[justify]সালটা কি ১৯৮৩ ছিলো, না '৮৪? সত্যিই কি ১৪ই ফেব্রুয়ারি পথে নেমেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, নাকি তারা ক্লাস শেষে বাসায় ফিরে গিয়েছিলো? সত্যিই কি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর ট্রাক তুলে দিয়েছিলো প্রধান সামরিক আইন প্রশাসক হুসেইন মুহম্মদ এরশাদ, নাকি সেটা ছিলো বলবেয়ারিঙের টানা-গাড়ি? সত্যিই কি আরো অনেকের সাথে দীপালি সাহা নামে কোন ছাত্রী মারা গিয়েছিল...
সচলবাসীর কাছে কয়েকটি প্রশ্ন তুলে ধরলাম।
প্রথমে সব প্রশ্ন একবার পড়ে নেন। তারপর কয়েক মিনিট ভেবে দেখেন। আবার প্রশ্ন পড়েন। এবার প্রত্যেকটা প্রশ্ন পড়ে একবার করে ভাবেন আর উত্তর টাইপ করে ফ্যালেন।
ইয়া হাবিবি!
১। যে বই পড়ে রাতে ঘুমোতে যাওয়ার সময় মনে হয়েছিল খাটের নিচে ওটা কীসের শব্দ? কাঁথার নীচ থেকে পা বের হয়ে গেলে চমকে উঠেছিলেন। ভেবেছিলেন- একটা ভূত এসে পা কামড়ে দেবে।
২। লুকিয়ে লু...
প্রেক্ষাপট২০০৬-
মনে পরছে মনে পরছে, বার না মনে পরলেও তারিখ টা মনে পরছে। সেইদিনও ছিল ১৪ফেব্রুয়ারী সবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি কিন্তু ভাগ্যে তখন কোন ডিপার্টমেন্ট জুটে নাই। কিন্তু তাতে কি? এমন ভাব নেই যেন পুরা এলাকাটাই আমার। এমন কঠিন ভাবের সময়ে কেমনে ১৪ফেব্রুয়ারী সক্কাল বেলা ঘরে বসে থাকি কেমনে। তাই সোজা হাজির হলাম টিএসসিতে। কিন্তু তখনও দুনিয়ার আসল ভাব বুঝা হয় নাই। চারিদিকে ত...
: ঐ, অইটা কীরে?
:: দেখোস না, ঐটা একটা পাখি!
: অ আইচ্ছা। ঐটা কি হামিং বার্ড?
:: ধুরো হালা আবাল। ঐটা হামিং বার্ড হইবো ক্যামনে? দেখোস না ঐটার ঠ্যাং আছে।
: তাইলে অইটা কী পাখি?
:: ঐটার নাম হইলো টাইনি বার্ড।
: অ, টাআআইনি বার্ড! কী রং পাখিটার? নীল নাকি সবুজ?
:: তুই ব্যাটা একটা রঙান্ধা। টাইনি বার্ড নীল-সবুজ রঙের হয়? ঐটার রং হলুদ, দেখ চোখ মেইল্যা চাইয়া।
::: অই তোরা ছাদের দিকে তাকায়া কি বিড়বিড় করতাছোস?
: আ...
সামরানের গল্পের সাথে আমি মাত্র দুই বছর পরিচিত ৷ তার চেয়ে কমও হতে পারে ৷ সেই কবে যেন খুব লাজুকভাবে একটা লিঙ্ক পাঠাল ---- এখন অজস্র নেট পত্রিকা, ইন্টারনেটে চরে বেড়ানো প্রায় সকলেই কোথায়ও না কোথায়ও, কিছু না কিছু লিখেই থাকে --- আহ্লাদ করে লিঙ্কও পাঠায় ---- সেইভেবেই খুব কিছু প্রত্যাশা না করেই "কিছু একটা তো উত্তর দিতে হবে, দেখিই না' ভাবে লিঙ্কটা খুললাম, পড়লাম -- এবং আবার পড়লাম --- এবং আবার -----...
