Archive

May 5th, 2009

চাচা কাহিনী

হাসিব জামান এর ছবি
লিখেছেন হাসিব জামান [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৫/০৫/২০০৯ - ৪:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার দাদা খুব কড়া টাইপের মানুষ ছিলেন, দাদী সারাক্ষন ভয়ে তটস্থ থাকতেন। বড়চাচা তার মাকে গিয়ে বলেন,
“মা তোমার এত কষ্ট আমি তো আর সইতে পারি না।”
দাদী পুত্রের মনের কথা বুঝতে পারেন, পুত্র বিবাহ করতে চায়। তিনি বলেন,
“বাবা, তুই তো চাকরী-বাকরী কিছু করলি না। এখন ব্যবসা-বানিজ্য কিছু কর। নাইলে বিয়ে করাই ক্যামতে?”
“মা, আপনে খালি কিছু পয়সা দেন আমারে। দেখবেন কয়দিনের মধ্যেই বস্তায় বস্তায় টাকা আইন...


একটি গল্প আর বিশ্ব মন্দা ..........

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: মঙ্গল, ০৫/০৫/২০০৯ - ১০:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এ গল্পটা পেলাম এক বন্ধুর কাছ থেকে মেইলে। ছোট্ট একটা গল্প। কিন্তু আমার কাছে খুব ইন্টারেসটিং মনে হল। তাই বঙ্গানুবাদ তুলে দিলাম এখানে। গল্পটার শেষে একটা প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে - বিশ্ব অর্থনৈতিক মন্দার কাহিনী কি এই রকম কিছু ?

গল্পটা পড়ে দেখেন আপনাদের কী মনে হয় -

-----------------------------------------

সমুদ্র ঊপকুলবর্তি একটা ছোট্ট সুন্দর গ্রাম। সারা বছর সেখানে পর্যটকদের ভীড় লেগে থাকে। তাই পর...


চন্দ্রাতপা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৫/০৫/২০০৯ - ৯:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

--কী সব চ্যাঁচাচ্ছিস বল তো?এগুলোকে গান বলে?
কালোমতন মেয়েটি মাথা গোঁজ করে তক্তপোষের ওপর পেতে দেয়া চাদোরের ফুলগুলো দেখতে থাকে। চরণ চুম্বনে বিশ্বকমল ফোটার গুঢ় রহস্য তার হৃদয়ের কোথাও ঠাঁই পায় না। তার নিজের চিত্তকমল সেই অজানা রসে সিক্ত হয় না কোনোভাবেই। এতোগুলো সাজানো শব্দের মানে তাকে কেউ বলে দেয়নি। যে শব্দের মানে জানা নেই তাকে সে কন্ঠে ধারণ করতে পারে না। না পেরে মাথা নুইয়ে বসে থেকে স...


শিখবা নাকি ক্যামেরাবাজী?: বোকে/বোকেহ (Bokeh)

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: মঙ্গল, ০৫/০৫/২০০৯ - ৯:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আলোকচিত্রের পরিভাষায় বোকে (Bokeh) বলতে সাধারণতঃ সেই ছবিকে বোঝায় যেখানে ছবির মূল বিষয়কে ফুটিয়ে তুলতে আশেপাশের বিষয়গুলোকে অস্পষ্ট বা ঘোলা (Blur) করে দেয়া হয়। এটি করা হয় ছবির মূল বিষয়বস্তুকে ফোকাস এবং চারপাশের বিষয়বস্তুগুলোকে আউট-অব-ফোকাস রেখে। আলোকচিত্রে বোকে শব্দটি একেবারেই নতুন; ২০০০ সনের আগে আলোকচিত্রে এর উল্লেখ পাওয়া যায়না [১]।

জাপানি শব্দ boke থেকে বোকে'র উৎপত্তি। জাপানী ভাষায় boke অ...


চাঁদমালা

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ০৫/০৫/২০০৯ - ৪:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

small

চাঁদমালার বৈজ্ঞানিক নাম Nymphoides indica, যা আবার Nymphoides brevipedicellata আর Nymphoides thunbergiana, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। বর্ণণাটি Nymphoides thunbergiana অবলম্বনে।

ফুলটি জলজ, Nymphoides গণের সব ফুলের সাথেই শাপলার গাঠনিক সাদৃশ্য রয়েছে। চাঁদমালা সাদা ফুল, তারামাছের মতো এর পাঁচটি পাঁপড়ি রয়েছে, কেন্দ্র হলুদ। পাঁপড়ির কিনারাগুলি রোমশ। অক্টোবর থেকে মে-র মধ্যে ফুল ফোটে। এর সবুজ ভাসমান পাতা হৃদয়াকৃত...


