... শুধু কুয়াশা । ঘন হয়ে ঢেকে আছে চরাচর ! একর কয়েক ধানী জমি...ধান কেটে নিয়ে যাওয়ায় সুনসান,বিরান...তার উপর মাতালের হাহাকার নিয়ে তীব্র হয়ে পড়ে আছে অই কুয়াশাদল...সেটা পেরুতেই এতো ভয়...রাত তো নয়, সেই সকাল বেলা ! বুকের কাছে আমসিপারাটা খুব করে লেপ্টে রেখে, বার কয়েক জননীর দিকে তাকিয়ে তবু মিলে না ভরসা । মা বলছিলো 'আমি এই গাছটার নীচে দাঁড়ালাম । ক্ষণে ক্ষনে নাড়িয়ে যাবো । তুমি দেখবে গাছ নড়ছে , জানবে আম্ম...
- ওরা সবাই অনুতপ্ত ছিল.. সবাই। অনেক অনুতপ্ত। সেই ছেলেটিও, যে কিনা হত্যা করেছিল তার প্রেমিকাকে। আমি ওকে বলেছিলাম ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে। হাউ হাউ করে কাঁদছিল ও, বলছিল মেয়েটির কথা, মেয়েটি নাকি শেষ মূহুর্তে বলছিল সে তাকে ভালবাসে না। আর তা বলার পরই গুলি করে সে। কদিন পর খবরের কাগজে দেখতে পাই ছেলেটির থ্যাঁতলানো লাশ। বাড়ির ছাদ থেকে লাফ দিয়েছিল ও। পুলিশ অনেক অনুসন্ধান করেও কিছু প...
পাহাড়ের এত উপর থেকে উপত্যকাটি খুব সুন্দর লাগছে, অচলায়তনের দরোজা খুলে নীল পাহাড় সবুজ উপত্যকা আর জলছলছল নদীটি পেরিয়ে চলে যেতে থাকা সেই পঞ্চকের মতন খুব গাইতে ইচ্ছে করছে, "তুমি ডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানেনা / আমার মন যে কাঁদে আপনমনে কেউ তা মানেনা / ফিরি আমি উদাস প্রাণে / তাকাই সবার মুখের পানে / তোমার মত এমন টানে কেউ তো টানেনা!"
সে কি পঞ্চক? নাকি অমল? নাকি সেই মুক্তধারা ঝর্ণার কিন...
গত সপ্তাহেই ভেবেছিলাম সচলায়তনের পুষ্পকোষের জন্য ছবি তুলতে সামনের শনিবার অর্থাৎ আজকে ক্যামেরা নিয়ে বের হবো। কিন্তু বেমক্কা গরম আর আমার শরীরের কিঞ্চিৎ বেহাল অবস্থার কারণে আজকের সব কর্মসূচীই আমাকে বন্ধ করতে হয়েছে। ফুলের ছবির তুলতে না পারার দুঃখে যখন ভারাক্রান্ত, তখনি মনে পড়লো, এবার দার্জিলিং ট্যুরে বেশ কিছু পাহাড়ি ফুলের ছবি তুলেছি।
পাহাড়ি ফুল জিনিসটা ...
কেনো তুমি ছুটে যাও বাগানে
রাস্তার মোড়ে-মোড়ে সাজানো কি নাই
এই পৃথিবীর ফুল?
ফুল কিনতে গিয়েছিলে পৃথিবীতে
একদম পয়সাশূন্য হাতে
ফুল- সে তো ফুটেই আছে পাবলিক প্লেসে
কে আর বিশ্বাস করে-
জীবনে মানুষ ফুল হয়ে ফোটে
কয়েক কদম সিঁটিয়ে
তোমাকে পাবে ফুলেরই হাটে
তোমার পৃথিবীর পথে তার অভিশাপ আজ
ফুলমতো অজস্র; জীবনের অর্কেস্ট্রায়
কি আশ্চর্য ফুলগুলি
নির্দ্বিধায় মানুষ খুন করে,
অজানিতে
দেওয়ালে স্মৃতির মতো ঝুলে থাকে ফোটোগ্রাফ
বাকিদের ঠাঁই অ্যালবামে
অতীতকে বাক্সে ভ'রে, সযতনে সাজানো জীবন
তারও আছে নানাবিধ, হায়ারার্কিক্যাল
সেই িবধি মেনে নিয়ে চিলেকোঠা ঘরে
তক্তপোষের তলে দিদিমার রমণীর গুণ,
ভাঙা কাঁচ হাল ছাড়ে, ধুলোবালি
ফুরোনো প্রেমের ভাঁজে ভাঁজে
অস্বচ্ছ ঘোলাটে চোখে চেয়ে থাকে প্রপিতামহেরা
শৈশবও বয়স্ক হয়, কিশোর ভারতী
কারও ভোগে লাগবে না, দিন ফুরিয়েছে
সাঁ...
'মধ্যসমুদ্রের কোলে' নামের অতিথি লেখকের অসাধারন একটি কবিতা 'রেণু বিষয়ে' প্রকাশ করেছেন কিছু দিন আগে। কবিতাটি পড়ে আমি আবৃত্তির দূর্বল চেষ্টা না করে পারলাম না। আপনাদের কর্ণের ক্ষতি সাধনের জন্য পোষ্টালাম।
দেশ নিয়ে চিন্তা করনে না এমন মানুষ মনে হয় কমই আছেন। যারা আবার বিদেশে বসবাস করি তারা মনে হয় একটু বেশিই করি। এক্ষেত্রে আমাদের ছড়াকার রিটন ভাইয়ের একটি সাক্ষাত্কার এর একটি মন্তব্য আমার খুব ভাল লেগেছিল যা তুলে ধরার লোভ সামলাতে পারছি না। রিটন ভাই কে উপলক্ষ্য করে সব প্রবাসীদের উদ্দেশ্য কবি নির্মলেন্দুগুণ বলেছিলেন- “মায়ের দেহ থেকে, মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভুমিষ্ঠ ...
মা দিবসটি কেমন করে এলো?
বছর ঘুরে আবার এলো মে মাস। এ মাসের দ্বিতীয় রোবাবারে বিশ্বের বিভিন্ন দেশে ঘটা করে পালিত হবে "মা দিবস' । এ দিবসকে উপলক্ষ্য করে দোকানীরা তাদের পশরা সাজাতে ব্যস্ত এখন, "মা দিবস' এর বিশেষ মগ, চকলেট, লকেট, শোপিস, টিশার্ট আরো কতো কি। তাদের গায়ে লেখা থাকে "মা তুমি কতো মিষ্টি", কিংবা "তুমিই সবচেয়ে লক্ষ্মী মা", "মা তোমাকে অনেক ভালোবাসি" ইত্যাদি নানা রকম মিষ্টি মধুর কথা। ...
ফরাসি সাহিত্যিক বালজাকের জনক বইটি অনেক আগে প্রকাশিত হয়েছিল বাংলা একাডেমী থেকে। নি:সন্দেহে অসাধারণ বই এটি। এটির অনুবাদক ছিলেন আবুল হাসান শামসুদ্দিন। আবুল হাসান শামসুদ্দিন মূলত ভোলা জেলার মানুষ। সম্ভবত ওনি মারা গেছেন। এই বইটি আমরা পূনমুদ্রণ করছি। ফলে ওনাকে অথবা ওনার উত্তরাধিকারীকে আমাদের দরকার ডিড করার জন্য। যাতে ওনাদের রয়্যালিটি দিতে পারি। ব্লগীয় বন্ধুগণ এ সম্পর্কিত কো...