১.
ব্যাকরণ অস্বীকার করলাম আজ আবার! আজ
অস্বীকার করলাম মানুষের হাতে তৈরি হওয়া সকল অভিধান; আজ থেকে
-সকল ধরাবাঁধা উপপাদ্য, গণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, নাম-ধাম, আচার-বিচার, ক্ষেত্রফল-রসকদম্ব- যোগ-বিয়োগ- গুণ-ভাগ, হরাইজন্টাল-মরাইজন্টাল, তত্ত্ব-তালাশ, কাঁটাতার-ব্যারিকেড;
এমনকি যাবতীয় রাক্ষস-খুক্ষস-দৈত্য-দানো-ভুত-পেত্নী-হুর-পরি, জহরত-মহরত, ইশারা-ইঙ্গিত, শান-শওকত;
সময় নদীর পাড়ে দাড়িয়ে অদ্ভতসব ভাবনা ঘিরে ধরে। কতো দীর্ঘ সময় মানুষেরা হেটেছে। সেই কেনিয়ার ওমা নদীর তীর থেকে ভারতের শিপ্রানদী হয়ে মেঘনার অববাহিকায়। প্রায় ২০ লাখ বছরের পরিভ্রমণ। এগুলো ভাবলে এক ধরনের আচ্ছন্নতা ঘিরে রাখে। সেই ঘোরে আমি শীতলক্ষ্যা হয়ে পদ্মামেঘনার সঙ্গমস্থলের দিকে যেতে থাকি। ক্রমশ এক বিস্তীর্ণ অঞ্চলে উপনীত হই। গভীরভাবে তাকানোর চেষ্টা করি জীবন ও জগতের দিকে।
[justify]রোবায়েত ফেরদৌস
প্রিয় পাঠক, আপনারা জানেন বাংলাদেশে গেলো কয়েক বছরে সড়ক দুর্ঘটনা জ্যামিতিক হারে বেড়েছে। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় আমরা হারাচ্ছি প্রিয়জনদের। একটি মৃত্যু একটি পরিবারের সারা জীবনের কান্না। কোনো কোনো মৃত্যু পুরো দেশের জন্যই অপূরণীয় ক্ষতি। গত ১৩ আগস্ট মানিকগঞ্জের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ, বাংলাদেশের আধুনিক সম্প্রচার সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মিশুক মুনীরসহ পাঁচ জন নিহত হন। এর আগে চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪০ জন শিশু নিহত হয়।
১.
তারেক মাসুদের মৃত্যুর পর সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে প্রত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে। টেলিভিশনে প্রচুর কথা বলা হয়েছে। ঘরে বাইরে অফিসে আদালতে বাসে কারে পার্কে ফুটপাতে ফুচকা চায়ের দোকানে, কথা-কথা। প্রচুর শব্দ ব্যবহৃত হয়ে গেছে। যারা দেশসমাজভাবনায় বিভোর, তাঁরা বোধকরি কলম ঘষে কলাম লিখতে গিয়ে সবচেয়ে বেশী সবচেয়ে ভারসম্পন্ন কথাগুলো বলে ফেলেছেন।
(বরেষু ইশ্তিয়াক চৌধুরী সেলিম কে )
তুই কী জানিস দীপঙ্কর :
সেলিম আজকাল কোথায় থাকে?
নিঝুম পাড়ায় মতির সাথে,
আমাদের মাছ ধরতে যাবার কথা
ছিল। চদ্র-আসক্তির সেই দিনগুলো ;
সেই বিল, বিলের উপমা ;
বাবুল আর শিলার শহর-
তাদের বিচ্ছেদের ফরিদপুর, এখন
কেমন আছে? একসাথে দেখতে যাবার
কথা ছিল আমাদের।
জানালার পাশে বসে কল্পনার সুতোয় বেঁধে, রঙিনচিল উড়নোর
অনেক দিন পর যখন বৃষ্টি হলো তখন অনেক দিনের জমাট কালচে হয়ে আসা দাগ ধুয়ে গেল। কেউ টের পায়নি যদিও। কিন্তু আমি তো জানতাম! রাতের গাঢ় অন্ধকারেও আমি ঠিকই দেখতে পেতাম ঐখানে আস্তে আস্তে কালচে হয়ে আসতে থাকা দাগটা।
প্রতিদিন আমি বৃষ্টির জন্য প্রার্থনা করতাম। প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে মেঘ খুঁজতাম। গভীর, জলদ মেঘ, রাগী, গর্জনশীল মেঘ, পাগল, মাতাল মেঘ। কিন্তু বৃষ্টি হলো না। প্রতিদিন ঝাঁঝালো, উজ্জ্বল রোদে একটু একটু করে প্রকট হয়ে উঠছিল দাগটা। আর আমি বৃষ্টির জন্য প্রার্থনা করে যাচ্ছিলাম।
বায়ুপ্রবাহের প্রকৃতি অনুযায়ী সব ঝড়কেই মূলতঃ দুই ভাগে ভাগ করে ফেলা যায়। সরলরৈখিক- যেখানে বাতাস সোজাসুজি প্রবাহিত হয় (straight-line winds) যেমন- আমাদের কালবৈশাখী; এবং ঘূর্ণনগতিসম্পন্ন ঝড় (rotating winds) বা ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় আবার নানা রকম হয় যার মধ্যে স্থলভাগের ঘূর্ণিঝড় বা টর্নেডো এবং ক্রান্তীয় অঞ্চলের মহাসাগরগুলোতে উৎপন্ন ঘূর্ণিঝড়গুলো আমাদের কাছে বেশ
ওহে সচলায়তন, আমার বদ্ধ ঘরে তুমিই আমার একমাত্র বাতায়ন যেখান থেকে আমি আকাশের জোছনা ছুঁতে পারি। পারি ভোরের স্নিগ্ধ শীতল বাতাশ শরীরে মেখে মনপ্রাণ জুড়িয়ে নিতে।
বদ্ধ ঘরে যখন দম বন্ধ হওয়ার উপক্রম হয় তখন বাতায়নপাশে প্রাণ ভরে শ্বাস নিয়ে যন্ত্রনাটা লাঘব করতে পারি। যখন অন্তরমাঝে প্রচন্ড ক্ষোভ পুঞ্জিভূত হয়, তখন পারি সেটার বহিঃপ্রকাশ ঘটিয়ে মনটাকে হালকা করে নিতে।