দয়া করে কেউ ক্রোধ সামলানোর উপায় বলে দেবেন?

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: মঙ্গল, ০৫/০৫/২০০৯ - ৩:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার বাবার বয়স এখন ৫৮, গতবছরই অবসর নিয়েছেন। আমি চোখ বন্ধ করে যদি একটা দৃশ্য কল্পনা করি যে কেউ আমার নিরপরাধ বাবার গালে একটা চড় মারছে কেমন লাগবে আমার ? ইচ্ছে করবেনা পৃথিবীটা ভেঙ্গে চুড়ে একাকার করে দেই ? ইচ্ছে করবেনা তার প্রতিবাদ করতে না পারলে মাটি ফাঁক করে তার ভেতর ঢুকে যাই কিংবা আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেই?

না আমার বাবার গালে কেউ চড় মারেনি কিন্তু যার গালে চড় মেরেছে সে কিন্তু আম...


উর্দিবাণী - ০২

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: মঙ্গল, ০৫/০৫/২০০৯ - ২:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হিমুর ব্লাডি কৌতুকমালা থেকে অনুপ্রাণিত।

রুশ ভাষায় সামরিক কৌতুকের জনপ্রিয় একটি ধারা থেকে সংগৃহীত কিছু বাক্যের অনুবাদ-সংকলন এই সিরিজ। বাক্যগুলো সামরিক মুখগহ্বর নিঃসৃত বলে প্রচলিত ধারণাটি সঠিক কি না, নিশ্চিত নই।

১১.
সামরিক বাহিনীতে সবাই স্বেচ্ছাসেবক হতে বাধ্য।

১২.
কর্নেল স...


শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ : শুরু

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: মঙ্গল, ০৫/০৫/২০০৯ - ২:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেক অনেক দিন আগের কথা। ভারতবর্ষে পৃথিবীভূষণ নামক এক রাজ্য শাসন করতেন রাজা শুক্লপক্ষ। তিনি ছিলেন অতি সৎ এবং সাদাসিধা একজন মানুষ। কেউ কখনো কারো খারাপ করতে পারে এই চিন্তা তিনি করতে পারতেন না। রাজার এক মন্ত্রী ছিল, নাম কৃষ্ণপক্ষ। এই কৃষ্ণপক্ষ ছিল খুবই ধূর্ত এবং দুষ্ট একজন লোক। একদিন সকালে শুক্লপক্ষ যখন সভাসদদের সাথে রাজদরবারে বসে রাজকার্য পরিচালনা করছিলেন দূত এসে বলল, “মহারাজ, ব...


দেশবিদেশের উপকথা(৩)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: মঙ্গল, ০৫/০৫/২০০৯ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্ক্যান্ডিনেভিয়ার উপকথা

দেবতারা থাকতো স্বর্গে মানে আস্গার্ডে, মানুষেরা মর্ত্যে মানে মিডগার্ডে আর দত্যি দানো অসুরেরা আর সব বাকীরা নয়টি লোকের বাকী সাতটিতে। ভারী সুন্দর এক রংধনুর সেতু ছিলো স্বর্গ থেকে পাতাল অবধি। আগে ঝগড়াঝাঁটি ছিলো না কিনা, তাই ভাবভালোবাসা আর যাতায়াত ছিলো দেবতাদৈত্যে। কিন্তু পরে ঝগড়াঝাঁটি হয়ে আলাদা হয়ে গেলো। সেতুর উপরে পাহারা বসলো। বিরাট শিঙা নিয়ে দেবতা হ...


বিরহের ইউনির্ফম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৫/০৫/২০০৯ - ১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নীল

-------------------------------------------------------------------------

বোবা অন্ধকারে যখন বসে থাকি একেলা
সিগারেটের ছাই জোনাকি হয়ে উড়ে উড়ে
যখন পৌছে যায় তোমাদের গ্রামে,
তুমি কী তখন তাকে দেখতে পাও? চিনতে পারো,
পরিচত বলে মনে হয়?

তোমার গ্রাম থেকে বা তোমার বাড়ি থেকে
আমার এখানে কিছুই আসে না!
কেন? পথ ভুলে গেছে?
ভুলে যাওয়া যে কতো কঠিন, মনে রাখা তো সহজ,
সহজটাই তো তোমরা বেচে নাও। তাহলে?

গতকাল দুপুর রাতে অঝোরে বৃষ্টি হয়েছ...