Archive - ব্লগ

August 17th, 2011

আমার বন্ধু মিশুক

লুৎফর রহমান রিটন এর ছবি
লিখেছেন লুৎফর রহমান রিটন (তারিখ: মঙ্গল, ১৬/০৮/২০১১ - ১১:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় বন্ধু মিশুক মুনীর নেই! নেই বন্ধু তারেক মাসুদও! সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে অসামান্য মেধাবী দুজনকেই। আমার প্রজন্মের এই দুজন মানুষ তাদের মেধা আর যোগ্যতায় চলচ্চিত্র এবং ইলেক্ট্রনিক জার্নালিজমে যুক্ত করেছিল নতুন নতুন মাত্রা। দেশ আর দেশের মানুষকে অনেক দিয়েছে তারা। আরো অনেক দেবার ছিলো তাদের। কিন্তু বাংলাদেশের সড়কপথে ওঁত পেতে থাকা ঘাতক কেড়ে নিয়েছে তাদের দুজনকেই, অকালে।


এবারও আমি আশাবাদীদের দলে......

আশফাক আহমেদ এর ছবি
লিখেছেন আশফাক আহমেদ [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৬/০৮/২০১১ - ৮:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
মোহাম্মদ আলী স্যারকে আমরা সার্কিটপাগল মানুষ হিসেবেই জানি। দীর্ঘদিন ধরে জটিল এবং ভয়ঙ্করদর্শন সব সার্কিটের নাড়িনক্ষত্র বের করা শেখানো এই আপাতগম্ভীর মানুষটিও যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভাবেন এবং ভাবতে ভালোবাসেন- তার পরিচয় আমরা পাই, বাংলাদেশ যেদিন ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধে ৫৮ রানে অলআউট হয়, তার পরদিন। পাওয়ার ইলেক্ট্রনিক্স ক্লাসের স্বাভাবিক প্রথা ভেঙে স্যার নিজেই সেদিন আমাদের সাথে ক্রিকেট নিয়ে জম্পেশ আড্ডা দিতে শুরু করেন। স্যার সেদিন মজা করে বলছিলেন, বাংলাদেশের ছেলেদের ক্রিকেট খেলাই ঠিক নয়। ক্রিকেটের জন্য দরকার জার্মানদের মত ফিটনেস আর অসিদের মত কুলনেস, যার কোনোটাই বাংলাদেশি ছেলেদের নেই। বড় দুঃখ থেকে স্যার এই কথাগুলো বলেছিলেন-সন্দেহ নেই। আমরা অবাক হয়েছিলাম এই দেখে যে সারাজীবন সিংগেল থাকা এই মানুষটাও সাকিব, তামিম আর মুশফিকদের নিয়ে আমাদের চেয়ে এতোটুকু কম ভাবেন না।


"কারো পৌষ মাস": একটি ডকুমেন্টারির প্রস্তাব

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ১৬/০৮/২০১১ - ৮:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:


August 16th

ধর্ম ধর্ষণ। দ্বিতীয় পর্ব

তাপস শর্মা এর ছবি
লিখেছেন তাপস শর্মা [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৬/০৮/২০১১ - ২:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]ফ্ল্যাশব্যাক :
“কোথায় থেকে যে বুদ্ধি মাথায় এলো আমি ওর আঙুলটা নিয়ে নিজের মুখে ঢুকিয়ে দিলাম। তারপর...”
…………………………………………………………….. :

তারপর... আর কি, এভাবেই আমার প্রথম বারের মতো ধর্ম ধর্ষণ প্রক্রিয়া সম্পন্ন হল।


ওদের আল্লাহর রহমত লাগেনা

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৬/০৮/২০১১ - ২:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]“আপনে যাইবেন কোই?” চিকন রিডিং গ্লাসটা নাকের ডগায় এসে আটকে আছে। তাই লোকটা যখন ভ্রুকুঞ্চিত করে রাজ্যের যতো বিরক্তিমাখা অভিব্যাক্তিতে সরাসরি তাকালো, তার দৃষ্টি চশমার ফ্রেমের উপর দিয়েই নিবদ্ধ হলো সামনে দাঁড়ানো লোকটার দিকে। সামনের লোকটাও কিঞ্চিৎ বিব্রত। কেউ যদি ‘ক্যাশ ভোদাই’ সাজে, তাতে বিব্রত হওয়ার পাশাপাশি মেজাজটাও খাপ্পা হয়ে থাকে। বিব্রত এবং মেজাজ খাপ্পা হওয়ার কারন হচ্ছে যে সে ভিতরে বসা লোকট


