Archive - ব্লগ

April 20th, 2009

মাগুরের মাথা

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: সোম, ২০/০৪/২০০৯ - ২:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেক অনেকদিন আগে এই বাংলারই কোন নদীর পারে এক জাউলা তার এক পোলা আর বউ নিয়া থাকত। জাউলা পোত্তেকদিন চইলা যাইত নদীর ধারে, জাল ফালাইয়া রুই ধরত, কাতলা ধরত আর ধরত কই, শিং,মাগুর। রুই কাতলা কিছু বাজারে বেইচা বাড়ির জন্য নিয়া আইতো কিছু। বাড়িতে তখন রান্না হইতো। রান্নাবান্নায় জাউলার বউয়ের হাত আছিলো খুবই ভাল। কইটা, মাগুরটা বেশ মজা কইরা রানতো জাউলার বউ। মাঝে মাঝে কোন কোন দিন রুই কাতলাও হইতো।

জা...


কবিতাকথন ১: নন্দনতত্ত্বের ভাষা, শরীরের গান

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: সোম, ২০/০৪/২০০৯ - ১:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রূপালি জোছনা
জানলাকপাট গ'লে এসে পড়ে তোমার কপালে,
মধ্যরাতের যতো শিশিরের স্বেদবিন্দু
সে আলোয় জ্বলে আর শ্রান্ত ঘাসেরা
ঘুমিয়ে পড়েছে সব, হারানো সে ভ্রুভঙ্গিমা খুঁজে ।
তোমার ঘুমন্ত চোখ দে'খে দে'খে জেগে রই
শিয়রস্বপ্নেরা
জাগে যতো কার্তিকের আকাশপ্রদীপ ।
আমার পবিত্র লাগে, নদীর মতন,
তোমার পায়ের পাতা স্পর্শ ক'রে বয়ে যাই
সারা রাত ধ'রে ।

যে নিঃশ্বাসে বৈশাখী ঝড়
এখন সে কথা কয় ফিস...


একাত্তরের চিঠিঃ ভালো কাজের পরেও আপনাকে ধন্যবাদ দিতে পারলাম না বলে দুঃখিত মতিউর রহমান সাহেব

এম. এম. আর. জালাল এর ছবি
লিখেছেন এম. এম. আর. জালাল (তারিখ: সোম, ২০/০৪/২০০৯ - ১২:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একাত্তরের চিঠি-প্রচ্ছদএকাত্তরের চিঠি-প্রচ্ছদ

কপিরাইট

আবীরের মামার বাসায় দেখা করতে গিয়েছিলাম। উনি সদ্য ঢাকা থেকে এসেছেন। স্বর্ণা যখন ‘একাত্তরের চিঠি’ বইটা হাতে দিয়ে বলল ‘ফুপা, আপনার জন্য’- তখন বইটা হাতে পেয়ে এতই আনন্দিত ও উত্তেজিত হয়ে গিয়েছিলাম যে তখুনি পড়তে বসে গেলাম। কিন্তু তৃতীয় পৃষ্ঠায় এসে ভীষণ মন খারাপ হয়ে গেল। যে কোন বইয়ের গ্রন্থস...


সবজি-ভাতের দোপেঁয়াজা - যে জীবন বাবুর্চির, ব্যাচেলরের

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: রবি, ১৯/০৪/২০০৯ - ১০:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

পেঁয়াজ কাটার পরপরই বুঝে গেলাম- আজকে হবে।

বাসায় বাসামেট নাই। পুরা বাসায় একা। এই অবস্থায় সাধারণত কখনও রান্নাবান্না করি না, রেস্টুরেন্টেই খেয়ে নিই। আজকে ভাবলাম- একটা ট্রাই করি। রান্নাঘরে উঁকি দিয়ে দেখি চাল নেই। টিশার্টটা কাঁধে ফেলে নিচে গিয়ে পাঁচ কেজি চাল কিনে আনলাম।

বাসায় ফেরার পর মনে হলো- আগামী কয়েকটা দিনও তো একাই থাকতে হবে। খাবো তো সেই রেস্টুরেন্টেই। পাঁচ কেজি চাল দিয়ে একা আ...


সারে সারে কফিন আসছে, বাংলাদেশি শ্রমিকরা কি বিশ্বায়িত দুনিয়ার শ্রমদাস?

ফারুক ওয়াসিফ এর ছবি
লিখেছেন ফারুক ওয়াসিফ (তারিখ: রবি, ১৯/০৪/২০০৯ - ৮:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

‘খুঁজিয়া দেশের ভুঁই,/ ও মোর বিদেশি যাদু/ কোথায় রহিলি তুই।’
পোড়োজমি, টি এস এলিয়ট

বড় যুদ্ধের শহীদ
পেটের যুদ্ধ বড় যুদ্ধ। সেই যুদ্ধের শহীদেরা দলে দলে ঘরে ফিরছে। দেশে মরলে খাটিয়া পেত, বিদেশে মরায় কফিন পেয়েছে, বিমানের দোলায় চড়ে ফিরতে পেরেছে, এই যা সান্ত্বনা। এর আগেও লাঞ্ছিত-বহিষ্কৃত শ্রমিকদের রক্তাক্ত প্রত্যাবর্তন আমরা দেখেছি। এখন লাশ হওয়াও দেখতে হলো। গত সপ্তাহে এসেছ...