১৩ তারিখটা লুকিয়ে থাকতে চেয়েছিলাম একান্ত নিজের দুনিয়ায়।
সকালে আন্তর্জাল খুলতেই দেখি হিমুর পোস্ট। আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে।
খুব ছোট, অথচ কী প্রাণমত্ত!
ওই পোস্টেই কয়েকজনের শুভেচ্ছাও।
তারপর পলাতক। কারণ, জানি
বেশিক্ষণ সচলায়তনের সামনে থাকলে ঢুকে পড়তে বাধ্য হবো।
শুভেচ্ছার জবাব না-দিয়ে পারবো না। আর সচলে ঢোকা মানেই
আমার আর নিজের মতো ক'রে পালিয়ে থাকার সুযোগটা থাকবে না...
যুগ যুগ ধরে পালিত এক দিবসের নাম 'বিশ্ব ভালবাসা দিবস'। যুগের হাওয়া আমাদের এই ছোট্ট দেশখানাও ছুঁয়ে গেছে। পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, রোজার ঈদ, কোরবানের ঈদের মত আজ আমরা ১৪ই ফেব্রুয়ারীও বেশ ঘটা করে পালন করি। প্রেমিক-প্রেমিকরা যেমন এই দিনের জন্য অধির আগ্রহে বসে থাকেন, তথাকথিত ব্যবসায়ীরাও এ দিনের জন্য ধুপ-ধুনো দিয়ে দোকানপাট হাট করে অপেক্ষা করেন। আর্চিস, হলমার্ক মালিকরা একচেটিয়া ব্যবস...
কয়েকদিন আগে ঢাকার বাইরের আমাদের একজন বড় কাস্টমার এসেছেন, ব্যবসার অবস্থা নিয়ে কথা হচ্ছে। হঠাৎ কাস্টমার ভদ্রলোক তাবলীগের উপর বেশ ক্ষেপে গেলেন, যদিও তিনি যথেষ্ঠ ধার্মিক মুসলিম। জিজ্ঞেস করলাম, “ব্যাপার কী? তাবলীগের উপর ক্ষেপলেন কেন”? উত্তর দিলেন, “আর বলবেন না! এদের জন্য ঠিকমত ব্যবসা করাই মুশকিল হয়ে যাচ্ছে”। আমি ভাবলাম তার এলাকায় তাবলীগের গাস্ত (প্রচারণা) বুঝি খুব জোরে-শোরে হচ্ছে, র...
সূধী দর্শক 
এক সপ্তাহ পর আবার বাংলা ছবির সে যুগের কিছু রোমান্টিক গান নিয়ে হাজির হলাম।
১. সুখে থাকো
প্রথমেই আসছে সেসময়ের সাড়াজাগানো নায়ক জাফর ইকবালের কন্ঠে তারই অভিনীত গান, "সুখে থাকো, ও আমার নন্দিনী"। খানিকটা দেবদাস টাইপের এি গান আশির দশকের মাঝামঝি সময়ে ছ্যাঁকা খাওয়া উঠতি কিশোর/যুবকদের জন্য একটা অবশ্য গাহিতব্য গানে পরিণত হয়েছিলো। আবার মাচো জাফর ইকবালের কল্যাণে সেযুগের নারী...
গুড মর্নিং
মনিংংংং
কি করছো?
এইতো তোমার ফোনে জাগলাম।
হুমম, কি করবে সারাদিন?
সারাদিন, উমম কি করবো? কি আর করবো বলো, যা করি তাই করবো। দিন নেই রাত নেই, তোমার কথাই শুধু ভাববো।
মিথ্যুক।
ওহ সাড়ে সাতটা বেজে গেছে? শোনো ফোন ছাড়ছি, আমাকে এক্ষুনি যেতে হবে, রাতে কথা হবে।
কাল যে তোমাকে গানটা মেল করেছিলাম, শুনেছো সেটা?
না এখনও শুনিনি, তবে ডাউনলোড করে রেখেছি, আজ শুনবো। শোন ছাড়ছি, রাতে কথা হবে।
আমাদে...