপগুলো কোন বনে ?
দেখছি এখন চুলের মধ্যে গোলাপ কেম্নে প্রহর গোনে।

০০৫। মরূর গোলাপ বলছে কেউ
আমি বলি , জলের অভাব
তোমার মধ্যে ...


ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।৩১। আসন: মৎস্যাসন।

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ১০:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আসন অবস্থায় দেহটি অনেকটা মাছের মতো দেখায় বলে এ আসনের নাম মৎস্যাসন (Matsyasana)। দু’ধরনের মৎস্যাসন চর্চাই বহুল প্রচলিত।

# মৎস্যাসন-(ক)

small

প্রণালী:
সটান চিৎ হয়ে শুয়ে পড়ুন, পায়ের পাতা জোড়া থাকবে। হাতের তালু দু’টো চিৎ অবস্থায় পাছার নিচে রাখুন। এবার হাতের উপর ভর রেখে কোমরে চাপ দিয়ে সাধ্যমত বুক উঁচু করুন এবং মাথা পেছন দিকে নিয়ে এসে সামনের দিকে তাকানো...


আমার আমি

জুয়েইরিযাহ মউ এর ছবি
লিখেছেন জুয়েইরিযাহ মউ [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ১০:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

চিতায় অঙ্গার
জুয়েইরিযাহ মউ
লেলিহান আগুনের শিখায় ধোঁয়াটে আকাশটা
কেবল পুড়ছে নিঃসাড় মানবদেহ,
মৃত্তিকার গভীরে বিলীন হয় দেহ -
মৃত্তিকা হয়ে ওঠে উর্বর।
জ্বলন্ত অঙ্গারে পুড়ছে মনটা
সন্ধান পাই প্রকৃত অনুভূতির।
নিস্তব্ধ দেহের মতো নিথর সম্বন্ধ,
নিঃশেষ মোহময় ভাললাগা।
শেষ ??? হাহাকার ওঠে অন্তঃস্থল হতে,
জীবনের ভান্ডারে সঞ্চিত অভিজ্ঞতা -
জানায় শুধু ; শেষ হয়নি তবু।
অবোধ মন, অবুঝ হৃদয় -
দেয়...


আংশিক আগুন (আরিফ খান)

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ৭:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আগুনের শিল্পী দিয়েছে এক আংশিক নকশা,
জানা নেই বাকি আগুন
বাড়ায় কোথায় নিশা।

নকশার কোল জুড়ে আগুন জ্বলে,
জ্বলে যায় কবিতার ক্ষেত,
নীলিমার শ্বাস,
বাকি অংশের অভিসারে
আগুন ছড়াবে সুবাস!

সেই পোড়া আধেক খুঁজে যাই,
বেড়ে চলে আগুনের বেলা,
চোখ হয়ে গেল ছাই।

চারিধারে মেলানো আগুন জ্বলে,
উৎসবের আলোকসজ্জার মত,
পোড়া চোখ আধার নিয়ে খুঁজে
যায় আংশিক ক্ষত।


May 7th

মেট্রোজায়ায় ফ্যাশন প্যারেড

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ৩:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফ্যাশন শো নিয়ে আমার বেশ মধুর কিছু অভিজ্ঞতা আছে। ঢাকায় প্রথম যখন ফ্যাশন শো হয় সময়টা আশির দশকের মাঝামাঝি। লোকজন বুঝতোইনা ফ্যাশন শো কি জিনিষ, দেখতে যাওয়াতো দূরের কথা, সেসময় শো আর ডিনার মিলিয়ে পাঁচ তারা হোটেলের ৩০০টাকার টিকিটও অবিক্রিত থেকে যেত, হায় খোদা। আর ইদানীং ফ্যাশন শো তো ডাল ভাত, সবখানেই হয়, এমনকি একবার ঈদের আগে ঢাকার এক নামকরা দোকানের ৫x১২ ফুট প্যাসেজেও শো হতে দেখেছি। ঢাকার প...