আমজনতার আবার মৃত্যু! মন্ত্রীরা বেঁচে থাকুন, আমরাই বরং সবাই মরে যাই

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৬/০৮/২০১১ - ১:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রচন্ড ক্ষোভ থেকে লিখছি । এই ক্ষোভগুলো অনায়েসে একটা ক্ষোভের এটম বোমা তৈরীর কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবার ক্ষমতা রাখে । চলে গেলেন দুজন খ্যাতিমান ব্যক্তিত্ব । জাতির অনেক কিছুই যায় আসে এতে । যায় আসে সাধারণ মানুষেরও । কিন্তু ঐ দুই দলের কিছুই আসবে যাবেনা । এই দুই দল ছাড়া দেশের সবাই আমজনতা । তাদের কাছে আমজনতা আসলে কতটুকু মানুষ তা নিয়ে আমি নিজেই সন্দিহান । যদি মানুষই হতো তবে আমজনতার মৃত্যু তাঁদের ভা


US debt crisis... আমার সস্তা ব্যাখ্যা।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৫/০৮/২০১১ - ৯:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

পরিচয় করিয়ে দেই, এই হল আমাদের আঙ্কেল স্যাম (আমেরিকার সরকার)। তার খরচাপাতি অনেক। প্রতিবছর চার ট্রিলিয়ন ডলারের মত। কিন্তু আঙ্কেলের ইনকাম বছরে মাত্র দুই ট্রিলিয়ন ডলারের কিছু বেশি। এই ঘাটতি মেটানোর জন্য তিনি আমাদের মতই মানুষের কাছে ধার করেন। তার এই ধারের টাকার তিনি একটা লোভনীয় নাম দিয়েছেন – ‘বন্ড’। এই বন্ডগুলো ব্যাংক, বিনিয়োগকারী এমনকি বিদেশী সরকারও (যেমন চীন) কিনতে পারে। কিন্তু মানুষ কেন তার এই বন্ড কিনবে? কারণ এর সাথে তিনি এই বন্ডের ওপর প্রতিবছর একটা নির্দিষ্ট অঙ্কের সুদ দেবেন।


আর কত নিশ্চুপতা?

নাদির জুনাইদ এর ছবি
লিখেছেন নাদির জুনাইদ (তারিখ: সোম, ১৫/০৮/২০১১ - ৬:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

তারেক মাসুদ আর মিশুক মুনীরের মর্মান্তিক মৃত্যুতে এই দেশ কী হারালো তা প্রতিটি সচেতন মানুষ এক তীব্র আর দুঃসহ যন্ত্রণা নিয়ে আজ উপলব্ধি করছেন। কিন্তু প্রচন্ড দুঃখবোধের মধ্যে আমার বার বার মনে পড়ছে মাত্র ৭ দিন আগে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রথম সংবাদটি যেখানে জানানো হয়েছে দক্ষতার পরীক্ষা ছাড়াই প্রায় সাড়ে ২৪ হাজার লোকক


August 15th

অটোয়ায় পীযূষের আগমনঃ একটি কোরাস গান> একটি ছড়ার জন্ম

লুৎফর রহমান রিটন এর ছবি
লিখেছেন লুৎফর রহমান রিটন (তারিখ: সোম, ১৫/০৮/২০১১ - ১০:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় আমার খুব প্রিয় একজন মানুষ। অফুরান প্রাণশক্তিতে উদ্দাম, বিপুল হাস্যকৌতুকে উচ্ছল, কথার পিঠে তাৎক্ষণিক কথা বসানোর ক্ষেত্রে বিস্ময়কর পারংগমতায় উজ্জ্বল, সংগীত প্রতিভায় অনন্য, স্মৃতিশক্তিতে অসাধারণ, মুহুর্মুহু প্রেমে পড়ার ক্ষেত্রে অননুকরণীয় প্রেমিক এবং ভোজন ও আড্ডায় অক্লান্ত পীযূষ বন্দ্যোপাধ্যায়কে আমি বলি কাকা। আমার এই কাকা সম্বোধনটায় কোনো আত্মীয়তার কোনো সূত্র নেই। বাংলাদেশে বেশ কিছু কাকা আছে আমার। পীযূষ তাদের অন্যতম।
কতো স্মৃতি এই কাকার সাথে!