প্রত্যাখান

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: রবি, ১৯/০৪/২০০৯ - ৬:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফরিদার আত্মহত্যার খবরে আমার ঘুম ভাঙ্গে আজ ভোরে।

ফরিদা আর আমি একই পাড়ায় থাকি, সেই হিসেবে আমি ওকে চিনি ছোটোবেলা থেকেই। আমাদের বাড়ির সামনে উঁচু বড় রাস্তা, সেটা পাড় হয়ে আবার নেমে গেলেই কালামদের বাঁশঝাড়, মোস্তফাদের পুকুর, তার পরপরই ফরিদার বাপচাচার ভিটা। ওদের বাড়ির সামনে ঈদগা মাঠেই ওর সাথে আমার প্রথম পুতুল খেলা।
ফরিদা আমার বছর দুয়েকের ছোট হবে, মানে বেঁচে থাকলে সবসময় তাই হত। পুতুলখে...


April 19th

পুরনো গল্প

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: রবি, ১৯/০৪/২০০৯ - ৩:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্কুলের ইউনিফর্ম ছিলো সাদা শার্ট আর নেভি ব্লু পেন্ট। রোজ বিকেলে স্কুল থেকে ফিরেই শার্ট টা ধুয়ে দিতে হতো। সাদা শার্ট একদিনের বেশি পরা যায় না। আমার একটাই শার্ট। পরের দিন পরতে হলে আগের দিনে সেটা ধুয়ে দিতেই হয়।


প্রবাসে একদিন

আজমীর এর ছবি
লিখেছেন আজমীর (তারিখ: রবি, ১৯/০৪/২০০৯ - ৯:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার লেখার হাত কখনই ভাল নয়। তার উপর আবার আমি শব্দ দিয়ে আমার মনের ভাব প্রকাশের ক্ষেত্রে একেবারেই অপদার্থ। প্রবাস জীবনে ছোট ছোট ঘটনাও যে কিভাবে মাঝে মাঝে আবেগপ্রবণ করে তোলে তারই একটি ছোট্ট গল্প আমার এই লেখা। যদি কারও ভাল না লাগে, তবে নিজগুণে ক্ষমা করে দিবেন।

দুই নয়ন অশ্রুসিক্ত না হলেই মনটা ছিল ভেজা। নাহ্, কোন চরম দুঃখ নয়, হঠাৎ অনুভূত হওয়া স্নেহ ও মমতার স্পর্শই আমার এই অবস্থার জন্য ...


ভুতুড়ে গল্পঃ উকিলের ঘরে কুকিল

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ১৯/০৪/২০০৯ - ৭:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]১.
বৃষ্টিবাদলার দিন। সারাদিন কখনো টিপটিপ, কখনো ঝরঝর, কখনো মুষলধারে বৃষ্টি পড়ছে। দুলাল ঘ্যাঙাচ্ছিলো পরোটা দিয়ে গরুর মাংস খাওয়ার জন্য। সাথে কাঁচা পেঁয়াজ। একটু আচার।

টেনে থাবড়া মারতে ইচ্ছা করছিলো, কিন্তু জিভের জল সংবরণের পাশাপাশি সেই জলে রাগটাকেও চুবিয়ে মারি। আর দৈব বিপাকে মোবাইলটাও ঝনঝন করে বেজে ওঠে অ্যাসিস্টেন্ট হেডমিস্ট্রেসের ধমকের মতো।

ফোন তুলে চৌধুরীর হাসি হাসি গল...


'India rejects Pakistan response to PoW offer' ।। ২৬ এপ্রিল ১৯৭৩

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ১৯/০৪/২০০৯ - ৬:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশের সাথে আলোচনাক্রমে ভারত সরকার মধ্যস্থতাকারী সুইস দূতাবাসের মাধ্যমে পাকিস্তানকে জানিয়েছে, ভারত ও বাংলাদেশের দেয়া যুদ্ধবন্দী বিনিময় প্রস্তাবে পাকিস্তানের প্রতিক্রিয়া তাদের কাছে গ্রহনযোগ্য নয় ।

গত সপ্তাহে ভারত ও বাংলাদেশ যৌথভাবে এই প্রস্তাব পেশ করেছিল । এতে তিনটি আলাদা আলাদা যুদ্ধবন্দী গ্রপকে চিহ্নিত করা হয়েছে । ভারতের জিম্মায় থাকা ৯০,০০০ সামরিক ও বেসামরিক পা...