একটি দৃশ্যকল্পের ভেতর দিয়ে যেভাবে আরেকটি দৃশ্যকল্প রচিত হয়

পান্থ রহমান রেজা এর ছবি
লিখেছেন পান্থ রহমান রেজা (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ৩:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাস্তাটা চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি।
হুম, ঠিকই চিনেছি। ওই যে দেখা যাচ্ছে ভিলা ম্যাগনোলিয়া। ইতিদের বাড়ি ওটা। ইতি’রা থাকে এগারো তলায়। মাসুদের সাথে গেছিলাম একবার। ইতি মিল্কশেক বানিয়ে খাইয়েছিল।
ক্রিং ক্রিং ক্রিং... রিক্সার ঘণ্টি। “অ্যাই, বায়ে যাবে।”
রোড # ৭। মৌরি ফার্মেসি । ভিলা ম্যাগনোলিয়া ৮০। মুক্তি কনফেকশনারি অ্যান্ড স্ন্যাকস।
এই রাস্তাটাতে লোকজনের তেমন আনাগোনা থাক...


জয়রাইড: কেয়ামত কেয়ামত খেলা!

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ১:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

smallওয়াসা বিশুদ্ধ পানির নাম করে ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে আজকাল যে খয়েরী বর্ণের তরল সরবরাহ করছে, তার সাথে নিউমার্কেটের সামনে বিক্রী হওয়া সাগুর সরবতের চেহারাগত কোনও পার্থক্য বের করা মুশকিল! পানি ছাড়াও এতে অন্যান্য উপকরণ এতো বেশী যে আর দশটা পণ্যের মতোন এটারও গায়ে লেবেল এঁটে Main Ingredients জাতীয় কিছু তথ্য সংযোজন করা জরুরী হয়ে পরেছে। তাহলে লিস্টি দেখে চট করে জেন...


ফুটবল : চেলসি ১ বার্সেলোনা ১ রেফারী ?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ১:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেকদিন লাইভ ফুটবল খেলা দেখা হয়না । ইদানিং নাকি বেশ কিছু আর্ন্তজাতিক ফুটবল খেলা হয়ে গেলো যা না যা না দেখায় নাকি জীবনটাই বৃথা ! এমনকি দেশের সাম্প্রতিক আবাহনী মোহামেডানের সুপারকাপও দেখা হয়নি বাইরে থাকার কারনে । তাই ভেবে রেখেছিলাম খেলাটা দেখবো ।

আমি খেলা দেখা শুরু করার আগেই মিনিট পনেরো খেলা হয়ে গেছে । বার্সেলোনাকে সমর্থন করে খেলা দেখতে বসে দেখি ততক্ষণে চেলসি ১ গোল দিয়ে দিয়েছে ! য...


মেরুপ্রভা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ১২:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

small

পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর কি, সেটা নিয়ে অনেকের অনেক মত থাকলেও আসমানের সবচেয়ে সুন্দর যে অরোরা (মেরুপ্রভা) - সেটা নিয়ে কোন সন্দেহ রাইখেন না। উইন্ডোজ ভিস্তার ডিফল্ট ওয়ালপেপারের কল্যানে অরোরা কারো আর অদেখা থাকার কথা না। আকাশের গায়ে নানা রঙ্গের আলো মিলে তৈরি হয় এই অরোরা - আর ভালো দেখতে পাবেন মেরু অঞ্চল বা তার আশপাশ থেকে।

অরোরা দুইরকমের - একটা ...


।। মেমোরি ফর ফরগেটফুলনেস- ১।।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ৯:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

..
হাঁটছি । হাঁটেনি কেউ আগে, এই পথে । মনে পড়ে, হেঁটেছিলাম অন্যদিন আরেক কুমারী পথে । কথা বলছিল একজন, আদতে যে ছিলোনা সাথে

- আর কথা বলোনা । চলো যাই
-কোথায়?
-ঐ লোকটাকে দেখতে
-কি করে সে?
-বাড়ী যায় ।
-অথচ কেবল এগুচ্ছে আর ফিরে আসছে !
-এই তার যাওয়ার ধরন ।
-সে তো যাচ্ছেনা, সে তো হাঁটছেনা । দুলছে কেবল
- ভালো করে দেখো । গুনে দেখো পদক্ষেপ । এগুচ্ছে এক, দুই, চার সাত, নয় । ফিরছে দ...